
মোঃ ওবাইদুল্লাহ চৌধুরী, বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম:
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ছত্তারহাট এলাকায় অবস্থিত ভিংরোল জামেয়াতুল উলূম মাদরাসার ৫১তম বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) মাদরাসা প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়। এতে দেশবরেণ্য আলেম-ওলামা ও বুজুর্গানে দ্বীন অংশগ্রহণ করে ধর্মীয় আলোচনা ও তকরির পেশ করেন।
মাদরাসা কর্তৃপক্ষের আমন্ত্রণে দূর-দূরান্ত থেকে ধর্মপ্রাণ মুসল্লি, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও মাদরাসার শুভাকাঙ্ক্ষীরা সভায় অংশ নেন। তাঁদের উপস্থিতিতে মাদরাসা প্রাঙ্গণে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়।
মাদরাসার পরিচালক আলহাজ্ব মাওলানা মুহাম্মদ ইলিয়াছ সভা উপলক্ষে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি মাদরাসার দ্বীনি শিক্ষা কার্যক্রমের উন্নয়ন ও অগ্রযাত্রায় সবার দোয়া, সহযোগিতা এবং গঠনমূলক পরামর্শ কামনা করেন।




























