শিরোনাম
চন্দনাইশে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে জামায়াতে ইসলামীর গণ মিছিল মানিকগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন জরুরি ঘোষণায় সাড়া, চলন্ত ট্রেনেই অসুস্থ সাংবাদিককে চিকিৎসা দিয়ে প্রশংসিত ডা. মো. কামরুল ইসলাম তৌহিদ অ্যাসোসিয়েটসের উদ্যোগে দিনাজপুরে 'ক্যারিয়ার মিটআপ' সম্পন্ন উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রীপরিষদ সচিব নাসিমুল গনি লালমোহনে গৃহবধূকে জিম্মি করে ডাকাতি শ্লীলতাহানি,গ্রেপ্তার ৩ ইউনানী ফাউন্ডেশন বাংলাদেশের নতুন কমিটির গঠন বাঁশখালীতে চিংড়ি প্রকল্পের দখল-বেদখল নিয়ে সংঘর্ষ, পুলিশের অভিযান অব্যাহত শেরপুরে ১৪ কোটি টাকার সার কালোবাজারি: ১৫ ডিলারসহ ২০ জনের বিরুদ্ধে মামলা,প্রাণসংশয়ে বাদী কৃষি কর্মকর্তা শিবচরে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত
শনিবার ০১ আগস্ট ২০২৬
শনিবার ০১ আগস্ট ২০২৬

বোয়ালিয়া থানার ওসির প্রত্যাহার চেয়ে যুবদলের মানববন্ধন ও স্মারকলিপি

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ২৭ এপ্রিল ২০২৬ | হালনাগাদ:সোমবার ২৭ এপ্রিল ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলামকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে মহানগর যুবদল। আজ সোমবার দুপুর ১২টায় নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে এ কর্মসূচি পালিত হয়।

​মানববন্ধন শেষে যুবদলের নেতাকর্মীরা রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। পুলিশ কমিশনার ছুটিতে থাকায় তাঁর পক্ষে স্মারকলিপিটি গ্রহণ করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মো. আল মামুন।

​কর্মসূচিতে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা অভিযোগ করেন, গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজশাহী জেলা মোটর শ্রমিকদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনার জেরে গত শনিবার সন্ধ্যায় চন্দ্রিমা থানার ১৯ নম্বর ওয়ার্ড (দক্ষিণ) যুবদলের যুগ্ম আহ্বায়ক নিজাম আলীকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে গ্রেফতার করে বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

​নেতাদের দাবি, বাস টার্মিনাল এলাকার সংঘর্ষের প্রকৃত আসামি বাসচালক মিজানুর রহমান। কিন্তু নির্দোষ যুবদল নেতা নিজাম আলীকে গ্রেফতার করা হয়েছে। মহানগর যুবদলের সদস্য সচিব মো. রফিকুল ইসলাম রবিসহ অন্য নেতারা থানায় গিয়ে ওসির কাছে গ্রেফতারের কারণ জানতে চাইলে ওসি জানান, নিজাম আলী টার্মিনাল মামলার আসামি।

​বক্তারা আরও জানান, মামলার বাদী মো. আবুল কাশেম টুলু স্বয়ং থানায় উপস্থিত হয়ে নিশ্চিত করেন যে নিজাম আলী ওই মামলার আসামি নন এবং তাঁকে ভুলবশত গ্রেফতার করা হয়েছে। কিন্তু এরপরও তাঁকে মুক্তি না দিয়ে বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

​মানববন্ধনে বক্তারা আরও অভিযোগ করেন, বোয়ালিয়া থানা এলাকায় মাদক ব্যবসা, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, হামলা-ভাঙচুর ও লুটপাটের ঘটনা বাড়লেও পুলিশ কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না। আইনশৃঙ্খলা পরিস্থিতির এই অবনতির জন্য ওসিকে দায়ী করে দ্রুত তাঁর প্রত্যাহার দাবি করেন নেতারা।

​এ বিষয়ে জানতে চাইলে বোয়ালিয়া মডেল থানার ওসি রবিউল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি। তবে অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আল মামুন বলেন, "পুলিশ কমিশনার স্যার বর্তমানে ছুটিতে আছেন। তিনি কর্মস্থলে যোগদানের পর স্মারকলিপির বিষয়টি নিয়ে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"


আরও খবর




গাজীপুরে ২৪ নং ওয়ার্ডকে মাদকমুক্ত করার লক্ষ্যে মতবিনিময় সভা

জাতীয় ফুটবলে সুনামগঞ্জের গৌরব, ম্যান অব দ্য টুর্নামেন্ট জিহাদ

চন্দনাইশে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে জামায়াতে ইসলামীর গণ মিছিল

মানিকগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন

কবির হোসেন মিলনের বক্তব্যে নতুন বিতর্ক, সামনে এলো চাল আত্মসাতের পুরোনো অভিযোগ

ফুলবাড়ীয়ায় মাদক সেবনের দায়ে দুইজনের ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড

কাজিপুরের সোনামুখীতে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ ২০২৬ অনুষ্ঠিত

দক্ষিণ গফরগাঁও উপজেলা অনুমোদন: দত্তের বাজারে আনন্দ মিছিল ও সমাবেশ

বাংলা ভাষায় কথা বলায় ভারতীয় নারীকে বাংলাদেশে পুশইন, বর্তমান আশ্রয়স্থল সাতক্ষীরা

জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার বিচার দাবিতে সাতক্ষীরায় ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ

সাতক্ষীরায় এবার অযাচিত নারীর প্রতিহিংসার শিকার জেলা জামায়াত নেতা ওমর ফারুক

জরুরি ঘোষণায় সাড়া, চলন্ত ট্রেনেই অসুস্থ সাংবাদিককে চিকিৎসা দিয়ে প্রশংসিত ডা. মো. কামরুল ইসলাম

মিরপুরে মেজর সিনহা হত্যা দিবস উপলক্ষে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী সদস্যদের মানববন্ধন ও স্মারক সভা

তৌহিদ অ্যাসোসিয়েটসের উদ্যোগে দিনাজপুরে 'ক্যারিয়ার মিটআপ' সম্পন্ন

উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রীপরিষদ সচিব নাসিমুল গনি

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জরুরি ঘোষণায় সাড়া, চলন্ত ট্রেনেই অসুস্থ সাংবাদিককে চিকিৎসা দিয়ে প্রশংসিত ডা. মো. কামরুল ইসলাম

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নেতৃত্বে সোহাগ-ইকবাল

ডুয়েটের নতুন উপ-উপাচার্য ইইই বিভাগের অধ্যাপক ড. রুমা


এই সম্পর্কিত আরও খবর

বিএনপির চ্যালেঞ্জ একক প্রার্থী নির্ধারণ

প্রস্তুত জামায়াত, মাঠে সক্রিয় সম্ভাব্য প্রার্থীরা

ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা: মির্জা ফখরুল

স্বাধীনতা যুদ্ধের পর মুক্তিযুদ্ধ নিয়ে অনেকে ব্যবসা করেছেন: তথ্যমন্ত্রী

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

শাসক নয় উমারপুর ইউনিয়নবাসীর সেবক হতে চাই : কামরুল ইসলাম মন্ডল

রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে নাগরিক হিসেবে দায়িত্ব পালনের আহ্বান ফখরুলের

শিক্ষানীতি ও কর্মসংস্থানের সংকটই সবচেয়ে বড় মরণফাঁদ: নাসীরুদ্দীন পাটওয়ারী

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কাউন্সিলের আগে বিএনপিতে বড় পরিবর্তনের হাওয়া