শিরোনাম
নাঙ্গলকোটে হাজী আব্দুস ছাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ধুনট বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন নবাগত ইউএনও আরিফ উল্লাহ নিজামী গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত মুরাদনগরে ঝড়ে ঘরের ওপর গাছ চাপা পড়ে নারীর মৃত্যু শেরপুরে গরিব- অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ অষ্টগ্রামে এস. এ বাতিঘর এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ ধুনট বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আনোয়ার হজ্জ কাফেলা'র চেয়ারম্যান,আলহাজ্ব আনোয়ার হোসেন রূপগঞ্জে এনসিপি'র ইফতার মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে সভা,মহাসড়ক অবরোধ'অপপ্রচারের অভিযোগ করে পাল্টা সংবাদ সম্মেলন নোয়াখালীতে বজ্রপাতে জেলের মৃত্যু,আহত ২
বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২৬
বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২৬

সড়কে নেই ট্রাফিক, ব্যক্তি উদ্যোগে নিয়ন্ত্রণের চেষ্টা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ০৬ আগস্ট ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ০৬ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

ছাত্র-জনতার বিক্ষোভের মুখে শেখ হাসিনা সরকারের পদত্যাগের পরদিনই শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি সব অফিস-আদালত খোলার নির্দেশনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) সকাল থেকে অফিসগামী যানবাহন সড়কে বের হতে শুরু করে। তবে সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে কোনও পুলিশ সদস্য ছিলেন না। এতে যান চলাচলে বিঘ্ন ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। যানজটের পাশাপাশি ঘটেছে দুর্ঘটনাও।


সংশ্লিষ্টরা বলছেন, মূলত গত কয়েকদিনের বিক্ষোভের সময় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ আন্দোলনকারীরা। সরকার পতনের পুলিশের ওপর একের পর এক হামলার খবর আসছে। আতঙ্ক ও জীবনের নিরাপত্তাহীনতার ভুগছেন পুলিশ সদস্যরা। সোমবার সরকার পতনের পর পুলিশ সদর দফতরেও অগ্নিসংযোগ দেওয়া হয়েছে। এমন অবস্থায় জীবনের শঙ্কায় কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। 


মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে বাংলাদেশ পুলিশ অধস্থন কর্মচারী সংগঠনের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞাপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 



বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ আগস্ট বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পর থেকে সারা দেশে পুলিশ সদস্যদের ওপর অতর্কিত হামলা, পুলিশ সদস্য খুনসহ স্থাপনা ভাংচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সারা দেশে সাড়ে চারশ’ থানা আক্রমণের শিকার হয়েছে। অগণিত পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে; যা সন্ত্রাসী কার্যক্রমের সামিল। এহেন পরিস্থিতিতে পুলিশ সদস্যদের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ পুলিশের অধস্থন কর্মচারী সংগঠন আজ ৬ আগস্ট হতে দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করছে।


সকাল থেকে রাজধানীর বিজয় সরণি, মহাখালী, বনানী, কারওয়ান বাজার ও শাহবাগ এলাকা ঘুরে দেখা, সড়কে স্বাভাবিক সময়ের মতো সড়কে যানবাহন চলাচল করছে। কোথাও কোথাও তীব্র যানজট দেখা গেলেও অধিকাংশ সড়কই ফাঁকা। মূলত ট্রাফিক পুলিশের নিয়ন্ত্রণ না থাকায় রাস্তা মোড়গুলোতে যানবাহনে জটলা বাঁধতে দেখা যায়। 



তবে রাজধানীর বিভিন্ন পয়েন্টে শিক্ষার্থী ও সাধারণ মানুষের ব্যক্তি উদ্যোগে ট্রাফিক নিয়ন্ত্রণ করতেও দেখা গেছে। রাজধানীর গুরুত্বপূর্ণ বিজয় সরণি পয়েন্টে স্থানীয় ছাত্র-জনতাদের ট্রাফিক পুলিশ ভূমিকায় কাজ করতে দেখা যায়। তারা মোড়ের চারপাশে অবস্থান নিয়ে সড়ক নিয়ন্ত্রণ করছেন। জানতে চাইলে খোরশেদ নামে এক শিক্ষার্থী বলেন, পুলিশ সদস্যরা রাস্তায় নাই। গাড়িগুলো এলোমেলো যাওয়ায় যানজট হচ্ছে। আমরা মনে করি দেশ আমাদের। দেশের সমস্যা সমাধানে আমাদেরই এগিয়ে আসা দরকার।


রাজধানীর মিরপুর-১০ নম্বরেও দেখা গেছে এমন চিত্র। সেখানে লাঠি হাতে দুই মিনিট পর পর বিভিন্ন পাশের গাড়ি ছাড়ছেন বেশ কয়েকজন তরুণ। বাইক চালকদের মাথায় হেলমেট না থাকলে অনুরোধ করছেন যেন, পরবর্তী সময়ে হেলমেট ব্যবহার করেন। রিকশা চালকদের সারিবদ্ধভাবে একপাশে দাঁড় করিয়ে রেখেছেন।


এ বিষয়ে কথা হয় ঢাকা পলিটিকাল ইনস্টিটিউটের ছাত্র রেজাউনুল রহমানের সঙ্গে। তিনি বলেন, ‘সকাল ১১টা থেকে আমরা ট্রাফিক নিয়ন্ত্রণ করা শুরু করি। আমাদের সঙ্গে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী রয়েছেন। আমাদের অভিজ্ঞতা কম এ বিষয়ে। তবু নিজেদের মধ্যে এ ও বি পদ্ধতি দাঁড় করিয়ে সড়ক নিয়ন্ত্রণ করেছি।’



ঢাকা মহিলা পলিটেকনিক্যালের আরেক শিক্ষার্থী ইসরাত বলেন, ‘আমরা চেষ্টা করছি, সব কিছু নিয়ন্ত্রণের। তবে দ্রুতই যেন সব কিছু স্বাভাবিক হয়। ট্রাফিক পুলিশ তাদের কাজে নামেন। তারা আগের চাইতেও দায়িত্বশীল ভূমিকা পালন করবেন, এমনটাই প্রত্যাশা।’


ট্রাফিক নিয়ন্ত্রণের পাশাপাশি মিরপুর-১০ গোল চত্বরে দাঁড়িয়ে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট না করারও আহ্বান জানানো হচ্ছে। সেইসঙ্গে পাড়া মহল্লায় কেউ যেন আক্রমণের শিকার না হন, সে বিষয়ে সবাইকে কাজ করাও আহ্বান জানাচ্ছেন তারা।


এদিকে এ বিষয়ে জানতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমানসহ ট্রাফিক বিভাগের একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেও তাদের পাওয়া যায়নি। 


তবে না প্রকাশে অনিচ্ছুক ডিএমপির এক ট্রাফিক সার্জেন্ট বলেন, আমাদের সিনিয়র কর্মকর্তাসহ বেশিরভাগ সদস্যরা শেখ হাসিনা সরকারের অনুগত ছিল। তারা সরকারের চাহিদা মতো কাজ করছ। দুর্নীতি করছে। যার ফলে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হলে দায়িত্ব পালনে জীবনের শঙ্কা রয়েছে। 


আরও খবর




সুবিধাভোগীদের মাঝে ছাগল ও অনুদান বিতরণে হুইপ আখতারুজ্জামান মিয়া

ঈদের আনন্দ নয়, বাওয়ালি পরিবারগুলো নীরব কান্নায় দিন পার করছে

নাঙ্গলকোটে হাজী আব্দুস ছাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

ধুনট বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন নবাগত ইউএনও আরিফ উল্লাহ নিজামী

গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত

মুরাদনগরে ঝড়ে ঘরের ওপর গাছ চাপা পড়ে নারীর মৃত্যু

শেরপুরে গরিব- অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

অষ্টগ্রামে এস. এ বাতিঘর এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

ধুনট বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আনোয়ার হজ্জ কাফেলা'র চেয়ারম্যান,আলহাজ্ব আনোয়ার হোসেন

রূপগঞ্জে এনসিপি'র ইফতার মাহফিল অনুষ্ঠিত

রূপগঞ্জে মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে সভা,মহাসড়ক অবরোধ'অপপ্রচারের অভিযোগ করে পাল্টা সংবাদ সম্মেলন

ফতুল্লায় দুই হাজার অসহায়ের ঈদবস্ত্র বিতরণ

নোয়াখালীতে বজ্রপাতে জেলের মৃত্যু,আহত ২

ডিবি পুলিশের অভিযানে দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাগুরার শ্রীপুরে ৩‍‍`শ জন দুস্থ ও গরীব পরিবার পেলো মানবিক সহায়তা প্রদান

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি


এই সম্পর্কিত আরও খবর

মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী

পেট্রোল পাম্পে ‘প্যানিক বায়িং’

গণপরিবহন ব্যবস্থা ঢেলে সাজানোর পরিকল্পনা, আলোচনায় ইলেকট্রিক বাস

সংসদের মন্দ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ

ভরা মৌসুমে সারের মূল্যবৃদ্ধি, বোরো চাষে বিপদসংকেত

প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবায় অবহেলা সহ্য করা হবে না : স্বাস্থ্যমন্ত্রী

ওয়াসার পানির দাম বাড়ায় ক্ষুব্ধ গ্রাহকরা

কর্মসংস্থান সৃষ্টিতে কারিগরি শিক্ষা খাতই হবে প্রধান চালিকাশক্তি

দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতির আহ্বান প্রধানমন্ত্রীর

চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান