শিরোনাম
ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপিকে সংবর্ধনা ও মতবিনিময় সভা মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে পাঁচ সন্তানের জননীকে পিটিয়ে হত্যা দক্ষিণ আইচা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি হলেন বিএনপি নেতা বাচ্চু লালমোহনে বেওয়ারিশ কুকুরের কামড়ে ২ দিনে আক্রান্ত ২০ ফুলবাড়ীয়া সরকারি মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মানসম্মত ও আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করছে- দিপু ভূইয়া রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলা,ভাংচুর ও স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম কালমা ইউনিয়ন জিয়া পরিষদের আহবায়ক কমিটি গঠন লালমোহনে রাতের আধারে গৃহবধুকে কুপিয়ে জখম
শুক্রবার ২৬ জুন ২০২৬
শুক্রবার ২৬ জুন ২০২৬

আকস্মিক বন্যায় ডুবছে চলনবিলের বিঘার পর বিঘা বোরো ক্ষেত, হতাশায় কৃষক

আলোকিত স্বদেশ ডেস্ক
প্রকাশিত:মঙ্গলবার ১০ জুন ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ১০ জুন ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

সিরাজগঞ্জের তাড়াশে রবিশস্য তুলে সাত বিঘা জমিতে ব্রি-২৯ জাতের বোরো ধান রোপণ করেছিলেন আজগার আলী। ঈদের পরপরই ধান কাটার কথা ছিল তার। কিন্তু মাত্র তিনদিনের ভারি বর্ষণ আর উজান থেকে নেমে আসা ঢলের পানিতে ডুবেছে পাকা ধানের ক্ষেত। এতে ফসল তোলার আনন্দ বিষাদে রূপ নেয় আজগার আলীর পরিবারে।


তিনি জানান, কোমর সমান পানি থেকেই বাড়তি পারিশ্রমিকে কামলা (কৃষি শ্রমিক) এনে কিছু ধান কাটার ব্যবস্থা করেছেন। এতেও সুবিধা করতে পারেননি। অধিকাংশ ধান নষ্ট হয়ে গেছে। এমন পরিস্থিতিতে পরিবারের বার্ষিক খোরাকির ধানও জোটানো নিয়ে শঙ্কা তৈরি হয়েছে শঙ্কা।


তাড়াশের মাগুড়াবিনোদ এলাকার ভুক্তভোগী কৃষক আজগারের মতো ভাগ্য বিস্তীর্ণ এলাকার আর সবার। একই এলাকার পাচান গ্রামের কৃষক আরমান আলী। তিনি জানান, কামলা না পেয়ে মোট জমির এক মুঠো বোরো ধানও কাটতে পারেননি।


স্থানীয়রা বলছেন, আকস্মিক বন্যা পরিস্থিতির কারণে ভোগান্তিতে পড়েছেন মূলত ব্রি-২৯ বা নাবী জাতের বোরো ধানের চাষিরা। যদিও একই এলাকায় আগাম জাতের বোরো যারা চাষ করেছিলেন; তারা বন্যার শুরুর ১২-১৫ দিন আগেই ধান কাটা শেষ করেছেন।


সরেজমিন দেখা গেছে, মাত্র কয়েক দিনের আকস্মিক বন্যায় চলনবিলের ‘শস্যভাণ্ডার’ খ্যাত সিরাজগঞ্জের তাড়াশ, উল্লাপাড়া, শাহজাদপুর; পাবনার ভাঙ্গুরা, চাটমোহর এবং নাটোরের গুরুদাসপুর ও সিংড়া এলাকার নিচু জমি ডুবে গেছে। এতে হাজার হাজার বিঘা জমির পাকা ও আধা পাকা বোরো ধান কোথাও তলিয়ে গেছে; কোথাও হাবুডুবু খাচ্ছে। মিলছে না ধান কাটার পর্যাপ্ত শ্রমিক। এছাড়া কোমর সমান পানিতে কাজ করছে না ধান কাটা যন্ত্রও।


এ নিয়ে হতাশা প্রকাশ করেছেন পশ্চিম চলনবিল অঞ্চলের নাবী জাতের ধানের আবাদ করা কৃষকরা। তাড়াশের ঘরগ্রাম এলাকার কৃষক ইসমাইল হোসেন  বলেন, তাড়াশ উপজেলার সদর, সগুনা, মাগুড়াবিনোদ ও নওগাঁ ইউনিয়ন এলাকার কমপক্ষে ২৫-৩০টি গ্রামের পাকা বোরো ধানের জমিতে এখন হাঁটু বা কোমর সমান পানি। এ এলাকার কৃষকের ঘরে এবার ঈদ নেই। জমির ধান কাটতে শ্রমিক আর হারভেস্টরের খোঁজে হন্যে হয়ে ঘুরছি।


পাবনার চাটমোহরের নিমাইচড়া এলাকার কৃষক পুলক কুমার বলেন, চলনবিলের আট উপজেলার কৃষকরা ফাল্গুন মাসে রবিশস্য তুলে বোরো ধান রোপণ করেন। এগুলো সাধারণত ১১০-১২০ দিনে ঘরে তোলা যায়। ধান পাকতে দেরি হওয়ায় এ বছর জ্যেষ্ঠ মাসেই আকস্মিক বন্যায় চলে এসেছে। এখন আর ঘরে তুলতে পারছি না।


নাটোরের গুরুদাসপুর উপজেলার বিলসা এলাকার কৃষক আয়নাল মন্ডল  বলেন, পানিতে ধানের শীষ জেগে আছে- এমন জমির ধান কাটতে বর্তমানে বিঘাপ্রতি খরচ হচ্ছে সাড়ে ৯ থেকে ১০ হাজার টাকা। এরমধ্যে হারভেস্টরে বিঘাপ্রতি সাড়ে ৪ থেকে সাড়ে সাড়ে ৫ হাজার টাকা; দিন হাজিরায় শ্রমিকপ্রতি ১১০০ থেকে ১২০০ টাকা। পাশাপাশি চলমান এই দুর্যোগের মুহূর্তে যে পরিমাণ কৃষি শ্রমিক বা হারভেস্টর প্রয়োজন, তাও মিলছে না।


তিনি আরও বলেন, পাকা বোরো ধান চোখের সামনে ডুবতে দেখে চলনবিলের আট উপজেলার ১৫-২০ ইউনিয়নের শতশত কৃষক দিশেহারা হয়ে পড়েছেন। সোমবার বিকেল পর্যন্ত বন্যার পানি বৃদ্ধি অব্যাহত আছে। পাকা ধান ঘরে তুলতে না পেরে অনেকেই কাঁদছেন।


এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মামুন বলেন, প্রকৃতির ওপর কারো হাত নেই। তারপরও যতটুকু পারা যায়, জমির পাকা ধান ঘরে তোলার জন্য কৃষক ভাইদের চেষ্টা চালিয়ে যাবার পরামর্শ দিচ্ছি।



আরও খবর




ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপিকে সংবর্ধনা ও মতবিনিময় সভা

হাওরের উন্নয়নের সঙ্গে জাতির স্বার্থ জড়িত : ড. বদিউল আলম মজুমদার

কাউনিয়ায় কিশোরীদের মাঝে হাঁস-মুরগি ও নগদ টাকা প্রদান

মেয়ের সামনে মাকে হত্যা, আহত আরও দুই নারী

পঞ্চগড়ের বোদায় তিনদিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন বিদেশি ফলের আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় ফল উৎপাদন বৃদ্ধির আহ্বান

চুনারুঘাটে রাহেলা-দেলোয়ার হোসেন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে ‘রোমান চৌধুরী শিক্ষাবৃত্তি’ বিতরণ

গোয়াইনঘাটে ৪৮ বিজিবির ব্যতিক্রমী আয়োজন: সীমান্ত সচেতনতা, শিক্ষার্থী প্রতিযোগিতা ও ফ্রি মেডিকেল ক্যাম্প

মুরাদনগরের চাপিতলায় কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি প্রার্থীর ইয়াবা সেবনের ছবি ভাইরাল

মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে পাঁচ সন্তানের জননীকে পিটিয়ে হত্যা

দক্ষিণ আইচা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি হলেন বিএনপি নেতা বাচ্চু

নন্দীগ্রামে বৃক্ষরোপণ, গাছের চারা, সার ও খুঁটি বিতরণ

ডাসারে জোর পূর্বক প্রবাসীর জমি দখলের চেষ্টা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাণীনগরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

লালমোহনে বেওয়ারিশ কুকুরের কামড়ে ২ দিনে আক্রান্ত ২০

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ


এই সম্পর্কিত আরও খবর

ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপিকে সংবর্ধনা ও মতবিনিময় সভা

হাওরের উন্নয়নের সঙ্গে জাতির স্বার্থ জড়িত : ড. বদিউল আলম মজুমদার

কাউনিয়ায় কিশোরীদের মাঝে হাঁস-মুরগি ও নগদ টাকা প্রদান

মেয়ের সামনে মাকে হত্যা, আহত আরও দুই নারী

পঞ্চগড়ের বোদায় তিনদিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন বিদেশি ফলের আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় ফল উৎপাদন বৃদ্ধির আহ্বান

চুনারুঘাটে রাহেলা-দেলোয়ার হোসেন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে ‘রোমান চৌধুরী শিক্ষাবৃত্তি’ বিতরণ

গোয়াইনঘাটে ৪৮ বিজিবির ব্যতিক্রমী আয়োজন: সীমান্ত সচেতনতা, শিক্ষার্থী প্রতিযোগিতা ও ফ্রি মেডিকেল ক্যাম্প

মুরাদনগরের চাপিতলায় কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি প্রার্থীর ইয়াবা সেবনের ছবি ভাইরাল

মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে পাঁচ সন্তানের জননীকে পিটিয়ে হত্যা

দক্ষিণ আইচা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা