শিরোনাম
রবিবার ৩১ মে ২০২৬
রবিবার ৩১ মে ২০২৬

নাটোরে উচ্চফলনশীল জাতের ধান চাষে লাভবান কৃষক

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ২৭ আগস্ট ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ২৭ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

উত্তরের জেলা নাটোরে শুরু হয়েছে আউশ ধান কাটা উৎসব। অনুকূল আবহাওয়ার পাশাপাশি উচ্চফলনশীল জাতের ধান চাষ করায় ফলনও হয়েছে ভালো। এবার নাটোরে অন্তত ৫০ হাজার মেট্রিক টন ধান উৎপাদনের আশা কৃষি বিভাগের। বর্তমানে ধান সংকটে চাল উৎপাদন ব্যাহত হলেও নতুন ধান উঠায় কেটে যাবে সেই সংকট।


এই বছর নাটোরের সিংড়ায় আউশ ধান চাষের অনুকূল আবহাওয়া থাকায় ফলনও হয়েছে ভালো। উচ্চফলনশীল জাতের ধান চাষ করায় বিঘাপ্রতি ফলন হয়েছে ২০ থেকে ২২ মণ। ফলে লাভের আশা করছেন চাষীরা।


ধান চাষীদের একজন জানান, স্বল্পমেয়াদী ধান অল্প খরচে চাষ করা যায়। পোকামাকড়ও কম, সেচ কম লাগে এবং ফলনশীল ধান।


উচ্চফলনশীল এই ধানের দামও ভালো পাওয়া যাবে বলে জানালেন চাষীরা। এতে লাভের স্বপ্ন দেখছেন তারা। ৩-৪ হাজার টাকা খরচ করে ১০ হাজার টাকায় ধান বিক্রি করতে পারবেন বলে জানান।


মে থেকে আগস্ট পর্যন্ত এই চার মাস আউশ মৌসুম। বোরো ধান কাটার পর এসব জমি ফেলে রাখতেন চলন বিলের কৃষকরা। তবে সহায়ক জাত ও প্রযুক্তির কারণে বর্তমানে বাড়তি ফসল হিসেবে আউশ ধান চাষ করছেন তারা। এতে কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে স্থানীয় শ্রমিকদের। বিঘা প্রতি আয় করছেন দুই থেকে আড়াই হাজার টাকা।


প্রতিবছর নাটোরের সদর উপজেলা, সিংড়া, গুরুদাসপুর এবং বড়াইগ্রামে বাড়তি ফসল হিসেবে আউশ ধান চাষ করেন কৃষক। এই বছর জেলায় ৯ হাজার হেক্টর জমিতে আউশ ধানের চাষ হয়েছে। যার ৪ হাজার ২শ' হেক্টর জমিই চলনবিল অধ্যুষিত সিংড়া উপজেলায়। সব মিলিয়ে এ বছর অন্তত ৫০হাজার টন ধান উৎপাদনের আশা কৃষি বিভাগের। প্রতিবছর আউশ ধান চাষে কৃষকদের উৎসাহিত করতে সার, বীজের পাশাপাশি নগদ অর্থ প্রণোদনা দিচ্ছে কৃষি বিভাগ।


সিংড়া উপজেলা কৃষি অফিসার খন্দকার ফরিদ উদ্দিন বলেন, 'প্রায় ৩৫০০ কৃষকের মধ্যে ধান, সার ছাড়াও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে। ধানের উচ্চফলনশীল জাত যেমন, ব্রি ধান ৯৮ চাষ করার ব্যাপারে কৃষকদের উৎসাহিত করছি এবং অনেকে জমিতে এই ধানের চাষাবাদ করছে। আশা করছি ধানের বাম্পার ফলন হবে।'


বোরো ধানের মজুদ কমে আসায় জেলার হাট বাজারগুলোতে কমেছে ধানের সরবরাহ। এতে করে চাল উৎপাদন করতে গিয়ে বিপাকে পড়তে হচ্ছে মালিকদের। তবে খুশির খবর হচ্ছে, এই মৌসুমে আউশ ধান কাটা শুরু হওয়ায়, আগামী এক সপ্তাহের মধ্যে এসব ধান চলে যাবে হাট-বাজারগুলোতে। এতে করে দফায় দফায় মূল্য বৃদ্ধি পাওয়া চালের দাম কমে আসবে বলে মনে করছে স্থানীয় কৃষি বিভাগ।


আরও খবর




চরফ্যাশনে ধর্ষণচেষ্টা: আত্মরক্ষায় যুবকের গোপনাঙ্গ কেটে দিলেন গৃহবধূ

তরুণকে পিটিয়ে হত্যা: সন্দেহভাজনদের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

মনপুরায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মনপুরা উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন

হামলার অভিযোগে উত্তেজনা, আইনগত ব্যবস্থা চেয়েছে ভুক্তভোগী পরিবার

মানবতার উজ্জ্বল নক্ষত্র এ, বি, এম আরফানুল আলম প্রধান

জঙ্গল সলিমপুরকে অপরাধীদের আস্তানা হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বজনদের মায়া ছেড়ে ব্যস্ত নগরীতে ফিরছেন কর্মজীবীরা

ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’

সুন্দরবনে বেড়েছে হরিণশিকারি চক্রের দৌরাত্ম্য

ঈদ দযাত্রায় ৬ দিনে সড়কে ঝরল ১৩১ প্রাণ, রেল-নৌপথ উন্নয়নের তাগিদ বিশেষজ্ঞদের

চলতি বছর হজে ৩৭ বাংলাদেশির মৃত্যু, চিকিৎসাধীন ২৬

বিশ্বকাপের উন্মাদনায় বাংলাদেশ, জার্সির দাম বেড়ে দ্বিগুণ

চীনা বাজার নির্ভরতায় ডুবছে চামড়া খাত

ফাঁকা রাজধানীতে বাড়ছে গাড়ির চলাচল

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

ফুলপুরে যুবলীগ নেতা প্রিন্স গ্রেফতার


এই সম্পর্কিত আরও খবর

জঙ্গল সলিমপুরকে অপরাধীদের আস্তানা হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বজনদের মায়া ছেড়ে ব্যস্ত নগরীতে ফিরছেন কর্মজীবীরা

ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’

ঈদ দযাত্রায় ৬ দিনে সড়কে ঝরল ১৩১ প্রাণ, রেল-নৌপথ উন্নয়নের তাগিদ বিশেষজ্ঞদের

চলতি বছর হজে ৩৭ বাংলাদেশির মৃত্যু, চিকিৎসাধীন ২৬

চীনা বাজার নির্ভরতায় ডুবছে চামড়া খাত

ফাঁকা রাজধানীতে বাড়ছে গাড়ির চলাচল

ছুটির শেষ দিনেও চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

শিশু রামিসা হত্যাকাণ্ডে আদালতে আসামির বিরুদ্ধে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী

চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন