শিরোনাম
আমতলীতে ১৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক মুরাদনগরে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প-উদ্ভাবনী ধারণা প্রদর্শনী চন্দনাইশে শেখ আব্দুল জলিল আল মাইজভাণ্ডারীর ৩য় তম ফাতেহা শরীফ অনুষ্ঠিত পোরশায় উপজেলা পর্যায়ের শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত অটোচালকের কষ্টার্জিত টাকা আত্মসাৎ, আসামি মিমুল গ্রেপ্তার বগুড়ার শাজাহানপুরে ধানবোঝাই ট্রাকের নিচে পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু খোকসায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা,১৪ দিনের নবজাতককে চিকিৎসা করাতে এসে মায়ের জীবন-মৃত্যুর লড়াই অষ্টগ্রামের কাস্তুল গ্রাম আদালত নিয়ে সচেতনতা বাড়াতে সমন্বিত কর্মশালা অষ্টগ্রামে জোরপূর্বক জমি দখলের চেষ্টা,নারী ও বৃদ্ধাসহ ৮ জন আহত,লক্ষাধিক টাকার মালামাল লুট মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা,নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ
শনিবার ১৩ জুন ২০২৬
শনিবার ১৩ জুন ২০২৬

সরকারি টাকায় নিম্নমানের রাস্তা নির্মাণ, প্রকৌশলী বললেন ‘মারামারি করে কাজ বন্ধ করব নাকি!

প্রকাশিত:মঙ্গলবার ০৯ জুন ২০২৬ | হালনাগাদ:মঙ্গলবার ০৯ জুন ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


মোহাইমিনুল ইসলাম উলিপুর কুড়িগ্রাম প্রতিনিধিঃ


কুড়িগ্রামের উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের রেলগেট বাজার থেকে কবিরাজপাড়া এবং রেলগেট বাজার থেকে ফয়জার মিয়ার বাড়ি পর্যন্ত প্রায় ২ দশমিক ১ কিলোমিটার সড়ক সংস্কার কাজে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, সরকারি নির্দেশনা ও প্রকৌশল মানদণ্ড উপেক্ষা করে তড়িঘড়ি করে কাজ সম্পন্ন করা হচ্ছে। এমনকি রাতের আঁধারে বিটুমিন প্রাইম কোট (তেল) ছাড়াই কার্পেটিং করার অভিযোগও পাওয়া গেছে।


এলজিইডি সূত্রে জানা যায়, সড়কটির সংস্কার কাজের চুক্তিমূল্য ১ কোটি ৩৬ লাখ ২৩ হাজার ৭৯৭ টাকা ৫ পয়সা (১৩,৬২৩,৭৯৭.০৫ টাকা)। এত বড় অঙ্কের সরকারি অর্থ ব্যয়ে নির্মাণকাজ হলেও এর গুণগত মান নিয়ে শুরু থেকেই প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা।


মঙ্গলবার (৯ জুন) সরেজমিনে দেখা যায়, আগের রাত থেকে জাফর মিয়ার বাড়ির সামনে থেকে বাবলু মিয়ার বাড়ি পর্যন্ত অংশে অন্ধকারে কার্পেটিংয়ের কাজ চলছিল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তার বেড তৈরিতে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হয়েছে। অনেক স্থানে ধুলাবালি ও ময়লা পরিষ্কার না করেই বিটুমিন ও পিচ ঢেলে কার্পেটিং করা হয়েছে।


এলাকাবাসীর ভাষ্য, কাজ শেষ হওয়ার আগেই শ্রীবল্লভ কবিরাজপাড়া এলাকার কয়েকটি স্থানে কার্পেটিং উঠে গেছে এবং রাস্তার কিনারায় ফাটল দেখা দিয়েছে। কোথাও কোথাও কাজ শেষ হওয়ার দুই দিনের মধ্যেই পিচ উঠে যেতে শুরু করেছে।


স্থানীয় বাসিন্দা মোস্তফা কামাল, ঈমান আলী, মাজেদুল ইসলাম ও সিরাজুল ইসলাম অভিযোগ করে বলেন, “রাস্তা ভালোভাবে পরিষ্কার না করেই পিচ ঢালা হচ্ছে। ফলে সহজেই কার্পেটিং উঠে যাচ্ছে। সরকারি টাকায় নির্মিত সড়কে এমন অনিয়ম কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”


তারা আরও জানান, প্রকল্পের শুরু থেকেই কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠলেও সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান অভিযোগগুলোকে গুরুত্ব দেয়নি।


স্থানীয়দের দাবি, সড়ক কার্পেটিংয়ের পুরুত্ব সরকারি নকশা অনুযায়ী প্রায় ২৫ মিলিমিটার (প্রায় ১ ইঞ্চি) হওয়ার কথা। কিন্তু বাস্তবে তা অনুসরণ করা হচ্ছে কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। পর্যাপ্ত রোলার ব্যবহার না করায় অনেক স্থানে কার্পেটিং আলগা হয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন তারা।


এ বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগের বিষয়ে উপজেলা প্রকৌশলীর সঙ্গে কথা বলার পরামর্শ দেন।


অভিযোগ প্রসঙ্গে উলিপুর উপজেলা প্রকৌশলী প্রদীপ কুমার বলেন,আমি ঘটনাস্থলে গিয়েছিলাম এবং কাজ বন্ধ রাখতে বলেছিলাম। এরপরও তারা কাজ করছে। এখন কি আমি মারামারি করে কাজ বন্ধ করব?


তার এ বক্তব্য এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। স্থানীয়দের প্রশ্ন, দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীর নির্দেশ অমান্য করে ঠিকাদারি প্রতিষ্ঠান কীভাবে কাজ চালিয়ে যেতে পারে এবং এ ক্ষেত্রে প্রশাসনিক ব্যবস্থা কেন নেওয়া হয়নি।


কুড়িগ্রাম এলজিইডির নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম বলেন,আমি নিজেই সাইট পরিদর্শন করেছি এবং ল্যাব পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেছি। পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পর অনিয়ম হয়েছে কি না, তা নিশ্চিতভাবে বলা যাবে।


এ বিষয়ে উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম আরিফের বক্তব্য জানতে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।


স্থানীয়দের দাবি, সরকারি অর্থে বাস্তবায়নাধীন এই সড়ক প্রকল্পের কাজ দ্রুত তদন্ত করে নির্মাণমান যাচাই করা হোক এবং অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। তাদের আশঙ্কা, নিম্নমানের কাজের কারণে সড়কটি অল্প সময়ের মধ্যেই চলাচলের অনুপযোগী হয়ে পড়বে এবং সরকারের বিপুল অর্থ অপচয় হবে।




আরও খবর




রায়েন্দা ইউনিয়নে বাল্যবিবাহ ও শিশুশ্রম বন্ধে সচেতনতামূলক গণনাটক অনুষ্ঠিত।

রাঙ্গাবালীতে তরুনীর গলায় ওরনা পেচিয়ে আত্যহত্যা

ভারতীয় ‘পুশইন’ বন্ধের দাবিতে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ

লালপুরে ভুটভুটির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধ ভ্যানচালকের

আমতলীতে ১৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

মুরাদনগরে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প-উদ্ভাবনী ধারণা প্রদর্শনী

চন্দনাইশে শেখ আব্দুল জলিল আল মাইজভাণ্ডারীর ৩য় তম ফাতেহা শরীফ অনুষ্ঠিত

পোরশায় উপজেলা পর্যায়ের শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

টাংগুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায়- হাওর বন্ধু কামরুজ্জামান কামরুল এমপি

পূর্ব সুন্দরবনে তিন দিন পর মুক্তি পেলেন বন বিভাগের বেতার চালকসহ ৩ জন

চাকুরীর পিছনে না ঘুরে একজন দক্ষ উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তুলুন এ জেড এম জাহিদ হোসেন

২১ জুন থেকে দ্বিতীয় ক্যাম্পাসে ক্লাস শুরুর সম্ভাবনা, শ্রেণিকক্ষ প্রস্তুতিতে ব্যস্ত ডুয়েট প্রশাসন

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স:তাহিরপুরে যৌথ অভিযানে আটক যুবক কারাগারে

পঞ্চগড়ের বোদায় স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিংয়ের উদ্বোধন

রাঙ্গাবালীতে শিক্ষক- শিক্ষার্থীদের উপজেলা পর্যায়ে অংশগ্রহণ মেধা, বিজ্ঞান, উদ্যোগ

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ


এই সম্পর্কিত আরও খবর

রায়েন্দা ইউনিয়নে বাল্যবিবাহ ও শিশুশ্রম বন্ধে সচেতনতামূলক গণনাটক অনুষ্ঠিত।

রাঙ্গাবালীতে তরুনীর গলায় ওরনা পেচিয়ে আত্যহত্যা

ভারতীয় ‘পুশইন’ বন্ধের দাবিতে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ

লালপুরে ভুটভুটির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধ ভ্যানচালকের

আমতলীতে ১৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

মুরাদনগরে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প-উদ্ভাবনী ধারণা প্রদর্শনী

চন্দনাইশে শেখ আব্দুল জলিল আল মাইজভাণ্ডারীর ৩য় তম ফাতেহা শরীফ অনুষ্ঠিত

পোরশায় উপজেলা পর্যায়ের শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

টাংগুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায়- হাওর বন্ধু কামরুজ্জামান কামরুল এমপি

পূর্ব সুন্দরবনে তিন দিন পর মুক্তি পেলেন বন বিভাগের বেতার চালকসহ ৩ জন