শিরোনাম
রবিবার ৩১ মে ২০২৬
রবিবার ৩১ মে ২০২৬

‘আরব বসন্তের’ সম্ভাবনার কথা অস্বীকার রুশ রাষ্ট্রদূতের

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ১৫ আগস্ট ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৫ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচ‌নের পর মা‌র্কিন যুক্তরা‌ষ্ট্রের মাধ্যমে বাংলা‌দে‌শে ‘আরব বসন্তের’ সম্ভাবনার কথা ব‌লে‌ছিল ম‌স্কো। ত‌বে আট মাসের ব্যবধা‌নে সেই অবস্থান থে‌কে স‌রে ঢাকায় নিযুক্ত রা‌শিয়ার রাষ্ট্রদূত ব‌লে‌ছেন, আমার কাছে এ ধরনের কোনো তথ্য নেই।



বৃহস্পতিবার (১৫ আগস্ট) পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের স‌ঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবা‌দিক‌দের এক প্রশ্নের জবাবে আরব বসন্তের কথা অস্বীকার ক‌রেন রাষ্ট্রদূত।


বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচ‌নের আগে গত ডি‌সেম্ব‌রে ম‌স্কো ব‌লে‌ছিল, যুক্তরাষ্ট্র বাংলাদেশে আরব বসন্তের মতো পরিবেশ সৃষ্টি করতে পারে। সম্প্রতি ঘ‌টে যাওয়া ছাত্র-জনতার আন্দোলন কি সেই বসন্ত? এমন প্রশ্নের উত্তরে রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, আমার কাছে এ ধরনের কোনো তথ্য নেই। আপনাদের কাছে থাকলে, সেটা আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন।


গত বছ‌রের ১৫ ডিসেম্বর ‘বাংলাদেশ’ বিষয়ে এক বিবৃতি দিয়েছিলেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। সেই বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে ভোটের ফল যুক্তরাষ্ট্রের কাছে সন্তোষজনক মনে না হলে ‘আরব বসন্তে’র মতো করে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা হতে পারে। এমন আশঙ্কার গুরুতর ভিত্তি রয়েছে যে, আগামী সপ্তাহগুলোতে পশ্চিমা শক্তিগুলোর পক্ষে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিভিন্ন রকমের নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।


বিবৃতিতে বাংলাদেশে চলমান অস্থিতিশীল পরিস্থিতির সঙ্গে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের (সা‌বেক মা‌র্কিন রাষ্ট্রদূত) উসকানিমূলক কর্মকাণ্ডের সরাসরি সম্পর্কের কথা উল্লেখ করা হয়।



রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছি‌লেন, বাংলাদেশের শিল্প খাতের গুরুত্বপূর্ণ অংশগুলোর ওপর আঘাত আসতে পারে। সেই সঙ্গে কিছু সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠেয় সংসদ নির্বাচনে নাগরিকদের গণতান্ত্রিক রায় প্রদানে বাধাদানের তথ্যপ্রমাণহীন অভিযোগ তুলে পদক্ষেপ নেওয়া হতে পারে।


যুক্তরাষ্ট্র বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা থেকে বিরত হবে, এমন সম্ভাবনা কম বলেও রাশিয়া মনে করছে বলে জানি‌য়ে‌ছি‌লেন মারিয়া জাখারোভা।


চলমান পরিস্থিতির কার‌ণে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ প্রক্রিয়া কিছুটা বিলম্ব হ‌তে পা‌রে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন রাষ্ট্রদূত আলেক্সান্দার মান্তিতস্কি।


রাষ্ট্রদূত বলেন, আমি বুঝতে পারছি, চলমান পরিস্থিতিতে  রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রক্রিয়া অল্প দেরি হতে পারে। তবে এটা খুব বেশি সময় বিলম্ব হ‌বে না।


রুশ রাষ্ট্রদূত বলেন, গত বছর রাশিয়া বাংলাদেশে ২.২৭ মিলিয়ন গম রপ্তানি করেছিল। এ বছরের প্রথম ৬ মাসে ১.৯ মিলিয়ন গম রপ্তানি হয়েছে। এছাড়া কৃষিখাতের জন্য  সরকারি ও বেসরকারিভাবে সার রপ্তানি সহযোগিতাও অব্যাহত থাকবে।


আরও খবর




চরফ্যাশনে ধর্ষণচেষ্টা: আত্মরক্ষায় যুবকের গোপনাঙ্গ কেটে দিলেন গৃহবধূ

তরুণকে পিটিয়ে হত্যা: সন্দেহভাজনদের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

মনপুরায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মনপুরা উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন

হামলার অভিযোগে উত্তেজনা, আইনগত ব্যবস্থা চেয়েছে ভুক্তভোগী পরিবার

মানবতার উজ্জ্বল নক্ষত্র এ, বি, এম আরফানুল আলম প্রধান

জঙ্গল সলিমপুরকে অপরাধীদের আস্তানা হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বজনদের মায়া ছেড়ে ব্যস্ত নগরীতে ফিরছেন কর্মজীবীরা

ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’

সুন্দরবনে বেড়েছে হরিণশিকারি চক্রের দৌরাত্ম্য

ঈদ দযাত্রায় ৬ দিনে সড়কে ঝরল ১৩১ প্রাণ, রেল-নৌপথ উন্নয়নের তাগিদ বিশেষজ্ঞদের

চলতি বছর হজে ৩৭ বাংলাদেশির মৃত্যু, চিকিৎসাধীন ২৬

বিশ্বকাপের উন্মাদনায় বাংলাদেশ, জার্সির দাম বেড়ে দ্বিগুণ

চীনা বাজার নির্ভরতায় ডুবছে চামড়া খাত

ফাঁকা রাজধানীতে বাড়ছে গাড়ির চলাচল

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

ফুলপুরে যুবলীগ নেতা প্রিন্স গ্রেফতার


এই সম্পর্কিত আরও খবর

জঙ্গল সলিমপুরকে অপরাধীদের আস্তানা হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বজনদের মায়া ছেড়ে ব্যস্ত নগরীতে ফিরছেন কর্মজীবীরা

ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’

ঈদ দযাত্রায় ৬ দিনে সড়কে ঝরল ১৩১ প্রাণ, রেল-নৌপথ উন্নয়নের তাগিদ বিশেষজ্ঞদের

চলতি বছর হজে ৩৭ বাংলাদেশির মৃত্যু, চিকিৎসাধীন ২৬

চীনা বাজার নির্ভরতায় ডুবছে চামড়া খাত

ফাঁকা রাজধানীতে বাড়ছে গাড়ির চলাচল

ছুটির শেষ দিনেও চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

শিশু রামিসা হত্যাকাণ্ডে আদালতে আসামির বিরুদ্ধে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী

চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন