শিরোনাম
লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

তিন দিন বিনামূল্যে টি-শার্ট ডিজাইন শেখাবে বিডিকলিং

প্রকাশিত:বৃহস্পতিবার ০৩ অক্টোবর ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৩ অক্টোবর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং জগতে জনপ্রিয় এক নাম গ্রাফিক্স ডিজাইন। আর গ্রাফিক্স ডিজাইনের মধ্যে মার্কেপ্লেসগুলোতে চাহিদার শীর্ষে অ্যাপারেল ডিজাইন বা টি-শার্ট ডিজাইন। সংশ্লিষ্টদের মতে, যুগের সাথে পাল্লা টি-শার্ট ডিজাইনের চাহিদা বাড়তে থাকায় মার্কেটপ্লেসগুলোতে দেখা দিচ্ছে দক্ষ ডিজাইনারের সংকট। এই অবস্থায় তরুণ-তরুণীদের জন্য সুযোগ তৈরির লক্ষ্যে তিন দিনব্যাপী বিনামূল্যে টি-শার্ট ডিজাইন শেখানোর উদ্যোগ নিয়েছে বিডিকলিং একাডেমি।

বিডিকলিং একাডেমির অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (এজিএম) রনি সাহা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে দিনদিন টি-শার্ট ডিজাইন খুবই জনপ্রিয় হয়ে উঠছে। এদিকে দেশে অসংখ্য তরুণ-তরুণী চাকরি নামক সোনার হরিণের পিছনে ছুটে হতাশাগ্রস্ত হয়ে উঠেছে। এই অবস্থায় বেকারত্ব দূরীকরণ ও আইটি সেক্টরে তরুণ-তরুণীদের জন্য সুযোগ তৈরির লক্ষ্যে বিডিকলিং একাডেমি আগামী ৬,৭ ও ৮ অক্টোবর তিন দিনব্যাপী বিনামূল্যে প্রশিক্ষণের আয়োজন করতে যাচ্ছে। এর আগে বুধবার (২ অক্টোবর) আগ্রহীদের নিয়ে একটি মিটআপ সেশনেরও আয়োজন করা হয়।

এতে বলা হয়, টি-শার্ট ডিজাইনে দক্ষতা অর্জনের পরে খুব সহজেই চাকরি সুযোগ রয়েছে। এমনকি টি-শার্ট ডিজাইন নিয়ে ফ্রিল্যান্সিংয়েরও ব্যাপক সুযোগ রয়েছে। বিশেষ করে ফাইভার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, ডিজাইনহিল ইত্যাদি সাইটে ফিক্সড প্রাইস, আওয়ারলি জব কিংবা কন্টেষ্টের মাধ্যমে আয় করা যায়। এমনকি অনেক ক্লায়েন্ট অধিকাংশ সময় লংটার্ম প্রজেক্টের জন্য ডিজাইনারদের নিয়োগ দিয়ে থাকে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এখন পর্যন্ত বিডিকলিং একাডেমিতে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে দুই শতাধিক শিক্ষার্থী তাদের নিজেদের বেকারত্ব ঘুছিয়েছেন। এছাড়াও ‘ম্যাক-টেক সলিউশন্স’, ‘ওয়ান আইডিয়া সলিউশন্স’, ‘আরটুএ’, ‘মাকরাম আইটি’সহ বিভিন্ন স্বনামধন্য আইটি প্রতিষ্ঠানে কাজ করছেন বিডিকলিং একাডেমিতে প্রশিক্ষণ নেওয়া শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, কম্পিউটার টেকনোলজি বিষয়ক ৬০টিও অধিক বিষয়ে দক্ষ প্রশিক্ষকের মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে আসছে বিডিকলিং একাডেমি। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- অ্যাপ ডেভেলপার উইথ ফ্লাটার, মার্ন স্টাক ডেভেলপার, নেটওয়ার্কিং, লিড জেনারেশন উইথ ডাটা এন্ট্রি, অ্যাডভান্স এক্সেল এক্সপার্ট, ভিডিও অ্যান্ড মোশন এডিটর, ওয়ার্ডপ্রেস স্পেশালিস্ট, ইউএক্স/ইউআই ডিজাইনার, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, ওরাকল ডাটাবেইজ, সাইবার সিকিউরিটি।


শুভ্র/


আরও খবর




লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ

সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন

বৃত্তি পরীক্ষার ফল নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে সুন্দরগঞ্জে মানববন্ধন

শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

আইন হবে ডিজিটাল : LexGlobal BD বাংলাদেশের আইনি ভবিষ্যৎ

এআই-এর মানবকেন্দ্রিক ভবিষ্যৎ নির্মাণ–এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬

লালমোহনে কৈশোরদের মোবাইল আসক্তি রোধ ও অপরাধ থেকে দূরে রাখতে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও মেলা অনুষ্ঠিত

বিডিকলিং একাডেমিতে চালু হলো 'বেসিক ইংলিশ কমিউনিকেশন্স' কোর্স

ফোনে বিজ্ঞাপনী মেসেজ আসা বন্ধ করা যাবে সহজেই

জিবলি বানালেই বিপদ, হতে পারেন পর্নোগ্রাফির শিকার!

ভালোবাসা দিবসে সঙ্গীসহ অফিস ভিজিটে ৫০% ছাড়!

একুশে পদক পাচ্ছেন ‘অভ্র’র মেহেদী হাসান খান

ডিজাইনে ‘বিডিকলিংয়ের গল্প’ সাজিয়ে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ

মোবাইলে ১০০ টাকা রিচার্জে ৪৪ টাকা ব্যবহার করতে পারবেন গ্রাহক