শিরোনাম
দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ পুরস্কার পেলেন বাঙ্গরা বাজার থানার এএসআই আতিকুর রহমান রূপগঞ্জে ছাত্রদল নেতার অপকর্ম প্রকাশ করায় যুবদল নেতার বসত বাড়িতে হামলা,প্রতিবাদে বিক্ষোভ নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি অষ্টগ্রামে ‘দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ-২০২৬’ অনুষ্ঠিত দুই বছর পেরোলেও মেলেনি বিচার: অঝোরে কাঁদেন শহীদ মাহবুবের মা ধুনটে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত একাধিক বিয়ে ও অর্থ আত্মসাতের অভিযোগে নারীর বিরুদ্ধে আদালতে মামলা তথ্য দিতে অস্বীকৃতি পিআইওর,কালিগঞ্জ-দেবহাটায় ২০ শতাংশ ঘুষ বাণিজ্যের অভিযোগ চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫'শত বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা,হাইজিন কিট ও ত্রাণ
বুধবার ২৯ জুলাই ২০২৬
বুধবার ২৯ জুলাই ২০২৬

এনজোর কারণে অশান্তিতে দল, দুশ্চিন্তায় অধিনায়ক!

আলোকিত প্যাভিলিয়ন ডেস্ক
প্রকাশিত:শনিবার ২৭ জুলাই ২০২৪ | হালনাগাদ:শনিবার ২৭ জুলাই ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

বড় রকমের বিপদেই পড়েছেন আর্জেন্টিনার তারকা এনজো ফার্নান্দেজ। কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ উদযাপন করতে গিয়েই নতুন ঝামেলায় জড়ালেন আর্জেন্টিনার এই মিডফিল্ডার। ফ্রান্স দলে থাকা আফ্রিকান বংশোদ্ভূত খেলোয়াড়দের নিয়ে মজা করছেন, এরপরেই ফেঁসেছেন বর্ণবাদী আচরণের দায়ে। ২০২২ বিশ্বকাপটা ফ্রান্সকে হারিয়েই ঘরে তুলেছিলেন, তা নিয়ে মজা করতে গিয়ে ডেকেছেন বিপদ। 


কোপা আমেরিকা জয়ের পর বেশ কিছুদিন চলে গেলেও এখন পর্যন্ত এনজোকে নিয়ে বিপত্তি থামছেই না। ফ্রান্স ফুটবলের পক্ষ থেকে নালিশ গিয়েছে ফিফার দরবারে। তার বিরুদ্ধে তদন্ত করছে ক্লাব চেলসিও। সামাজিক যোগাযোগমাধ্যমে এনজোকে আনফলো করেছেন চেলসিতে থাকা তার ক্লাব সতীর্থরাও। 


এবার বিষয়টি নিয়ে কথা বলেছেন চেলসির অধিনায়ক এবং ইংলিশ রাইটব্যাক রিস জেমস। ইংলিশ এই তারকা স্বীকার করেই নিয়েছেন, এনজোর কারণে চেলসিতে পরবর্তী মৌসুমে সমস্যায় পড়তে পারে ক্লাবটি। যদিও অধিনায়ক হিসেবে এমন সমস্যা সমাধানের জন্য চেষ্টা করতে রাজি তিনি। 


ক্রীড়াবিষয়ক গণমাধ্যম ইএসপিএনকে দেয়া সাক্ষাৎকারে এই নিয়ে কথা বলেছেন রিস জেমস। অবশ্য সমাধানের জন্য পুরো দলকে একসাথে চান তিনি, ‘কিছু বিষয় সবসময়ই থাকে যেটা মানুষ মেনে নিতে পারে না, আর সেটা বড় সমস্যা তৈরি করতে পারে। কিন্তু যতক্ষণ না পর্যন্ত সবাই একত্র না হচ্ছে আর একই ছাদের নিচে না বসছে, আমি জানতে পারব না (পরিস্থিতি ঠিক কেমন হবে)। কিন্তু আমি আশা করি এই সমস্যা সহজে সমাধান করা যাবে আর আমরাও পরের মৌসুমে এগিয়ে যেতে পারব।’ 


ফরাসি ফুটবলারদের প্রতি হেয় ও বর্ণবাদী আচরণের কারণে ফ্রান্স ফুটবলের সর্বোচ্চ সংস্থা এফএফএফ এই বিষয়টি নিয়ে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন এবং ফিফাকে চিঠি দেবে বলে জানায়। আর তারপরই এলো বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ও ফার্নান্দেজের ক্লাব চেলসির তদন্তের খবর। এরই মধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে তারা।    


প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি জানিয়েছে, ‘চেলসি ফুটবল ক্লাব সব ধরনের বৈষম্যমূলক আচরণ পুরোপুরি অগ্রহণযোগ্য মনে করে। একটি বৈচিত্র্যময় ক্লাব হতে পেরে আমরা গর্বিত। এখানে সব সংস্কৃতি ও সম্প্রদায়ের মানুষকে স্বাগত জানানো হয়। আমরা আমাদের খেলোয়াড়ের সর্বজনীন ক্ষমার ব্যাপারে অবগত এবং এটিকে শিক্ষা নেওয়ার সুযোগ হিসেবে দেখছি। ক্লাবের অভ্যন্তরীণ শৃঙ্খলামূলক পদ্ধতি মেনে ব্যবস্থা নেওয়া হবে।


ব্লুজ অধিনায়ক জেমস অবশ্য জানিয়েছেন এনজোর সঙ্গে খুব বেশি কথা তার হয়নি এই বিষয়ে, ‘আমি তার সঙ্গে কিছু কথা বলেছি। তবে বিষয়টা কঠিন। কারণ আমরা ভিন্ন ভিন্ন টাইমজোনে আছি। খুবই সাধারণ কথাবার্তা আসলে। যা হয়েছে তার বিষয়ে ওর মতামত কী আর পুরো বিষয়ে তার ব্যাখ্যা। এটা সত্যিই কঠিন একটা সময়।’


রিস জেমস যদিও এনজোর ক্ষমা চাওয়ার ঘটনাকে ইতিবাচক হিসেবেই দেখছেন। তবে কথা বলেছেন বর্ণবাদের বিপক্ষে, ‘ফুটবলে বর্ণবাদ আর বৈষম্যের কোনো জায়গা নেই। আমার মতে সে খুব দ্রুতই অভিযোগ মেনে নিয়েছে আর স্বীকার করেছে তার ভুল হয়েছে। আর সব সতীর্থ, ক্লাব এবং আর সবার কাছে ক্ষমাও চেয়েছে। আমার মনে হয়, এই পরিস্থিতিতে সে সর্বোচ্চ এটাই করতে পারে।’


আরও খবর




গাংনীতে হাসুয়ার কোপে ভাতিজার মৃত্যু, ৬ ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক

পানি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের বিরুদ্ধে ‘ভুয়া ভিডিও ও ছবি’ প্রচারের প্রতিবাদে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন

কাজিপুরের সোনামুখী বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান

দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ পুরস্কার পেলেন বাঙ্গরা বাজার থানার এএসআই আতিকুর রহমান

উপাচার্যকে সভাপতি করে ডুয়েটে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উদ্‌যাপনে কমিটি গঠন

রাঙ্গাবালীতে অর্ধগলিত অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নওগাঁ মান্দায় ভাইরাল বটগাছ নিয়ে অপপ্রচারের অভিযোগ এলকাবাসীর মানববন্ধন

হালুয়াঘাটে দুই খাল পুনঃখনন প্রকল্পে উদ্বৃত্ত ১ কোটি ৩৮ লাখ টাকা, ফেরত যাচ্ছে সরকারি কোষাগারে

ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় সোহেল হাওলাদার

গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ কাভার্ড ভ্যান জব্দ, গ্রেপ্তার ১

রূপগঞ্জে ছাত্রদল নেতার অপকর্ম প্রকাশ করায় যুবদল নেতার বসত বাড়িতে হামলা,প্রতিবাদে বিক্ষোভ

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

অষ্টগ্রামে ‘দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ-২০২৬’ অনুষ্ঠিত

ঘাটাইলে সড়ক দখল করে বসছে হাট-বাজার যানজটে স্থবির জনজীবন

ছাতকের ছৈলা আফজালাবাদ ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণে স্থান পরিদর্শন,প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণের পরিকল্পনা।

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নেতৃত্বে সোহাগ-ইকবাল

গৌরীপুরে বিএমএসএফের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বহুমাত্রিক দক্ষতায় বিশ্ববাজারে সমাদৃত সিরাজগঞ্জের রাসেল


এই সম্পর্কিত আরও খবর

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে সাবদি ট্রার্ফ জোনের র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ

ফ্রান্সকে হারিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

বিশ্বকাপের সবুজ গালিচায় নারায়ণগঞ্জের ছোট্ট আয়ানের পদচিহ্ন

কুনহা-ভিনির দাপটে হাইতিকে হারাল ব্রাজিল

হেক্সা জয়ে গ্রুপ থেকে ফাইনাল পর্যন্ত যেমন হতে পারে ব্রাজিলের রোডম্যাপ

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

হিসাব চুকানোর ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ, লক্ষ্য হ্যাটট্রিক শিরোপা

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

কাল মিশরের মুখোমুখি হচ্ছে ব্রাজিল

কাল হন্ডুরাসের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা