শিরোনাম
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাঙ্গলকোট উপজেলা জামায়াত ইসলামীর গন মিছিল সরকার ফ্যাসিবাদী কায়দায় একদলীয় শাসন কায়েমের পায়তারা করছে- এড. ইসরাফিল হোসাইন জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন,নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি সাচনা বাজার মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের সাধারণ সভা ও কমিটি গঠন পজেটিভ পিরোজপুরের নির্বাচন অনুষ্ঠিত নেতৃত্বে হাবিব-নাঈম-ফয়সাল পোরশায় সাপের কামড়ে গৃহিণীর মৃত্যু,ওঝার কাছে নিয়ে সময় নষ্টের অভিযোগ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে লাকসামে জামায়াতের গণমিছিল বালুয়াকান্দি ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী খন্দকার জালাল রিমুর গণসংযোগ,দোয়া কামনা গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মুরাদনগরে জামায়াতের গণমিছিল জুলাইয়ের ২য় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে চাটখিলে জামায়াতের গণমিছিল ও সমাবেশ
রবিবার ০২ আগস্ট ২০২৬
রবিবার ০২ আগস্ট ২০২৬

আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ২০ এপ্রিল ২০২৫ | হালনাগাদ:রবিবার ২০ এপ্রিল ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

রাজধানীতে হঠাৎ করে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল বের হচ্ছে। গত কয়েকদিনে বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল করে দলটির নেতাকর্মীরা। এসব মিছিলে ‘আওয়ামী লীগ ফিরে আসবে’— এমন বার্তা ছাড়াও বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।


আওয়ামী লীগের এই আকস্মিক মিছিলের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ করে পুলিশ প্রশাসন পড়েছে বড় ধরনের চাপে। প্রশ্ন উঠেছে— ঝটিকা মিছিলের আগাম খবর কী পাচ্ছে না গোয়েন্দারা? পুলিশ কেন তাৎক্ষণিকভাবে প্রতিরোধ করতে ব্যর্থ হচ্ছে?


এদিকে ‘আ.লীগের মিছিল ঠেকাতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি’ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। তিনি বলেছেন, ‘আওয়ামী লীগ যেন মিছিল বা সভা-সমাবেশ করতে না পারে— সে বিষয়ে পুলিশকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। ব্যর্থ হলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।”


শনিবার (১৯ এপ্রিল) রাজধানীর উত্তরায় কয়েকটি থানা এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করতে প্রতিটি থানায় অতিরিক্ত টহল, গোয়েন্দা নজরদারি এবং বিশেষ মোটরসাইকেল টিম মোতায়েন করা হয়েছে। এরপরও কোনও এলাকায় ঝটিকা মিছিল দেখা দিলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”



গত ১৫ এপ্রিল সকালে বাড্ডা-ভাটারা-রামপুরা সড়কে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেন। এর আগে ৬ এপ্রিল ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদের নেতৃত্বে বায়তুল মোকাররম থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউ পর্যন্ত হঠাৎ মিছিল হয়।


সর্বশেষ ১৮ এপ্রিল (শুক্রবার) উত্তরা এলাকায় উত্তরা উত্তরখান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মিলনের নেতৃত্বে ঝটিকা মিছিল হয়, যেখানে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এসব মিছিলে তারা 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু', 'শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে', 'শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই'—এমন নানা স্লোগানে উত্তাল করেন রাজপথ।


অভিযানে গ্রেফতার


পুলিশ জানায়, গত ১৭ ও ১৮ এপ্রিল রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য শাহের আলম মুরাদসহ আওয়ামী লীগ, যুবলীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের মোট ১২ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।


পুলিশ জানিয়েছে, রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোয়েন্দা সংস্থাগুলোর সমন্বয়ে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পাশাপাশি, প্রতিটি থানায় ভোর চারটা থেকে সকাল আটটা পর্যন্ত বিশেষ টহল দল মোতায়েনের নির্দেশনা দেওয়া হয়েছে।


পুলিশের অবস্থান ও পদক্ষেপ


ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার মো. মাসুদ আলম বলেন, "আওয়ামী লীগের মিছিলগুলো সাধারণত ভোররাতে বা জনশূন্য সময়ে হচ্ছে। নিয়ন্ত্রণে রাখতে আমাদের টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। মিছিলকারীরা মোটরসাইকেল ও মাইক্রোবাস ব্যবহার করছে, ফলে তাদের গতিবিধি নজরে রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।"


এ বিষয়ে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমেদ জানান, "আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি। নিয়মিত টহল কার্যক্রমের পাশাপাশি মোটরসাইকেল পেট্রোলিং জোরদার করা হয়েছে।" আ.লীগের ঝটিকা মিছিল বন্ধে ডিএমপি সদর দফতর থেকে কী ধরণের দিকনির্দেশনা দেওয়া হয়েছে জানতে চাইলে ওসি শামীম আহমেদ বলেন, আমাদের নিয়মিত টহল কার্যক্রমের পাশাপাশি ভোর রাত থেকে সকাল পর্যন্ত বিশেষ পেট্রোল টিম এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।


এদিকে নাম প্রকাশ না করার শর্তে ডিএমপির কয়েকটি থানার পুলিশ সদস্যরা  জানিয়েছেন, অপরাধ নিয়ন্ত্রণ এবং নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগসহ তাদের অঙ্গসংগঠনের ঝটিকা মিছিল ঠেকাতে তারা সর্বোচ্চ সতর্কতার সঙ্গে সংশ্লিষ্ট থানা এলাকায় দায়িত্ব পালন করছেন। এরপরও কোনও থানা এলাকায় কোনও একটি ঝটিকা মিছিল করা হলে সেই দায় কীভাবে নেবে পুলিশ সদস্যরা। ফলে আ.লীগের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে সিংহভাগ পুলিশ সদস্যদের মধ্যে চাপ তৈরি হয়েছে। পাশাপাশি থানার দায়িত্বরত পুলিশ সদস্যদের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যকে কেন্দ্র করে কিছুটা ভীতিও সৃষ্টি হয়েছে।


ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মো. নজরুল ইসলাম  বলেন, "পুলিশের নিয়মিত কার্যক্রমে ঢাকা মহানগরীতে অনেকাংশে অপরাধ নিয়ন্ত্রণে এসেছে। আ.লীগের ঝটিকা মিছিল বন্ধে রাজধানী প্রতিটি থানা এলাকায় নিয়মিত টহল কার্যক্রমের পাশাপাশি ভোর রাত থেকে সকাল পর্যন্ত বিশেষ পেট্রোল টিম মাঠে থাকবে। এছাড়াও এ সময় এসি পেট্রোল ও ইন্সপেক্টর পেট্রোলও সংশ্লিষ্ট এলাকায় দায়িত্ব পালন করবেন।"


তিনি আরও বলেন, "কোনও পুলিশ সদস্যের দায়িত্বে গাফিলতি পেলে তদন্ত সাপেক্ষে দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।"


আরও খবর




প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তি করায় নন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাঙ্গলকোট উপজেলা জামায়াত ইসলামীর গন মিছিল

সরকার ফ্যাসিবাদী কায়দায় একদলীয় শাসন কায়েমের পায়তারা করছে- এড. ইসরাফিল হোসাইন

জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন,নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বোয়ালখালী শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মাননীয় পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের নেতৃত্বে উন্নয়ন ও সবুজায়নের পথে আরও একধাপ এগিয়ে পঞ্চগড়

সাচনা বাজার মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের সাধারণ সভা ও কমিটি গঠন

মান্দায় উপজেলা বিএনপির সহ-সভাপতি উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

সাতক্ষীরায় বিতর্কিত কর্মকর্তা শফিকুলের বদলি ঠেকানোর মরিয়া চেষ্টা: প্রকাশ্যে পুকুরচুরির অভিযোগ!

পজেটিভ পিরোজপুরের নির্বাচন অনুষ্ঠিত নেতৃত্বে হাবিব-নাঈম-ফয়সাল

কুমিরায় জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে চেয়ারম্যান প্রার্থী জসিম ও ৮ মেম্বারের নাম ঘোষনা

গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মুরাদনগরে জামায়াতের গণমিছিল

পোরশায় সাপের কামড়ে গৃহিণীর মৃত্যু,ওঝার কাছে নিয়ে সময় নষ্টের অভিযোগ

টাঙ্গুয়ার হাওর রক্ষায় মাঠে ইউএনও, বিভিন্ন পয়েন্টে সচেতনতামূলক সতর্কবার্তা

হালুয়াঘাট উপজেলার অন্যতম বিশিষ্ট আলেম ও শায়খুল হাদীস আল্লামা নূর আহমাদ (রহ.)-এর ৫ম মৃত্যুবার্ষিকী আজ।

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জরুরি ঘোষণায় সাড়া, চলন্ত ট্রেনেই অসুস্থ সাংবাদিককে চিকিৎসা দিয়ে প্রশংসিত ডা. মো. কামরুল ইসলাম

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

ডুয়েটের নতুন উপ-উপাচার্য ইইই বিভাগের অধ্যাপক ড. রুমা

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নেতৃত্বে সোহাগ-ইকবাল


এই সম্পর্কিত আরও খবর

বিএনপির চ্যালেঞ্জ একক প্রার্থী নির্ধারণ

প্রস্তুত জামায়াত, মাঠে সক্রিয় সম্ভাব্য প্রার্থীরা

ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা: মির্জা ফখরুল

স্বাধীনতা যুদ্ধের পর মুক্তিযুদ্ধ নিয়ে অনেকে ব্যবসা করেছেন: তথ্যমন্ত্রী

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

শাসক নয় উমারপুর ইউনিয়নবাসীর সেবক হতে চাই : কামরুল ইসলাম মন্ডল

রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে নাগরিক হিসেবে দায়িত্ব পালনের আহ্বান ফখরুলের

শিক্ষানীতি ও কর্মসংস্থানের সংকটই সবচেয়ে বড় মরণফাঁদ: নাসীরুদ্দীন পাটওয়ারী

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কাউন্সিলের আগে বিএনপিতে বড় পরিবর্তনের হাওয়া