শিরোনাম
একই নারীর সঙ্গে প্রেম ও বিরোধের জেরে বাঙ্গরায় ভাগ্নের হাতে মামা খুন,গ্রেপ্তার ভাগ্নে বগুড়ায় মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের জেলা কমিটি গঠন,সভাপতি শাহাদাত,সম্পাদক মতিউর গঙ্গাচড়ায় অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনি,নিহত ২ মিঠামইনে সার কেলেঙ্কারির ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা টাঙ্গাইলে ব্যবসায়ীর দোকান দখল ও চাল চুরির অভিযোগে সংবাদ সম্মেলন নদীতে নামতে মানা,ঘরে খাবারের টান; কষ্টে দিন কাটছে জেলেপাড়ায় মিঠামইনে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যার বিচার দাবিতে সহধর্মিণী তাসলিমার সংবাদ সম্মেলন ও গণমিছিল গঙ্গাচড়া প্রেসক্লাবের সদস্য আসাদুজ্জামান পেলেন সেরা সংগঠক সম্মাননা পত্নীতলা থানা পরিদর্শন করলেন এসপি তারিকুল ইসলাম লালমোহনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
রবিবার ২৫ অক্টোবর ২০২৬
রবিবার ২৫ অক্টোবর ২০২৬

‘বাজবল নিয়ে সংশয়ের সময় এখনো আসেনি’

আলোকিত প্যাভিলিয়ন ডেস্ক
প্রকাশিত:বুধবার ২৮ ফেব্রুয়ারী ২০২৪ | হালনাগাদ:বুধবার ২৮ ফেব্রুয়ারী ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

ভারতের বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজের প্রথমটিতে জিতেছিল ইংল্যান্ড। তবে হায়দরাবাদের সেই জয়ের পর টানা তিন ম্যাচ হেরেছে ইংলিশরা। সবশেষ চতুর্থ টেস্টে রাঁচিতে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত স্বাগতিকদের কাছে পরাজিত হয়েছে বেন স্টোকসের দল। ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে রোহিত শর্মার দল। এদিকে স্টোকস এবং কোচ ব্রেন্ডন ম্যাককালামের অধীনে এই প্রথম টেস্ট সিরিজ হেরেছে ইংলিশরা। তবে হারলেও এখনো বাজবল নিয়ে সংশয় প্রকাশের সময় আসেনি বলেই মতামত দিয়েছেন সাবেক ইংলিশ অধিনায়ক নাসের হুসেইন।


রাঁচিতে ভারতের বিপক্ষে জয়ের সুযোগ ছিল স্টোকসদের। প্রথম ইনিংসে ১৭৭ রানেই স্বাগতিকদের ৭ উইকেট শিকার করেছিলেন শোয়েব বশিররা। তবে এরপর স্বাগতিক অল্প রানে বেঁধে ফেলতে পারেনি ইংলিশরা। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে বড় সংগ্রহও গড়তে পারেনি সফরকারীরা।


তবে রাঁচিতে ভারতের বিপক্ষে লড়াই করেছে ইংল্যান্ড। শেষ পর্যন্ত ৫ উইকেটে হারতে হয়েছে স্টোকসদের। ম্যাককালাম-স্টোকসের অধীনে ২২ টেস্ট খেলে এটি ইংলিশদের সপ্তম হার। এমন হারের পর ইংলিশ দলকে নিয়ে সমালোচনা হয়েছে দেশটির গণমাধ্যমে। এমন সময়ে অবশ্য সাবেক ক্রিকেটারদের পাশেই পাচ্ছেন স্টোকস-রুটরা।


ডেইলে মেইলে লেখা নিজের কলামে সাবেক অধিনায়ক নাসের হুসেইন বলেন, ‘এটি বাজবল নিয়ে সংশয় প্রকাশের সময় নয়। ২২ টেস্টে এর মাধ্যমেই ইংল্যান্ড ১৪টি জিতেছে, ৭টি হেরেছে। তারা যেমন কথা দিয়েছিল, সে অনুযায়ী কোনো একঘেয়ে ড্র করেনি। যে কটি ম্যাচ হেরেছে, তার দ্বিগুণ জিতেছে। আগে যা দেখেছি, তার চেয়ে অনেক ভালো দেখতে এটি।’


তবে ভারত সফর থেকে স্টোকসের অনেক কিছু শেখার আছে বলেও জানিয়েছেন নাসের। তিনি বলেন, ‘ভারতের এ সফরটা আসলে মনে করিয়ে দিয়েছে, মাঝে মাঝে তারা আরও বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারে। আরেকটু আক্রমণাত্মক হতে পারে। আপাতত তারা শক্তিশালী এক ভারত দলের সামনে পড়েছে, যারা গুরুত্বপূর্ণ মুহূর্তে সুযোগ নিয়েছে। ইংল্যান্ড এর থেকে শিখতে পারে।’


এদিকে আরেক সাবেক অধিনায়ক মাইকেল আথারটনও আছেন ইংলিশদের পক্ষেই। তিনি বলেন, ‘আমার মনে হচ্ছে এটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ। আমার মনে হয় ভারত জানে তারা প্রতিদ্বন্দ্বিতার সামনে পড়েছে। তবে দেশের মাটিতে তারা আসলে বেশিই ভালো। এ টেস্ট জয় আসলে ভারতের দিক থেকে দারুণ প্রচেষ্টা। টসে হেরেছিল, প্রথম ইনিংসে পিছিয়েও ছিল। কিন্তু ঘুরে দাঁড়িয়েছে।’


আরও খবর




একই নারীর সঙ্গে প্রেম ও বিরোধের জেরে বাঙ্গরায় ভাগ্নের হাতে মামা খুন,গ্রেপ্তার ভাগ্নে

ফতুল্লায় ৪ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

বগুড়ায় মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের জেলা কমিটি গঠন,সভাপতি শাহাদাত,সম্পাদক মতিউর

গঙ্গাচড়ায় অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনি,নিহত ২

মিঠামইনে সার কেলেঙ্কারির ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা

টাঙ্গাইলে ব্যবসায়ীর দোকান দখল ও চাল চুরির অভিযোগে সংবাদ সম্মেলন

নদীতে নামতে মানা,ঘরে খাবারের টান; কষ্টে দিন কাটছে জেলেপাড়ায়

ফতুল্লায় কুবি ছাত্রীর মরদেহ উদ্ধার

মিঠামইনে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যার বিচার দাবিতে সহধর্মিণী তাসলিমার সংবাদ সম্মেলন ও গণমিছিল

গঙ্গাচড়া প্রেসক্লাবের সদস্য আসাদুজ্জামান পেলেন সেরা সংগঠক সম্মাননা

পত্নীতলা থানা পরিদর্শন করলেন এসপি তারিকুল ইসলাম

লালমোহনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় পত্নীতলায় দোয়া মাহফিল

বন্দরে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত গ্রেপ্তার

চাটখিলে পূর্ববিরোধের জেরে টাকা,স্বর্ণের চেইন ও দুই মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

ষড়যন্ত্র ও দুর্নীতির বিরুদ্ধে পাইথল ইউনিয়নবাসী সহ-সভাপতি ইসমত আলী

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

আমতলীতে চিমটি হাতে রাস্তায় ইউএনও,বর্জ্য অপসারণে ব্যতিক্রমী উদ্যোগ

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২


এই সম্পর্কিত আরও খবর

দুর্গা পাশায় মেম্বার প্রার্থী বশির গাজীর পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়

ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে রিয়াদ চৌধুরীর সাক্ষাৎ

দাবায় ঢাকা উপঅঞ্চলে রানারআপ নারায়ণগঞ্জের নুসরাত হাসান নাবা

ভারত ম্যাচের আগে বাংলাদেশের বিশ্বাস, ‘কোনো কিছুই অসম্ভব নয়’

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে সাবদি ট্রার্ফ জোনের র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ

ফ্রান্সকে হারিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

বিশ্বকাপের সবুজ গালিচায় নারায়ণগঞ্জের ছোট্ট আয়ানের পদচিহ্ন

কুনহা-ভিনির দাপটে হাইতিকে হারাল ব্রাজিল

হেক্সা জয়ে গ্রুপ থেকে ফাইনাল পর্যন্ত যেমন হতে পারে ব্রাজিলের রোডম্যাপ

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই