শিরোনাম
শহীদ জিয়ার হাত ধরেই বিদেশে শ্রমিক রপ্তানি ও বৈদেশিক মুদ্রা অর্জনের যাত্রা শুরু - ফজলুল হক মিলন লালমোহনে ‘লাস্ট ড্রেস বাই শওকত’ এর উদ্যোগে অসহায় ও দুস্থদের জন্য দাপন কাপনের সামগ্রী বিতরণ মুরাদনগরে মাদকমুক্ত সমাজ গঠনে এলাকাবাসীর মাদকবিরোধী র‌্যালী মুরাদনগরে অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অপরাধে ২০ মামলায় জরিমানা চরফ্যাশনে ধর্ষণচেষ্টা: আত্মরক্ষায় যুবকের গোপনাঙ্গ কেটে দিলেন গৃহবধূ তরুণকে পিটিয়ে হত্যা: সন্দেহভাজনদের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ জঙ্গল সলিমপুরকে অপরাধীদের আস্তানা হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী স্বজনদের মায়া ছেড়ে ব্যস্ত নগরীতে ফিরছেন কর্মজীবীরা ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’ সুন্দরবনে বেড়েছে হরিণশিকারি চক্রের দৌরাত্ম্য
রবিবার ৩১ মে ২০২৬
রবিবার ৩১ মে ২০২৬

পুলিশবিহীন ঢাকায় বাস চলছে, দোকানপাট খুলছে

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ০৬ আগস্ট ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ০৬ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

গণ আন্দোলনে ক্ষমতার পালা বদল, সংঘাত আর আতঙ্ক পেরিয়ে শান্ত এক সকাল দেখল ঢাকা।


রাতের কারফিউয়ের সময় শেষ হয়েছে মঙ্গলবার ভোর ৬টায়। সকাল থেকে রাস্তায় বাসসহ গণপরিবহন চলতে শুরু করেছে, ব্যবসায়ীরা দোকানপাট খুলতে শুরু করেছেন।


ছোটাছুটি করছিল সরকারি দপ্তরের গাড়িগুলোও। বড় রাস্তাতেও প্রচুর ব্যাটারি চালিত রিকশা চলছে।


সকালে মহাখালী থেকে জাহাঙ্গীর গেট হয়ে আগারগাঁও শ্যামলী পর্যন্ত সড়ক ঘুরে এমন চিত্রই দেখা গেছে।


তবে কোথাও কোনো পুলিশ নেই।


সকাল সাড়ে ৮টায় মহাখালী রেলগেইটে পথ আগলে দাঁড়িয়ে ছিল বৈশাখী আর রইছ পরিবহনের তিনটি বাস। যাত্রী তুলতে হাঁক-ডাক ছাড়ছিলেন বাস চালকের সহকারীরা।


গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে চলছিল প্রচুর মোটরসাইকেল। ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকেরা দাঁড়িয়ে ছিলেন মহাখালীর আমতলী মোড়ে। পাশের ইউরেকা ফিলিং স্টেশনে দেখা গেল গ্যাস নিতে আসা যানবাহনের লম্বা সারি।


সেখানে কথা হল ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালক মাহফুজুল হকের সঙ্গে। চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা মাহফুজ জানালেন, সকালে উত্তরা থেকে মোটরসাইকেলে ট্রিপ নিয়ে গুলশানে এসেছেন। এখন একটু তেল ভরে আবার স্ট্যান্ডে দাঁড়াবেন।


তিনি বললেন, রবি এবং সোমবারও সংঘাতের মধ্যে তিনি মোটরসাইকেল চালিয়েছেন এবং স্বাভাবিকের চেয়ে দ্বিগুণের বেশি অর্থ উপার্জন করেছেন।


বৈশাখী পরিবহনের হেল্পার মোতাসিম বললেন, "মহাখালীতেই গাড়ি রাখছিলাম। হবায় বাইরাইলাম, গুলশান থেকে মহাখালী আইছি ২৫ জন নিয়া। এইখানে যাত্রী ভালই উঠতাছে।"


মহাখালী পেরিয়ে জাহাঙ্গীর গেইট সিগনালে মহাখালী মুখী যানবাহনের কিছুটা ভিড়, যানজট দেখা গেল। সেখানে ট্রাফিক ব্যবস্থাপনায় দেখা গেল সেনা সদস্যদের।


কিছুদূর এগোতেই প্রধানমন্ত্রীর কার্যালয়। সামনে অবস্থান নিয়ে ছিলেন সেনা সদস্যরা। তবে আগারগাঁও লিংক রোডে ঢোকার সিগন্যালটিতে কোনো পুলিশ দেখা গেল না।


যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করছে না কেউ। এপাশ থেকে আগারগাঁওমুখী যানবাহন গুলো দল বেঁধে এগোতে এগোতে জাহাঙ্গীর গেইটমুখী যানবাহনগুলোকে থামিয়ে দিচ্ছে। আবার কিছুক্ষণ পর জাহাঙ্গীর গেইটমুখী যানবাহনগুলো এপাশের যানবাহনগুলোকে থামিয়ে চলছে।


রাস্তায় দুধবাহী ট্রাক, সবজির ভ্যান, মিনি ট্রাক ছোটাছুটি করতে দেখা গেল। বিভিন্ন বেসরকারি কোম্পানির স্টাফ বাস ও মাইক্রোবাস চলাচল করছিল।


এক ব্যাটারিচালিত রিকশার চালক মো. ফারুক বলেন, "এখন তো আমরা ছাড়া আর কেউ নাই মামা। বেশিরভাগ গাড়ি এহনো গ্যারেজে চার্জ দিতাছে। দুপুর হইলে দেখবেন হাজার হাজার রিকশা নামছে।"


সরকারি দপ্তরগুলোর শাটলসার্ভিস চালু রয়েছে। সচিবালায়ে একটি মন্ত্রণালয়ের চুক্তিভিত্তিক মাইক্রোবাসচালক সুমন শেখ বলেন, গাড়ি চালাতে হবে এমন নির্দেশনা পেয়েছেন গতরাতেই। সকলেই সরকারি পুল থেকে গাড়ি নিয়ে বের হয়েছেন। রাস্তাঘাট একদম ফাঁকা। উত্তরা থেকে শুরু করে বসুন্ধরা আবাসিক এলাকা, বনানী হয়ে এখন সচিবালয়ের দিকে যাচ্ছেন।


আগারগাঁও নিউরোসায়েন্স, পঙ্গু ও শিশু হাসপাতালের সামনে মানুষের ভিড়। সকাল থেকেই যথারীতি ভিড় করেছেন বিভিন্ন ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিরা।


ঢাকা উত্তর সিটি করপোরেশনের পরিছন্নতা কর্মীদের রাস্তায় কাজ করতে দেখা গেল। আওয়ামী লীগ নেতাদের যেসব প্যানাফ্লেক্স, ব্যানার সোমবার ছিঁড়ে ফেলেছে মানুষ, সেগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করছিলেন তারা।



আরও খবর




শহীদ জিয়ার হাত ধরেই বিদেশে শ্রমিক রপ্তানি ও বৈদেশিক মুদ্রা অর্জনের যাত্রা শুরু - ফজলুল হক মিলন

লালমোহনে ‘লাস্ট ড্রেস বাই শওকত’ এর উদ্যোগে অসহায় ও দুস্থদের জন্য দাপন কাপনের সামগ্রী বিতরণ

মুরাদনগরে মাদকমুক্ত সমাজ গঠনে এলাকাবাসীর মাদকবিরোধী র‌্যালী

মুরাদনগরে অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অপরাধে ২০ মামলায় জরিমানা

চরফ্যাশনে ধর্ষণচেষ্টা: আত্মরক্ষায় যুবকের গোপনাঙ্গ কেটে দিলেন গৃহবধূ

তরুণকে পিটিয়ে হত্যা: সন্দেহভাজনদের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

মনপুরায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মনপুরা উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন

হামলার অভিযোগে উত্তেজনা, আইনগত ব্যবস্থা চেয়েছে ভুক্তভোগী পরিবার

মানবতার উজ্জ্বল নক্ষত্র এ, বি, এম আরফানুল আলম প্রধান

জঙ্গল সলিমপুরকে অপরাধীদের আস্তানা হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বজনদের মায়া ছেড়ে ব্যস্ত নগরীতে ফিরছেন কর্মজীবীরা

ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’

সুন্দরবনে বেড়েছে হরিণশিকারি চক্রের দৌরাত্ম্য

ঈদ দযাত্রায় ৬ দিনে সড়কে ঝরল ১৩১ প্রাণ, রেল-নৌপথ উন্নয়নের তাগিদ বিশেষজ্ঞদের

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

ফুলপুরে যুবলীগ নেতা প্রিন্স গ্রেফতার


এই সম্পর্কিত আরও খবর

জঙ্গল সলিমপুরকে অপরাধীদের আস্তানা হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বজনদের মায়া ছেড়ে ব্যস্ত নগরীতে ফিরছেন কর্মজীবীরা

ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’

ঈদ দযাত্রায় ৬ দিনে সড়কে ঝরল ১৩১ প্রাণ, রেল-নৌপথ উন্নয়নের তাগিদ বিশেষজ্ঞদের

চলতি বছর হজে ৩৭ বাংলাদেশির মৃত্যু, চিকিৎসাধীন ২৬

চীনা বাজার নির্ভরতায় ডুবছে চামড়া খাত

ফাঁকা রাজধানীতে বাড়ছে গাড়ির চলাচল

ছুটির শেষ দিনেও চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

শিশু রামিসা হত্যাকাণ্ডে আদালতে আসামির বিরুদ্ধে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী

চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন