শিরোনাম
কুতুব শাহী মসজিদের সৌন্দর্য দেখতে দর্শনার্থীদের ভিড়, নেই প্রয়োজনীয় নাগরিক সুবিধা চন্দনাইশে দিনদুপুরে প্রধান শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট কুমিল্লার শ্রেষ্ঠ পিআইও লাকসামের আহমদ উল্লাহ সবুজ ২৮শে অক্টোবর ২০০৬ বর্বর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নাঙ্গলকোটে জামায়াতের আলোচনা সভা,দোয়া ও বিক্ষোভ মিছিল মুরাদনগরে চোরাই সিএনজি সহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার লগী বৈঠা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ মিছিল মুরাদনগরে নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত রায়গঞ্জে ২৮ অক্টোবরের স্মরণে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ কানুনগোর বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট তদন্ত প্রতিবেদন দাখিলের অভিযোগের প্রতিবাদে আকবর হোসনের সংবাদ সম্মেলন লালমোহনে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু
বৃহস্পতিবার ২৯ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ২৯ অক্টোবর ২০২৬

টাইব্রেকারে ব্রাজিলের স্বপ্নভঙ্গ, সেমিতে উরুগুয়ে

আলোকিত প্যাভিলিয়ন ডেস্ক
প্রকাশিত:রবিবার ০৭ জুলাই ২০২৪ | হালনাগাদ:রবিবার ০৭ জুলাই ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

কোপা আমেরিকার সেমিফাইনালে ওঠার লড়াই, কিন্তু প্রথমার্ধ তো বটেই পুরো ম্যাচেই কোনো গোল করতে পারেনি ব্রাজিল ও উরুগুয়ে। অথচ ৭৪ মিনিটে মিডফিল্ডার নাহিতাস নান্দেজ লাল কার্ড দেখায় উরুগুইয়ানরা দশজনের দলে পরিণত হয়। কিন্তু সেই সুযোগও কাজে লাগাতে ব্যর্থ দরিভাল জুনিয়রের ব্রাজিল। শেষপর্যন্ত গোলশূন্য ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে এডার মিলিটাও এবং ডগলাস লুইসের দুটি ব্যর্থ শটে স্বপ্নভঙ্গ হয়েছে ব্রাজিলের, বিপরীতে সেমিফাইনালে উঠেছে উরুগুয়ে।



মূলত টাইব্রেকারের স্নায়ুচাপ সামলাতে পারেনি ব্রাজিল। সর্বশেষ কাতার বিশ্বকাপের পর থেকেই নিজেদের ছন্দ খুঁজে ফেরা দলটি লাস ভেগাসের অ্যালিগায়েন্ট স্টেডিয়ামেও ভিন্ন কিছু করতে পারেনি। দরিভাল জুনিয়র অল্প সময়ে দলটিকে গুছিয়ে তোলার আভাস দিলেও, ফিনিশিং ও মাঝমাঠে তাদের দুর্বলতা টের পাওয়া গেছে হাড়ে হাড়ে। যার সমাপ্তি ঘটিয়ে টাইব্রেকারে উরুগুয়ে জিতেছে ৪-২ গোলে।


পুরো ম্যাচে কেমন উত্তেজনা ছিল সেটি টাইব্রেকার শুরুর আগমুহূর্তে চোখ রাখলেও টের পাওয়া যায়। কারণ দরিভাল-বিয়েলসার শিষ্যরা তখনও উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়েছে। এরপর পেনাল্টি শ্যুট আউটে উরুগুয়ের শুরুটা গোল দিয়ে করেন ফ্রেডরিকো ভালবার্দে। অন্যদিকে, ব্রাজিলের প্রথম শট নিতে এসেই ব্যর্থ অভিজ্ঞ ডিফেন্ডার মিলিটাও। উরুগুয়ের গোলরক্ষক রচেট সেই শট ফিরিয়ে ব্রাজিলের মনে কাঁপন ধরিয়ে দেন।



পরে অবশ্য ব্রাজিলের হয়ে সফল শট নিয়েছেন আন্দ্রেস পেরেইরা এবং গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। এ ছাড়া অ্যালিসন বেকার উরুগুইয়ান গিমিনেজের শট ঠেকিয়ে ব্রাজিলকে কিছুটা আশা দিয়েছিলেন। কিন্তু বল গোলবারে মেরে সেই সম্ভাবনার অনেকাংশই ডুবিয়ে দেন ডগলাস লুইস। পরে বিয়েলসার শিষ্যদের মধ্য থেকে বেন্টেকার, আরাকাস্টার পর ম্যানুয়াল উগার্তে গোল করে সেলেসাওদের কফিনে শেষ পেরেক ঠোকেন। ম্যাচ জয়ের উল্লাসে মাতে উরুগুয়ে, আর আবারও স্বপ্নভঙ্গের হতাশায় ডগলাস-মিলিটাওরা।




হলুদ কার্ডের কারণে ম্যাচটি নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেননি সেলেসাও ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। তার অনুপস্থিতি লেফট উইংয়ে আজকে বেশ ভুগিয়েছে ব্রাজিলকে। রদ্রিগো গোয়েস বড় কোনো সুযোগ তো তৈরি করতে পারেনইনি, উল্টো সুযোগ হাতছাড়া করেছেন। যদিও প্রথমার্ধের গোলশূন্য অবস্থা কাটাতে দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণে ওঠে মার্সেলো বিয়েলসার উরুগুয়ে। এর ভেতর নুনিয়েজ-ফ্রেডরিক ভালভার্দেরা বেশ কয়েকটি শট নিয়েই গোলবারের অনেক ওপর দিয়ে মেরে বসেন। ব্রাজিল সেভাবে গোলের সুযোগ তৈরি করতে পারছিল না।




৭৪ মিনিটে রদ্রিগোকে কড়া ট্যাকল করে প্রথমে হলুদ কার্ড দেখেন উরুগুইয়ান মিডফিল্ডার নাহিতাস নান্দেজ। পরে ভিএআর দেখে রেফারি তাকে লাল কার্ড দেখান। ফলে অনেকটা সময় বাকি থাকতেই ১০ জনের দলের পরিণত হয় উরুগুয়ে। তবুও সুযোগ তৈরি করেও, ঠিক গোলের কাছাকাছিও যেতে পারছিল না ব্রাজিল। পরে কোচ দরিভাল জুনিয়র তিনজনকে বদলি নামান। তুলে নেন রাফিনহা-পাকেতা ও গোমেজকে। পরিবর্তে স্যাভিও, আন্দ্রেস পেরেইরা ও ডগলাস লুইজ নামায় সেলেসাওদের খেলায় গতি বাড়ে।



অন্যদিকে, সেভাবে সুযোগ কাজে লাগাতে না পারায় ৭৮ মিনিটে তুলে নেওয়ার উরুগুয়ে তারকা ডারউইন নুনিয়েজকেও। তবে ১০ জন নিয়ে আক্রমণ সামাল দিতে তাদের হিমশিম খেতে হয়। দ্বিতীয়ার্ধে ব্রাজিল বল পজেশনে এগিয়েও থাকলেও, বড় সুযোগ তৈরি করতে পারছিল না। ডি-বক্স পর্যন্ত গিয়েই বল হারাচ্ছিলেন রদ্রিগো, এন্ড্রিকরা। ৮৫ মিনিটে ২০ গজ দূর থেকে শট নেন এন্ড্রিক, অতটা জোর না থাকায় উরুগুয়ে গোলরক্ষক সহজেই সেটি নিয়ন্ত্রণে নেন।


পরে ব্রাজিল রদ্রিগো, ব্রুনো গুইমারেসকে তুলে মার্টিনেল্লি ও এভানিলসনকে নামায়। তবে কোনো কিছুতেই কাঙ্ক্ষিত গোলটি আসছিল না। ফলে নির্ধারিত সময়ে গোলশূন্য সমতা থাকার পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে ব্রাজিল-উরুগুয়ে কেউই স্বাচ্ছন্দ্য নয়, তবে আজ উরুগুয়েই শেষ হাসি হাসলো চরম চাপ সফলভাবে মোকাবিলা করে।


আরও খবর




কুতুব শাহী মসজিদের সৌন্দর্য দেখতে দর্শনার্থীদের ভিড়, নেই প্রয়োজনীয় নাগরিক সুবিধা

চন্দনাইশে দিনদুপুরে প্রধান শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট

উলিপুরে টিআইয়ের উপস্থিতি নিয়ে ধোঁয়াশা: দুই কর্মকর্তার দুই রকম বক্তব্য

কুমিল্লার শ্রেষ্ঠ পিআইও লাকসামের আহমদ উল্লাহ সবুজ

২৮শে অক্টোবর ২০০৬ বর্বর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নাঙ্গলকোটে জামায়াতের আলোচনা সভা,দোয়া ও বিক্ষোভ মিছিল

মুরাদনগরে চোরাই সিএনজি সহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

লগী বৈঠা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ মিছিল

আড়াইহাজারে দূষণের দায়ে প্রবাসী হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা

মুরাদনগরে নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে ২৮ অক্টোবরের স্মরণে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নারায়ণগঞ্জে শব্দদূষণ ৪ যানবাহনকে জরিমানা

কানুনগোর বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট তদন্ত প্রতিবেদন দাখিলের অভিযোগের প্রতিবাদে আকবর হোসনের সংবাদ সম্মেলন

লালমোহনে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু

মুরাদনগরে অনুপস্থিত চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

পূর্ব অষ্টগ্রামে গুদাম থেকে চাল না তুলেই বিতরণের অভিযোগ,চাল নষ্ট থাকারও দাবি

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ


এই সম্পর্কিত আরও খবর

দুর্গা পাশায় মেম্বার প্রার্থী বশির গাজীর পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়

ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে রিয়াদ চৌধুরীর সাক্ষাৎ

দাবায় ঢাকা উপঅঞ্চলে রানারআপ নারায়ণগঞ্জের নুসরাত হাসান নাবা

ভারত ম্যাচের আগে বাংলাদেশের বিশ্বাস, ‘কোনো কিছুই অসম্ভব নয়’

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে সাবদি ট্রার্ফ জোনের র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ

ফ্রান্সকে হারিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

বিশ্বকাপের সবুজ গালিচায় নারায়ণগঞ্জের ছোট্ট আয়ানের পদচিহ্ন

কুনহা-ভিনির দাপটে হাইতিকে হারাল ব্রাজিল

হেক্সা জয়ে গ্রুপ থেকে ফাইনাল পর্যন্ত যেমন হতে পারে ব্রাজিলের রোডম্যাপ

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই