শিরোনাম
রবিবার ৩১ মে ২০২৬
রবিবার ৩১ মে ২০২৬

জনশক্তি রপ্তানিতে সুসময়

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ১৮ আগস্ট ২০২৪ | হালনাগাদ:রবিবার ১৮ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

সারা দেশে ব্যাপক অস্থিরতা থাকা সত্ত্বেও জনশক্তি রপ্তানি আগের মাসের তুলনায় জুলাই মাসে প্রায় ৩০ শতাংশ বৃদ্ধি পেয়ে ৭১,৪৪১ জনে দাঁড়িয়েছে। তবে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্যমতে, এই হার গত ৩৩ মাসের মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন।


শ্রমশক্তি রপ্তানিকারকেরা আশা করছেন যে, দেশব্যাপী অস্থিরতা বিশেষ করে কোটা-সংস্কারের প্রতিবাদে আন্দোলনের ফলে এই খাতে সম্পূর্ণ প্রভাব আগামী দুই মাসের মধ্যে স্পষ্ট হয়ে উঠবে। এর কারণ শ্রমিকদের মাইগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন হতে সাধারণত দুই মাসের বেশি সময় লাগে।


চলতি বছরের জুনে বাংলাদেশ ৫৫,০৪৫ কর্মী বিদেশে পাঠিয়েছে। পরবর্তীতে মালয়েশিয়া বিদেশি শ্রমিকদের দেশটিতে প্রবেশাধিকার বন্ধ রাখে; যা এখনো বহাল রয়েছে। এদিকে শ্রমশক্তি রপ্তানি গত বছরের জুলাইয়ের তুলনায় ৪৩ শতাংশ কমেছে।


বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) সাধারণ সম্পাদক আলী হায়দার চৌধুরী বলেন, জুলাই মাসে যারা গিয়েছে তাদের প্রসেসটা হয়েছে মে-জুন মাসে কিংবা তারও আগে। তাই গত মাসে কেমন প্রসেস হয়েছে তা চলতি মাস কিংবা পরের মাসে বোঝা যাবে। তাই কর্মী যাওয়ার চলমান ফ্লো কন্টিনিউ করবে সেটা এখনই বলা যাবে না।


আলী হায়দার আরও বলেন, ‘সৌদি এখনো আমাদের সবচেয়ে বড় বাজার। ট্রেডিশনালা মার্কেটগুলো ধরে রাখার পাশাপাশি নতুন মার্কেটে আরও বেশি সুযোগ উন্মুক্ত করার চেষ্টা চালাতে হবে।’


জুলাই মাসে সৌদি আরব বাংলাদেশ থেকে ৪৭,৮৬৭ জন কর্মী নিয়েছে; যা একক দেশ হিসেবে সর্বোচ্চ। এর পরের তালিকায় রয়েছে সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, কাতার ও কুয়েত। এদের মধ্যে বেশির ভাগ শ্রমিক নির্মাণ শিল্পে কাজ করতে যাচ্ছেন। আবার কেউ কেউ সৌদি আরবে সার্ভিস সেক্টর কিংবা গৃহস্থালি কাজেও যুক্ত হচ্ছেন।


চলতি বছরের মে মাসের শুরুতে সৌদি আরবে শ্রমশক্তি রপ্তানির সংখ্যা ছিল মাত্র ৩০ হাজার জন। কারণ বিএমইটি রিয়াদে বাংলাদেশ দূতাবাস থেকে সত্যায়িত না থাকা একক ভিসাধারীদের বিরুদ্ধে দুই সপ্তাহ ধরে ছাড়পত্র দেয়নি। মূলত সৌদি আরবে বাংলাদেশি শ্রমিকদের বেকারত্ব রোধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।


মধ্যপ্রাচ্যের ট্র্যাডিশনাল শ্রমবাজারের পাশাপাশি ইউরোপের কিছু দেশ ক্রমাগত বাংলাদেশ থেকে শ্রমিক নিচ্ছে। যদিও সেটি সংখ্যায় অল্প। এর মধ্যে বাংলাদেশ থেকে গত মাসে ক্রোয়েশিয়ায় ৩৯২ জন, সাইপ্রাসে ১৪২ জন, পর্তুগালে ১৩৭ জন, রোমানিয়ায় ২৫৮ জন, সার্বিয়ায় ১৩১ জন এবং যুক্তরাজ্যে ২৫১ জন গিয়েছেন।


শ্রমশক্তি রপ্তানিকারকেরা ইউরোপে দক্ষ জনশক্তি পাঠানোর ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন। এই বিষয়ে বায়রার সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমেদ চৌধুরী নোমান বলেন, ‘এই মুহূর্তে সৌদি আরবে নির্মাণ শ্রমিকের চাহিদা ভাল। তবে সাম্প্রতিক অস্থিরতার জন্য প্রসেসিং করতে কিছুটা বিলম্ব হতে পারে। আশা করি সামনে পরিস্থিতি আরেও নরমাল হলে কর্মী যাওয়ার ফ্লো দ্রুত হবে।’ তিনি আরও বলেন, ‘মালয়েশিয়ার শ্রমবাজার যদি দুই এক মাসের মধ্যে না খোলে তাহলে এই বছর গত দুই বছরের ন্যয় ১০ লাখের বেশি কর্মী পাঠানোর টার্গেট পূরণ হবে না।’


অভিযুক্ত রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে দুর্নীতি ও অব্যবস্থাপনার বড় ধরণের অভিযোগের মাধ্যমে মালয়েশিয়া ইতোমধ্যে গত ১ জুন থেকে শ্রমবাজার বন্ধ করে দিয়েছে। মালয়েশিয়ান কর্তৃপক্ষ মাত্র ১০০টি বেসরকারি এবং একটি সরকারি নিয়োগকারী সংস্থাকে কর্মী পাঠানোর অনুমতি দিয়েছে। মালয়েশিয়ার শ্রমবাজারে প্রাইভেট এজেন্সিগুলোর বিরুদ্ধে 'সিন্ডিকেট' তৈরির অভিযোগ রয়েছে।


বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী সাংবাদিকদের বলেছিলেন, আগামী মাসের মধ্যে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যেখানে মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।


যদিও বাংলাদেশ কোভিড-পূর্ববর্তী সময়কালে প্রতি মাসে ৬০ থেকে ৭০ হাজার জনশক্তি রপ্তানি করতো। তবে কোভিড-পরবর্তী সময়ে এই সংখ্যা বেড়ে ১ লাখেরও বেশি পৌঁছায়।


এদিকে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ইন্টারনেট ব্ল্যাকআউটের কারণে প্রবাসীরা কিছু সময়ের জন্য টাকা পাঠাতে না পারায় জুলাই মাসে বাংলাদেশের রেমিট্যান্স প্রবাহ ১০ মাসের মধ্যে সর্বনিম্ন; অর্থাৎ ১.৯০ বিলিয়ন ডলারে নেমে এসেছে। এছাড়া তৎকালীন শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে আন্দোলনের অংশ হিসেবে প্রবাসীদের মধ্যে ‘নো রেমিট্যান্স’ প্রচারণা ছড়িয়ে পড়ে। এর আগে গত বছরের সেপ্টেম্বরে সর্বনিম্ন প্রবাসী আয় ছিল ১ দশমিক ৩৩ বিলিয়ন ডলার।


জুলাই মাসে অবশ্য রেমিট্যান্স প্রাপ্তি গত বছরের তুলনায় ৩.২ শতাংশ কম ছিল। কারণ দেশজুড়ে পাঁচ দিনের ইন্টারনেট ব্ল্যাকআউটের কারণে অভিবাসী শ্রমিকদের বাড়িতে পাঠানো অর্থ ব্যাঙ্কগুলি সংগ্রহ করতে পারেনি। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের জুলাই মাসে রেমিট্যান্স প্রাপ্তি ছিল ১.৯৭ বিলিয়ন।


আরও খবর




চরফ্যাশনে ধর্ষণচেষ্টা: আত্মরক্ষায় যুবকের গোপনাঙ্গ কেটে দিলেন গৃহবধূ

তরুণকে পিটিয়ে হত্যা: সন্দেহভাজনদের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

মনপুরায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মনপুরা উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন

হামলার অভিযোগে উত্তেজনা, আইনগত ব্যবস্থা চেয়েছে ভুক্তভোগী পরিবার

মানবতার উজ্জ্বল নক্ষত্র এ, বি, এম আরফানুল আলম প্রধান

জঙ্গল সলিমপুরকে অপরাধীদের আস্তানা হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বজনদের মায়া ছেড়ে ব্যস্ত নগরীতে ফিরছেন কর্মজীবীরা

ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’

সুন্দরবনে বেড়েছে হরিণশিকারি চক্রের দৌরাত্ম্য

ঈদ দযাত্রায় ৬ দিনে সড়কে ঝরল ১৩১ প্রাণ, রেল-নৌপথ উন্নয়নের তাগিদ বিশেষজ্ঞদের

চলতি বছর হজে ৩৭ বাংলাদেশির মৃত্যু, চিকিৎসাধীন ২৬

বিশ্বকাপের উন্মাদনায় বাংলাদেশ, জার্সির দাম বেড়ে দ্বিগুণ

চীনা বাজার নির্ভরতায় ডুবছে চামড়া খাত

ফাঁকা রাজধানীতে বাড়ছে গাড়ির চলাচল

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

ফুলপুরে যুবলীগ নেতা প্রিন্স গ্রেফতার


এই সম্পর্কিত আরও খবর

জঙ্গল সলিমপুরকে অপরাধীদের আস্তানা হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বজনদের মায়া ছেড়ে ব্যস্ত নগরীতে ফিরছেন কর্মজীবীরা

ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’

ঈদ দযাত্রায় ৬ দিনে সড়কে ঝরল ১৩১ প্রাণ, রেল-নৌপথ উন্নয়নের তাগিদ বিশেষজ্ঞদের

চলতি বছর হজে ৩৭ বাংলাদেশির মৃত্যু, চিকিৎসাধীন ২৬

চীনা বাজার নির্ভরতায় ডুবছে চামড়া খাত

ফাঁকা রাজধানীতে বাড়ছে গাড়ির চলাচল

ছুটির শেষ দিনেও চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

শিশু রামিসা হত্যাকাণ্ডে আদালতে আসামির বিরুদ্ধে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী

চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন