শিরোনাম
মিঠামইনে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যার বিচার দাবিতে সহধর্মিণী তাসলিমার সংবাদ সম্মেলন ও গণমিছিল গঙ্গাচড়া প্রেসক্লাবের সদস্য আসাদুজ্জামান পেলেন সেরা সংগঠক সম্মাননা পত্নীতলা থানা পরিদর্শন করলেন এসপি তারিকুল ইসলাম লালমোহনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় পত্নীতলায় দোয়া মাহফিল চাটখিলে পূর্ববিরোধের জেরে টাকা,স্বর্ণের চেইন ও দুই মোবাইল ছিনতাইয়ের অভিযোগ পত্নীতলায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাংবাদিকদের নিয়ে সংলাপ ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় রাজশাহী মহানগর মহিলা দলের দোয়া মাহফিল সিএনজিতে নারীকে নির্যাতন,সর্বস্ব লুট করে খালে ফেলে পালাল ছিনতাইকারীরা" মুরাদনগরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
রবিবার ২৫ অক্টোবর ২০২৬
রবিবার ২৫ অক্টোবর ২০২৬

মন্ত্রী-এমপিদের থামানো যাচ্ছে না কোনোভাবেই

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শুক্রবার ১৭ মে ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ১৭ মে ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

দলীয় নির্দেশনা অমান্য করে উপজেলা নির্বাচনে মন্ত্রী-এমপিদের স্বজনদের অংশ নেওয়া নিয়ে আওয়ামী লীগের তৃণমূলে অসন্তোষ ছিল আগে থেকেই। চেষ্টা করেও মন্ত্রী-এমপিদের দলীয় নির্দেশনা মানাতে পারছে না দলটি। এ নিয়ে হতাশ খোদ কেন্দ্রীয় নেতারাও।  



আসন্ন উপজেলা নির্বাচনের দ্বিতীয় ও তৃতীয় ধাপেও সংসদ সদস্যদের পারিবারিক প্রার্থী থাকায় ক্ষমতাসীন দলের অনেক কেন্দ্রীয় নেতা হতাশা প্রকাশ করেছেন।


দলের সভাপতিমণ্ডলীর একজন সদস্য হতাশা প্রকাশ করে বলেছেন, দলের হাইকমান্ড নিদের্শ দিয়েছেন, আর সেই নিদের্শ এমপি-মন্ত্রীরা মানছে না, এটাও দেখতে হচ্ছে। কেন্দ্রের আজকের এই অবস্থার জন্য কেন্দ্রই দায়ী। দলের সিদ্ধান্ত অমান্য, শৃঙ্খলাবিরোধী কাজে লিপ্ত এবং দলকে বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলেছেন, এমন নেতাদের বার বার ক্ষমা করে দেওয়ার নজির রয়েছে। এ কারণেই তৃণমূলের সমস্যা সমাধান হয়নি। বরং তৃণমূল কয়েক ভাগে বিভক্ত হয়েছে। সবাই জানে বা ধারণা করে নিয়েছে যে, নির্বাচনের পর আবারও ক্ষমা পাবে। তাই তো সিদ্ধান্ত মানছে না। দলের হাই কমান্ডের নিদের্শকে হালকাভাবে নেওয়া হচ্ছে। 



জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেন, প্রথমে আমাদের সিদ্ধান্ত এমন ছিল যে, কোনো এমপি এবং মন্ত্রীর আত্মীয়-স্বজন নির্বাচন করতে পারবে না। পরে আমাদের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি একটু সংশোধনী দেন। এখানে পরিবার বলতে কিন্তু স্বামী-স্ত্রী এবং সন্তানদের কথা বুঝিয়েছেন তিনি। বাইরের কোনো ব্যক্তি বা কোনো স্বজন এর আওতাভুক্ত হবেন না। সেই হিসেবে আত্মীয়-স্বজন কিন্তু নির্বাচন করতে পারবেন।


তিনি আরও বলেন, যাদের সন্তানরা নির্বাচন করেছে অবশ্যই তাদের জবাব দিতে হবে।


আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেন, আমি মনে করি তৃণমূলের নেতা-কর্মীরা কেন্দ্রের নির্দেশ পালন করছে। বঙ্গবন্ধু কন্যা যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা তৃণমূলের নেতারা পালন করছেন। এমপি-মন্ত্রীদের আত্মীয়-স্বজন নিয়ে দু’একটা ব্যাখ্যা রয়েছে। কিন্তু শেখ হাসিনা যেই পারিবারিক ব্যাখ্যা দিয়েছেন সেটাই আমাদের দলের ব্যাখ্যা।


তিনি আরও বলেন, উপজেলা নির্বাচনের প্রথম ধাপে খুব ভালো নির্বাচন হয়েছে, সুষ্ঠু নির্বাচন হয়েছে। এই নির্বাচনে জনগণ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছে। দলীয় সিদ্ধান্ত অমান্যকারীদের ব্যাপারে দল ব্যবস্থা নেবে,  এটা আমাদের সাধারণ সম্পাদক বলে দিয়েছেন।


এদিকে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা মনে করছেন, প্রথম ধাপের উপজেলা নির্বাচনের সময় যেমন কঠোরতা দেখানো হয়েছে, এখন সেখানে এক ধরনের শৈথিল্য রয়েছে। এ ক্ষেত্রে ভোটার উপস্থিতির বিষয়টি মাথায় রাখা হচ্ছে। যার কারণে পরের ধাপগুলোতে মন্ত্রী-সংসদ সদস্যদের স্বজনদের বসিয়ে দেওয়ার বিষয়ে দল থেকে আর চাপাচাপি করা হবে না, বরং ভোট বাড়াতে সব প্রার্থী যাতে প্রচারের সুযোগ পান, সে বিষয়ে তাগিদ দেওয়া হবে।


দলীয় সূত্র মতে, উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপেও প্রার্থী হিসেবে রয়ে গেছেন মন্ত্রী-এমপির স্বজনরা। এর মধ্যে পাবনার ভাঙ্গুড়ায় বর্তমান উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য বাকী বিল্লাহ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি স্থানীয় এমপি মকবুল হোসেনের ছেলে চেয়ারম্যান প্রার্থী গোলাম হাসনাইন রাসেলের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন। পাবনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে বাকী বিল্লাহ বলেন, এমপি মকবুল হোসেন এবং তার ছেলে রাসেল রাজনীতি পরিবর্তন করে ফেলেছেন। আওয়ামী লীগ নেতাকর্মীর ওপর ব্যাপক নির্যাতন করা হয়েছে। থানায় অভিযোগ দিয়েও লাভ হয়নি। অব্যাহত নির্যাতনের কারণে কর্মী-সমর্থকরা হতাশ হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে আমার পক্ষে নির্বাচন করা সম্ভব হচ্ছে না। 



এ ছাড়া নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম মোল্লার স্ত্রী ফেরদৌসী ইসলাম উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী রয়ে গেছেন।


ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে চেয়ারম্যান পদে কোনো প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। এখানে তিন প্রার্থীর মধ্যে স্থানীয় সংসদ সদস্য ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলামের ভাতিজা আমিনুল ইসলাম তুষার রয়েছেন।

কক্সবাজারের রামু উপজেলায় চেয়ারম্যান পদে আছেন স্থানীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলের বড় ভাই সোহেল সরওয়ার কাজল। উখিয়া উপজেলায় মাঠে আছেন স্থানীয় এমপি শাহীন আক্তারের ভাই জাহাঙ্গীর কবির চৌধুরী।


কুমিল্লার মুরাদনগরে এখনও ভোটের মাঠে রয়েছেন এমপি জাহাঙ্গীর আলম সরকারের ছেলে আহসানুল আলম কিশোর ও নাতি আল আমিন সরকার। ব্রাহ্মণপাড়ায় রয়েছেন এমপির ভাতিজা আবু তৈয়ব অপি। কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ আব্দুস শহীদের ছোট ভাই আহমেদ ইমতিয়াজ বুলবুল মনোনয়ন প্রত্যাহার করেননি। মৌলভীবাজারের কমলগঞ্জে প্রার্থী হয়েছেন তিনি।


আরও খবর




মিঠামইনে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যার বিচার দাবিতে সহধর্মিণী তাসলিমার সংবাদ সম্মেলন ও গণমিছিল

গঙ্গাচড়া প্রেসক্লাবের সদস্য আসাদুজ্জামান পেলেন সেরা সংগঠক সম্মাননা

পত্নীতলা থানা পরিদর্শন করলেন এসপি তারিকুল ইসলাম

লালমোহনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় পত্নীতলায় দোয়া মাহফিল

বন্দরে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত গ্রেপ্তার

চাটখিলে পূর্ববিরোধের জেরে টাকা,স্বর্ণের চেইন ও দুই মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

পত্নীতলায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাংবাদিকদের নিয়ে সংলাপ

কায়েতপাড়ায় চেয়ারম্যান প্রার্থী গোলজারের পক্ষে​ জনস্রোত

ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় রাজশাহী মহানগর মহিলা দলের দোয়া মাহফিল

সিএনজিতে নারীকে নির্যাতন,সর্বস্ব লুট করে খালে ফেলে পালাল ছিনতাইকারীরা"

মুরাদনগরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

সেনবাগে শর্টসার্কিটের আগুনে ভস্মীভূত টিনশেড ঘর,ক্ষতি ১০ লাখ টাকা

রাজশাহীতে সরকারি রাস্তা দখল কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ গুরুতর আহত ৩

মধ্যনগরে মানুষের পারাপারে স্বস্তি, নিজ খরচে সেতু নির্মাণ ছাত্রদল নেতা মিনুর

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

ষড়যন্ত্র ও দুর্নীতির বিরুদ্ধে পাইথল ইউনিয়নবাসী সহ-সভাপতি ইসমত আলী

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

আমতলীতে চিমটি হাতে রাস্তায় ইউএনও,বর্জ্য অপসারণে ব্যতিক্রমী উদ্যোগ

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২


এই সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামী আমিনী গ্রেপ্তার

শিশুদের মালিকানাবোধেই লুকিয়ে আছে জলবায়ু সংকটের সমাধান

সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার: খাদ্যমন্ত্রী আফরোজা খানম

কপ৩১-এর প্রস্তুতি: জলবায়ু ন্যায্যতার দাবিতে সংসদে তরুণদের সম্মেলন

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

তেলের দাম বাড়িয়ে জনগণকে কষ্টে ফেলা যাবে না: পীর সাহেব চরমোনাই

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা

বাবা-মায়ের ভুলে সন্তান ডিভাইসে আসক্তিততে .নীরব মহামারি. হিসেবে দেখা দিয়েছে