শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ,দুইতীরে লাখো দর্শনার্থীর ভিড় চন্দনাইশ হাশিমপুর বৌদ্ধ বিহারে ডাকাতি লালমোহনে ৫ কোটি টাকার সাইক্লোন শেল্টার উদ্বোধন করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ লালমোহনে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত লন্ডনের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে সফলভাবে ডিগ্রি অর্জন করলেন কুমিল্লার খাদিজা সরকার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে,বাড়ির আঙিনায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে - স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জে ১৮৪ বোতল স্কাফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নাঙ্গলকোটের কাশিপুর নেছারীয়া বালিকা দাখিল মাদরাসায় অভিভাবক সমাবেশ শেখ হাসিনার মধ্যে থাকত গুমের সঙ্গে সম্পৃক্ত থাকার হিংস্র মনোভাব - মেজর হাফিজ শেখ হাসিনার মধ্যে থাকত গুমের সঙ্গে সম্পৃক্ত থাকার হিংস্র মনোভাব - মেজর হাফিজ
রবিবার ১৩ সেপ্টেম্বর ২০২৬
রবিবার ১৩ সেপ্টেম্বর ২০২৬

২ রানে হেরে যাকে দায় দিলেন ধোনি

আলোকিত প্যাভিলিয়ন ডেস্ক
প্রকাশিত:রবিবার ০৪ মে ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৪ মে ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

চলতি আসরে আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসের একেবারে ভরাডুবি অবস্থা। কয়েক ম্যাচ বাকি থাকতেই এবার তারা সবার আগে টুর্নামেন্টের লিগপর্ব থেকে বিদায় নিয়েছে। এমনকি আইপিএলে প্রথমবার ঘরের মাঠ চিপকে টানা ৫ ম্যাচে হারের নজির তৈরি করেছে মহেন্দ্র সিং ধোনির দল। গতকাল চেন্নাই একদম তিরে গিয়ে তরী ডুবিয়েছে। ২০তম ওভারে নাটকীয়ভাবে ম্যাচ হেরেছে ২ রানে।



বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে গতকাল (শনিবার) আগে ব্যাট করতে নেমে স্বাগতিক রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২১৩ রান তোলে। তাদের পক্ষে কোহলি সর্বোচ্চ ৬৩, জ্যাকব বেথেল ৫৫ এবং শেফার্ড ৫৩ করেন। লক্ষ্য তাড়ায় তরুণ ওপেনার মহাত্রের ৯৪ এবং রবীন্দ্র জাদেজার ৭৭ রানে প্রায় জয়ের দ্বারপ্রান্তেই ছিল চেন্নাই। তবে আসর থেকে ইতোমধ্যে বিদায় নিশ্চিত করা দলটির ইনিংস ২১১ রানে থামে।


২ রানের এই হারে ধোনির দায় দেখছেন অনেকেই। শেষদিকে নেমে ৮ বলে ১২ রান নিলেও, দলের জন্য তখন বিগ হিটারের প্রয়োজন ছিল। শিভাম দুবেকে রেখেই সেই সময় ক্রিজে এসেছিলেন ধোনি। কিন্তু অভিজ্ঞ এই তারকা ঠিক ব্যাট-বলে মেলাতে পারলেন না। বিশেষ করে অন্যান্য ম্যাচে যেহেতু নিজের ব্যাটিং পজিশন তলানিতে নিয়ে যান ধোনি, সেখানে এদিন দুবের আগে তার মাঠে নামা আলোচনার জন্ম দিয়েছে। তার আউটের পর দুবে নেমে ৩ বলে ৮ রান করেন দুবে।




ম্যাচ শেষে হারের দায়ভারও নিজের কাঁধে নিয়েছেন চেন্নাই অধিনায়ক, ‘শেষ কয়েক ওভারে প্রয়োজনীয় রান নেওয়ার তাগিদেই আমি নেমেছিলাম। ফলে আমার আরও কয়েকটি শট মারা উচিৎ ছিল এবং চাপ কমানো উচিত ছিল, তাই এই হারের জন্য আমি দায় নেব। দোষ আমার।’


প্রথম ইনিংসের ডেথ ওভারে চিত্র বদলে ফেলেন বেঙ্গালুরুর ক্যারিবীয় তারকা রোমারিও শেফার্ড। মাত্র ১৪ বলেই তিনি আইপিএলের দ্বিতীয় দ্রুততম ফিফটি পূর্ণ করেন। খলিল আহমেদের ১৯তম ওভারে নেন ৩৩ রান। এরপর নিজের প্রথম ৩ ওভারে নিয়ন্ত্রিত বল করা মাথিশা পাথিরানা ২০তম ওভারে ২৬ রান দেন। এই উইন্ডিজ তারকা তাণ্ডব না চালালে হয়তো বেঙ্গালুরুর পুঁজিটা ১৭০–৮০ রানেই থামত। শেষ পর্যন্ত ২১৩–তে গিয়ে ঠেকে বেঙ্গালুরুর ইনিংস। শেফার্ডের প্রশংসা ঝরেছে ধোনির কণ্ঠেও, ‘ডেথ ওভারে শেফার্ড দুর্দান্ত ব্যাট করেছে, আমরা যেভাবেই বল করতাম না কেন, ও সর্বোচ্চ রানের জন্য এভাবেই ব্যাট করত। ওকে থামানো কঠিন ছিল।’


বেঙ্গালুরুর শেষের ঝড় থামাতে না পারায় নিজেদের বোলারদের ইয়র্কার দুর্বলতার কথা জানান ধোনি, ‘আমাদের আরও ইয়র্কার অনুশীলন করতে হবে। প্রায়শই যখন ব্যাটসম্যানরা মারতে শুরু করে, তখন আপনাকে ইয়র্কারের ওপর নির্ভর করতে হয়। যদি আপনি ইয়র্কারে বল না করতে পারেন, তাহলে নিচু ফুল টসই পরবর্তী সেরা বিকল্প। পাথিরানার মতো একজন, ওর গতি আছে, বাউন্সারও করতে পারে এবং যদিও ইয়র্কার মিস করে, তাহলে ব্যাটসম্যান তো মারার সুযোগ পেয়েই যাবে।’


লক্ষ্য তাড়ায় অবশ্য চেন্নাইয়ের প্রক্রিয়াটা সঠিকই ছিল। যা সহজ হয়েছে মহাত্রে ও জাদেজার ব্যাটে। অন্য ম্যাচের চেয়ে এদিন ব্যাটাররা ভালো করেছেন বলে উল্লেখ করেন চেন্নাই অধিনায়ক, ‘আধুনিক যুগে ব্যাটসম্যানদের প্যাডেল শট অনুশীলন করা উচিৎ। আমাদের দলেরও বেশিরভাগ ব্যাটার এটি খেলতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না। জাদেজা সেই শটটি খেলছিল বটে, তবে সে গ্রাউন্ড শটগুলো বেশি খেলছিল। ব্যাটিংয়ের ক্ষেত্রে আমরা একটু পিছিয়েই ছিলাম। কিন্তু এই ম্যাচে খুব ভালো ব্যাটিং হয়েছে।’


আরও খবর




ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ,দুইতীরে লাখো দর্শনার্থীর ভিড়

ঢাকাস্থ ধর্মপাশা-মধ্যনগর উন্নয়ন ফোরামের নতুন কমিটি

বিএনপির সরকার জনগণের সরকার: পানি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাধারণ সভা অনুষ্ঠিত

মাধ্যমিক শিক্ষার অস্থিরতা: সংকট কোন জায়গায়?

আগুনে সর্বস্ব হারালেন বিধবা রেখা বেগম

ময়মনসিংহে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ডেঙ্গুমুক্ত তারাগঞ্জ গড়তে মাঠে উপজেলা প্রশাসন

ঘাটাইল প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি

ঢাকা-কুমিল্লা সরাসরি রেললাইন নির্মাণ বাজেটে অনুমোদন হয়েছে - মনিরুল হক চৌধুরী এমপি

মনপুরার উন্নয়নে আশ্বাস নয়, কাজের মাধ্যমে বাস্তবায়ন চান এমপি নয়ন

কুমারী পরিচয়ে একাদিক বিয়ে, কয়েক যুবককে নিঃস্ব করছে সাথী

সরকারের জনকল্যাণমুখী কাজের প্রচারণা ও আলোকিত গফরগাঁও গড়ার লক্ষ্যে মতবিনিময়

রাণীনগরে শুরু হয়েছে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

বোদা উপজেলার মাড়েয়া বাজার বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে সভাপতি রিপন ও সম্পাদক বাবু

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

বিএনপি'র সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

রাজারহাটে ঘড়িয়ালডাঙ্গা জমিদারবাড়ি কালের গর্ভে হারিয়ে যাওয়া এক শেকড়


এই সম্পর্কিত আরও খবর

ভারত ম্যাচের আগে বাংলাদেশের বিশ্বাস, ‘কোনো কিছুই অসম্ভব নয়’

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে সাবদি ট্রার্ফ জোনের র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ

ফ্রান্সকে হারিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

বিশ্বকাপের সবুজ গালিচায় নারায়ণগঞ্জের ছোট্ট আয়ানের পদচিহ্ন

কুনহা-ভিনির দাপটে হাইতিকে হারাল ব্রাজিল

হেক্সা জয়ে গ্রুপ থেকে ফাইনাল পর্যন্ত যেমন হতে পারে ব্রাজিলের রোডম্যাপ

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

হিসাব চুকানোর ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ, লক্ষ্য হ্যাটট্রিক শিরোপা

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

কাল মিশরের মুখোমুখি হচ্ছে ব্রাজিল