শিরোনাম
রবিবার ৩১ মে ২০২৬
রবিবার ৩১ মে ২০২৬

সম্মিলিত প্রচেষ্টায় বদলে গেছে শাহজালাল বিমানবন্দরের চিত্র

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ০৪ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:বুধবার ০৪ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

পাল্টে গেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের চিত্র। আগে যেখানে লাগেজ পেতে অপেক্ষা করতে হতো ঘণ্টার পর ঘণ্টা এখন সেখানে যাত্রী আসার আগেই কনভেয়ার বেল্টে পৌঁছে যাচ্ছে লাগেজ। ফ্রি টেলিফোনে যোগাযোগ করা যাচ্ছে স্বজনদের সঙ্গে। এমন সেবা পেয়ে উচ্ছ্বসিত যাত্রীরা। সিভিল অ্যাভিয়েশনের নবনিযুক্ত চেয়ারম্যান বলছেন, বিমানবন্দরে সেবা দেয়া সংস্থাগুলোর সমন্বয়ে জোর দেয়ায় এমন সাফল্য মিলছে।


লাগেজ নিয়ে বের হবার পথেই টেলিফোন বুথ। ১০টি বুথে কথা বলা যাচ্ছে ফ্রিতেই। স্বজনদের সঙ্গে কোনো ঝক্কি ছাড়াই করা যাচ্ছে যোগাযোগ।


বর্তমানে দেশের প্রধান এই বিমানবন্দর দিয়ে উঠানামা করে ৪০টি এয়ারলাইন্সের সাড়ে ৩শ ফ্লাইট। বছরে ৮০ লাখ যাত্রী সেবা দেয়ার ক্ষমতাসম্পন্ন এই বিমানবন্দর গেলোবার ব্যবহার করেছে ১ কোটি ১৫ লাখ যাত্রী। আয় হয়েছে ২ হাজার ৪০০ কোটি টাকা। যাত্রী চলাচল ও আয় দুটোতেই রেকর্ড গড়েছে বিমানবন্দরটি।


যদিও বিমানবন্দরটির সেবা নিয়ে যাত্রীদের ছিলো নানা হয়রানির অভিযোগ। সেসব হয়রানি রোধে আগেই চালু করা হয়েছিলো হটলাইন, মোবাইল অ্যাপ ও ওয়েবসাইট।


বর্তমানে ৮৫ শতাংশ লাগেজ মিলছে সর্বোচ্চ ১ ঘণ্টার মধ্যেই। বাকি লাগেজগুলো মিলছে অল্প সময়ের মধ্যেই। আর ৯০ শতাংশ অভিযোগের সমাধান হচ্ছে হটলাইনেই। সেবার মান বাড়াতে অ্যাভিয়েশন সিকিউরিটির সাথে অতিরিক্ত ৮শ বিমানবাহিনীর সদস্য কাজ করছে বিমানবন্দরে।


শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম বলেন, ‘আমাদের ৮০ থেকে ৮৫ শতাংশ লাগেজ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে দেয়া সময়ের মধ্যেই বেল্টে চলে আসছে। এ সময় টা বিমান অবতরণের পর থেকে ১৮ মিনিট। সেই সঙ্গে ৬০ মিনিটের মধ্যে শেষ লাগেজটি দেয়ার চেষ্টা করছি।’


তিনি বলেন, ‘হটলাইনে আমরা যে কলগুলো পেয়ে থাকি আমরা প্রতিনিয়ত সেখান থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করে থাকি। আমাদের এখানে প্রতিদিন শত শত কল আসে।’


শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সেবা দিতে কাজ করছে ২৪টি সংস্থা। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নব নিযুক্ত চেয়ারম্যান বলছেন, সংস্থাগুলোর কাজের সমন্বয়ে জোর দেয়া হয়েছে। তাতেই এমন সাফল্য মিলছে।


বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া বলেন, ‘প্রত্যেকটা ডিপার্টমেন্ট এবং প্রত্যেকটা লোকের সঙ্গে আমি যোগাযোগের চেষ্টা করি। তাদের সাথে বসে মোটিভেট করার চেষ্টা করেছি। সেটা হলো আমরা সভাই সার্ভিস প্রোভাইডার। আমাদের কাজ হচ্ছে এয়ারপোর্টে সবাইকে দ্রুত সময়ের মধ্যে হাসিমুখে সেবা দেয়া। এরপর থেকে সবাই এগিয়ে এসেছে। আমাদের এয়ারপোর্টে বেশ বড় ধরনের পরিবর্তন এসেছে।’


বিমানবন্দরে ইমিগ্রেশনে দীর্ঘ সময় নেয়াসহ হয়রানির অভিযোগও নতুন নয়। সেই হয়রানি রোধেও কাজ করেছে সিভিল অ্যাভিয়েশন। আগেই ইমিগ্রেশনে ৩ শিফটে সেবা দেয়া হতো। এবার যোগ হয়েছে আরও ১ শিফট। এতে ইমিগ্রেশনের সেবার মান আরও বাড়বে আশা চেয়ারম্যানের।


এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া বলেন, আমরা ইমিগ্রেশন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। এখন নতুন জিনিস ইমপ্লিমেন্ট হয়েছে। তিন শিফটের বদলে ওনারা আমাদের চার শিফট দিয়েছেন। এখন আপনারা আরো পরিবর্তন দেখতে পারবেন।


এছাড়াও বিমানবন্দরের ক্লিনিং ও যাত্রী স্ক্রিনিংয়ে জোর দেয়া হয়েছে। 


আরও খবর




জঙ্গল সলিমপুরকে অপরাধীদের আস্তানা হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বজনদের মায়া ছেড়ে ব্যস্ত নগরীতে ফিরছেন কর্মজীবীরা

ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’

সুন্দরবনে বেড়েছে হরিণশিকারি চক্রের দৌরাত্ম্য

ঈদ দযাত্রায় ৬ দিনে সড়কে ঝরল ১৩১ প্রাণ, রেল-নৌপথ উন্নয়নের তাগিদ বিশেষজ্ঞদের

চলতি বছর হজে ৩৭ বাংলাদেশির মৃত্যু, চিকিৎসাধীন ২৬

বিশ্বকাপের উন্মাদনায় বাংলাদেশ, জার্সির দাম বেড়ে দ্বিগুণ

চীনা বাজার নির্ভরতায় ডুবছে চামড়া খাত

ফাঁকা রাজধানীতে বাড়ছে গাড়ির চলাচল

ছুটির শেষ দিনেও চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

এ দেশের মানুষ ধর্মভীরু, কিন্তু জামায়াতকে পছন্দ করে না: রিজভী

শিশু রামিসা হত্যাকাণ্ডে আদালতে আসামির বিরুদ্ধে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী

সবজির বাজারে স্বস্তি, ব্রয়লারের কেজি ১৫০ টাকা

চাঁদপুরে বাসচাপায় হাসপাতালের দারোয়ানের মৃত্যু

পুঠিয়ায় এসিল্যান্ডের ব্যতিক্রমী উদ্যোগে নতুন পোশাকে শিশুদের ঈদ আনন্দ

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

ফুলপুরে যুবলীগ নেতা প্রিন্স গ্রেফতার


এই সম্পর্কিত আরও খবর

জঙ্গল সলিমপুরকে অপরাধীদের আস্তানা হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বজনদের মায়া ছেড়ে ব্যস্ত নগরীতে ফিরছেন কর্মজীবীরা

ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’

ঈদ দযাত্রায় ৬ দিনে সড়কে ঝরল ১৩১ প্রাণ, রেল-নৌপথ উন্নয়নের তাগিদ বিশেষজ্ঞদের

চলতি বছর হজে ৩৭ বাংলাদেশির মৃত্যু, চিকিৎসাধীন ২৬

চীনা বাজার নির্ভরতায় ডুবছে চামড়া খাত

ফাঁকা রাজধানীতে বাড়ছে গাড়ির চলাচল

ছুটির শেষ দিনেও চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

শিশু রামিসা হত্যাকাণ্ডে আদালতে আসামির বিরুদ্ধে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী

চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন