শিরোনাম
পত্নীতলায় উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত শ্রীপুরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে সাংবাদিক হেনস্তার অভিযোগ আরমানিটোলায় পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প,৫ শতাধিক অসহায় মানুষ পেলেন চিকিৎসাসেবা বিশেষ অভিযানে পোরশা থানার পুলিশের হাতে তিন অরেনভুক্ত আসামি গ্রেফতার পল্লী মাতৃকেন্দ্রকে কার্যকর ও স্বাবলম্বী করতে উপকরণ বিতরণ প্রতিষ্ঠার ৩৭ বছরে নাঙ্গলকোট প্রেসক্লাব,প্রতিষ্ঠা বার্ষিকীর মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা বারদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে হেভিওয়েট চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা আব্দুল আলী নোচনাহার বাজারে জমজমাট আমের হাট,বিদেশেও রপ্তানি হচ্ছে পোরশার আম "ধলতা নিয়ে কৃষকদের অভিযোগ" চন্দনাইশে হাশিমপুর খুনিয়া পাড়ায় সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ্ (রহ:)'র সালানা ওরশ মোবারক অনুষ্ঠিত পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা
মঙ্গলবার ১৬ জুন ২০২৬
মঙ্গলবার ১৬ জুন ২০২৬

হাল্যান্ডের ৫ গোল, লুটনকে বিধ্বস্ত করল ম্যানসিটি

আলোকিত প্যাভিলিয়ন ডেস্ক
প্রকাশিত:বুধবার ২৮ ফেব্রুয়ারী ২০২৪ | হালনাগাদ:বুধবার ২৮ ফেব্রুয়ারী ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

এফএ কাপে লুটন টাউনকে ৬-২ গোলে বিধ্বস্ত করে মঙ্গলবার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি। আর্লিং হাল্যান্ড একাই করেন ৫ গোল। 



ম্যাচের তৃতীয় মিনিটেই প্রথম গোলটি করেন হলান্ড। হ্যাটট্রিক পূর্ণ করে ফেলেন ৪০ মিনিটের মধ্যে। প্রথমার্ধের শেষ দিকে একটি গোল পরিশোধ করে দেন লুটন টাউনের জর্ডান ক্লার্ক। দ্বিতীয়ার্ধের শুরুতে ক্লার্ক আরও একটি গোল করে জমিয়ে তোলেন ম্যাচ। তবে ৫৫ ও ৫৮ মিনিটে হলান্ডের দুই গোলে উত্তেজনার সমাপ্তি। ৭২তম মিনিটে গোল করেন ম্যানসিটির মাতেও কোভাচিচ। 


স্কোরশিটে নাম না থাকলেও ম্যাচের নায়কদের একজন ছিলেন কেভিন ডি ব্রুইনে। হাল্যান্ডের প্রথম ৪টি গোলেই সহায়তা করেন সিটির মাঝমাঠের এই প্রাণভ্রোমরা। 


সাম্প্রতিক সময়ে একটু অচেনা চেহারাতেই ছিলেন হাল্যান্ড। সবশেষ ১১ ম্যাচ মিলিয়ে তার গোল ছিল ৫টি। পায়ের চোট কাটিয়ে ফেরার পর ৭ ম্যাচে করতে পেরেছিলেন ৩ গোল। কিন্তু এ দিন ফিরলেন তিনি স্বরূপে। 


সেই ১৯৭০ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে জর্জ বেস্টের ৬ গোলের পর এই প্রথম এফএ কাপে এক ম্যাচে ৫ গোল করতে পারলেন কেউ। ম্যানসিটির হয়ে দেড় মৌসুম খেলে হাল্যান্ডের অষ্টম হ্যাটট্রিক এটি। তবে প্রতিপক্ষের মাঠে এই স্বাদ পেলেন তিনি প্রথমবার। সিটির জার্সিতে এক ম্যাচে ৫ গোল করলেন দ্বিতীয়বার। গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে লাইপজিগের বিপক্ষেও করেছিলেন ৫ গোল। সব প্রতিযোগিতা মিলিয়ে 


ম্যানসিটির হয়ে ৭৯ গোল হয়ে গেল তার স্রেফ ৮৩ ম্যাচেই। 


লুটন টাউনকে ধ্বংস করার পর আইটিভিতে কথোপকথনে হাল্যান্ড জানালেন আপন রূপে ফেরার উচ্ছ্বাস, ‘নিজের সেরা ফর্মে ফিরছি আমি। অবশেষে খুব ভালো অনুভব করছি এখন। অসাধারণ অনুভূতি এটি। সামনে অপেক্ষায় রোমাঞ্চকর সময়। আরও আক্রমণের জন্য প্রস্তুত আমরা।’


গত মৌসুমে ম্যানচেস্টার সিটির অসাধারণ সাফল্য ও অপ্রতিরোধ্য পারফরম্যান্সের মূলে ছিল ডি ব্রুইনের সঙ্গে হাল্যান্ডের রসায়ন। এবার হাল্যান্ড যেমন চোটের কারণে মাঠের বাইরে ছিলেন কিছুদিন, ডি ব্রুইনে তেমনি বাইরে ছিলেন লম্বা সময়। লুটন টাউনের বিপক্ষে দুজনের সেই বন্ধন আবারও ঝকমকে হয়ে উঠেছে দারুণভাবে। হাল্যান্ডের কণ্ঠেও সেই তৃপ্তির ছাপ, ‘কেভিন ডি ব্রুইনে অসাধারণ। সেটাই করছে সে, যেটা সবচেয়ে ভালো পারে। তার সঙ্গে খেলতে পারাটা সন্তুষ্টির। আমরা খুব ভালো করেই জানি পরস্পরের কাছ থেকে কী চাই। আমরা স্রেফ একে অপরের দিকে তাকাই এবং খুব ভালোভাবে জমে ওঠে এটা।’


মাঝমাঠ ও আক্রমণের এই দুই তারকার জমাট বন্ধনের কথা আলাদা করে বললেন ম্যানসিটি কোচ পেপ গুয়ার্দিওলাও, ‘আর্লিং জ্বলে উঠেছে আর কেভিন ছিল নিখুঁত। তাদের এই সংযোগ দারুণ। কেভিনের মতে একজন ফুটবলার প্রয়োজন আর্লিংয়ের, তেমনি কেভিনেরও প্রয়োজন আর্লিংয়ের মতো একজনকে।’



আরও খবর




পত্নীতলায় উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত

শ্রীপুরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে সাংবাদিক হেনস্তার অভিযোগ

আরমানিটোলায় পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প,৫ শতাধিক অসহায় মানুষ পেলেন চিকিৎসাসেবা

বিশেষ অভিযানে পোরশা থানার পুলিশের হাতে তিন অরেনভুক্ত আসামি গ্রেফতার

পঞ্চগড়ে জামা দেখানোর কথা বলে ১১ বছরের শিশুকে ধর্ষণ, আসামী ধরা না পরায় ক্ষোভে ফুসছে মানুষ

পল্লী মাতৃকেন্দ্রকে কার্যকর ও স্বাবলম্বী করতে উপকরণ বিতরণ

প্রতিষ্ঠার ৩৭ বছরে নাঙ্গলকোট প্রেসক্লাব,প্রতিষ্ঠা বার্ষিকীর মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা

নন্দীগ্রামে লাইসেন্স বিহীন ব্যবসা প্রতিষ্ঠানে মোবাইল কোর্টের ২৫হাজার টাকা জরিমানা

ফুলপুরে কৃষক পার্টনার কংগ্রেস- ২০২৬ অনুষ্ঠিত

পঞ্চগড়ে চাঞ্চল্য ধর্ষণের ঘটনা অর্থের বিনিময় সমাধান করলেন চেয়ারম্যান

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে পাঁচদোনায় ছাত্র-যুবসমাজের জোরালো অবস্থান

নতুন উপাচার্যের নেতৃত্বে ডুয়েট এগিয়ে যাবে, আশাবাদ উপ-উপাচার্যের

প্রতিদিনের কাগজ ও মডেল প্রেস ক্লাবের কক্সবাজার অফিস পরিদর্শনে অতিঃ আইজিপি অবঃ ড. আশরাফ

উলিপুরে ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান গ্রেফতার

বারদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে হেভিওয়েট চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা আব্দুল আলী

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ


এই সম্পর্কিত আরও খবর

হেক্সা জয়ে গ্রুপ থেকে ফাইনাল পর্যন্ত যেমন হতে পারে ব্রাজিলের রোডম্যাপ

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

হিসাব চুকানোর ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ, লক্ষ্য হ্যাটট্রিক শিরোপা

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

কাল মিশরের মুখোমুখি হচ্ছে ব্রাজিল

কাল হন্ডুরাসের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা

ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ

‘বিশ্বকাপে ব্রাজিল ফেবারিট নয়’

বিশ্বকাপের আগে ব্রাজিলের দাপুটে জয়

বিশ্বকাপের উন্মাদনায় বাংলাদেশ, জার্সির দাম বেড়ে দ্বিগুণ