শিরোনাম
গঙ্গাচড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মৃত্যু টেন্ডার হলেও শুরু হয়নি কাজ, বেহাল সড়কে জনদুর্ভোগ চরমে রক্তদান দিবসে নাঙ্গলকোট ছাত্রনেতা জাহিদুল মাওলা ছায়েমের ৪র্থ বারের রক্তদান মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে লাকসামে সাংবাদিক সম্মেলন সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ বাণিজ্য নিয়ে বাড়ছে প্রশ্ন ধুনটে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প,তিন শতাধিক রোগীকে চিকিৎসাসেবা মহাসড়কের পাশে বর্জ্যের ভাগাড় করা যাবে না- স্থানীয় সরকার প্রতিমন্ত্রী চেয়ারম্যান হিসেবে জাকির হোসেন বাবুকে দেখতে চায় জামপুর ইউনিয়ন বাসী চন্দনাইশে ৬টি বসতঘর পুড়ে ছাই পল্লী মঙ্গল কর্মসূচীর উদ্যোগে নয়াবাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
সোমবার ১৫ জুন ২০২৬
সোমবার ১৫ জুন ২০২৬

আইপিএলে ফিরছেন পান্ত, কমছে দায়িত্ব!

প্রকাশিত:বুধবার ২১ ফেব্রুয়ারী ২০২৪ | হালনাগাদ:বুধবার ২১ ফেব্রুয়ারী ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারাতে বসেছিলেন ঋষভ পান্ত। প্রাণ নিয়ে ঝুঁকিতে পড়ার পর তার স্বাভাবিক অবস্থায় ফিরতেও দীর্ঘ সময় লেগেছে। সেই কঠিন সময় পার করে পান্ত এখন অফেক্ষায় আছেন মাঠে ফেরার। আসন্ন আইপিএল দিয়ে মাঠে ফিরতে এই উইকেটরক্ষক ব্যাটসম্যান ইতোমধ্যে একটি প্রস্তুতি ম্যাচও খেলেছেন। আইপিএলে তার কাঁধেই থাকছে দিল্লি ক্যাপিটালসের অধিনায়কত্ব, তবে কমছে একটি দায়িত্ব। 


বিসিসিআই সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলো এমনটাই জানিয়েছে। দিল্লির প্রধান কোচ এবং অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং এর আগেই বলেছিলেন যে পান্তকে ২০২৪ আইপিএলে দেখা যাবে। তবে তার উইকেটকিপিং করা কঠিন হবে এবং নেতৃত্ব ফিরে পাওয়ার সম্ভাবনাও কম বলে উল্লেখ করেছিলেন পন্টিং। এবার বিষয়টি আংশিক সত্য হতে যাচ্ছে বলে জানিয়েছে ক্রিকবাজ।


ক্রীড়াভিত্তিক ওয়েবসাইটটি বলছে, ঋষভ পান্তও বেঙ্গালুরুর আলুরে অনুষ্ঠিত প্রস্তুতি ম্যাচে অংশ নিয়েছেন এবং নিজের ম্যাচ ফিটনেস ফিরে পেয়েছেন তিনি। গাড়ি দুর্ঘটনার পর এটি তার প্রথম ম্যাচ। একইসঙ্গে ১৫ মাস পর এই তারকা ক্রিকেটারের মাঠে প্রত্যাবর্তন। বিসিসিআই ও দিল্লি ফ্র্যাঞ্চাইজির ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে— এর মাধ্যমে আগামী আইপিএলে পান্তকে দেখা যাওয়ার নিশ্চয়তা পাওয়া গেল। তবে তিনি উইকেটকিপিং করবেন না। এখনও বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে (এনসিএ) রিহ্যাব করছেন পান্ত। গত মাসে তিনি নিজেই চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন।


প্রতিবেদনে আরও বলা হয়, বিসিসিআই এবং দিল্লির সূত্রগুলো ২৬ বছর বয়সী এই ক্রিকেটার আইপিএলেও নেতৃত্ব দেবেন বলে ইঙ্গিত দিয়েছে। পাশাপাশি পান্ত সেখানে কেবল পুরোদস্তুর ব্যাটসম্যান হিসেবে ফিরতে চলেছেন, উইকেটরক্ষকের দায়িত্ব অন্য একজন খেলোয়াড়কে সামলাতে হবে।


এদিকে, আজ আইপিএলের চেয়ারম্যান অরুণ ধুমাল নতুন আসর দিনক্ষণ জানিয়েছেন। আগামী ২২ মার্চ থেকে পর্দা উঠছে আইপিএলের ১৭তম আসরের। নির্বাচনের কারণে আইপিএলের এবারের আসর ভারতের মাটিতে হবে কিনা তা নিয়ে অনেকেই শঙ্কা প্রকাশ করেছিলেন। তবে সেসব উড়িয়ে দিয়েছেন ধুমাল। আইপিএলের চেয়ারম্যান জানিয়েছেন, ঘরের মাটিতেই বসবে ভারতের সবচেয়ে রোমাঞ্চকর এই ফ্র্যাঞ্চাইজি লিগ। এপ্রিল-মে মাসে হওয়ার কথা রয়েছে দেশটির জাতীয় নির্বাচনের।


২৬ বছর বয়সী পান্ত ভারত ও দিল্লি ক্যাপিটালসের ব্যাটিং স্তম্ভের অন্যতম গুরুত্বপূর্ণ শক্তি। তাই তার মাঠে ফেরাটা ভারতীয় দর্শকদের জন্য স্বস্তির খবর। ইতোমধ্যে আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি ৩৩টি টেস্ট, ৩০ ওয়ানডে ও ৬৬ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। সবমিলিয়ে তিন ফরম্যাটে ৬টি সেঞ্চুরি ও ১৯ হাফসেঞ্চুরিতে ৪১২৩ রান করেছেন পান্ত।


আরও খবর




গঙ্গাচড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মৃত্যু

চুরি ও ডাকাতির অভিযোগে বারবার আলোচনায় চন্দন দাশ

নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাতক্ষীরার সাবেক এমপি সেঁজুতিকে

মনপুরায় মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযানে আটক দুই

২০২৬-২৭ অর্থবছরে ডুয়েটের জন্য ৯৭ কোটি টাকার বাজেট অনুমোদন

টেন্ডার হলেও শুরু হয়নি কাজ, বেহাল সড়কে জনদুর্ভোগ চরমে

রক্তদান দিবসে নাঙ্গলকোট ছাত্রনেতা জাহিদুল মাওলা ছায়েমের ৪র্থ বারের রক্তদান

মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে লাকসামে সাংবাদিক সম্মেলন

সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ বাণিজ্য নিয়ে বাড়ছে প্রশ্ন

ধুনটে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প,তিন শতাধিক রোগীকে চিকিৎসাসেবা

মহাসড়কের পাশে বর্জ্যের ভাগাড় করা যাবে না- স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বাগাতিপাড়ায় ধর্ষণ মামলার মূল অভিযুক্ত গ্রেপ্তার, আরেক আসামি পলাতক

অবকাঠামোগত সংকটেও শিক্ষার আলো ছড়াচ্ছে ভাত গ্রাম উচ্চ বিদ্যালয় ও কলেজ

চেয়ারম্যান হিসেবে জাকির হোসেন বাবুকে দেখতে চায় জামপুর ইউনিয়ন বাসী

চন্দনাইশে ৬টি বসতঘর পুড়ে ছাই

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা


এই সম্পর্কিত আরও খবর

হেক্সা জয়ে গ্রুপ থেকে ফাইনাল পর্যন্ত যেমন হতে পারে ব্রাজিলের রোডম্যাপ

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

হিসাব চুকানোর ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ, লক্ষ্য হ্যাটট্রিক শিরোপা

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

কাল মিশরের মুখোমুখি হচ্ছে ব্রাজিল

কাল হন্ডুরাসের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা

ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ

‘বিশ্বকাপে ব্রাজিল ফেবারিট নয়’

বিশ্বকাপের আগে ব্রাজিলের দাপুটে জয়

বিশ্বকাপের উন্মাদনায় বাংলাদেশ, জার্সির দাম বেড়ে দ্বিগুণ