শিরোনাম
মিঠামইনে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যার বিচার দাবিতে সহধর্মিণী তাসলিমার সংবাদ সম্মেলন ও গণমিছিল গঙ্গাচড়া প্রেসক্লাবের সদস্য আসাদুজ্জামান পেলেন সেরা সংগঠক সম্মাননা পত্নীতলা থানা পরিদর্শন করলেন এসপি তারিকুল ইসলাম লালমোহনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় পত্নীতলায় দোয়া মাহফিল চাটখিলে পূর্ববিরোধের জেরে টাকা,স্বর্ণের চেইন ও দুই মোবাইল ছিনতাইয়ের অভিযোগ পত্নীতলায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাংবাদিকদের নিয়ে সংলাপ ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় রাজশাহী মহানগর মহিলা দলের দোয়া মাহফিল সিএনজিতে নারীকে নির্যাতন,সর্বস্ব লুট করে খালে ফেলে পালাল ছিনতাইকারীরা" মুরাদনগরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
রবিবার ২৫ অক্টোবর ২০২৬
রবিবার ২৫ অক্টোবর ২০২৬

পাকিস্তানের বিশ্বকাপ পরিকল্পনা নিয়ে জানালেন শাহিন

প্রকাশিত:বুধবার ২১ ফেব্রুয়ারী ২০২৪ | হালনাগাদ:বুধবার ২১ ফেব্রুয়ারী ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট পিএসএল নিয়ে ব্যস্ত পাকিস্তানের ক্রিকেট। অবশ্য দেশটি ছাড়াও বিভিন্ন দেশের তারকা ক্রিকেটাররা খেলছেন পিএসএলে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে আসরটিকে প্রস্তুতি মঞ্চ মনে করছেন ক্রিকেটাররা। পাকিস্তানও এখান থেকে উপযুক্ত খেলোয়াড় নিয়ে বিশ্বকাপের স্কোয়াড গড়তে চায়। এমনটাই জানিয়েছেন দেশটির টি-টোয়েন্টি অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি।


তার নেতৃত্বে পিএসএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স ইতোমধ্যে নবম আসরের দুটি ম্যাচ খেলে ফেলেছে। যদিও দু’বারই তিক্ত হারের স্বাদ পেয়েছে দলটি। এজন্য কয়েকজন তারকা ক্রিকেটারের অনুপস্থিতিকে দায়ী করেছেন শাহিন। একইসঙ্গে ফর্মহীন সময় কাটানো হারিস রউফও দ্রুততম সময়ে ফর্মে ফিরবেন বলেই তিনি আশাবাদী।


শাহিন বলেন, ‘রশিদ খান আমাদের প্রধান বোলার, বিশেষ করে গুরুত্বপূর্ণ মিডল ওভারে সে উইকেট নিতে পারত। তার বিকল্প হয় না, কিন্তু আমাদের ভারসাম্য রক্ষা করা দরকার দলে। আশা করি সিকান্দার রাজার আগমন আমাদের উপকৃত করবে। সে আসলে রশিদের অভাব কিছুটা হলেও পূরণ করতে পারবে। এছাড়া সালমান ফাইয়াজ পিএসএলের প্রথম ম্যাচ খেলল, রাজার সঙ্গে তার জুটিতে ভালো পারফর্ম আশা করছি।’

জাতীয় দলের পর পিএসএলেও কঠিন সময় পার করছেন পেসার হারিস রউফ। সম্প্রতি পিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়া এই ক্রিকেটার পিএসএলেও সুবিধা করতে পারছেন না। দুই ম্যাচেই তিনি বেশ খরুচে ছিলেন। তবে তিনি ভালোভাবেই কামব্যাক করতে পারবেন বলে আশা শাহিনের, ‘ব্যাটসম্যানরা যেমন কঠিন সময় পার করে এবং রানহীন সময় কাটায়, বোলাররা একই পরিস্থিতিতে পড়তে পারে। হারিসও কঠিন অবস্থায় আছে, তবে সেও সময়টা পার করে ফের শক্তিশালী হয়ে ফিরে আসবে, সে নিজেও বিষয়টা জানে। ও শুধু লাহোরেরই নয়, পাকিস্তানেরও সেরা বোলার। তাই তার ছন্দ খুঁজে পাওয়াটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’


জাতীয় দল ও পিএসএলে অধিনায়কত্ব করছেন শাহিন, বিষয়টি তিনি উপভোগ করছেন বলে জানিয়েছেন। এ নিয়ে তার ভাষ্য— ‘দলকে নেতৃত্ব দেওয়ার বিষয়টি উপভোগ করছি। নিজের সঙ্গে সঙ্গেই দলকে এগিয়ে নিয়ে যেতে চাই। এটি অনেক বড় সুযোগ, কারণ কেবল লাহোর নয়, আমি পাকিস্তান জাতীয় দলকেও প্রতিনিধিত্ব করছি।’

সংবাদমাধ্যম ক্রিকেট পাকিস্তানকে দেওয়া এই সাক্ষাৎকারে পাকিস্তানের বিশ্বকাপ পরিকল্পনা নিয়েও জানিয়েছেন শাহিন, ‘আমরা দেখছি পিএসএলে আমাদের ২০-২৫ ক্রিকেটার কেমন পারফর্ম করে। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য এটি আমাদের সবার জন্যই ভালো সুযোগ। ঘরের মাঠে নিজেদের পক্ষে ভালো সমর্থনও পাওয়া যাচ্ছে। যা দুবাইয়ে আমরা মিস করেছি, সেখানে দর্শকরা এভাবে সমর্থন দিতে আসে না।’


আরও খবর




মিঠামইনে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যার বিচার দাবিতে সহধর্মিণী তাসলিমার সংবাদ সম্মেলন ও গণমিছিল

গঙ্গাচড়া প্রেসক্লাবের সদস্য আসাদুজ্জামান পেলেন সেরা সংগঠক সম্মাননা

পত্নীতলা থানা পরিদর্শন করলেন এসপি তারিকুল ইসলাম

লালমোহনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় পত্নীতলায় দোয়া মাহফিল

বন্দরে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত গ্রেপ্তার

চাটখিলে পূর্ববিরোধের জেরে টাকা,স্বর্ণের চেইন ও দুই মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

পত্নীতলায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাংবাদিকদের নিয়ে সংলাপ

কায়েতপাড়ায় চেয়ারম্যান প্রার্থী গোলজারের পক্ষে​ জনস্রোত

ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় রাজশাহী মহানগর মহিলা দলের দোয়া মাহফিল

সিএনজিতে নারীকে নির্যাতন,সর্বস্ব লুট করে খালে ফেলে পালাল ছিনতাইকারীরা"

মুরাদনগরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

সেনবাগে শর্টসার্কিটের আগুনে ভস্মীভূত টিনশেড ঘর,ক্ষতি ১০ লাখ টাকা

রাজশাহীতে সরকারি রাস্তা দখল কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ গুরুতর আহত ৩

মধ্যনগরে মানুষের পারাপারে স্বস্তি, নিজ খরচে সেতু নির্মাণ ছাত্রদল নেতা মিনুর

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

ষড়যন্ত্র ও দুর্নীতির বিরুদ্ধে পাইথল ইউনিয়নবাসী সহ-সভাপতি ইসমত আলী

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

আমতলীতে চিমটি হাতে রাস্তায় ইউএনও,বর্জ্য অপসারণে ব্যতিক্রমী উদ্যোগ

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২


এই সম্পর্কিত আরও খবর

দুর্গা পাশায় মেম্বার প্রার্থী বশির গাজীর পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়

ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে রিয়াদ চৌধুরীর সাক্ষাৎ

দাবায় ঢাকা উপঅঞ্চলে রানারআপ নারায়ণগঞ্জের নুসরাত হাসান নাবা

ভারত ম্যাচের আগে বাংলাদেশের বিশ্বাস, ‘কোনো কিছুই অসম্ভব নয়’

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে সাবদি ট্রার্ফ জোনের র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ

ফ্রান্সকে হারিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

বিশ্বকাপের সবুজ গালিচায় নারায়ণগঞ্জের ছোট্ট আয়ানের পদচিহ্ন

কুনহা-ভিনির দাপটে হাইতিকে হারাল ব্রাজিল

হেক্সা জয়ে গ্রুপ থেকে ফাইনাল পর্যন্ত যেমন হতে পারে ব্রাজিলের রোডম্যাপ

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই