শিরোনাম
চন্দনাইশে হাশিমপুর খুনিয়া পাড়ায় সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ্ (রহ:)'র সালানা ওরশ মোবারক অনুষ্ঠিত পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা শেরপুরে সংখ্যালঘু পরিবারের চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ অস্বীকার, সংবাদ সম্মেলনে প্রতিবাদ কালিগঞ্জে ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড গঙ্গাচড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মৃত্যু টেন্ডার হলেও শুরু হয়নি কাজ, বেহাল সড়কে জনদুর্ভোগ চরমে রক্তদান দিবসে নাঙ্গলকোট ছাত্রনেতা জাহিদুল মাওলা ছায়েমের ৪র্থ বারের রক্তদান মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে লাকসামে সাংবাদিক সম্মেলন সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ বাণিজ্য নিয়ে বাড়ছে প্রশ্ন ধুনটে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প,তিন শতাধিক রোগীকে চিকিৎসাসেবা
সোমবার ১৫ জুন ২০২৬
সোমবার ১৫ জুন ২০২৬

এই ফলাফল প্রত্যাশা করেনি ব্রাজিল

আলোকিত প্যাভিলিয়ন ডেস্ক
প্রকাশিত:বুধবার ০৩ জুলাই ২০২৪ | হালনাগাদ:বুধবার ০৩ জুলাই ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

গ্রুপ পর্বের শেষ ম্যাচে কলম্বিয়াকে হারালেই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টার ফাইনালে শক্তিশালী উরুগুয়েকে এড়ানো যেত। কিন্তু ১-১ ড্র করে ডি গ্রুপের রানার্সআপ হয়েছে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। তাতে কোপা আমেরিকার নকআউটে তাদের সামনে এখন অগ্নিপরীক্ষা। প্রতিপক্ষ যৌথভাবে রেকর্ড সর্বোচ্চ ১৫তমবারের চ্যাম্পিয়ন উরুগুয়ে। গ্রুপসেরা হতে পারলে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ পানামাকে পাওয়া যেতো। তার পরেও প্রতিপক্ষ নিয়ে খুব বেশি ভাবছে না টুর্নামেন্টের ৯বারের চ্যাম্পিয়ন ব্রাজিল। তবে গ্রুপের শেষ ম্যাচের ফলাফল নিয়ে মোটেও সন্তুষ্ট নয় তারা। 


ম্যাচের ১২ মিনিটে শুরুর গোলটিই পেয়েছে সেলেসাও দল। দর্শনীয় ফ্রি কিক থেকে গোলটি করেছেন রাফিনহা। পরে অবশ্য প্রথমার্ধের শেষ দিকে কলম্বিয়া সমতা ফিরিয়েছে। ম্যাচের স্কোর লাইন নিয়ে রাফিনহা বলেছেন, ‘দুর্ভাগ্যবশত যেমন ফল চেয়েছি, সেটা হয়নি। কোয়ার্টার ফাইনালে এই পজিশন (গ্রুপ রানার্সআপ) নিয়ে আমরা যেতে চাইনি। তবে কেউ যদি চ্যাম্পিয়ন হতে চায়, তাহলে পরের রাউন্ডে কে আছে সেটা নিয়ে চিন্তিত হওয়া উচিত নয়। যে কারও বিপক্ষেই প্রস্তুত থাকতে হবে। চ্যাম্পিয়ন হতে হলে আমাদের সেরাটা দিতেই হবে।’


গ্রুপ পর্বে খুব বেশি নিজেদের মেলে ধরতে পারেনি দরিভাল জুনিয়রের ব্রাজিল। গোল খুঁজে পাওয়াটাই চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ব্রাজিল ডিফেন্ডার মার্কুইনহোসও জানালেন, দল সব বিভাগে জ্বলে উঠতে পারছে না, ‘নিজেদের নিয়ে সৎ থাকতেই হবে। আমাদের আরও অনেক উন্নতি করতে হবে। বিশেষ করে এই ধরনের বড় ম্যাচে।’


রাফিনহা অবশ্য দলের উন্নতিতে সন্তুষ্ট, দেখছেন, ‘আমরা প্রতি ম্যাচে উন্নতি করছি। অনুশীলনেও সেটা দেখা যাচ্ছে। আমার মনে হয় আমরা সঠিক পথে আছি।’


ম্যাচের শুরুতেই উত্তেজনা ছড়িয়েছে দুই দল। ক্যালিফোর্নিয়ার লেভিস স্টেডিয়ামে ফাউলের কারণে হলুদ কার্ড দেখেন ভিনিসিয়ুস জুনিয়র। তাতে কার্ড নিষেধাজ্ঞায় উরুগুয়ের বিপক্ষে খেলা হবে না রিয়াল মাদ্রিদ তারকার। বিষয়টা ব্রাজিলের জন্য ধাক্কারই। প্যারাগুয়ের বিপক্ষে সাম্বার ঢেউ তোলা ম্যাচে জোড়া গোলই ছিল তার। শুরুর অগ্রগামিতাও এনে দিয়েছিলেন তিনি। কোয়ার্টার ফাইনালে ব্রাজিল-উরুগুয়ে ম্যাচটা অনুষ্ঠিত হবে ৭ জুলাই বাংলাদেশ সময় সকাল ৭টায়। 


আরও খবর




চন্দনাইশে হাশিমপুর খুনিয়া পাড়ায় সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ্ (রহ:)'র সালানা ওরশ মোবারক অনুষ্ঠিত

পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা

শেরপুরে সংখ্যালঘু পরিবারের চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ অস্বীকার, সংবাদ সম্মেলনে প্রতিবাদ

কালিগঞ্জে ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড

গঙ্গাচড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মৃত্যু

চুরি ও ডাকাতির অভিযোগে বারবার আলোচনায় চন্দন দাশ

নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাতক্ষীরার সাবেক এমপি সেঁজুতিকে

মনপুরায় মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযানে আটক দুই

২০২৬-২৭ অর্থবছরে ডুয়েটের জন্য ৯৭ কোটি টাকার বাজেট অনুমোদন

টেন্ডার হলেও শুরু হয়নি কাজ, বেহাল সড়কে জনদুর্ভোগ চরমে

রক্তদান দিবসে নাঙ্গলকোট ছাত্রনেতা জাহিদুল মাওলা ছায়েমের ৪র্থ বারের রক্তদান

মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে লাকসামে সাংবাদিক সম্মেলন

সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ বাণিজ্য নিয়ে বাড়ছে প্রশ্ন

ধুনটে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প,তিন শতাধিক রোগীকে চিকিৎসাসেবা

মহাসড়কের পাশে বর্জ্যের ভাগাড় করা যাবে না- স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ


এই সম্পর্কিত আরও খবর

হেক্সা জয়ে গ্রুপ থেকে ফাইনাল পর্যন্ত যেমন হতে পারে ব্রাজিলের রোডম্যাপ

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

হিসাব চুকানোর ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ, লক্ষ্য হ্যাটট্রিক শিরোপা

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

কাল মিশরের মুখোমুখি হচ্ছে ব্রাজিল

কাল হন্ডুরাসের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা

ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ

‘বিশ্বকাপে ব্রাজিল ফেবারিট নয়’

বিশ্বকাপের আগে ব্রাজিলের দাপুটে জয়

বিশ্বকাপের উন্মাদনায় বাংলাদেশ, জার্সির দাম বেড়ে দ্বিগুণ