শিরোনাম
পোরশায় বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর (বীর উত্তম) ৪৫তম শাহাদাৎ বার্ষিকী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে মুরাদনগরে বিএনপি'র দোয়া মাহফিল সেনবাগে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫ পত্নীতলায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন পর্যটনের নতুন আকর্ষণ জলসুখা সেতু,ঈদের ছুটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়! সোনাইমুড়ীতে আবাবিল যুবসংঘ সংগঠনের উদ্যোগে ১৪০ পরিবারের মাঝে গোশত বিতরণ শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশন কর্তৃক দুই নতুন লাখপতি ও ৯ জন স্বপ্নের বাজার বিজয়ী নির্বাচিত নোয়াখালীতে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫ পোরশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
রবিবার ৩১ মে ২০২৬
রবিবার ৩১ মে ২০২৬

অপেক্ষা না আন্দোলন, ধোঁয়াশায় বিএনপি

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শুক্রবার ০৫ জুলাই ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ০৫ জুলাই ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

নির্বাচন পূর্ববর্তী আশা ভঙ্গের হতাশায় এখনো অনেকটা ছন্নছাড়া পরিস্থিতি বিরাজ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি)। তার মধ্যে গত মাসের মাঝামাঝি সময়ে দলের কেন্দ্রীয় কমিটিতে ব্যাপক রদবদলের ঘটনায় আরও বেশি হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন পদাবনতি হওয়া নেতারা।




কেউ-কেউ আবার আগামীতে দলের স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্তির আশায় রয়েছেন। দলীয় প্রধান খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা ও মুক্তির বিষয়টিও নতুন করে সামনে আসছে। সবকিছু মিলিয়ে নানা সংকটের মধ্যে থাকা ডানপন্থী রাজনৈতিক দলটি এখন ভবিষ্যৎ কর্মপরিকল্পনা চূড়ান্ত করতে পারেনি।


দলীয় সূত্রে জানা যায়, এই মুহূর্তে বিএনপির সব মনোযোগ দলীয় প্রধান খালেদা জিয়ার উন্নত চিকিৎসাকে কেন্দ্র করে। একই সঙ্গে তার স্থায়ী জামিনের জন্য আবারও উচ্চ আদালতে যাওয়ার চিন্তা-ভাবনা চলছে। পাশাপাশি নতুন করে তার মুক্তির দাবিতে মাঠে আন্দোলন গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। যার ফলে, সাময়িকভাবে সরকার বিরোধী ও নতুন নির্বাচনের দাবিতে আন্দোলন থেকে কিছুটা ব্যাকফুটে চলে যাচ্ছে বিএনপি।



বিএনপির স্থায়ী কমিটির একাধিক নেতা বলছেন, বর্তমান সরকারের পাঁচ বছর মেয়াদ পূর্ণ হওয়া পর্যন্ত অপেক্ষা করব নাকি তার আগে নতুন নির্বাচনের জন্য চাপ সৃষ্টি করব, আমরা এখনো সেই সিদ্ধান্ত নিতে পারিনি। তা ছাড়া আমরা চাইলাম আর সরকার নির্বাচন দিয়ে দেবে বিষয়টি তো এমন না। তার জন্য তো সরকারকে বাধ্য করতে হবে। গত ১৫ বছর সেই চেষ্টা করেও সরকারের কৌশলের কাছে পরাজিত হয়েছি। তারা বারবার প্রশাসনকে ব্যবহার করে আমাদের বিজয় ছিনিয়ে নিয়েছে। তাই এখন সরকারবিরোধী আন্দোলনে মাঠে নামার আগে পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা চূড়ান্ত ও বাস্তবায়নের রাস্তা বের করে নামতে হবে। সেটা না করে এসব জেলা-উপজেলা কিংবা বিভাগীয় সমাবেশে করে কোনও লাভ হবে না। বরং এসব প্রোগ্রাম করতে গিয়ে স্থানীয় নেতাকর্মীরা বারবার হামলা-মামলা ও আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন।


সরকারের কাছ থেকে দাবি আদায় করতে হলে আন্দোলনের বিকল্প কিছু নেই বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির দুই নেতা। তারা বলছেন, সঠিক পরিকল্পনা দরকার। কিন্তু কোথাও কোনো সংকটের কারণে মনে হয় সেটা আমরা করতে পারছি না। সাম্প্রতিক সময়েও সরকারি আমলাদের দুর্নীতি, দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি এবং ম্যাডামের ইস্যুতেও আমরা প্রত্যাশিত প্রতিক্রিয়া দেখাতে পারিনি।



বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান  বলেন, দল ও অঙ্গ-সংগঠনকে গুছিয়ে আমরা ভালো একটি আন্দোলনের জন্য প্রস্তুত হচ্ছি। আশা করি, দ্রুত সময়ের মধ্যে মাঠে দেখা যাবে।



বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী  বলেন, ম্যাডামের মুক্তির দাবিতে নতুন প্রোগ্রাম (কর্মসূচি) আসবে। উনার মুক্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এর পাশাপাশি ইস্যুভিত্তিক আন্দোলন ও সাংগঠনিক কার্যক্রম চলমান থাকবে।


তিনি আরও বলেন, আমরা একটা মুভমেন্টে আছি। সেটা অব্যাহত থাকবে।


নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির এক নেতা বলেন, স্থায়ী কমিটিতে এখন কোনও সমস্যা নিয়ে আলোচনা হয় না। আগে প্রতি সপ্তাহে স্থায়ী কমিটির বৈঠক হতো। এখন সেটা ১৫ দিন পর-পর হয়।


এই নেতা আরও বলেন, এখন বিএনপিতে অনেক সিদ্ধান্ত আলোচনা ছাড়াই হয়। সেটাকে বলা যায় চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত। যার ফলে, বিভক্তি সিদ্ধান্ত আসছে। যা নেতাকর্মীদের এক পক্ষের কাছে গ্রহণযোগ্য হচ্ছে, আরেক পক্ষ মনক্ষুণ্ন হচ্ছে। কেউ-কেউ দলের মধ্যে চাপে পড়ছেন।

বিএনপির কোনো কর্মপরিকল্পনা আছে বলে মনে হয় না। তাদের তো কোনোকিছুর ঠিক নেই, তাদের নানা হিসাব। আমরা কি তাদের নেতারাই এখন অনেক কিছু জানে না। সিদ্ধান্ত হওয়ার পরে তারা জানতে পারে, এটা হতে যাচ্ছে



বিএনপির সম্পাদকমণ্ডলীর এক তরুণ নেতা বলেন, সাবেক সেনাবাহিনী প্রধানের ওপর নিষেধাজ্ঞা দিয়ে আমেরিকা দুটি বার্তা দিয়েছে। এর মধ্যে আমাদের প্রভাবশালী প্রতিবেশী দেশকে একটি বার্তা দিয়েছে। সেটি হচ্ছে বাংলাদেশ ইস্যুতে এখন আমরা আমাদের মতো করে এগোবো। আরেকটা হচ্ছে বিএনপিসহ বিরোধী দলগুলোর প্রতি তাদের অবস্থানের পরিবর্তন হয়নি।


তিনি আরও বলেন, এখন তারা (আমেরিকা) তো আন্দোলন করে দেবে না। আমাদের দাবি আমাদের আদায় করে নিতে হবে।



গত ৭ জানুয়ারি নির্বাচনের পর যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করে বিএনপি। বৈঠকে শরিকদের পক্ষ থেকে বিএনপিকে একাধিক সিদ্ধান্ত দেওয়া হয়। নির্বাচনের আগে আন্দোলনে কেন ব্যর্থ হয়েছে, কৌশলের কোথায় ভুল ছিল ও হটকারী সিদ্ধান্ত ছিল কি না, তা পর্যালোচনা করতে বিএনপিকে পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে আগামীতে আন্দোলন-সংগ্রামের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে স্বচ্ছ করতে লিয়াজোঁ কমিটিকে আরও শক্তিশালী করার পরামর্শ দেওয়া হয়।


এসব নিয়ে পর্যালোচনা হয়েছে কি না বা আগামী দিনে তাদের পরিকল্পনা কী, তা নিয়ে এখন পর্যন্ত শরিকদের কোনো সিদ্ধান্ত জানায়নি বিএনপি। ফলে, বিএনপির কাছে থেকে প্রত্যাশিত সাড়া না পেয়ে শরিকরা নিজেরদের মতো করে কর্মসূচি পালন করছে।

দল ও অঙ্গ-সংগঠনকে গুছিয়ে আমরা ভালো একটি আন্দোলনের জন্য প্রস্তুত হচ্ছি। আশা করি, দ্রুত সময়ের মধ্যে মাঠে দেখা যাবে


গণতন্ত্র মঞ্চের এক নেতা বলেন, বিএনপিকে আমরা অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছি, কিন্তু তারা তো কোনও কিছুর জবাব দিচ্ছে না। তাদের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে খুব কম সময়ে মধ্যে একটা বৈঠক হতে পারে। সেখানে হয়ত আলোচনা হবে।


তিনি আরও বলেন, তাদের কোনো কর্মপরিকল্পনা আছে বলেও মনে হয় না। তাদের তো কোনোকিছুর ঠিক নেই। তাদের নানা হিসাব। আমরা কি তাদের নেতারাই এখন অনেক কিছু জানে না। সিদ্ধান্ত হওয়ার পরে তারা জানতে পারে, এটা হতে যাচ্ছে।


গণতন্ত্র মঞ্চের শরিক দল বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, মঞ্চ নিজেদের মতো করে চলছে। নিজস্ব কর্মসূচিও চলমান রয়েছে। আগামীতেও সেটি চলমান রাখবে। এর মধ্যে বিএনপির সঙ্গে যখন যেটুকু মিলে সেটা মেলাব।


আরও খবর




পোরশায় বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর (বীর উত্তম) ৪৫তম শাহাদাৎ বার্ষিকী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে মুরাদনগরে বিএনপি'র দোয়া মাহফিল

গাজীপুরের কাশিমপুরে ঈদ আনন্দ উদযাপন করতে গিয়ে নদীতে পরে নিখোঁজ একজন

ধর্মপাশায় জিয়াউর রহমানের ৪৫ তম শাহাতাত বার্ষিকী উদযাপন

নোয়াখালীর সেনবাগে দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ২৫

শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে গাজীপুরে মিলাদ ও গণভোজ

সেনবাগে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫

পত্নীতলায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন

পর্যটনের নতুন আকর্ষণ জলসুখা সেতু,ঈদের ছুটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়!

সোনাইমুড়ীতে আবাবিল যুবসংঘ সংগঠনের উদ্যোগে ১৪০ পরিবারের মাঝে গোশত বিতরণ

অন্ধকার পেরিয়ে আলোর পথে মনপুরা-এগিয়ে যাচ্ছে সাবমেরিন ক্যাবল প্রকল্প কাজ!জনমনে স্বস্তি

সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডাঃ চন্দন দাশ এর মৃত্যুতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শোক প্রকাশ ও শ্রদ্ধা নিবেদন

মাদকমুক্ত সমাজ গঠনে রাণীনগরে 'রাইডো'র মিনি ম্যারাথন অনুষ্ঠিত

শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশন কর্তৃক দুই নতুন লাখপতি ও ৯ জন স্বপ্নের বাজার বিজয়ী নির্বাচিত

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

ফুলপুরে যুবলীগ নেতা প্রিন্স গ্রেফতার


এই সম্পর্কিত আরও খবর

চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন

রাজধানীর কালশী বস্তিতে আগুন, ১৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

প্রচন্ড ঝড়ে চাঁদপুর ঘাটে যাত্রীবাহী লঞ্চ কাত হয়ে ১০ যাত্রী আহত

সারভাইভার’স ভয়েস সামিট অনুষ্ঠিত

মেঘনা ভাঙনে হুমকিতে উপকূল,জরুরি কাজের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর

ঈদের তৃতীয় দিন দেউলিয়াবাড়ীতে "এইম এন্ড ড্রিম ফাউন্ডেশন" এর বৃক্ষরোপণ কর্মসূচি

আগামী বাজেটে ফ্যামিলি ও কৃষক কার্ড বৃদ্ধি করা হবে--- চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপি জনগণকে যে ওয়াদা দেয়, তা বাস্তবায়নের চেষ্টা করে....প্রধানমন্ত্রী

দীর্ঘ ২২ বছর পর চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

১০ জেলায় শুরু হচ্ছে “জাতীয় নিমগাছ রোপণ কর্মসূচি-২০২৬