শিরোনাম
আজমিরীগঞ্জে ৫০ শয্যার আধুনিক ভবন,তবু সেবা মিলছে ৩১ শয্যার! বাক্সবন্দি যন্ত্রপাতি নষ্ট শেরপুর সীমান্তে ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার লালমোহনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে প্রথম বাপ্পি আন্তর্জাতিক জব পোর্টাল—রিকুইটো সেনবাগে উৎসবমুখর পরিবেশে ‘মেধা উৎসব ২০২৬’ অনুষ্ঠিত বাকেরগঞ্জে সুমন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন চন্দনাইশ হাছানদন্ডীতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু পালানো সরকারের ফিরে আসার নজির নেই ; শেরপুরে মন্ত্রী মিল্লাত বায়তুল নূর জামে মসজিদের উন্নয়নে ৫০ হাজার টাকা সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু
সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬
সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকায় বাড়ছে নতুন ‘মেহমান’

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ২৬ এপ্রিল ২০২৬ | হালনাগাদ:রবিবার ২৬ এপ্রিল ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

জীবন ধারণের জন্য জীবিকা অপরিহার্য। এই জীবিকার খোঁজেই মানুষ এক অঞ্চল থেকে অন্য অঞ্চল, গ্রাম থেকে শহর, এমনকি দেশ ছেড়ে বিদেশেও পাড়ি জমায়। নতুন জীবনের সন্ধানে প্রতিদিন প্রায় দুই হাজার মানুষ ঢাকায় আসেন। তবে সম্প্রতি এই সংখ্যা আরও বেড়েছে। ফলে রাজধানীর জনঘনত্ব বাড়ছে এবং স্বাস্থ্য, বাসস্থানসহ নাগরিক সেবার ওপর বাড়ছে চাপ। এতে ঢাকাকে ‘মৃতপ্রায়’ বা ‘ডেড সিটি’ হিসেবে চিহ্নিত হওয়ার আশঙ্কাও তৈরি হচ্ছে।


সূত্র জানায়, কাজের সন্ধানে প্রতিদিন হাজার হাজার মানুষ গ্রাম থেকে ঢাকায় আসছেন। বোরো মৌসুম শেষে দিনমজুরদের বেকারত্ব এবং গ্রামে কর্মসংস্থানের অভাবই এই ঢাকামুখী জনস্রোতের প্রধান কারণ। এর ফলে ঢাকা বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ শহরে পরিণত হচ্ছে, বাড়ছে বস্তির সংখ্যাও।


রাজধানীর বিভিন্ন এলাকায়, বিশেষ করে উপশহরের প্রধান সড়কের পাশে কয়েক মিনিট দাঁড়ালেই চোখে পড়ে—স্ত্রী-সন্তানসহ পরিবারের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে কেউ না কেউ ঢাকায় এসে পৌঁছেছেন। হাতে থাকা একটি কাগজ দেখিয়ে তারা ঠিকানা জানতে চান, কিংবা এলাকায় পৌঁছে নির্দিষ্ট কারও বাড়ির খোঁজ করেন। এমন কাউকে দেখলেই বোঝা যায়, তিনি ঢাকার নতুন ‘মেহমান’। সাম্প্রতিক সময়ে এ ধরনের মানুষের সংখ্যা চোখে পড়ার মতো বেড়েছে। রাজধানীর মাদারটেক, নন্দীপাড়া, যাত্রাবাড়ী, সানারপাড়, বছিলা ও মেরাদিয়া এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।


মাতুয়াইলের মুসলিমনগর এলাকায় শুক্রবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে দেখা যায়, মধ্যবয়স্ক এক দম্পতি টিনশেড ঘর ভাড়া পাওয়া যাবে কি না জানতে চাইছেন। তারা জানান, শরীয়তপুরের ঘোষের হাট তাদের গ্রামের বাড়ি। দুই সন্তানকে নিয়ে কাজের সন্ধানে ঢাকায় এসেছেন। দুদিন ধরে এক আত্মীয়ের বাসায় আছেন, তবে সেখানে দীর্ঘদিন থাকা সম্ভব নয়। তাই ভাড়া বাসা খুঁজছেন। বাসা পেলেই কোনওভাবে সংসার গুছিয়ে কাজের সন্ধানে নামবেন। শুধু মাতুয়াইল নয়, রাজধানীর নিম্নাঞ্চলজুড়ে এমন দৃশ্য এখন নিয়মিত।


জানা গেছে, কর্মসংস্থান, শিক্ষা ও উন্নত জীবনের আশায় প্রতিবছর প্রায় ছয় লাখ মানুষ ঢাকায় আসে। তবে গত কয়েক মাসে আসা অধিকাংশই জীবিকার তাগিদে পরিবারসহ স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে রাজধানীতে এসেছেন। তাদের মধ্যে উত্তরবঙ্গ, বরিশাল ও ময়মনসিংহ বিভাগ থেকে আসার হার বেশি।


গ্রামের তুলনায় ঢাকায় অনানুষ্ঠানিক খাতে—যেমন রিকশা চালানো, দিনমজুরি বা গৃহকর্মে—কাজের সুযোগ তুলনামূলক বেশি। অতীতে বন্যা, নদীভাঙনসহ প্রাকৃতিক দুর্যোগে মানুষ গ্রাম ছাড়লেও এখন মূলত অভাবই তাদের শহরমুখী করছে। গ্রামে আয়ের পথ সংকুচিত হয়ে পড়ায় তারা বাধ্য হয়ে ঢাকায় আসছেন। করোনাকালে অনেকে কাজ হারিয়ে বা ব্যয় বেড়ে যাওয়ায় রাজধানী ছেড়েছিলেন, এখন আবার জীবিকার খোঁজে ফিরছেন।


এদিকে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং অর্থনীতিতে অতিরিক্ত অর্থ সরবরাহের প্রভাবে মূল্যস্ফীতি বেড়েছে, যা সীমিত আয়ের মানুষের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে। সদ্য সমাপ্ত মার্চে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ৭১ শতাংশ, খাদ্য মূল্যস্ফীতি আরও বেশি। জ্বালানি সংকটের কারণে পরিবহন ব্যয় বাড়ায় পণ্যের দামও বেড়েছে। সবজি, মুরগি ও ডিমসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়েছে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি আশঙ্কা করছে, পরিস্থিতি অব্যাহত থাকলে পণ্যমূল্য ১৩ দশমিক ৫ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।


জয়পুরহাট থেকে বছিলায় আসা মকবুল হোসেন বলেন, স্থানীয় বাজারে ছোট মুদি দোকান চালিয়ে এতদিন চারজনের সংসার চললেও এখন আর চলছে না। ক্রেতা কমে গেছে, যারা আসে তারাও কম কিনছে। ফলে দোকানের মালামাল বিক্রি করে ঢাকায় চলে এসেছেন। তিনি জানান, আপাতত অটোরিকশা চালাবেন, পরে ছোট ব্যবসা শুরু করার পরিকল্পনা আছে।


বরগুনা থেকে মাতুয়াইলে আসা সোহরাব হোসেন বলেন, গ্রামে অটো চালিয়ে আগে কোনওভাবে সংসার চললেও এখন আর সম্ভব হচ্ছে না। যাত্রী কমে গেছে, অটোর সংখ্যা বেড়েছে। ফলে আয় কমে যাওয়ায় বাধ্য হয়ে ঢাকায় এসেছেন। এখানেও অটো চালানোর পরিকল্পনা তার।


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক রওনক জাহান তালুকদার বলেন, মূল্যস্ফীতি বাড়লে নিম্নআয়ের মানুষের সংকট বাড়ে। তখন তারা পেশা পরিবর্তন করে বা বাসস্থান বদলায়। সাম্প্রতিক সময়ে এমন পরিস্থিতির কারণে অনেকেই গ্রাম ছেড়ে শহরে আসছেন।


এ বিষয়ে সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, সরকারের পক্ষ থেকে ফ্যামেলি কার্ডসহ বিভিন্ন সহায়তা কার্যক্রম শুরু হয়েছে। খাল খনন কর্মসূচির মাধ্যমে গ্রামে কর্মসংস্থান তৈরি হচ্ছে। আশা করা হচ্ছে, চলতি বছরের মধ্যে আরও সুযোগ সৃষ্টি হবে, ফলে জীবিকার জন্য মানুষকে গ্রাম ছেড়ে শহরে আসতে হবে না।


আরও খবর




আজমিরীগঞ্জে ৫০ শয্যার আধুনিক ভবন,তবু সেবা মিলছে ৩১ শয্যার! বাক্সবন্দি যন্ত্রপাতি নষ্ট

শেরপুর সীমান্তে ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ

ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার

লালমোহনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে প্রথম বাপ্পি

নেপালে এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের আলহাজ সোহাগ

বান্দরবানে তরুণীকে গণধর্ষণের অভিযোগে ৪ উপজাতি যুবক আটক

নিখোঁজের তিন দিন পর বাড়ির পাশের খাল থেকে শিশুর মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক জব পোর্টাল—রিকুইটো

সেনবাগে উৎসবমুখর পরিবেশে ‘মেধা উৎসব ২০২৬’ অনুষ্ঠিত

বাকেরগঞ্জে সুমন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

চন্দনাইশ হাছানদন্ডীতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু

পালানো সরকারের ফিরে আসার নজির নেই ; শেরপুরে মন্ত্রী মিল্লাত

১৪ মাস পর উদ্ধার নিখোঁজ শিশু, যুবকের বিরুদ্ধে অপহরণের অভিযোগ

রাণীনগরে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা


এই সম্পর্কিত আরও খবর

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা

বাবা-মায়ের ভুলে সন্তান ডিভাইসে আসক্তিততে .নীরব মহামারি. হিসেবে দেখা দিয়েছে

১৬ আগস্ট জাতীয় মৎস্য পক্ষ শুরু, ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক

আরো ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেম চালু

রাতেও বিদ্যুতের চাহিদা ১৮ হাজার মেগাওয়াট : জ্বালানিমন্ত্রী

তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা: অতুল কেশপ

গ্যাসের সংকট আরও তীব্র, ভোগান্তি চরমে

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠক