শিরোনাম
পোরশায় বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর (বীর উত্তম) ৪৫তম শাহাদাৎ বার্ষিকী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে মুরাদনগরে বিএনপি'র দোয়া মাহফিল সেনবাগে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫ পত্নীতলায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন পর্যটনের নতুন আকর্ষণ জলসুখা সেতু,ঈদের ছুটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়! সোনাইমুড়ীতে আবাবিল যুবসংঘ সংগঠনের উদ্যোগে ১৪০ পরিবারের মাঝে গোশত বিতরণ শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশন কর্তৃক দুই নতুন লাখপতি ও ৯ জন স্বপ্নের বাজার বিজয়ী নির্বাচিত নোয়াখালীতে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫ পোরশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
শনিবার ৩০ মে ২০২৬
শনিবার ৩০ মে ২০২৬
বড় অংকের অর্থ লোপাটের অভিযোগ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চুক্তিপত্র খতিয়ে দেখার পরামর্শ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ০৪ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:বুধবার ০৪ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পেছনে এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি ব্যয় করেছে বাংলাদেশ, যা পুরো বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ। একটি অনভিজ্ঞ দেশ হিসেবে অতিরিক্ত ব্যয়ে এতো বড় নির্মাণ প্রকল্পের ভার নেয়ার বিনিময়ে এর আড়ালে বড় অংকের লোপাটের অভিযোগ উঠেছে এরইমধ্যে। তবে, দুই দেশের মধ্যে সম্পর্ক ও চলমান প্রকল্প ঠিক রাখতে রূপপুরের বিষয়টি এখনো আলোচনায় আনেনি অন্তর্বর্তী সরকার। যদিও বিশ্লেষকরা বলছেন, আর্থিক ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হলে খতিয়ে দেখতে হবে প্রকল্পের সব চুক্তিপত্র।


আওয়ামী শাসনামলে বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়নে সবচেয়ে বড় ও অগ্রাধিকার প্রকল্প ছিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। তবে, যুক্তরাষ্ট্রভিত্তিক গ্লোবাল ডিফেন্স করপোরেশনের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, শেখ রেহানার কন্যা টিউলিপের মধ্যস্থতায় রূপপুর প্রকল্পের আড়ালে ৫শ' কোটি ডলার হাতিয়ে নিয়েছেন শেখ হাসিনা ও তার ছেলে জয়।


২০১৬ সালে শুরু হওয়া ১২শ' মেগাওয়াট রূপপুর প্রকল্পে ১২ দশমিক ৬৫ বিলিয়ন ডলার বিনিয়োগ ধরলেও আনুষঙ্গিক ব্যয় দাঁড়ায় ১৩ বিলিয়ন ডলারেরও বেশি। যার ৯০ শতাংশই ঋণ দেবে রাশিয়া আর ১ দশমিক ১ বিলিয়ন ডলারের কিছু বেশি ব্যয় করবে বাংলাদেশ।


গ্লোবাল ডিফেন্স করপোরেশনের ওই প্রতিবেদনে দাবি করা হয়, প্রকৃত খরচের তুলনায় রূপপুর প্রকল্পের অবকাঠামো নির্মাণ ও চুল্লি কেনা বাবদ মাত্রাতিরিক্ত বেশি ব্যয় দেখানোর বিনিময়ে ৫ বিলিয়ন ডলার ঘুষ নিয়েছেন শেখ হাসিনা ও তার ছেলে।


যে অর্থ রাশিয়ার বিশেষ তহবিল থেকে সরাসরি পাঠানো হয়েছে মালয়েশিয়ার বিভিন্ন ব্যাংকে। বিনিময়ে বাংলাদেশের মতো একটি অনভিজ্ঞ দেশকে অতিরিক্ত ব্যয়ে পারমাণবিক সুবিধা দিয়েছে রাশিয়া। তবে, এ অভিযোগ অস্বীকার করেছে রোসাটম ও রাশান সরকার।


একাধিক সূত্র বলছে, বাংলাদেশ কর্তৃপক্ষের আওতার বাইরেও রোসাটমের সঙ্গে আরও একটি চুক্তি হয়েছে রাশান সরকারের। ওই চুক্তির আওতায় বিনিয়োগের একটি অংশ রোসাটমকে সরাসরি দেবে রাশিয়া, আরেকটি অংশ দেওয়া হবে শেখ হাসিনাকে।


ঠিক কত ডলার রাশিয়া-রোসাটম ও শেখ হাসিনার মধ্যে লেনদেন হচ্ছে, তা অবগত ছিলো না রূপপুর প্রকল্পের বাংলাদেশ কর্তৃপক্ষও। আর প্রকল্পের কাজ শুরুর আগে এ লেনদেনে রাশিয়াকে রাজি করাতে শেখ হাসিনার সময় লেগেছে অন্তত এক বছর।


তবে প্রশ্ন উঠতে পারে সাড়ে বারো বিলিয়ন ডলারের প্রকল্পের বিনিময়ে অতিরিক্ত ৫ বিলিয়ন ডলার শেখ হাসিনাকে দিয়ে রাশিয়ার লাভ কোথায়? যার বিনিয়োগের ঋণ পরিশোধ শুরু হবে ২০২৭ থেকে। জিডিসির ওই প্রতিবেদনের বিপরীতে এমন প্রশ্ন রূপপুর কর্তৃপক্ষের!


ওয়ার্ল্ড নিউক্লিয়ার এজেন্সি ও সংশ্লিষ্ট দেশের সরকারি তথ্য বিশ্লেষণ করে জানা গেছে, ভারত, রাশিয়া, তুরস্ক, জাপান, দক্ষিণ কোরিয়ায় পরমাণু বিদ্যুৎকেন্দ্রে প্রতি ইউনিট নির্মাণব্যয় গড়ে ১ হাজার ৫৫৬ ডলার বা ১ লাখ ৮৫ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৫ হাজার ৮১ ডলার বা ৬ লাখ ৬ হাজার টাকা।


কিন্তু রূপপুরে প্রতি ইউনিটের ব্যয় ৫ হাজার ৮৯০ ডলার বা ৬ লাখ ৮৯ হাজার টাকা। শুধুমাত্র যুক্তরাজ্য ও হাঙ্গেরির তুলনায় কম হলেও এশিয়ায় নির্মাণ ব্যয়ে সর্বোচ্চ রূপপুর। এমনকি ভারত, তুরস্ক, ইরান, বুলগেরিয়াসহ বেশ কিছু দেশে আরও কম খরচে প্রকল্প নির্মাণ করেছে রোসাটম।


যদিও, অন্তর্বর্তীকালীন সরকারে দায়িত্ব পাওয়া বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, এখনোও রূপপুরের বিষয়ে কোনো আলোচনা হয়নি অভ্যন্তরে। প্রকল্প চালিয়ে যাওয়ারও ঘোষণা কর্তৃপক্ষের।


তবে দুর্নীতির অনুসন্ধান চেয়ে ইতোমধ্যে রিট হয়েছে আদালতে। আর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মতো একটি স্পর্শকাতর প্রকল্পেও যদি এতো বড় দুর্নীতির অভিযোগ আসে, তবে অবকাঠামোগত কোনো ত্রুটি আছে কী না খতিয়ে দেখার পাশাপাশি প্রকল্প সংশ্লিষ্ট সব ধরনের নথিপত্র যাচাই বাছাই করে তা উন্মুক্ত করা উচিত বলে মত বিশ্লেষকদের।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তানজিম উদ্দিন খান বলেন, ‘সাধারণত দুর্নীতিগ্রস্ত প্রকল্পে যেটা হয় যারা প্রকল্প বাস্তবায়ন করে তারা গুণগত মান কম্প্রোমাইজ করতে বাধ্য হন। এখন এ ধরনের স্পর্শকাতর বিপজ্জনক পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প সেখানে যদি দুর্নীতির বিষয় সামনে আসে তাহলে নিরাপত্তার বিষয়ে আমাদের উদ্বেগ প্রকাশের যথেষ্ট কারণ রয়েছে।’


তিনি বলেন, ‘যেহেতু এখানে স্বচ্ছতা ছিল না এবং দুর্নীতির একটা প্রসঙ্গ এসেছে তাই এ ধরনের চুক্তি অবশ্যই জনগণের সামনে প্রকাশ হওয়া উচিত।’


বিশেষজ্ঞরা বলছেন, প্রকল্প নির্মাণে অতিরিক্ত ব্যয়ের খরচ যোগাতেই বিদ্যুতের দাম বাড়িয়ে গ্রাহকের ওপর ভর্তুকির দায় চাপিয়ে আসছিলো আওয়ামী লীগ সরকার। তাই জনগণের বিদ্যুতের চাহিদা পূরণে ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হলে রাষ্ট্রীয় মেগা প্রকল্পগুলো নতুন করে খতিয়ে দেখতে হবে।


জ্বালানি বিশেষজ্ঞ ও বুয়েটের অধ্যাপক ড. ম . তামিম বলেন, ‘যতগুলো প্রকল্প স্বাক্ষরিত হয়েছে ১৫ বছরে সেগুলোর একটা বড় অংশই ওভার এস্টিমেটেড। এবং এর জন্য যে অতিরিক্ত পয়সা দিতে হচ্ছে তা তো মানুষকেই দিতে হচ্ছে।’


তিনি বলেন, ‘এখন আমরা যেহেতু জানি প্রকল্পগুলো বিশেষ আইনে দেয়া হয়েছে। সেগুলো হয়তো রাজনৈতিক বিবেচনায় বা টাকার বিনিময়ে দেয়া হয়েছে। তাই প্রতিটি প্রকল্পের প্রকৃত খরচ কত আছে তা দেখা দরকার।’


রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটের নির্মাণ কাজ শেষ হয়েছে নব্বই শতাংশ, আর দ্বিতীয় ইউনিটের কাজ বাকি ৪৫ শতাংশ। এপর্যন্ত রাশিয়ার ঋণে ব্যয় হয়েছে ৮ বিলিয়ন ডলার। চুক্তি অনুযায়ী আরও ৫ বিলিয়নের মতো ডলার খরচ করবে রাশিয়া। এবছরের ডিসেম্বরে চুল্লিতে জ্বালানি প্রবেশ ও আগামী বছরের শেষে উৎপাদনের যাওয়ার কথা রয়েছে প্রথম ইউনিটের। 


আরও খবর




পোরশায় বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর (বীর উত্তম) ৪৫তম শাহাদাৎ বার্ষিকী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে মুরাদনগরে বিএনপি'র দোয়া মাহফিল

গাজীপুরের কাশিমপুরে ঈদ আনন্দ উদযাপন করতে গিয়ে নদীতে পরে নিখোঁজ একজন

ধর্মপাশায় জিয়াউর রহমানের ৪৫ তম শাহাতাত বার্ষিকী উদযাপন

নোয়াখালীর সেনবাগে দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ২৫

শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে গাজীপুরে মিলাদ ও গণভোজ

সেনবাগে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫

পত্নীতলায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন

পর্যটনের নতুন আকর্ষণ জলসুখা সেতু,ঈদের ছুটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়!

সোনাইমুড়ীতে আবাবিল যুবসংঘ সংগঠনের উদ্যোগে ১৪০ পরিবারের মাঝে গোশত বিতরণ

অন্ধকার পেরিয়ে আলোর পথে মনপুরা-এগিয়ে যাচ্ছে সাবমেরিন ক্যাবল প্রকল্প কাজ!জনমনে স্বস্তি

সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডাঃ চন্দন দাশ এর মৃত্যুতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শোক প্রকাশ ও শ্রদ্ধা নিবেদন

মাদকমুক্ত সমাজ গঠনে রাণীনগরে 'রাইডো'র মিনি ম্যারাথন অনুষ্ঠিত

শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশন কর্তৃক দুই নতুন লাখপতি ও ৯ জন স্বপ্নের বাজার বিজয়ী নির্বাচিত

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

যুব সমাজের উদ্যোগে রঘুনাথপুর (গিরিংগির) মোড়ে মাদকবিরোধী মানববন্ধন

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার


এই সম্পর্কিত আরও খবর

চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন

রাজধানীর কালশী বস্তিতে আগুন, ১৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

প্রচন্ড ঝড়ে চাঁদপুর ঘাটে যাত্রীবাহী লঞ্চ কাত হয়ে ১০ যাত্রী আহত

সারভাইভার’স ভয়েস সামিট অনুষ্ঠিত

মেঘনা ভাঙনে হুমকিতে উপকূল,জরুরি কাজের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর

ঈদের তৃতীয় দিন দেউলিয়াবাড়ীতে "এইম এন্ড ড্রিম ফাউন্ডেশন" এর বৃক্ষরোপণ কর্মসূচি

আগামী বাজেটে ফ্যামিলি ও কৃষক কার্ড বৃদ্ধি করা হবে--- চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপি জনগণকে যে ওয়াদা দেয়, তা বাস্তবায়নের চেষ্টা করে....প্রধানমন্ত্রী

দীর্ঘ ২২ বছর পর চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

১০ জেলায় শুরু হচ্ছে “জাতীয় নিমগাছ রোপণ কর্মসূচি-২০২৬