শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ,দুইতীরে লাখো দর্শনার্থীর ভিড় চন্দনাইশ হাশিমপুর বৌদ্ধ বিহারে ডাকাতি লালমোহনে ৫ কোটি টাকার সাইক্লোন শেল্টার উদ্বোধন করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ লালমোহনে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত লন্ডনের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে সফলভাবে ডিগ্রি অর্জন করলেন কুমিল্লার খাদিজা সরকার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে,বাড়ির আঙিনায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে - স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জে ১৮৪ বোতল স্কাফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নাঙ্গলকোটের কাশিপুর নেছারীয়া বালিকা দাখিল মাদরাসায় অভিভাবক সমাবেশ শেখ হাসিনার মধ্যে থাকত গুমের সঙ্গে সম্পৃক্ত থাকার হিংস্র মনোভাব - মেজর হাফিজ শেখ হাসিনার মধ্যে থাকত গুমের সঙ্গে সম্পৃক্ত থাকার হিংস্র মনোভাব - মেজর হাফিজ
রবিবার ১৩ সেপ্টেম্বর ২০২৬
রবিবার ১৩ সেপ্টেম্বর ২০২৬

শ্রীলংকাকে উড়িয়ে সিরিজে সমতা আনল বাংলাদেশ

আলোকিত প্যাভিলিয়ন ডেস্ক
প্রকাশিত:বৃহস্পতিবার ০৭ মার্চ ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৭ মার্চ ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে তীরে গিয়ে তরী ডুবেছিল বাংলাদেশের। জয়ের সম্ভাবনা জাগিয়েও হেরে যেতে হয়েছে মাত্র ৩ রানে। তবে বাঁচা-মরার দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াল নাজমুল হোসেন শান্তর দল। শ্রীলংকাকে ৮ উইকেটে উড়িয়ে দিয়ে সিরিজে সমতা আনল টাইগাররা।


প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৫ রান করে শ্রীলংকা। জবাব দিতে নেমে অধিনায়ক শান্তর হাফ সেঞ্চুরিতে ১১ বল ও ৮ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। 


১৬৬ রানের জবাবে শুরু থেকেই আগ্রাসী খেলতে থাকেন লিটন ও সৌম্য। পাওয়ার প্লের ৬ ওভারে তুলে নেন ৬৩ রান। অ্যাঞ্জেলো ম্যাথিউস-দিলশান মাদুশঙ্কারা সুবিধা করতে পারছিলেন না এই দুজনের সামনে। পাওয়ার প্লে শেষ হওয়ার পরই বলে আসেন শ্রীলংকার নতুন মালিঙ্গা মাথিশা পাথিরানা। এসেই সৌম্যকে ফিরিয়ে দেন তিনি। ২২ বলে ২৬ রানের ইনিংস খেলে প্যাভিলিয়নের পথ ধরেন এই ওপেনার। সৌম্য আউট হওয়ার পর বেশিক্ষণ টিকতে পারেননি লিটন দাসও। দলীয় ৮৩ রানের মাথায় এই পাথিরানার বলেই ক্যাচ দিয়ে ফেরেন তিনি। শেষ হয় ২৪ বলে তার ৩৬ রানের ইনিংস। 


দুই ওপেনারের বিদায়ের পর ম্যাচের হাল ধরেন শান্ত ও তাওহীদ হৃদয়। শ্রীলংকার বোলারদের কোনোরকম সুযোগ না দিয়ে বুদ্ধিদীপ্ত খেলা খেলতে থাকেন এই দুজন। শেষ পর্যন্ত দলকে জয়ের বন্দরে ভিড়িয়েই মাঠ ছাড়েন তারা। ছক্কা মেরে দলকে জয়ের বন্দরে নেন শান্ত। পূর্ণ হয় তার ফিফটিও। তার ৩৮ বলে ৫৩ রানের ইনিংসটি সাজানো ছিল ৪টি চার ও ২ ছক্কায়। আরেক পাশে ২৫ বলে ২টি চার ও ১ ছক্কায় ৩২ রানে অপরাজিত ছিলেন হৃদয়। 


এর আগে প্রথমে ব্যাট করে বাংলাদেশের বিপক্ষে ১৬৫ রানের লড়াকু পুঁজি গড়ে শ্রীলংকা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরুতেই লংকানদের চেপে ধরে বাংলাদেশ। প্রথম ওভারেই মেডেন আদায় করেন শরিফুল ইসলাম। দ্বিতীয় ওভারেই আভিশকাকে ফিরিয়ে দেন তাসকিন। প্রথম ৩ ওভারে ১ উইকেট হারানো লংকানদের রান ছিল মাত্র ৮। তবে পাওয়ার প্লের পরের ৩ ওভারে খেলা নিজেদের পক্ষে নিয়ে নেয় শ্রীলংকা। তাসকিন-মোস্তাফিজুর রহমানদের তুলোধুনো করে ৬ ওভার শেষে তাদের রানই পৌঁছায় ৪৯-এ। 


