শিরোনাম
নাঙ্গলকোটে হাজী আব্দুস ছাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ধুনট বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন নবাগত ইউএনও আরিফ উল্লাহ নিজামী গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত মুরাদনগরে ঝড়ে ঘরের ওপর গাছ চাপা পড়ে নারীর মৃত্যু শেরপুরে গরিব- অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ অষ্টগ্রামে এস. এ বাতিঘর এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ ধুনট বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আনোয়ার হজ্জ কাফেলা'র চেয়ারম্যান,আলহাজ্ব আনোয়ার হোসেন রূপগঞ্জে এনসিপি'র ইফতার মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে সভা,মহাসড়ক অবরোধ'অপপ্রচারের অভিযোগ করে পাল্টা সংবাদ সম্মেলন নোয়াখালীতে বজ্রপাতে জেলের মৃত্যু,আহত ২
বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২৬
বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২৬

প্রাণ ফিরছে রাজধানীর, বাড়ছে যান চলাচল

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ০৭ আগস্ট ২০২৪ | হালনাগাদ:বুধবার ০৭ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

কোটা সংস্কার আন্দোলন ঘিরে বেশ কয়েক দিনের সহিংসতা ও অস্থিরতার পর স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে রাজধানী।



বুধবার (৭ আগস্ট) সকাল থেকেই রাস্তায় যান চলাচল বেড়েছে। সেই সঙ্গে লক্ষ্য করা গেছে অফিসগামী মানুষের ভিড়ও।


সরেজমিনে দেখা যায়, ভোর থেকেই সড়কে মানুষের উপস্থিতি। গণপরিবহন চলাচলও স্বাভাবিক। মানুষ নিজ নিজ গন্তব্যে যাচ্ছে স্বাভাবিকভাবে। তবে অনেকের চোখে-মুখে এখনও আতঙ্ক। সে কারণে গণপরিবহন এড়িয়ে কেউ কেউ রিকশা, রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেল ও সিএনজিতে করেও যাচ্ছেন কাঙিক্ষত গন্তব্যে।


রাজধানীর বিভিন্ন স্থান ঘুরে আরও দেখা যায়, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে খুলছে দোকানপাট ও বিপণিবিতানগুলো। এছাড়া সড়কের দুই পাশে বসা অস্থায়ী নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানেও মানুষের ভিড়।


মিরপুর থেকে বাংলামটরগামী বেসরকারি অফিস কর্মী তুহিন ইসলাম বলেন, কালকের চেয়ে আজ রাস্তায় অনেক বেশি মানুষ। সব কিছু স্বাভাবিক হতে শুরু করেছে। ভালো লাগছে। তাছাড়া রাস্তায় গণপরিহনও পর্যাপ্ত। এতে মানুষের গন্তব্যে যেতে দুর্ভোগ পোহাতে হচ্ছে না।



কল্যাণপুর থেকে কারওয়ান বাজারে আসা পলাশ হাসানের মুখেও একই কথা। তিনি এই প্রতিবেদককে বলেন, রাস্তা-ঘাটে লোকসমাগম বেড়েছে। রাস্তায় গাড়িও আছে। তাই আসতে কোন ভোগান্তি পোহাতে হয়নি।


এদিকে, আজও রাজধানীর সড়কে ট্রাফিক পুলিশের উপস্থিতি দেখা যায়নি। তবে কয়েকটি পয়েন্টে শৃঙ্খলা নিয়ন্ত্রণে চোখে পড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি।


আরও খবর




নাঙ্গলকোটে হাজী আব্দুস ছাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

ধুনট বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন নবাগত ইউএনও আরিফ উল্লাহ নিজামী

গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত

মুরাদনগরে ঝড়ে ঘরের ওপর গাছ চাপা পড়ে নারীর মৃত্যু

শেরপুরে গরিব- অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

অষ্টগ্রামে এস. এ বাতিঘর এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

ধুনট বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আনোয়ার হজ্জ কাফেলা'র চেয়ারম্যান,আলহাজ্ব আনোয়ার হোসেন

রূপগঞ্জে এনসিপি'র ইফতার মাহফিল অনুষ্ঠিত

রূপগঞ্জে মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে সভা,মহাসড়ক অবরোধ'অপপ্রচারের অভিযোগ করে পাল্টা সংবাদ সম্মেলন

ফতুল্লায় দুই হাজার অসহায়ের ঈদবস্ত্র বিতরণ

নোয়াখালীতে বজ্রপাতে জেলের মৃত্যু,আহত ২

ডিবি পুলিশের অভিযানে দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাগুরার শ্রীপুরে ৩‍‍`শ জন দুস্থ ও গরীব পরিবার পেলো মানবিক সহায়তা প্রদান

শাজাহানপুরে মাড়িয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন

শরণখোলায় সর্বস্তরের জনসাধারণের সন্মানে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি


এই সম্পর্কিত আরও খবর

মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী

পেট্রোল পাম্পে ‘প্যানিক বায়িং’

গণপরিবহন ব্যবস্থা ঢেলে সাজানোর পরিকল্পনা, আলোচনায় ইলেকট্রিক বাস

সংসদের মন্দ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ

ভরা মৌসুমে সারের মূল্যবৃদ্ধি, বোরো চাষে বিপদসংকেত

প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবায় অবহেলা সহ্য করা হবে না : স্বাস্থ্যমন্ত্রী

ওয়াসার পানির দাম বাড়ায় ক্ষুব্ধ গ্রাহকরা

কর্মসংস্থান সৃষ্টিতে কারিগরি শিক্ষা খাতই হবে প্রধান চালিকাশক্তি

দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতির আহ্বান প্রধানমন্ত্রীর

চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান