শিরোনাম
চন্দনাইশ হাশিমপুর বৌদ্ধ বিহারে ডাকাতি লালমোহনে ৫ কোটি টাকার সাইক্লোন শেল্টার উদ্বোধন করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ লালমোহনে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত লন্ডনের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে সফলভাবে ডিগ্রি অর্জন করলেন কুমিল্লার খাদিজা সরকার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে,বাড়ির আঙিনায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে - স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জে ১৮৪ বোতল স্কাফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নাঙ্গলকোটের কাশিপুর নেছারীয়া বালিকা দাখিল মাদরাসায় অভিভাবক সমাবেশ শেখ হাসিনার মধ্যে থাকত গুমের সঙ্গে সম্পৃক্ত থাকার হিংস্র মনোভাব - মেজর হাফিজ শেখ হাসিনার মধ্যে থাকত গুমের সঙ্গে সম্পৃক্ত থাকার হিংস্র মনোভাব - মেজর হাফিজ রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই বিধবার ঘর,ছেলের বিয়ের টাকা- স্বর্নলংকারও শেষ
শনিবার ১২ সেপ্টেম্বর ২০২৬
শনিবার ১২ সেপ্টেম্বর ২০২৬

স্টার্কের দারুণ বোলিংয়ে সুপার ওভারে রাজস্থানকে হারালো দিল্লি

আলোকিত প্যাভিলিয়ন ডেস্ক
প্রকাশিত:বৃহস্পতিবার ১৭ এপ্রিল ২০২৫ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৭ এপ্রিল ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

রাজস্থান রয়্যালসের কাছে অরুণ জেটলি স্টেডিয়ামে স্বাগতিক দিল্লি ক্যাপিটালস হারই দেখছিল। মিচেল স্টার্ক নিজের শেষ দুই ওভার চমৎকার বোলিংয়ে রাজস্থানকে আটকে দিয়ে ম্যাচ সুপার ওভারে নেন। ম্যাচ নিষ্পত্তির এই ওভারেও বল হাতে দারুণ অবদান রাখেন তিনি দুটি রান আউট করে। সুপার ওভারে মাত্র ১২ রান ডিফেন্ড করতে পারেনি রাজস্থান। তাদেরকে হারিয়ে ছয় ম্যাচ শেষে গুজরাট টাইটান্সকে টপকে আইপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠলো দিল্লি। 


আগে ব্যাটিংয়ে নেমে দিল্লি ৫ উইকেটে ১৮৮ রান করে। শুরুটা ভালো হয়নি তাদের। জেক ফ্রেসার ম্যাকগুর্ক (৯) ও করুন নায়ার (০) চার বলের মধ্যে বিদায় নেন।


লোকেশ রাহুল ও অভিষেক পোরেলের ৬৩ রানের জুটিতে ওই ধাক্কা সামলে নেয় দিল্লি। রাহুল ৩২ বলে ৩৮ রান করে জোফরা আর্চারের শিকার হন ১৩তম ওভারে। পরের ওভারে অভিষেককে (৪৯) এক রানের আক্ষেপে পোড়ান ওয়ানিন্দু হাসারাঙ্গা। ৩৭ বলের ইনিংসে পাঁচ চার ও এক ছয় মারেন এই ওপেনার।


এরপর ট্রিস্টান স্টাবস ও অক্ষর প্যাটেলের আক্রমণাত্মক ব্যাটিং। ৪১ রানের ঝড়ো জুটি গড়েন তারা ১৯ বলে। ১৪ বলে চারটি চার ও দুটি ছয়ে ৩৪ রান করেন স্টাবস। অক্ষর তার চেয়ে চারটি বল বেশি খেলে সমান রানে অপরাজিত ছিলেন। আশুতোষ শর্মার ১৫ রানের হার না মানা ইনিংসও ভালো ভূমিকা রাখে।


রাজস্থানের পক্ষে সর্বোচ্চ দুটি উইকেট নেন আর্চার।


লক্ষ্যে নেমে শুরুটা দারুণ এনে দেন সাঞ্জু স্যামসন ও যশস্বী জয়সওয়াল। ষষ্ঠ ওভারে স্যামসন সাইড স্ট্রেইন নিয়ে রিটায়ার্ড হার্ট হওয়ার আগে ৬১ রানের জুটি গড়েন। ১৯ বলে ২ চার ও ৩ ছয়ে ৩১ রান করেন তিনি।


রিয়ান পরাগ (৮) বেশিক্ষণ টেকেননি। জয়সওয়াল ৩৭ বলে ৩ চার ও ৪ ছয়ে ৫১ রান করে আউট হন। তারপর নিতিশ রানা দারুণ এক ইনিংস খেলে রাজস্থানকে লড়াইয়ে রাখেন। তবে মিচেল স্টার্ক শেষ দুই ওভারে বাজিমাত করেন। ১৮তম ওভারের চতুর্থ বলে দলীয় ১৬১ রানে তার বিদায়ে ধাক্কা খায় দল। ২৮ বলে ৫১ রান করে অস্ট্রেলিয়ান পেসারের শিকার হন তিনি। ওই ওভারে স্টার্ক ৮ রান দেন এক উইকেটের বিনিময়ে।


অবশ্য নেমেই শিমরন হেটমায়ার চার মেরে গ্যালারি মাতান। শেষ দুই ওভারে লাগতো ২৩ রান। ধ্রুব জুরেল ছক্কা মেরে শেষের আগের ওভারে ১৪ রান তোলেন। শেষ ওভারে প্রয়োজন ৯ রান। কিন্তু স্টার্কের দারুণ বোলিংয়ে ৮ রান করে এই জুটি। শেষ বলে জয়সূচক দ্বিতীয় রান নিতে গিয়ে জুরেল রানআউট হন ২৬ রান করে। ৪ উইকেটে ১৮৮ রান করে রাজস্থান।


চলতি আইপিএল প্রথম সুপার ওভারেও বল হাতে নেন স্টার্ক। দ্বিতীয় বলে হেটমায়ার চার মারেন। চতুর্থ ডেলিভারিতে পায়ের নো বলসহ আরেকটি বাউন্ডারি দেন এই পেসার। পরের দুই বলে স্টার্কের ক্ষিপ্রতায় দুটি রানআউটে রাজস্থানকে ১২ রানে আটকে ফেলে দিল্লি। তারপর সন্দীপ শর্মাকে পাত্তাই দেননি রাহুল ও স্টাবস। প্রথম তিন বলেই একটি চারসহ ৭ রান করেন রাহুল। চতুর্থ বলে ছক্কা মেরে স্বাগতিক গ্যালারি উচ্ছ্বাসে মাতান স্টাবস।


এনিয়ে পাঁচটি সুপার ওভার খেলে আইপিএলের রেকর্ড চারটিতে জিতলো দিল্লি, পেছনে ফেললো তিনবার (চার ম্যাচে) সুপর ওভারে জেতা পাঞ্জাব কিংসকে।


পঞ্চম জয়ে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে গেলো দিল্লি। তাদের পরেই অবস্থান করছে গুজরাট (৮)।


আরও খবর




চন্দনাইশ হাশিমপুর বৌদ্ধ বিহারে ডাকাতি

লালমোহনে ৫ কোটি টাকার সাইক্লোন শেল্টার উদ্বোধন করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

লালমোহনে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

লন্ডনের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে সফলভাবে ডিগ্রি অর্জন করলেন কুমিল্লার খাদিজা সরকার

মানবতার পায়রা ফাউন্ডেশনের দুই বছর পূর্তি, তিন বছরে পদার্পণ

খোকসায় ডাকাতির ঘটনায় ৬ জন গ্রেপ্তার, পানিতে লুকিয়ে থাকা আরও একজনকে আটক

গঙ্গাচড়ায় নিজ শয়নকক্ষ থেকে গৃহবধূর লাশ উদ্ধার

আড়াইহাজার বাজার মসজিদে লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার

ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে,বাড়ির আঙিনায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে - স্বাস্থ্যমন্ত্রী

রূপগঞ্জে ১৮৪ বোতল স্কাফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নাঙ্গলকোটের কাশিপুর নেছারীয়া বালিকা দাখিল মাদরাসায় অভিভাবক সমাবেশ

শেখ হাসিনার মধ্যে থাকত গুমের সঙ্গে সম্পৃক্ত থাকার হিংস্র মনোভাব - মেজর হাফিজ

শেখ হাসিনার মধ্যে থাকত গুমের সঙ্গে সম্পৃক্ত থাকার হিংস্র মনোভাব - মেজর হাফিজ

জালকু‌ড়ি‌তে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি

মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

বিএনপি'র সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

রাজারহাটে ঘড়িয়ালডাঙ্গা জমিদারবাড়ি কালের গর্ভে হারিয়ে যাওয়া এক শেকড়


এই সম্পর্কিত আরও খবর

ভারত ম্যাচের আগে বাংলাদেশের বিশ্বাস, ‘কোনো কিছুই অসম্ভব নয়’

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে সাবদি ট্রার্ফ জোনের র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ

ফ্রান্সকে হারিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

বিশ্বকাপের সবুজ গালিচায় নারায়ণগঞ্জের ছোট্ট আয়ানের পদচিহ্ন

কুনহা-ভিনির দাপটে হাইতিকে হারাল ব্রাজিল

হেক্সা জয়ে গ্রুপ থেকে ফাইনাল পর্যন্ত যেমন হতে পারে ব্রাজিলের রোডম্যাপ

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

হিসাব চুকানোর ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ, লক্ষ্য হ্যাটট্রিক শিরোপা

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

কাল মিশরের মুখোমুখি হচ্ছে ব্রাজিল