শিরোনাম
শাজাহানপুর থানা পরিদর্শনে আইজিপি, বৃক্ষরোপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আখাউড়ার দরুইন গ্রামে ট্রেনে কটা পড়ে যুবকের মৃত‍্যু কবি তীর্থ দৌলতপুরে উৎসাহ উদ্দীপনায় ১২৭ তম নজরুল জন্মবার্ষিকী উদযাপিত পত্নীতলায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের গাছ বিক্রির অভিযোগ লাকসামে ষষ্ঠ শ্রেণির তিন শিক্ষার্থীকে ইভটিজিংয়ের দায়ে অটোচালকের ১ মাসের সাজা সম্পত্তির দ্বন্দ্বে মা ও শিশুপুত্রকে হত্যা,কঙ্কাল উদ্ধার,গ্রেপ্তার ৩ ইসলামী ব্যাংকে ‘হস্তক্ষেপ ও ষড়যন্ত্রের’ অভিযোগে মানববন্ধন ; এমডি ওমর ফারুক খানের পুনর্বহালের দাবি ইসলামী ব্যাংকের ওপর সরকারের হস্তক্ষেপ ও পাচারকৃত অর্থ ফেরত আনার দাবীতে পিরোজপুরে মানববন্ধন বিপুল পরিমান বিদেশি মদ,ইয়াবাসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহকদের মানববন্ধন, কঠোর আন্দোলনের হুশিয়ারি
সোমবার ২৫ মে ২০২৬
সোমবার ২৫ মে ২০২৬
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা

বিগত ৩ নির্বাচন কমিশনকে বিচারের মুখোমুখি করার তাগিদ

আদালত প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ২০ আগস্ট ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ২০ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

যাদের রক্ত ঘামানো করের টাকায় কেনা হয় পুলিশের বন্দুকের বুলেট, সেই বুলেটই ক্ষতবিক্ষত করেছে কর দেয়া প্রজাতন্ত্রের মালিক নামের ছাত্র জনতাকে। বিগত কয়েক বছরের সীমাহীন দুর্নীতি, অর্থপাচার, ব্যাংক লুটপাট, নিত্যপণ্যের বাজারে নাভিশ্বাস, সেবা সেন্টারের হয়রানি। সবমিলিয়ে যেনো অনিয়মের এক মহা স্বর্গরাজ্যে পরিণত হয়েছিল লাল সবুজের বাংলাদেশ।


বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা মনে করেন, যখন গণতান্ত্রিক ব্যবস্থায় কোনো জবাবদিহিতা থাকে না, ভোটের জন্য জনগণের কাছে যাওয়ার প্রয়োজন হয় না, তখন রাষ্ট্রতন্ত্র পরিণত হয় স্বৈরতন্ত্রে।


বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, যেখানে আপনি দেখবেন ভোটারদের ভূমিকা গৌণ, মুখ্য কোনো ভূমিকা নেই আবার প্রশাসকের ওপর নির্ভর করতে হবে ঠিক ওই জায়গা থেকেই স্বৈরশাসনের উৎপত্তি হয়।’


একটু পেছনে ফিরে দেখা যাক, কেমন ছিল বিগত ৩টি সংসদ নির্বাচন। ২০০৮ সালে তত্ত্বাব ধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে আওয়ামী লীগ।


ক্ষমতায় আসার তিন বছরের মাথায় বিচার বিভাগের এক রায়ে তুলে দেয়া হয় তত্ত্বাবধায়ক ব্যবস্থাকেই। তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের পরের বছর, অর্থাৎ ২০১২ সালের ৯ ফেব্রুয়ারি কাজী রকিব উদ্দিন আহমেদের নেতৃত্বে গঠিত হয় নির্বাচন কমিশন।


সেই কমিশন ২০১৪ সালের ৫ জানুয়ারি আওয়ামী লীগের অধীনে যে নির্বাচনের আয়োজন করা হয়েছিল, তাতে বিএনপি-জামায়াত জোট অংশই নেয়নি।


প্রায় ভোটারবিহীন এই নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের দেড় শতাধিক প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন। ইতিহাসে ওই নির্বাচন এক তরফা নির্বাচন হিসেবে তকমা পেয়েছিল তখন।


কাজী রকিব কমিশনের অধীনে অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনগুলোতে ব্যালট পেপারে সিল মারার সংস্কৃতি শুরু হয়। ওই কমিশনের অধীনে অনুষ্ঠিত ঢাকার দুই সিটি এবং চট্টগ্রাম সিটির নির্বাচন নিয়েও ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছিল।


নির্বাচন বিশ্লেষক জেসমিন টুলি বলেন, ‘১৫৪টি আসনের মানুষ তাদের ভোটাধিকারই প্রয়োগ করতে পারেনি। ভোট দেয়ার সুযোগই তাদের হয়নি। অথচ একটা সংসদ পুরো পাঁচ বছর মেয়াদ পূর্ণ করেছে।’


২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি সাবেক আমলা কে এম নূরুল হুদার নেতৃত্বে গঠিত হয় নতুন নির্বাচন কমিশন। বিতর্ক যেনো পিছু ছাড়েনি এই কমিশনেরও। তবে এই কমিশনের ভেতরে থেকে সিইসিসহ অন্য কমিশনারদের কর্মকাণ্ডে প্রতিবাদে অবস্থানে ছিলেন প্রয়াত সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।


বারবার নোট অব ডিসেন্ট দিয়ে সে সময়কার বিতর্কিত সকল সিদ্ধান্তের বিরুদ্ধে খতিয়ান রেখে গেছেন তিনি। নানা বিতর্ক ছাপিয়ে নুরুল হুদা কমিশনের গায়ে লাগে রাতের ভোটের কলঙ্কের দাগ। ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনকে ঘিরে 'দিনের ভোট রাতে' করার অভিযোগ ওঠে ওই কমিশনের বিরুদ্ধে।


নির্বাচন বিশ্লেষক আব্দুল আলীম বলেন, আমি আগেই বলেছি ২০১৮ সালের নির্বাচন প্রতীকী অংশগ্রহণমূলক নির্বাচন। সারা দুনিয়ায় যারা ক্ষমতাকে আঁকড়ে রাখতে চায় তারা নির্বাচনকে টুল হিসেবে ব্যবহার করে।’


এরপর শুরু হয় আউয়াল কমিশন যুগ। প্রথমবারের মত আইন করে নিয়োগ দেয়া এই কমিশনকে। যদিও বাছাই করে আওয়ামী লীগের আস্থাভাজনদের দিয়েই কমিশন গঠিত হয়ে বলে অভিযোগ উঠেছিল বিভিন্ন মহল থেকে।


২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের যে আয়োজন করেছিল আউয়াল কমিশন, ইতিহাসে সেটা ডামি নির্বাচন বলে স্থান পেয়েছে। যদিও সেই নির্বাচনকে ঘিরেও নানা বিতর্কের জন্ম হয়।


স্বাক্ষর ছাড়া ফলাফল শিট তৈরি এবং ভোটের অস্বাভাবিক হার দেখানোর অভিযোগ ওঠে আউয়াল কমিশনের বিরুদ্ধে। নির্বাচনের দিন সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে কম ভোটারের উপস্থিতি থাকার পরেও ফলাফলে ৪১ শতাংশেরও বেশি ভোট পড়ার তথ্য অবাক করেছে সবাইকে।


প্রথম সাত ঘণ্টায় যেখানে ২৭ শতাংশ ভোট পড়ার কথা জানিয়ে শেষ ঘণ্টায় হুট করে আরও ১৪ শতাংশের মতো ভোট বাড়িয়ে হার প্রকাশ করে আউয়াল কমিশন।


তারা বলছেন, সবমিলিয়ে এই ৩টি নির্বাচন বাংলাদেশের মানুষকে ভোট বিমুখ করে ফেলেছে। বিতর্কিত এসব নির্বাচনের জন্য বিগত ৩টি কমিশনকেই বিচারের আওতায় আনার দাবি তুলছেন তারা।


নির্বাচন বিশ্লেষক আব্দুল আলীম বলেন, ‘আগেও এমন নির্বাচন হয়েছে। কিন্তু পরপর তিনটা নির্বাচনের কারণে বাংলাদেশে নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়ে গেছে।’


জেসমিন টুলি বলেন, ‘তাদের এই দায়িত্বহীনতা দেশকে অনেক খারাপ দিকে নিয়ে গিয়েছে। তাদেরকে অবশ্যই জবাবদিহিতার আওতায় আনা দরকার।’


অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে নির্বাচনী ব্যবস্থাকে নতুন ঢেলে সাজানোর পরামর্শ দিয়েছেন তারা। একইসঙ্গে কোনো বিশেষ দলের প্রতি আনুগত্য থাকা ব্যক্তিরা যাতে আর নির্বাচন কমিশনার না হতে পারেন, সে বিষয়েও সজাগ দৃষ্টি রাখার তাগিদ দিয়েছেন নির্বাচন বিশ্লেষক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।


আরও খবর
শেরপুরে ইয়াবাসহ আটক ১

রবিবার ২৪ মে ২০২৬





ধাপেরহাটে ভেজাল হলুদ কারখানায় অভিযান, ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা

উলিপুরে ভিজিএফ চাল জব্দ: যুবদল নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

ভাতের মাড়ে’ দিন কাটানো পরিবারে মানবিক সহায়তা, পাশে প্রতিমন্ত্রী পুতুল

নোয়াখালীতে নিখোঁজের দুই বছর পরে মা-ছেলের কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৩

ট্যুরিজম লিডারশীপ এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন মনপুরার ছেলে শাখাওয়াত হোসেন

পূবাইল থানা এলাকায় ৯ বছরের এক শিশুকে খাবারের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ

শাজাহানপুর থানা পরিদর্শনে আইজিপি, বৃক্ষরোপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আখাউড়ার দরুইন গ্রামে ট্রেনে কটা পড়ে যুবকের মৃত‍্যু

কবি তীর্থ দৌলতপুরে উৎসাহ উদ্দীপনায় ১২৭ তম নজরুল জন্মবার্ষিকী উদযাপিত

পত্নীতলায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের গাছ বিক্রির অভিযোগ

লাকসামে ষষ্ঠ শ্রেণির তিন শিক্ষার্থীকে ইভটিজিংয়ের দায়ে অটোচালকের ১ মাসের সাজা

সম্পত্তির দ্বন্দ্বে মা ও শিশুপুত্রকে হত্যা,কঙ্কাল উদ্ধার,গ্রেপ্তার ৩

ধাপেরহাটে ভেজাল হলুদ কারখানায় অভিযান, ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা

উলিপুরে ভিজিএফ চাল জব্দ: যুবদল নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

উপকূল উন্নয়ন বোর্ড গঠন ও বাজেটে বিশেষ বরাদ্দের দাবিতে সাতক্ষীরায় সংবাদ সম্মেলন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

উত্তর ধানঘড়ায় মাদকবিরোধী আন্দোলন ও সুস্থ সমাজ গঠন কেন্দ্রের উদ্যোগে স্মারকলিপি প্রদান

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

যুব সমাজের উদ্যোগে রঘুনাথপুর (গিরিংগির) মোড়ে মাদকবিরোধী মানববন্ধন

ফুলপুরে যুবলীগ নেতা প্রিন্স গ্রেফতার

মাদকমুক্ত ইউনিয়ন গড়তে বল্লমঝাড়ে চেয়ারম্যান জুলফিকার রহমানের কঠোর অবস্থান


এই সম্পর্কিত আরও খবর

শেরপুরে ইয়াবাসহ আটক ১

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

শেরপুর হাইওয়ে থানায় অ্যাডিশনাল আইজি

চাঁদপুরে হত্যা মামলায় যুবকের মৃত্যুদন্ড

মাদক বাণিজ্য ও অর্থ আদায়ের অভিযোগ গোদাগাড়ীর এসআই জুয়েলের বিরুদ্ধে

রাজশাহীতে বহুতল ভবনের নির্মাণ ত্রুটিতে হোটেলের ক্ষতি : পাওনা চাওয়ায় মালিককে হুমকি

রাজশাহীতে অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ কসমেটিকস বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

নওগাঁয় নিবন্ধনহীন মোড়ক ব্যবহার, খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

আরও দুই মামলায় খায়রুল হকের জামিন, কারামুক্তিতে বাধা নেই

রাজশাহীতে বাগান পাহারার সময় মা-ছেলেকে কুপিয়ে জখম