শিরোনাম
লগী বৈঠা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ মিছিল মুরাদনগরে নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত রায়গঞ্জে ২৮ অক্টোবরের স্মরণে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ কানুনগোর বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট তদন্ত প্রতিবেদন দাখিলের অভিযোগের প্রতিবাদে আকবর হোসনের সংবাদ সম্মেলন লালমোহনে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু মুরাদনগরে অনুপস্থিত চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর পূর্ব অষ্টগ্রামে গুদাম থেকে চাল না তুলেই বিতরণের অভিযোগ,চাল নষ্ট থাকারও দাবি নওগাঁয় অবৈধ তেল বিপণনে বিএসটিআইয়ের ১০ হাজার টাকা জরিমানা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষকী উদযাপিত সৈয়দপুর বিএইউএসটিতে পুঁজিবাজারে বিনিয়োগবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
বৃহস্পতিবার ২৯ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ২৯ অক্টোবর ২০২৬

কবে ঠিক হবে রাস্তাগুলো? বর্ষাই বা পার হবে কীভাবে?

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ১৪ মে ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ মে ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

“ভাঙাচোরা সড়কের এই দুর্ভোগ অসহ্য লাগে। ছয় মাসের বেশি সময় ধরে বাড়ির সামনে থেকে ভিতরে পুরোটা রাস্তাই খোঁড়াখুঁড়ির পর আধভাঙা পড়ে আছে। বৃষ্টির দিনে তো এই রাস্তায় চলাচলই করা যাবে না”- মোহাম্মদপুরের কাঁটাসুর এলাকার বাসিন্দা আমিনুল ইসলামের কথায় স্পষ্ট ক্ষোভ।


মোহাম্মদপুরের টিক্কাপাড়া এলাকায় কোনো গলি তিন মাস আগে, আবার কয়েকটিতে নতুন করে খোঁড়াখুঁড়ি শুরু হয়েছে।


এ এলাকায় কথা হলো রিকশাচালক ফারুক মোল্লার সঙ্গে। রাস্তা অবস্থা সম্পর্কে জানতে চাইলে বিরক্ত হয়েই বলেন, “এইহানের কোনো গল্লিই মনে হয় বাদ যাইব না।”


মঙ্গলবার বেলা ১২টা থেকে বিকাল ৬টা পর্যন্ত মোহাম্মদপুরের তাজমহল রোড, নূরজাহান রোড, বিজলী মহল্লা, আজিজ মহল্লা, টিক্কাপাড়া, নবদয় হাউজিং, মোহাম্মদী হাউজিং সোসাইটি, কাঁটাসুর থেকে জাফরাবাদ হয়ে রায়ের বাজারের গদিগর পর্যন্ত দেখা গেছে, বেশিরভাগ সড়কই খোঁড়াখুঁড়ি শেষে পড়ে আছে এবড়ো-থেবড়ো অবস্থায়।



রিং রোডের টিক্কাপাড়া ও কাদেরাবাদ এলাকার বেশ কয়েকটি সড়কে নতুন করে শুরু হয়েছে কাটাকাটির কাজ। কিছু সড়কে ফেলা হচ্ছে ইট, বালু, সুড়কি।


মোহাম্মদপুরের প্রায় প্রতিটি এলাকায় দেখা গেছে রাস্তাগুলো মাঝ বরাবর সরু করে কাটা হয়েছে। সড়কে একটু পরপর তৈরি হয়েছে গর্ত। চলছে পুরো রাস্তা বন্ধ করে বড় বড় পানির পাইপ বসানো হচ্ছে, রাস্তার এক পাশ কেটে বৈদ্যুতিক লাইন ও ফুটপাতের নিচের নালা সংস্কারের কাজ চলছে।



ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল-৫ এর পাঁচটি ওয়ার্ডের (২৯, ৩০, ৩১, ৩৩ ও ৩৪) বিশাল জনগোষ্ঠীকে প্রতিদিনই চলাচল করতে হচ্ছে এসব রাস্তা দিয়ে।


কিন্তু বেহাল রাস্তাগুলো বর্ষার আগে সংস্কার করা না হলে বড় ধরনের দুর্ভোগে পড়ার আশঙ্কা করছেন বাসিন্দারা।


নূরজাহান রোডে পয়ঃনালা নির্মাণের কাজ শুরু প্রায় চার মাস আগে। মঙ্গলবার পর্যন্ত দেখা গেছে এই সড়কের সব কাজ শেষ হয়নি। সড়কের কিছুটা অংশে প্রাথমিক কার্পেটিং করা হলেও বাকি অংশ ভাঙাচোরা। এই সড়কের আশপাশের বিভিন্ন অলিগলিও কাটা হয়েছে।



তাজমহল রোডের একপাশের ফুটপাতের কাজ শেষে শুরু করা হয়েছে অন্যপাশের নালা সংস্কার। নূরজাহান রোডের শুরুর অংশ থেকে শিয়া মসজিদ পর্যন্ত নালার ওপর ঢালাইয়ের কাজ চলছে।


রিং রোডের টিক্কাপাড়ার ‘এফ’ ব্লকে বন্ধ ভাঙা একটি সড়কে পড়ে ছিল বিশাল একটি রোলার। এই সড়কের অন্য অংশে পুরোটা জুড়ে রাখা হয়েছে ইট, বালু, সিমেন্টের বড় বড় পাইপ।


সেখানে ফুটপাতে টাইলস বসানোর কাজ করছিলেন হামিদ মিয়া। তিনি বলেন, “রাস্তা বন্ধ আছে চার মাসের মতো হইব। বেশি কথা কওন যাইব না।”


এই এলাকার বাসিন্দা তুহিন ইসলাম বলেন, “বড় বড় পানির পাইপ, বৈদ্যুতিক লাইন, ড্রেন, ফুটপাতের কাজ এক সঙ্গে হয়েছে। এখন সুড়কি ফেলেছে। কিছুদিন আগে তো বাসা থেকে বের হওয়ার অবস্থাও ছিল না।”


টিক্কাপাড়ার আরো দুইটি সড়কে নতুন করে কাটাকাটি করতে দেখা গেছে। অন্য একটি সড়ক এক সপ্তাহ আগে পুরোটা কেটে রাখা হয়েছে বলে জানান কয়েকজন বাসিন্দা। বাসা-বাড়ি ও দোকান থেকে বের হতে কাঠের তক্তা ব্যবহার করছেন মানুষ।



আজিজ মহল্লার একটি গলির এক পাশ লম্বা করে কেটে রাখা হয়েছে প্রায় দুই মাস। ফলে সরু রাস্তাটি হয়েছে আরও সরু। এই গলিটি অনেকেই আদাবর, শেখেরটেক, রিং রোডে যাওয়ার রাস্তা হিসেবে ব্যবহার করেন। ফলে ভাঙা সরু রাস্তায় যানজট লেগেই থাকে।


বিজলী মহল্লার দুইটি সড়কে কাজ চলতে দেখা গেছে। একটি সড়কে সুড়কি ফেলছিলেন শ্রমিক বাতেন শেখ।


কাজ করতে করতে বললেন, “কাজ মাঝে বন্ধ আছিল। আবার চালু হইছে। এহন এই ভাঙ্গা রাস্তা দিয়াই অনেকে গাড়ি লইয়া যায়।”


সড়কটিতে মটরসাইকেল ওয়াশে আসা বাপ্পি আহমেদ বলেন, “ভাঙা রাস্তা দিয়ে বাইক চালালে পিঠ, কাঁধ, মাথা ব্যথা হয়। এছাড়া বাইকের সাসপেনশন বা শক এবজরবারও দ্রুত নষ্ট হয়। বারবার বাইক সার্ভিসিং করাতে হয়।”


নবদয় হাউজিংয়ের ‘বি’ ব্লকের চারটি গলিতে খোঁড়াখুঁড়ি ও কাটাকাটি শেষে সুড়কি ফেলে রাখা হয়েছে। একটি রাস্তার ফুটপাতে খোঁড়াখুঁড়ি চলছে। রাস্তার মাঝ বরাবর বড় বড় স্লাবের উঁচু অংশে আটকে যাচ্ছে রিকশা, গাড়ির চাকা।



মোহাম্মদী হাউজিং সোসাইটির ৫, ৭ ও ১১ নম্বর সড়ক পড়ে আছে ভাঙাচোরা। ৭ নম্বর সড়কে সুড়কি ফেলা হলেও ১১ নম্বর সড়কে এবড়োথেবড়ো করে মাটি কেটে রাখা হয়েছে।


প্রায় আট মাস ভাঙা পড়ে আছে ব্যস্ততম কাঁটাসুরের দীর্ঘ সড়কটি। কাটাকাটির পর সুড়কি দিয়ে প্রাথমিক কার্পেটিং করা হলেও পুরো রাস্তা বিভিন্ন স্থানে আবার আড়াআড়িভাবে কাটা হয়েছে। ফুটপাতের পাশে কয়েক ফুট রাস্তাও কাটা। ফলে পাশাপাশি দুইটি গাড়ি চলার জায়গা নেই।


কাঁটাসুরের শুরু থেকে রায়েরবাজার পর্যন্ত পুরো রাস্তার একই অবস্থা। এর মধ্যে কাদেরাবাদের ৩-৪টি গলি কাটার পর বন্ধ আছে প্রায় ৬ মাস। কয়েকটি গলিতে চলছে মাঝ বরাবর ম্যানহোল ও স্ল্যাব ঢালাইয়ের কাজ। নতুন করে কাটা হয়েছে একটি গলি।


পঞ্জিকা ধরে বর্ষা আসতে এখনো দেরি থাকলেও বৈশাখের এ সময়ে কয়েকদিন ধরেই হুটহাট বৃষ্টি হচ্ছে। মধ্য জুন থেকে মধ্য অগাস্ট পর্যন্ত পুরোদমে থাকবে বৃষ্টি। ফলে সড়কের ভাঙাচোরা ও খানাখন্দ স্বাভাবিকভাবেই বাড়াবে ভোগান্তি।


নবদয় হাউজিংয়ের ‘বি’ ব্লকের বাসিন্দা হোসনে আরা বাচ্চাকে নিয়ে ভাঙা সড়ক দিয়েই রিকশায় প্রতিদিন স্কুলে যাওয়া-আসা করেন।


তিনি বলেন, “বৃষ্টির আগে সড়ক ঠিক না হলে কোনোভাবেই চলাচল করা যাবে না। একটু বৃষ্টি হলেই ইটের সুড়কি আর বালু ধুয়ে যাবে। তখন গর্ত আর ভাঙার মধ্যে কীভাবে চলব?”


২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ সলিমউল্লাহ বাসিন্দাদের ভোগান্তির বিষয়টি স্বীকার করে বলেন, “আমার এলাকায় ওয়াসার কাজ, বিদ্যুতের কাজ হচ্ছে। এখনো কাজ শেষ না হওয়ায় বাসিন্দাদের ভোগান্তি বেড়েছে। তাই অনেকবার তাগিদও দিয়েছি।




“কিন্তু বড় ধরনের খোঁড়াখুঁড়ির কাজ তো আমার এলাকায় তেমন নেই। তবে রাস্তার মাঝে আড়াআড়িভাবে অনেক জায়গায়তেই কাটা হয়েছে। এই ভাঙা এখন গর্তে পরিণত হয়েছে। এ ধরনের ভাঙা অনেক বেশি, যা সব বয়সী মানুষের যাতায়াতেই কষ্ট তৈরি করছে।”


বড় ধরনের খোঁড়াখুঁড়ি হচ্ছে না বলা হলেও ওয়ার্ডের টিক্কাপাড়া এলাকায় গত মঙ্গলবার তিনটি সড়কে নতুন করে খোঁড়াখুঁড়ি করতে দেখা গেছে।


বিষয়টি জানানো হলে কাউন্সিলর সলিমউল্লাহ বলেন, “না না বড় বা নতুন কোনো খোঁড়াখুঁড়ি আমার এলাকায় হচ্ছে না।”


বর্ষা শুরুর আগে সব কাজ শেষ হওয়ায় সুযোগ আছে কিনা এবং না হলে ভোগান্তি কমাতে কী ধরনের উদ্যোগ নেওয়া হবে জানতে চাইলে তিনি বলেন, “বড় তেমন কাজও বাকি নেই আমার এলাকায়। আশা করি বর্ষার আগেই কাজ শেষ হবে। আমি সিটি করপোরেশনের সঙ্গেও কথা বলেছি এ বিষয়ে।”


সড়কের বেহাল অবস্থা নিয়ে ৩০, ৩১, ৩৩ ও ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরদের একাধিকবার ফোন করা হলেও তাদের কাউকেই পাওয়া যায়নি।


খোঁড়াখুঁড়ি ও রাস্তার উন্নয়নকাজের দীর্ঘসূত্রতা নিয়ে কথা হয় ডিএনসিসি অঞ্চল-৫ এর নির্বাহী প্রকৌশলী নূরুল আলমের সঙ্গে।


তিনি বলেন, “আমাদের কাজের সেশন মূলত জুন থেকে জুলাই। এই এক বছরের মধ্যেই আমরা সড়ক মেরামত ও অন্য সব ধরনের কাজ শেষ করি। তবে বৃষ্টি-বাদলের সমস্যা ও ঠিকাদাররা দেরি করলে অনেক সময়ে কাজ শেষ হয় না।


“তবে আমাদের মোটামুটি সব ধরনের কাজই শেষ। সামনের জুনের মধ্যে টপ ফিনিশিং বা প্রথম লেয়ারের কাজ শেষ হবে। তাজমহল রোড, জাকির হোসেন রোড, নূরজাহান রোডে প্রথম লেয়ার দেওয়া হয়েছে।”


যেসব সড়কে নতুন করে খোঁড়াখুঁড়ি চলছে তা নিয়ে এই প্রকৌশলী বলেন, “টিক্কাপাড়াসহ যেসব এলাকায় নতুন করে খোঁড়াখুঁড়ি চলছে তা বেশিরভাগ ওয়াসা ও ডিপিডিসির কাজ। তাদের কাজে পুলিশের অবজারভেশন থাকে, হাউজ কানেকশন, প্রেসার টেস্ট ইত্যাদি কারণে সময় বেড়ে যায়।


“সড়ক মেরামতের দায়িত্ব আমাদের হলেও কাজ শেষ না হওয়ায় লেয়ারিং দেওয়া সম্ভব হচ্ছে না। অনেক সড়কে আবার প্রথম লেয়ারিং দেওয়ার পর নতুনভাবে সরু করে কাটা হয়েছে। ফলে সড়ক ভাঙাই থেকে যাচ্ছে।”



আরও খবর




লগী বৈঠা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ মিছিল

আড়াইহাজারে দূষণের দায়ে প্রবাসী হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা

মুরাদনগরে নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে ২৮ অক্টোবরের স্মরণে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নারায়ণগঞ্জে শব্দদূষণ ৪ যানবাহনকে জরিমানা

কানুনগোর বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট তদন্ত প্রতিবেদন দাখিলের অভিযোগের প্রতিবাদে আকবর হোসনের সংবাদ সম্মেলন

লালমোহনে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু

মুরাদনগরে অনুপস্থিত চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

পূর্ব অষ্টগ্রামে গুদাম থেকে চাল না তুলেই বিতরণের অভিযোগ,চাল নষ্ট থাকারও দাবি

পুষ্টি নিরাপত্তায় খাদ্য ফোর্টিফিকেশন জোরদারের আহ্বান খাদ্যমন্ত্রীর

নওগাঁয় অবৈধ তেল বিপণনে বিএসটিআইয়ের ১০ হাজার টাকা জরিমানা

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষকী উদযাপিত

সৈয়দপুর বিএইউএসটিতে পুঁজিবাজারে বিনিয়োগবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

লালমোহনে চরভূতা ইউনিয়ন জিয়া পরিষদের ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

অষ্টগ্রামের ঐতিহাসিক জিয়া প্যাভিলিয়ন পুনর্নির্মাণের দাবি বিএনপি নেতা জাকির হোসেন মুকুলের

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ


এই সম্পর্কিত আরও খবর

পুষ্টি নিরাপত্তায় খাদ্য ফোর্টিফিকেশন জোরদারের আহ্বান খাদ্যমন্ত্রীর

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামী আমিনী গ্রেপ্তার

শিশুদের মালিকানাবোধেই লুকিয়ে আছে জলবায়ু সংকটের সমাধান

সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার: খাদ্যমন্ত্রী আফরোজা খানম

কপ৩১-এর প্রস্তুতি: জলবায়ু ন্যায্যতার দাবিতে সংসদে তরুণদের সম্মেলন

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

তেলের দাম বাড়িয়ে জনগণকে কষ্টে ফেলা যাবে না: পীর সাহেব চরমোনাই

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা