শিরোনাম
দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ পুরস্কার পেলেন বাঙ্গরা বাজার থানার এএসআই আতিকুর রহমান রূপগঞ্জে ছাত্রদল নেতার অপকর্ম প্রকাশ করায় যুবদল নেতার বসত বাড়িতে হামলা,প্রতিবাদে বিক্ষোভ নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি অষ্টগ্রামে ‘দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ-২০২৬’ অনুষ্ঠিত দুই বছর পেরোলেও মেলেনি বিচার: অঝোরে কাঁদেন শহীদ মাহবুবের মা ধুনটে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত একাধিক বিয়ে ও অর্থ আত্মসাতের অভিযোগে নারীর বিরুদ্ধে আদালতে মামলা তথ্য দিতে অস্বীকৃতি পিআইওর,কালিগঞ্জ-দেবহাটায় ২০ শতাংশ ঘুষ বাণিজ্যের অভিযোগ চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫'শত বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা,হাইজিন কিট ও ত্রাণ
বুধবার ২৯ জুলাই ২০২৬
বুধবার ২৯ জুলাই ২০২৬

নারীরা রমজানের প্রস্তুতি নেবেন যেভাবে

প্রকাশিত:রবিবার ১৮ ফেব্রুয়ারী ২০২৪ | হালনাগাদ:রবিবার ১৮ ফেব্রুয়ারী ২০২৪ | অনলাইন সংস্করণ

Image



রোজা ইসলামের গুরুত্বপূর্ণ ফরজ বিধান। ঈমান, নামাজের পর সুস্থ, স্বাভাবিক প্রাপ্ত বয়স্ক নারী পুরুষ সবার জন্য বাধ্যতামূলক ইবাদত হলো রমজান মাসের রোজা। প্রতিদিন সুবহে সাদিক থেকে নিয়ে সুর্যাস্ত পর্যন্ত পাহানার, স্ত্রী সহবাস, কোরআন ও হাদিসে বর্ণিত বিধি-নিষেধ থেকে বিরত থাকাকে রোজা বলা হয়।



পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেছেন — হে ঈমানদারগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের ওপর, যেনো তোমরা পরহেযগারী অর্জন করতে পারো। (সূরা বাকারা, আয়াত, ১৮৩)


রমজানের আগেই রমজানের প্রস্তুতি নিতে শুরু করতেন প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয়নবীর আমলের আলোকে তাই বলা যায় শাবান মাস হলো রমজানের প্রস্তুতি এবং অপেক্ষার মাস। একজন মুমিন এই মাসে রমজানের প্রস্তুতি হিসেবে বেশি বেশি নফল রোজা রাখতে রাখেন এবং হাদিসে বর্ণিত রজব ও শাবান মাসের বরকত সম্পর্কিত দোয়াটি পড়েন। এই মাসের গুরুত্বপূর্ণ রজনী শবে বরাত বা লাইলাতুম মুবারাকাহতে আল্লাহর রহমত কামনা করেন।


ইবাদতের ক্ষেত্রে নারী পুরুষ সবার বিধান একই রকম। তবে একজন নারী যেহেতু একটি পরিবারকে সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালনা করার ক্ষেত্রে প্রধান হিসেবে ভূমিকা পালন করেন তাই পরিবারের অন্যদের তুলনায় তাদের দায়িত্ব কর্তব্য বেশি থাকে। পবিত্র রমজান মাসে এই দায়িত্ব বেড়ে যায় কয়েক গুণ। দায়িত্বে কারণে রমজানে বেশিরভাগ সময় নারীদের ইবাদত পালন ব্যাহত হয়। রমজানের বরকত ও রহমত লাভ করা তাদের জন্য কষ্টকর হয়ে যায়। 


নারীকে সহায়তা



এজন্য রমজানের রহমত, বরকত, নাজাত লাভের সুযোগ দানে পরিবারের পুরুষ এবং অন্য সবার উচিত নারীর কাজে সহায়তা করা। পবিরারের কাজ ভাগাভাগি করে নেওয়া। 


আগে থেকেই কাজ গুছিয়ে নেওয়া


একই সঙ্গে রমজান আসার আগেই সাংসারিক কাজ গুছিয়ে নেওয়া উচিত নারীদের।  এতে করে রমজানে নারীদের ওপর বাড়তি চাপ কমে যায়। আগে থেকে পরিকল্পনা করে রাখলে রমজানের কাজগুলো করতে বেগ পেতে হবে না। কারণ, সঠিক পরিকল্পনা ও সময়ের মূল্যায়ণ মানুষকে কাজ গুছিয়ে নিতে সহায়তা করে। 


আমর ইবনে মায়মুন রা. থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাঁচ জিনিসের আগে পাঁচ জিনিসকে মূল্যায়ন করো। যৌবনকে মূল্যায়ন করো বার্ধক্যের আগে, সুস্থতা মূল্যায়ন করো অসুস্থতা আসার আগে, সচ্ছলতা মূল্যায়ন করো দারিদ্র্য আসার আগে, অবসর মূল্যায়ন করো ব্যস্ততা আসার আগে এবং জীবনকে মূল্যায়ন করো মৃত্যু আসার আগে। (শুয়াবুল ঈমান, হাদিস, ১০২৪৮; মুস্তাদরাক হাকেম, হাদিস, ৭৮৪৬)


শাবান থেকেই ইবাদতের পরিবেশ ও রুটিন


শাবান মাস যেহেতু রমজানের প্রস্তুতির মাস, তাই একজন নারী শাবান মাসে ইবাদতের পরিবেশ তৈরি করে নিতে পারেন। রমজানে সংসারের কাজের সঙ্গে সঙ্গে ইবাদত পালনের রুটিন আগে থেকেই ঠিক করে নিতে পারেন। এতে করে ব্যক্তি এবং পরকালীন উভয় জীবনে সফল হতে পারবেন। 


এ জন্য নারীকে রোজা, তারাবি, কোরআন তিলাওয়াত, জিকির-আজগার, তালিম-তারবিয়াত ও বিশ্রামের জন্য রুটিন তৈরি করে রাখতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সব কাজ নিয়তের ওপর নির্ভরশীল। প্রত্যেক ব্যক্তি তা-ই পাবে যা সে নিয়ত করবে। (বুখারি, হাদিস, ১)


কাজা রোজা থাকলে আদায় করে নেওয়া


বিগত রমজানের কাজ থাকলে শাবান মাসে কাজা রোজা আদায়ের মাধ্যমে নারীরা রমজানের প্রস্তুতি শুরু করতে পারেন। আয়েশা রাদিয়াল্লাহু তায়ালা আনহা বলেন, বিগত বছরের রমজানের রোজা আমার ওপর আবশ্যক থাকলে, নতুন বছরের রোজা আগমনের আগে শাবান মাসে আমি সে রোজাগুলোর কাজা আদায় করে ফেলতাম। (বুখারি, হাদিস, ১৯৫০)


শিশুদের আমলের প্রতি আগ্রহী করা


পরিবার গঠনে নারীর ভূমিকা সবথেকে বেশি। সন্তান মায়েদের কাছেই বেড়ে উঠে, তাদের দেখেই ভালো-মন্দ আচার-আচরণ শেখে। তাই নারীর উচিত শাবানের রমজানের প্রস্তুতি বিষয়টি তাদের বুঝানো। যেন তাদের মাঝে আগে থেকেই ইবাদতের আবহ তৈরি হয়। তারাও আমলের প্রতি আগ্রহী হয় আগে থেকেই।


আরও খবর




গাংনীতে হাসুয়ার কোপে ভাতিজার মৃত্যু, ৬ ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক

পানি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের বিরুদ্ধে ‘ভুয়া ভিডিও ও ছবি’ প্রচারের প্রতিবাদে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন

কাজিপুরের সোনামুখী বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান

দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ পুরস্কার পেলেন বাঙ্গরা বাজার থানার এএসআই আতিকুর রহমান

উপাচার্যকে সভাপতি করে ডুয়েটে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উদ্‌যাপনে কমিটি গঠন

রাঙ্গাবালীতে অর্ধগলিত অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নওগাঁ মান্দায় ভাইরাল বটগাছ নিয়ে অপপ্রচারের অভিযোগ এলকাবাসীর মানববন্ধন

হালুয়াঘাটে দুই খাল পুনঃখনন প্রকল্পে উদ্বৃত্ত ১ কোটি ৩৮ লাখ টাকা, ফেরত যাচ্ছে সরকারি কোষাগারে

ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় সোহেল হাওলাদার

গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ কাভার্ড ভ্যান জব্দ, গ্রেপ্তার ১

রূপগঞ্জে ছাত্রদল নেতার অপকর্ম প্রকাশ করায় যুবদল নেতার বসত বাড়িতে হামলা,প্রতিবাদে বিক্ষোভ

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

অষ্টগ্রামে ‘দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ-২০২৬’ অনুষ্ঠিত

ঘাটাইলে সড়ক দখল করে বসছে হাট-বাজার যানজটে স্থবির জনজীবন

ছাতকের ছৈলা আফজালাবাদ ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণে স্থান পরিদর্শন,প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণের পরিকল্পনা।

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নেতৃত্বে সোহাগ-ইকবাল

গৌরীপুরে বিএমএসএফের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বহুমাত্রিক দক্ষতায় বিশ্ববাজারে সমাদৃত সিরাজগঞ্জের রাসেল


এই সম্পর্কিত আরও খবর

চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন

চাঁদপুরে হজ্জ্ব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ভেড়ামারায় খুলনা বিভাগীয় প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

চিরিরবন্দরে বাংলাদেশ জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

জাউয়াবাজারে হাইওয়ে পুলিশ ক্যাম্প উদ্বোধন : সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

ফিলিস্তিন নিয়ে হাবিব-আনাসের জাগরণী গান

"সংস্কার ও ফ্যাসিবাদের দৃশ্যত বিচার ছাড়া এই দেশের মানুষ নির্বাচনে যাবেনা" আফতাব উদ্দীন মোল্লা

হজের প্রথম ফ্লাইট ২৯ এপ্রিল, কঠোর নজরদারিতে থাকবে সংশ্লিষ্ট এয়ারলাইন্স-এজেন্সি

আল্লাহর দয়ার ছায়ায় শান্তির জীবন

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