শিরোনাম
বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর ২০২৬
২২তম দিনে এসেছে ৭৮টি নতুন বই

বৃষ্টির কবলে বইমেলা

সাহিত্য সকাল ডেস্ক
প্রকাশিত:শুক্রবার ২৩ ফেব্রুয়ারী ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ২৩ ফেব্রুয়ারী ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

ফাল্গুনের প্রথম বৃষ্টিতে ভিজল অমর একুশে বইমেলা। বৃহস্পতিবার মেলা শুরুর ঘণ্টা যেতে না যেতে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়। এক পর্যায়ে কয়েক মিনিট ধরে ঝোড়ো বাতাসের সঙ্গে ভারী বৃষ্টিও হয়। তবে বৃষ্টিতে মেলার স্টল ভিজলেও বই ভেজেনি। বৃষ্টিতে বইমেলার পরিবেশে স্নিগ্ধতা আসে। ক্রেতা-দর্শনার্থীরাও স্বস্তি নিয়ে ঘোরাফেরা করেন।


এদিন বেলা ৩টায় মেলার দুয়ার খোলার পর ধীরে ধীরে বইপ্রেমীর আনাগোনা বাড়তে থাকে। বিকালের দিকে কিছুটা ভিড় দেখা গেলেও ঝোড়ো হাওয়া ও বৃষ্টির ছোঁয়ায় এলোমেলো হয়ে যায় বইমেলা। ঝড়-বৃষ্টির বাগড়ায় ২২তম দিনে এসে স্বাভাবিক চিত্র হারায়। ভোগান্তিতে পড়েন ক্রেতা-বিক্রেতা উভয়েই। বই রক্ষায় প্রাণান্তকর ছোটাছুটি করতে দেখা যায় প্রকাশক ও বিক্রয়কর্মীদের। আবহাওয়া খারাপ হওয়ায় আগে থেকেই কাপড়-পলিথিন দিয়ে বই ঢেকে ফেলে স্টলের বিক্রয়কর্মীরা। এতে বই বাঁচলেও ভিজে যায় স্টল। আয়োজকরা বসন্তের এই বৃষ্টিকেই শত্রম্ন মনে করেন। কেননা বৃষ্টি লাগলেই বই ভিজে যায়, মাঠে পানি জমতে পারে এবং পাঠক থাকে না। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসেও ঢাকাসহ সারাদেশে বৃষ্টির হতে পারে বলে জানিয়েছিল।


বৃষ্টি শুরু হলে অনেকেই ফুড কোড ও বই স্টলের দিকে ছোটাছুটি শুরু করেন। কিছুক্ষণ পর আবার বৃষ্টি থেমেও যায়। এর আগে মেলা শুরুর দিন অর্থাৎ ভাষার মাসের প্রথম প্রহরে কয়েক মিনিটের ঝরা বৃষ্টি অমর একুশে বইমেলাকে আমন্ত্রণ জানিয়েছিল যেন! তবে ওই দিন সন্ধ্যা থেকে পড়তে থাকা বৃষ্টিতে যেন কিছুটা বিড়ম্বনা দেখা দেয়। বৃষ্টির কথা মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা নেওয়ায় ওই দিনও বড় ধরনের ক্ষতি হয়নি স্টলগুলোয়। যদিও মেলা প্রাঙ্গণে ঘোরাঘুরি করা লেখক-পাঠকরা বৃষ্টির বাগড়ায় কিছুটা বিব্রত হন।


বৃষ্টিতে কিছু কিছু স্টলের ভেতর পানি ঢুকে পড়ে। কোনো কোনোটির সামনের অংশে জমে যায় পানি। স্টলে থাকা বিক্রয়কর্মীরা বলেন, বৃষ্টির কারণে একটু তো সমস্যায় পড়তে হচ্ছে। স্টলে পানিও ঢুকে গেছে। তবে সময়মতো বইগুলো সরিয়ে নেওয়া হয়েছে। বৃষ্টির সময়টাতে বিক্রি কমে যায়। মেলায় এটা খুবই স্বাভাবিক ঘটনা। তবে এ হালকা বৃষ্টিতে বইমেলার পরিবেশে স্নিগ্ধতাও একটু বেড়েছে।


প্রথমা স্টলের এক বিক্রয়কর্মী জানান, আগে থেকে প্রস্তুত থাকাতে বৃষ্টির কবল থেকে বইগুলো রক্ষা করতে পেরেছি, না হলে অনেক ক্ষতি হতো।


আদর্শ প্রকাশনীর বিক্রয়কর্মী বলেন, 'বই ভেজেনি তবে স্টলের ভেতর কিছুটা পানি প্রবেশ করেছে। পূর্বপ্রস্তুতি থাকায় বৃষ্টি থেকে আমরা বই রক্ষা করতে পেরেছি।'


এবারের বইমেলায় ৬৩৫টি প্রতিষ্ঠানকে ৯৩৭টি ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে একাডেমি প্রাঙ্গণে ১২০টি প্রতিষ্ঠানকে ১৭৩টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৫১৫টি প্রতিষ্ঠান পেয়েছে ৭৬৪টি ইউনিট। মেলায় ৩৭টি (একাডেমি প্রাঙ্গণে একটি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৩৬টি) প্যাভিলিয়ন রয়েছে। এবার সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চের কাছাকাছি গাছতলায় ১৭০টি লিটলম্যাগকে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে।


এদিকে বাংলা একাডেমির জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে, মেলার ২২তম দিনে নতুন বই এসেছে ৭৮টি।


মূলমঞ্চের অনুষ্ঠান : বিকাল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় 'আসাদ চৌধুরী' ও 'জাহিদুল হক' শীর্ষক স্মরণ অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করেন যথাক্রমে মাহমুদা আকতার এবং কামরুল হাসান। আলোচনায় অংশ নেন দিলারা হাফিজ, বায়তুলস্নাহ কাদেরী এবং মনি হায়দার। সভাপতিত্ব করেন ডক্টর মুহম্মদ সামাদ।


প্রাবন্ধিকরা বলেন, 'কবি আসাদ চৌধুরী ষাটের দশকের বাস্তবতায় একজন ঐতিহ্যমগ্ন কবি। তার কবিতায় জাতীয়তা, মুক্তিযুদ্ধ ও স্বাধিকার-চেতনা নান্দনিক সৌকর্য প্রতিভাত হয়েছে। যার ফলে তার কবিতার মাঝে শৈল্পিক বোধের সঙ্গে স্বজাতির প্রতি সুগভীর ভালোবাসা মূর্ত হয়ে উঠেছে।' অন্যদিকে, বাংলা কবিতার ইতিহাসে কবি জাহিদুল হক আপন প্রতিভায় উজ্জ্বল। তিনি ছিলেন একজন ছন্দসচেতন কবি। ছন্দ ও ধ্বনির ওপর দখল তাকে একজন শক্তিমান গীতিকার করে তুলেছিল।'


আলোচকরা বলেন, 'সদাবিনয়ী, মিষ্টভাষী কবি আসাদ চৌধুরী গণমানুষের কবি। বাহান্নর চেতনাকে বুকে ধারণ করে স্বদেশপ্রেমে উজ্জীবিত হয়ে তিনি দেশ, সমাজ ও সংস্কৃতিকে চিত্রিত করেছেন তার কবিতায়।'


অন্যদিকে, 'বাংলা সাহিত্যাঙ্গনে কবি জাহিদুল হক তার প্রতিভার স্বাক্ষর রেখে গেছেন। কবিতার পাশাপাশি গল্প ও উপন্যাস রচনাতেও তিনি দক্ষতার পরিচয় দিয়েছেন।'


সভাপতির বক্তব্যে ডক্টর মুহম্মদ সামাদ বলেন, 'কবি আসাদ চৌধুরী ও জাহিদুল হক তাদের কবিতার মধ্য দিয়ে মানুষের প্রতি, দেশের প্রতি, ভাষার প্রতি ভালোবাসার প্রকাশ ঘটিয়েছেন। তাই তাদের কবিতা গণমানুষের ভাষ্য হয়ে উঠেছে।'


লেখক বলছি অনুষ্ঠানে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন কবি শিহাব সরকার, শিশুসাহিত্যিক তপংকর চক্রবর্তী, গবেষক হোসনে আরা এবং কথাসাহিত্যিক মিলটন রহমান।


বই-সংলাপ ও রিক্সাচিত্র প্রদর্শন মঞ্চের আয়োজন : দ্রাবিড় সৈকত রচিত 'বাংলার চিত্রকলা : ইতিহাসের বিভ্রান্তি এবং মনন-মনীষায় ইউরোপমুখিনতার মর্মভেদ' এবং 'ফ্রয়েডিয় লিবিডো-তত্ত্ব এবং তান্ত্রিক দেহাত্মবাদ : সমীক্ষণ ও তুলনামূলক বিচার' শীর্ষক দু'টি বই নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।


সাংস্কৃতিক অনুষ্ঠান : সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবি নূহ-উল-আলম লেনিন, হাসান হাফিজ, সৌরভ সিকদার, ওবায়েদ আকাশ, মেঘ অদিতি, রুহুল মাহবুব এবং বাবুল আনোয়ার। আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী হাসিব বিলস্নাহ, মাসুম আজিজুল বাসার, জি এম মোর্শেদ, নাঈমা হোসেন এবং অনন্যা রানী সাহা। এছাড়াও ছিল মিলন কান্তি দে'র রচনায় ও নির্দেশনায় 'দেশ অপেরা'র পরিবেশনায় যাত্রাপালা 'বঙ্গমাতা'।


আজকের অনুষ্ঠান : আজ মেলা শুরু হবে বেলা ১১টায়, চলবে রাত ৯টা পর্যন্ত। মেলার শুরু থেকে বেলা ১টা পর্যন্ত চলবে শিশুপ্রহর। বেলা সাড়ে দশটায় মূলমঞ্চে অমর একুশে উদ্‌যাপন উপলক্ষে বাংলা একাডেমি আয়োজিত শিশু-কিশোর চিত্রাঙ্কন, আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। বিকাল ৪টায় মূলমঞ্চে অনুষ্ঠিত হবে 'আখতারুজ্জামান ইলিয়াস' শীর্ষক স্মরণ অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করবেন মামুন হুসাইন। আলোচনায় অংশ নেবেন ওয়াসি আহমেদ এবং জাফর আহমদ রাশেদ। সভাপতিত্ব করবেন অধ্যাপক খালিকুজ্জামান ইলিয়াস।



আরও খবর




নাঙ্গলকোট ইকরা দারুল উলুম মাদ্রাসায় শিক্ষার্থীদের হিফজ্ সবক ও হাফেজদের পাগড়ি প্রদান

নিখোজ সংবাদ

লামায় দরিদ্র শিশুদের শিক্ষা সামগ্রীর টাকা হরিলুট

সেনবাগ-বজরা সড়কের কাজে অনিয়মের অভিযোগ,তদন্তে সত্যতা,নির্মাণকাজ বন্ধের নির্দেশ,ঠিকাদারকে তলব

বোয়ালখালীতে কনফিডেন্স সল্ট ফ্যাক্টরির অগ্নিকাণ্ডে নিহত দিদার আলমের পরিবারের পাশে এমপি এরশাদ উল্লাহ

তালায় নকল সার-কীটনাশক তৈরির অভিযোগে ব্যবসায়ীর কারাদণ্ড

চাষাঢ়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে ধিমন গ্রেপ্তার

ধানসাগরে বাল্যবিবাহ, শিশুশ্রম ও স্কুলবহির্ভূত শিশু মুক্ত ইউনিয়ন ঘোষণার অগ্রগতি উদযাপন।

পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে ১০ জন গ্রেপ্তার

বোদায় ভেটেরানস বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কাজিপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

সরকারি ফি ১,১৭০ টাকা; দাবি ৭০ হাজার; ২০ হাজারে রফা

মনপুরায় মৎস্য দপ্তরের আয়োজনে সরকারি জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক নারী মাদককারবারি আটক

লালপুরে ছয় রাস্তার মোড় বাইপাস সড়কের নির্মাণকাজ উদ্বোধন

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা


এই সম্পর্কিত আরও খবর

নারায়ণগঞ্জে গান-নৃত্যে স্মরণ বিদ্রোহী কবি নজরুলকে

আশিক রেজার নতুন দুই বইয়ের পাঠোৎসব অনুষ্ঠিত

গল্প: দত্তর

কংক্রিটের শহর

কাজী নজরুল ইসলাম সম্মাননা-২০২৬ পেলেন শামীমা নাইস

শাম্মী তুলতুলের কবিতা মা আমার বিশ্ব

দেশগ্রামের সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মাহ্দীর জন্মদিন

দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী পুরস্কার ও সম্মাননা পেলেন যারা

প্রকাশিত হয়েছে জাহানারা মতিনের কাব্যগ্রন্থ ‘শখের সমাধি’

অধম নূর ইসলাম এর গল্প কত্ত রকম ইদ