শিরোনাম
রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ মিঠামইনে মাদকবিরোধী সামাজিক আন্দোলনের উদ্যোগে মতবিনিময় সভা মুরাদনগরে ৩০০ বছরের ঐতিহ্যবাহী বিজয়া দশমী অনুষ্ঠিত আনোয়ারায় প্রতিমা বিসর্জনে শেষ দুর্গোৎসব,পরৈকোড়ায় তানভীর আরিফের উপহার বিতরণ মুরাদনগরে বিষাদ ও ব্যাকুলতায় দেবী দুর্গার বিদায় রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ রূপগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২,আহত ৩ ময়ূরা নাঙ্গলকোট মাদরাসাতুল মদিনার বার্ষিক মাহফিল বিষয় ও ছাত্রদের সবক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বান্দরবানে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব দেশের স্বার্থ ও ভবিষ্যতের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬
শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬
সাক্ষাৎকার

সবচেয়ে বড় অনুপ্রেরণা আমার জীবনবোধ: শফিক রিয়ান

সাহিত্য সকাল ডেস্ক
প্রকাশিত:শনিবার ১৮ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:শনিবার ১৮ জানুয়ারী ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

শফিক রিয়ান বর্তমান সময়ের জনপ্রিয় কথাসাহিত্যিক। তিনি একাধারে ফিচার লেখক, কবি ও ঔপন্যাসিক। বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক পাশ করেছেন তিনি। তার প্রকাশিত বইসমূহ- আজ রাতে চাঁদ উঠবে না (২০২১), বিধ্বস্ত নক্ষত্র (২০২২), মেঘ বিষাদের দিন (২০২২), নিষিদ্ধ করে দাও সূর্যাস্ত (২০২৩), বিষাদের ছায়া (২০২৪)। এবারের বইমেলায় প্রকাশিত হচ্ছে নতুন বই বিসর্জন। সম্প্রতি বইমেলা ও বই প্রকাশ সম্পর্কে দৈনিক আলোকিত সকালের সঙ্গে কথা বলেছেন শফিক রিয়ান। সাক্ষাৎকার নিয়েছেন তানজিদ শুভ্র…


লেখালেখি নিয়ে আপনার ব্যস্ততা কেমন?

- নাহ, ব্যস্ততা নেই। ব্যস্ততা অনুভব করি না। লিখি তো নিজেকেই, নিজের জীবনকে, নিজের আশেপাশের ঘটনাগুলোকে। অতিরিক্ত চাপ নিতে হয় না। যা দেখি, তা বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে ব্যাখ্যার চেষ্টা করি মাত্র। আমার আবার কীসের ব্যস্ততা! বরং উপভোগ করি সময়গুলোকে। উপভোগের সময়কে ব্যস্ততা মনে হয় না।


আসন্ন বইমেলায় আপনার প্রকাশিতব্য বই নিয়ে বলুন?

- আসন্ন অমর একুশে বইমেলায় আমার একটি উপন্যাস প্রকাশ হতে যাচ্ছে। উপন্যাসটি নাম ‘বিসর্জন’। এটি প্রকাশ করবে উপকথা প্রকাশন। ইতোমধ্যে প্রকাশনীর প্রায় সকল কাজ সম্পন্ন হয়েছে। আশা করি বইমেলার প্রথমদিন থেকেই পাঠক বইটি হাতে পাবেন।


লেখালেখির অনুপ্রেরণা আসলে কোথায় পেয়েছেন?

- নিজের জীবনবোধের কাছে। হতাশার কাছে। আমার লেখক জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা আমার জীবনবোধ। এক বুমেরাং হতাশার জীবনকে যাবন করেছি দীর্ঘকাল। কিবোর্ড খুলে মনকে লিখার চেষ্টা করতাম। লিখা শেষে লম্বা চাপে ব্যবহার করতাম ব্যাকস্পেস। কিবোর্ড হাতড়ে দেখতাম, সবচেয়ে বেশি ব্যবহার করেছি ব্যাকস্পেস। তারপর হঠাৎ সিদ্ধান্ত নিলাম, জীবনকে লিখতে শুরু করব। ব্যাকস্পেসের পরিবর্তে ‘ট্যাব’ চেপে নতুন অধ্যায় শুরু করব। সেদিনের পর থেকেই শুরু। আমার জীবনই আমার প্রেরণা। 

বর্তমান সময়ে তথ্য প্রযুক্তির উৎকর্ষ এবং আসক্তি দূর করতে সাহিত্যের ভূমিকা কতটুকু? 

- প্রযুক্তির এই দুনিয়ায় তথ্য প্রযুক্তিকে পুরোপুরি অগ্রাহ্য করা তো সম্ভব নয়। তবে সেটা আসক্তির পর্যায়ে চলে গেলে, ব্যাপারটা উদ্বেগজনকই খানিকটা। আমার নিজেরও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতি ঝোঁক অনেক। ঝোঁকটা অবশ্য আমার প্রয়োজন অব্দিই সীমাবদ্ধ। প্রয়োজনের বাইরে খুব একটা সময় ব্যয় করি না। তবে, যখন আমি সাহিত্যের ভেতরে থাকি, আমি সম্পূর্ণ আলাদা একটা জগতে বাস করি। তখন আমার দুনিয়া আমি নিজে তৈরি করি। সেখানে তথ্য প্রযুক্তির জায়গা নেই। আমার মনে হয়, নিজেকে বইয়ের সাথে সম্পৃক্ত রাখতে পারলে প্রযুক্তির হাত থেকে নিজেকে অনেকটা মুক্ত রাখা সম্ভব। সাহিত্যের আসক্তি যাকে ছুঁতে পারে, সে অন্য সকল আসক্তির থেকে মুক্ত। 


ছাপা বইয়ের পাশাপাশি ই-বুক তৈরির বিষয়ে কী ভাবছেন?

ই-বুকের মাধ্যমে পাঠকের ডিজিটাল মাধ্যম-নির্ভর তরুণ প্রজন্মের মাঝে পাঠাভ্যাস পুনঃপ্রতিষ্ঠিত হয়। তবে, এক্ষেত্রে এটি ভুলে যাওয়া অনুচিত যে, কাগজে মুদ্রিত বই পাঠের অভিজ্ঞতা এক ধরনের শৈল্পিক এবং আবেগঘন গভীরতার সাথে যুক্ত, যা পাঠকের মনোজাগতিক বিকাশে অনন্য ভূমিকা পালন করে। একটি বইয়ের গন্ধ, পৃষ্ঠাগুলি উল্টানোর স্পর্শ এবং কভার ডিজাইনের অনুভূতি কখনোই ডিজিটাল মাধ্যমে পুরোপুরি প্রতিস্থাপিত হতে পারে না।


ভবিষ্যৎ পরিকল্পনা কী?

- ব্যক্তিজীবনে আমি খুবই অগোছালো। এই অগোছালো ভাবের জন্য পরিকল্পনা অনুযায়ী কিছুই করা হয় না। পরিকল্পনা অনেক করা হয়, বাস্তবায়ন হয় সামান্য। তবে, এবার বেশ কিছু পরিকল্পনা করে রেখেছি। আশা করছি, এবার সব সুন্দরভাবেই সম্পন্ন করতে পারব। চিত্রনাট্য লেখার কাজে হাত দেবো পাকাপোক্তভাবে। এটা আমার স্বপ্ন বলতে পারেন। নিজেকে লেখক হিসেবে প্রতিষ্ঠা করার মাধ্যমে একটা স্বপ্নের বাস্তবায়ন করেছি। আশা করছি, এই দ্বিতীয় ইচ্ছেটাও সার্থকভাবেই পূরণ করতে পারব।


/শুভ্র


আরও খবর




রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

মিঠামইনে মাদকবিরোধী সামাজিক আন্দোলনের উদ্যোগে মতবিনিময় সভা

মুরাদনগরে ৩০০ বছরের ঐতিহ্যবাহী বিজয়া দশমী অনুষ্ঠিত

রূপগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইজিবাইকের চালকসহ নিহত ২

উলিপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ১ লাখ টাকা জরিমানা

আনোয়ারায় প্রতিমা বিসর্জনে শেষ দুর্গোৎসব,পরৈকোড়ায় তানভীর আরিফের উপহার বিতরণ

মুরাদনগরে বিষাদ ও ব্যাকুলতায় দেবী দুর্গার বিদায়

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

রূপগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২,আহত ৩

সোনারগাঁ‌য়ে যুবদল নেতা‌কে কু‌পি‌য়ে হত‌্যা

ময়ূরা নাঙ্গলকোট মাদরাসাতুল মদিনার বার্ষিক মাহফিল বিষয় ও ছাত্রদের সবক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

বান্দরবানে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

প্রত্যাশা অনুযায়ী সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করেছে সরকার: টাঙ্গাইলে প্রতিমন্ত্রী টুকু

রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে খন্দকার জালাল রীমুর সাক্ষাৎ

পত্নীতলায় বিষ প্রয়োগে ২ একর জমির ধান নষ্টের অভিযোগ

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

ষড়যন্ত্র ও দুর্নীতির বিরুদ্ধে পাইথল ইউনিয়নবাসী সহ-সভাপতি ইসমত আলী

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

আমতলীতে চিমটি হাতে রাস্তায় ইউএনও,বর্জ্য অপসারণে ব্যতিক্রমী উদ্যোগ

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ


এই সম্পর্কিত আরও খবর

নারায়ণগঞ্জে গান-নৃত্যে স্মরণ বিদ্রোহী কবি নজরুলকে

আশিক রেজার নতুন দুই বইয়ের পাঠোৎসব অনুষ্ঠিত

গল্প: দত্তর

কংক্রিটের শহর

কাজী নজরুল ইসলাম সম্মাননা-২০২৬ পেলেন শামীমা নাইস

শাম্মী তুলতুলের কবিতা মা আমার বিশ্ব

দেশগ্রামের সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মাহ্দীর জন্মদিন

দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী পুরস্কার ও সম্মাননা পেলেন যারা

প্রকাশিত হয়েছে জাহানারা মতিনের কাব্যগ্রন্থ ‘শখের সমাধি’

অধম নূর ইসলাম এর গল্প কত্ত রকম ইদ