৮ ওভার শেষে শ্রীলংকা তোলে ৬৪ রান। নবম ওভারের চতুর্থ বলে সৌম্য সরকারের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন কুশল। তাতে ভাঙে ৪২ বলে ৬৬ রানের জুটি। ২২ বলে ২টি চার ও ৩ ছক্কায় ৩৬ রান করেন কুশল। পরের ওভারে রান আউট হয়ে যান দারুণ খেলতে থাকা কামিন্দুও। ২৭ বলে ৩টি চার ও ২ ছক্কায় ৩৭ রান করেন তিনি। ১০ ওভার শেষে ৩ উইকেট হারানো লংকানদের রান দাঁড়ায় ৭৮-এ। 


বেশিক্ষণ টিকতে পারেননি সাদিরা সামারাবিক্রামাও। মোস্তাফিজুর রহমানের বলে কট এন্ড বল হয়ে ফেরেন তিনি। তবে এই সময়ে বাংলাদেশের বোলারদের ওপর মৃদু ঝড় বইয়ে দেন অধিনায়ক আসালঙ্কা। বিশেষ করে শেখ মেহেদী হাসানের করা ১৪তম ওভারে দুইটি ছক্কা মারেন তিনি। তবে ওভারের পঞ্চম বলে দলীয় ১১২ রানের মাথায় সরাসরি বোল্ড হন ভয়ংকর হয়ে ওঠা এই ব্যাটার। 


এরপর আর কোনো বিপদ ঘটতে দেননি অ্যাঞ্জেলো ম্যাথিউস ও দাসুন শানাকা। নির্ধারিত ২০ ওভার শেষ করে আসেন এই দুজন। ৩৭ বলে গড়েন অপরাজিত ৫৩ রানের জুটি। তাতে দলের রান ৫ উইকেট হারিয়ে ১৬৫। ২১ বলে ৪টি চারে ৩২ রানে অপরাজিত ছিলেন ম্যাথিউস আর ১৮ বলে শানাকা অপরাজিত ছিলেন ২০ রানে। 


বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ, মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার। এর মধ্যে প্রথম তিন জনের ইকোনমিই ছিল নয়ের ওপর। ৪ ওভার বল করে কোনো উইকেট না পেলেও মাত্র ২০ রান দিয়েছেন শরিফুল ইসলাম। 


আরও খবর




ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ,দুইতীরে লাখো দর্শনার্থীর ভিড়

ঢাকাস্থ ধর্মপাশা-মধ্যনগর উন্নয়ন ফোরামের নতুন কমিটি

বিএনপির সরকার জনগণের সরকার: পানি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাধারণ সভা অনুষ্ঠিত

মাধ্যমিক শিক্ষার অস্থিরতা: সংকট কোন জায়গায়?

আগুনে সর্বস্ব হারালেন বিধবা রেখা বেগম

ময়মনসিংহে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ডেঙ্গুমুক্ত তারাগঞ্জ গড়তে মাঠে উপজেলা প্রশাসন

ঘাটাইল প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি

ঢাকা-কুমিল্লা সরাসরি রেললাইন নির্মাণ বাজেটে অনুমোদন হয়েছে - মনিরুল হক চৌধুরী এমপি

মনপুরার উন্নয়নে আশ্বাস নয়, কাজের মাধ্যমে বাস্তবায়ন চান এমপি নয়ন

কুমারী পরিচয়ে একাদিক বিয়ে, কয়েক যুবককে নিঃস্ব করছে সাথী

সরকারের জনকল্যাণমুখী কাজের প্রচারণা ও আলোকিত গফরগাঁও গড়ার লক্ষ্যে মতবিনিময়

রাণীনগরে শুরু হয়েছে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

বোদা উপজেলার মাড়েয়া বাজার বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে সভাপতি রিপন ও সম্পাদক বাবু

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

বিএনপি'র সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

রাজারহাটে ঘড়িয়ালডাঙ্গা জমিদারবাড়ি কালের গর্ভে হারিয়ে যাওয়া এক শেকড়


এই সম্পর্কিত আরও খবর

ভারত ম্যাচের আগে বাংলাদেশের বিশ্বাস, ‘কোনো কিছুই অসম্ভব নয়’

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে সাবদি ট্রার্ফ জোনের র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ

ফ্রান্সকে হারিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

বিশ্বকাপের সবুজ গালিচায় নারায়ণগঞ্জের ছোট্ট আয়ানের পদচিহ্ন

কুনহা-ভিনির দাপটে হাইতিকে হারাল ব্রাজিল

হেক্সা জয়ে গ্রুপ থেকে ফাইনাল পর্যন্ত যেমন হতে পারে ব্রাজিলের রোডম্যাপ

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

হিসাব চুকানোর ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ, লক্ষ্য হ্যাটট্রিক শিরোপা

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

কাল মিশরের মুখোমুখি হচ্ছে ব্রাজিল