শিরোনাম
মাগুরার শ্রীপুরে ৩‍‍`শ জন দুস্থ ও গরীব পরিবার পেলো মানবিক সহায়তা প্রদান শাজাহানপুরে মাড়িয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন ঈদে ১০ দিন সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ পত্নীতলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল দক্ষিণ আইচা রাব্বানিয়া মাদ্রাসায় প্রাক্তন শিক্ষার্থীদের ইফতার মাহফিল মুরাদনগরে ১০০ পরিবারের মুখে হাসি ফুটালো ‘রানীমুহুরী সমাজ কল্যাণ ক্লাব’ লালমোহনে ইউনিয়ন ছাত্রদল নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন চলন্ত সিএনজিতে আগুনে পুড়ে ছাই, নিঃস্ব পরিবার শাজাহানপুরে সানফ্লাওয়ার একতা যুব সংঘ‌ এর উদ্যোগে দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ ধুনটে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা
বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২৬
বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২৬

জ্বালানি তেল আমদানি নিয়ে সঙ্কটের আশঙ্কা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শুক্রবার ২৩ আগস্ট ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ২৩ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) বিপুল পরিমাণ বকেয়া থাকায় জ্বালানি তেল আমদানি নিয়ে সঙ্কটে পড়ার আশঙ্কা রয়েছে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, বিপিসির কাছে ৫৫৮ মিলিয়ন ডলার বা সাড়ে ৬ হাজার কোটি টাকার বেশি পাওনা রয়েছে জ্বালানি তেল সরবরাহকারীদের। সংশ্লিষ্টরা বলছেন, ডলার সঙ্কটের কারণে জ্বালানি তেল সরবরাহকারীদের বকেয়া পরিশোধ করতে পারছে না রাষ্ট্রায়ত্ত সংস্থাটি। যদিও বিপিসির কাছে ২০ হাজার কোটি টাকার বেশি নগদ অর্থ বিভিন্ন তফশিলি ব্যাংকে জমা রয়েছে। কিন্তু ডলার সঙ্কটের কারণে বকেয়া পরিশোধ না হওয়ায় সেপ্টেম্বর থেকে নির্ধারিত তারিখে তেল আমদানি করা নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে। আমদানিতে সংকট দেখা দিলে উৎপাদন নিয়ে শঙ্কায় পড়বে দেশের একমাত্র তেল শোধনাগার- ইস্টার্ন রিফাইনারি লিমিটেড। যার প্রভাব পড়তে পারে সারা দেশে।  দেশে ব্যবহৃত জ্বালানি তেলের ৯২ শতাংশ আমদানি করা হয়। নিয়মিত খুচরা মূল্য সমন্বয় করায় বর্তমানে প্রতি মাসে তেল বিক্রি থেকে যে পরিমাণ টাকা আয় হয় তা দিয়েই আমদানি বিল পরিশোধ করা সম্ভব। বরং বিক্রীত অর্থ থেকে কিছু লাভও হয় বিপিসি এবং বিপণনকারী কোম্পানি পদ্মা, মেঘনা ও যমুনা অয়েলের। কিন্তু সমস্যাটা হলো, টাকায় বিক্রি করলেও আমদানি হয় মার্কিন ডলারে। কিন্তু দেশে ডলার সঙ্কট থাকায় নির্ধারিত পরিমাণ বিল পরিশোধ করতে পারছে না বিপিসি। এই অর্থের সংস্থানও করতে পারছেনা সংস্থাটি। এমন পরিস্থিতিতে বকেয়া বিল পরিশোধ না করলে বাংলাদেশের কাছে তেল বিক্রি করবে না বলে ইতোমধ্যে জানিয়ে দিয়েছে কয়েকটি বিদেশি কোম্পানি। বিপিসি’র তথ্য বলছে: বিদেশি ছয় প্রতিষ্ঠান থেকে জ্বালানি তেল সংগ্রহ করা হয়। এরমধ্যে সবচেয়ে বেশি বকেয়া সিঙ্গাপুরভিত্তিক সরবরাহকারী প্রতিষ্ঠান ভিটল এশিয়া প্রাইভেট লিমিটেডের কাছে। আগস্টের দ্বিতীয় সপ্তাহের শেষ নাগাদ বিপিসির কাছে প্রতিষ্ঠানটির পাওনা ছিল ২০২ দশমিক ৬৩ মিলিয়ন মার্কিন ডলার। এর পরেই দ্বিতীয় সর্বোচ্চ পাওনা ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফিন্যান্স করপোরেশনের (আইটিএফসি) কাছে। সেখানে ঋণের কিস্তির পাওনা বকেয়া পড়েছে ১০৩ মিলিয়ন ডলার। এছাড়া, ইউনিপেক সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডের কাছে বিপিসির কাছে পায় ৫৯ দশমিক ২৭ মিলিয়ন ডলার, ইন্দোনেশিয়ার পিটি ভূমি ছিয়াক পোছাকো (বিএসপি) প্রায় ৪৭ মিলিয়ন ডলার, ভারতের ইন্ডিয়ান অয়েল করপোরেশন লিমিটেড (আইওসিএল) প্রায় ৩৪ মিলিয়ন ডলার, পেটকো ট্রেডিং লাবুয়ান কোম্পানি লিমিটেড (পিটিএলসিএল) পাবে প্রায় ২৩ মিলিয়ন ডলার। আসছে সেপ্টেম্বর মাসে ২ লাখ ৬৫ হাজার মেট্রিক টন ডিজেল, ৬৫ হাজার মেট্রিক টন জেট ফুয়েল, ২৫ হাজার মেট্রিক টন অকটেন এবং ৭৫ হাজার মেট্রিক টন ফার্নেস অয়েল আমদানির পরিকল্পনা রয়েছে বিপিসির। কিন্তু বকেয়া পরিশোধ না হওয়ায় এখন পর্যন্ত সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে সরবরাহ নিশ্চয়তা পাওয়া যায়নি। সবশেষ হালনাগাদকৃত তথ্য বলছে, আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত দেশে মজুত ছিল ৪ লাখ ৮৭ হাজার ৩৭১ মেট্রিক টন ডিজেল, ৫৬ হাজার ২৩২ মেট্রিক টন জেট ফুয়েল, ৩৭ হাজার ১৭০ মেট্রিক টন অকটেন, ২ লাখ ৩৩ হাজার ৮৪ মেট্রিক টন পেট্রোল এবং ৫৮ হাজার ৭৭৭ মেট্রিক টন ফার্নেস অয়েল। ১৩ আগস্ট পর্যন্ত দেশে যে পরিমাণ তেলের মজুদ ছিলো তা দিয়ে ৩৩ দিনের ডিজেল, ১৫ দিনের অকটেন ও ১৪ দিনের পেট্রোলের চাহিদা মেটানো সম্ভব। যদিও জ্বালানী তেলের নীতি বলছে দেশে ৬০ দিনের প্রযোজনীয় জ্বালানি তেলের মজুদ থাকার কথা। তবে সাম্প্রতিক বছর গুলোতে ৩৫ থেকে ৪০ দিনের তেলের মজুদ রাখা হতো। এমন পরিস্থিতিতে জরুরী পদক্ষেপ না নেওয়া হলে জ্বালানি তেলের সঙ্কট দেখা দিতে পারে বলে মত দিচ্ছেন বিশেষজ্ঞরা। বিপিসির সংশ্লিষ্টরা বলছেন, বকেয়ার পরিমাণ বাড়তে থাকায় সরবরাহকারীরা এরইমধ্যে সামনের পার্সেলগুলো পাঠানোর ক্ষেত্রে অনীহা প্রকাশ করছেন। অন্যদিকে আইটিএফসির ঋণের কিস্তি শোধ করা না গেলে ক্রুড অয়েলের সংকট হতে পারে। তাতে দেশের একমাত্র রাষ্ট্রীয় পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) প্ল্যান্ট বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। বিদেশি সরবরাহকারীদের বকেয়া বিলের চাপ সামাল দিতে বিভিন্ন কোম্পানির সঙ্গে ১৪ আগস্ট ভার্চুয়াল সভা করেন বিপিসি চেয়ারম্যান। বিপিসি সূত্রে পাওয়া তথ্য পর্যালোচনা করে দেখা যায়, গত ১ এপ্রিল সোনালী ব্যাংকের ঋণপত্রের বিপরীতে অকটেনের একটি চালান সরবরাহ করে ভিটল এশিয়া। ওই চালানে অকটেনের মূল্য ২৪ দশমিক ৬৭ মিলিয়ন ডলার। নিয়ম অনুযায়ী ২৮ এপ্রিলের মধ্যে মূল্য পরিশোধের কথা। কিন্তু গত ২৬ জুন থেকে ১৬ জুলাই পর্যন্ত ৬ কিস্তিতে ১১ দশমিক ০১ মিলিয়ন ডলার পরিশোধ করে বিপিসি। ওই চালানের অবশিষ্ট বকেয়া ১৩ দশমিক ৬৬ মিলিয়ন ডলার। ওই পার্সেলের বিল পরিশোধের সময় পেরিয়েছে সাড়ে তিন মাস।  গত ২৯ মে অগ্রণী ব্যাংকের আরেক এলসির বিপরীতে ডিজেলের একটি চালান সরবরাহ করে ভিটল এশিয়া। চালানটির জাহাজভাড়াসহ মূল্য ২৫ দশমিক ৩৪ মিলিয়ন ডলার। ওই চালানের বিল পরিশোধের নির্ধারিত মেয়াদ ছিল ৪ জুলাই পর্যন্ত। কিন্তু ১৪ আগস্ট পর্যন্ত ওই চালানের কোনো বিল পরিশোধ করতে পারেনি বিপিসি। ওআইসির সদস্য দেশ হিসেবে বাংলাদেশ আইটিএফসির ঋণ সহায়তায় ক্রুড অয়েল আমদানি করে। চলতি মাসে বিপিসির কাছে ঋণের কিস্তি বকেয়া পড়েছে ১০৩ মিলিয়ন ডলার, যা পরিশোধ করা না গেলে পরবর্তী ক্রুড অয়েলের চালান আমদানি ব্যাহত হতে পারে বলে জানিয়েছেন বিপিসি সংশ্লিষ্টরা। নাম প্রকাশ না করার শর্তে বিপিসির এক কর্মকর্তা  বলেন, বকেয়া আদায়ের জন্য চলতি মাসের প্রথম সপ্তাহে বহির্নোঙরে আসা জাহাজ থেকে জ্বালানি খালাস আটকে দিয়েছিল ভিটল এশিয়া এবং ইনোক। জ্বালানি খাত সংশ্লিষ্টদের ভাষায় তাকে ফিন্যান্সিয়াল হল্ট বলা হয়। পরে প্রতিষ্ঠান দুটির দেশি লোকাল এজেন্টের সঙ্গে বিল পরিশোধে আশ্বাস দেওয়া হলে তারা ফিন্যান্সিয়াল হল্ট তুলে নেন। পরে জাহাজ দুটি থেকে জ্বালানি খালাস করা হয়। বিপিসির কর্মকর্তারা বলছেন, ব্যাংকে ডলার সংকটের কারণে বিদেশি সরবরাহকারীদের পেমেন্ট নির্ধারিত সময়ে পরিশোধ করা যাচ্ছে না। তারা বলেন, বর্তমানে যে ৫৫৮ মিলিয়ন ডলার বকেয়া রয়েছে, তার মধ্যে ভিটল এশিয়ার রয়েছে প্রায় ২২০ মিলিয়ন ডলার, আইটিএফসির ঋণের কিস্তি রয়েছে ১০৩ মিলিয়ন ডলার। পর্যন্ত নগদ অর্থ ব্যাংকে জমা থাকলেও শুধু ডলার সংকটের কারণে বৈদেশিক এলসির অর্থ পরিশোধ বিলম্বিত হচ্ছে। তবে সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে বিষয়টি বোঝাতে সক্ষম হয়েছেন বলে দাবি বিপিসি কর্মকর্তাদের। তারা বলছেন, জ্বালানি তেলের বিলের বকেয়া নিয়মিতভাবে পরিশোধ করতে মন্ত্রণালয়ের সহায়তায় বাংলাদেশ ব্যাংকের সাথে কথা চলছে।


আরও খবর




ডিবি পুলিশের অভিযানে দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাগুরার শ্রীপুরে ৩‍‍`শ জন দুস্থ ও গরীব পরিবার পেলো মানবিক সহায়তা প্রদান

শাজাহানপুরে মাড়িয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন

শরণখোলায় সর্বস্তরের জনসাধারণের সন্মানে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল

রংপুরের তারাগঞ্জে এম পি এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ

ঈদে ১০ দিন সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

পত্নীতলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

দক্ষিণ আইচা রাব্বানিয়া মাদ্রাসায় প্রাক্তন শিক্ষার্থীদের ইফতার মাহফিল

মনপুরার মেঘনায় মৎস্য অফিসের যৌথ অভিযানে আটটি বেহুন্দী জাল আটক!আগুনে পুড়িয়ে ধ্বংস

ছাতক ইয়াং স্টারের উদ্যোগে ঈদ উপহার বিতরণ।

সাতক্ষীরায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

চকরিয়ায় ডাকাতির ছক ভেস্তে দিল পুলিশ, অস্ত্রসহ আটক ৪

পাকুন্দিয়ায় জামায়াতের উদ্যোগে ২৭০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

ঈদ আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান বিশিষ্ট ব‌্যবসায়ী আলহাজ্ব সোহাগের

মুরাদনগরে ১০০ পরিবারের মুখে হাসি ফুটালো ‘রানীমুহুরী সমাজ কল্যাণ ক্লাব’

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি


এই সম্পর্কিত আরও খবর

মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী

পেট্রোল পাম্পে ‘প্যানিক বায়িং’

গণপরিবহন ব্যবস্থা ঢেলে সাজানোর পরিকল্পনা, আলোচনায় ইলেকট্রিক বাস

সংসদের মন্দ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ

ভরা মৌসুমে সারের মূল্যবৃদ্ধি, বোরো চাষে বিপদসংকেত

প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবায় অবহেলা সহ্য করা হবে না : স্বাস্থ্যমন্ত্রী

ওয়াসার পানির দাম বাড়ায় ক্ষুব্ধ গ্রাহকরা

কর্মসংস্থান সৃষ্টিতে কারিগরি শিক্ষা খাতই হবে প্রধান চালিকাশক্তি

দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতির আহ্বান প্রধানমন্ত্রীর

চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান