শিরোনাম
পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার পত্নীতলায় নজিপুর বালিকা বিদ্যালয়ে বৃক্ষের চারা বিতরণ নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থা নির্বাচনে ৫৩৮ ভোট পেয়ে বিজয়ী রায়হান মজুমদার খারাপ ফলাফলের জন্য এমপিও বন্ধের সুপারিশ করব: পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কায়কোবাদ শিশুকে ধর্ষণের অভিযোগ, মোঃ ফরিদ মিয়ার দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে অষ্টগ্রামে মানববন্ধন কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময় সভা মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত,অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর ঘুষ-বাণিজ্য থেকে কালিগঞ্জের নায়েব আশরাফুজ্জামানের সম্পদের পাহাড় অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে,এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি
মঙ্গলবার ০৩ নভেম্বর ২০২৬
মঙ্গলবার ০৩ নভেম্বর ২০২৬

ভারতীয় বোলারের বিপক্ষে বল টেম্পারিংয়ের অভিযোগ

আলোকিত প্যাভিলিয়ন ডেস্ক
প্রকাশিত:বুধবার ২৬ জুন ২০২৪ | হালনাগাদ:বুধবার ২৬ জুন ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

ভারত এবং পাকিস্তানের ক্রিকেটে সম্পর্ক কখনোই মধুর ছিল না। সাম্প্রতিক সময়ে মাঠে এবং মাঠের বাইরে খেলোয়াড়দের মাঝে হাসিমুখে বাক্যবিনিময় দেখা গেলেও পরিস্থিতি ভিন্ন ছিল দেড় থেকে দুই দশক আগে। ভারত আর পাকিস্তান মানেই ছিল বিতর্ক আর চাপা উত্তেজনা। এখনো মাঠের বাইরের পরিবেশ দুই দলের মাঝে সম্পর্ক বেশ উত্তপ্ত। 



এবার সেই উত্তেজনায় আগুন ঢাললেন ইনজামাম উল হক। ভারতীয় বোলারের বিপক্ষে বল টেম্পারিংয়ের অভিযোগ এনেছেন সাবেক এই অধিনায়ক। পেসার আর্শদ্বীপ সিংয়ের রিভার্স সুইং করার ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। নতুন বলে ইনিংসের ১৫তম ওভারেই রিভার্স সুইং কীভাবে করছেন আর্শদ্বীপ– সেটাই প্রশ্ন ইনজির। 


স্থানীয় এক টক-শোতে আলাপকালে তিনি বলেন, আম্পায়ারদের উচিত এমন ঘটনার দিকে চোখ রাখা, ‘আর্শদ্বীপ যখন ১৫তম ওভারে বল করছিল, তখনই বল রিভার্স করছিল। নতুন বলে এটা কি রিভার্স সুইংয়ের সাপেক্ষে খুব দ্রুতই হয়ে যায় না? যার অর্থ, নতুন বলটা ১২ কিংবা ১৩ ওভারের মধ্যেই রিভার্স সুইং করার উপযোগী হয়ে যায়। আম্পায়ারের এদিকে খেয়াল রাখা দরকার।’ 


ইনজামামের সাবেক সতীর্থ এবং ২০০ সালে ম্যাচ ফিক্সিংয়ে নিষিদ্ধ হওয়া সেলিম মালিকও একই দাবির পক্ষে সুর তুলেছেন। টকশোতে ইনজামামকে সম্বোধন করে তিনি বলেন, ‘দেখো ইনজি, আমি এটা সবসময় বলি, কিছু দলের ক্ষেত্রে চোখ বন্ধ করে রাখা হয়। আর ভারত সেসব দলের মধ্যে একটি।’ 



ইনজামাম উল হক এরপরেই অভিযোগ করেন, এমন ঘটনা পাকিস্তানি বোলারদের সঙ্গে ঘটলে এই নিয়ে ব্যাপক শোরগোলের সৃষ্টি হতো। রিভার্স সুইং নিয়ে আমরা খুব ভালোভাবেই জানি। আর যদি আর্শদ্বীপ ১৫ ওভারে রিভার্স সুইং করতে শুরু করে, তারমানে এর আগে ভয়াবহ কিছু করা হয়েছে।’ 


তবে ইনজামাম একই অভিযোগ আরেক ভারতীয় পেসার জাসপ্রীত বুমরাহর বেলায় করতে নারাজ, ‘দেখুন বুমরাহ এটা করতেই পারেন, কারণ তার বোলিং অ্যাকশন। কিন্তু কিছু বোলারের জন্য– তাদের বোলিং অ্যাকশন আর গতি বিবেচনা করলে, বলটাকে ওমন যথাযথ কন্ডিশনে থাকতে হবে বা বলকে তৈরি করে নিতে হবে।’ 


চলতি বিশ্বকাপে ভারতের হয়ে বোলিং আক্রমণের সূচনা করেছেন আর্শদ্বীপ। ইনিংসের শেষদিকে প্রতিপক্ষের লাগাম টেনে ধরার কাজটাও করছেন সফলভাবে। বিশ্বকাপে ৬ ইনিংসে নিয়েছেন ১৫ উইকেট। আছেন শীর্ষ উইকেট শিকারী তালিকার দ্বিতীয় স্থানে। 


আরও খবর




পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার

পত্নীতলায় নজিপুর বালিকা বিদ্যালয়ে বৃক্ষের চারা বিতরণ

রাসেল হত্যা মামলায় শামীম ওসমানসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থা নির্বাচনে ৫৩৮ ভোট পেয়ে বিজয়ী রায়হান মজুমদার

বোয়ালখালীতে ট্রেনের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ, আহত চালক

খারাপ ফলাফলের জন্য এমপিও বন্ধের সুপারিশ করব: পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কায়কোবাদ

শিশুকে ধর্ষণের অভিযোগ, মোঃ ফরিদ মিয়ার দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে অষ্টগ্রামে মানববন্ধন

কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময় সভা

মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত,অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর

সমবায় থেকে সমৃদ্ধির পথে, তাহিরপুরে আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ উদ্যোগ

ঘুষ-বাণিজ্য থেকে কালিগঞ্জের নায়েব আশরাফুজ্জামানের সম্পদের পাহাড়

টাঙ্গাইলে ব্র্যাকের আর্থিক সহায়তায় ঘুরে দাঁড়াচ্ছেন বিদেশফেরত নারীরা

অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে,এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ

কিশোরগঞ্জে মৃত্তিকা প্রতিবন্ধী শিশু পাঠশালা ও পুনর্বাসন কেন্দ্রের সভাপতি নির্বাচিত সাংবাদিক নাসরুল আনোয়ার

নন্দীগ্রামে ফুটবল নিয়ে মাঠে নামল যুবদল, মাদকবিরোধী টুর্নামেন্ট

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

দুর্গা পাশায় মেম্বার প্রার্থী বশির গাজীর পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়

ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে রিয়াদ চৌধুরীর সাক্ষাৎ

দাবায় ঢাকা উপঅঞ্চলে রানারআপ নারায়ণগঞ্জের নুসরাত হাসান নাবা

ভারত ম্যাচের আগে বাংলাদেশের বিশ্বাস, ‘কোনো কিছুই অসম্ভব নয়’

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে সাবদি ট্রার্ফ জোনের র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ

ফ্রান্সকে হারিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

বিশ্বকাপের সবুজ গালিচায় নারায়ণগঞ্জের ছোট্ট আয়ানের পদচিহ্ন

কুনহা-ভিনির দাপটে হাইতিকে হারাল ব্রাজিল

হেক্সা জয়ে গ্রুপ থেকে ফাইনাল পর্যন্ত যেমন হতে পারে ব্রাজিলের রোডম্যাপ

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই