শিরোনাম
মহিপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন COP31-এ প্রধানমন্ত্রীর বুকে কোট পিন পরালেন নজিপুরের মামুনুর রেজা স্বাধীন মুরাদনগরে ছাত্রলীগ নেতা আমান উল্লাহ পারভেজ গ্রেপ্তার বিদ্যালয়ের মাঠে শুকানো হচ্ছে চিংড়ি, ভোগান্তিতে শিক্ষার্থীরা পোশাকশিল্পের বৈশ্বিক বাজারে ক্যারিয়ারের নতুন সম্ভাবনা নিয়ে বিএইউএসটিতে সেমিনার দুমকিতে পৃথক অভিযানে গাজাসহ আটক ৫ জন লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল অটোরিকশা চালকের লালমোহনে ৫০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার আমতলীতে জমি নিয়ে বিরোধ,গান পাউডার দিয়ে ঘর জালিয়ে দেয়ার হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
বৃহস্পতিবার ১২ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার ১২ নভেম্বর ২০২৬

বাস চাপায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতা নিহতের বিচারের দাবিতে সড়ক অবরোধ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ০৬ আগস্ট ২০২৫ | হালনাগাদ:বুধবার ০৬ আগস্ট ২০২৫ | অনলাইন সংস্করণ

Image


আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার আমতলী উপজেলায় সড়কে বাস চাপায় ইসলামী আন্দোলন বাংলাদেশের এক নেতার নিহতের ঘটনায় সড়ক অবরোধ করেছেন নেতাকর্মীরা। জড়িতদের বিচারসহ ক্ষতিপূরণ এবং নিরাপদ সড়কের দাবিতে ইসলামি আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সভাপতি মুফতি মিজানুর রহমান কাসেমী এ অবরোধের ঘোষণা দেন।


বুধবার বেলা ১১ টার দিকে আমতলী পৌরশহরের আমতলী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের একে স্কুল এলাকায় এ সড়ক অবরোধ করা হয়। মালিক সমিতির সঙ্গে বিষয়টি নিয়ে সমাধান, জড়িতদের সুষ্ঠ বিচারের নিশ্চয়তা এবং মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত সড়ক অবরোধ চলমান থাকবে বলে জানান নেতাকর্মীরা।


এরআগে, ৫ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের ঘটখালী নামক এলাকায় ছন্দা পরিবহন নামে একটি বাসের চাপায় ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলীর গুলিশাখালী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম নিহত হন। তিনি ওই উপজেলার বন্দর হোসাইনিয়া কামিল মাদ্রাসার একজন  আইসিটি বিষয়ক প্রভাষক ছিলেন।


খোঁজ নিয়ে জানা যায়, গণ অভ্যুত্থানের বর্ষপূতি ৩৬ জুলাই উপলক্ষে গতকাল বিকেলে আমতলী পৌরসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জামায়াতে ইসলামীর একটি সমাবেশ ও মিছিল কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে অংশ নিয়ে মিছিল শেষে মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হন রেজাউল করিম। এ সময় পটুয়াখালী- কুয়াকাটা মহাসড়কের ঘটখালী নামক এলাকায় পৌঁছালে পেছন থেকে বরিশাল থেকে ছেড়ে আসা কুয়াকাটাগামী ছান্দা পরিবহনের চাপায় নিহত হন।


একটি যাত্রীবাহী বাস ওই মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে রেজাউল করিম সড়কে ছিটকে পড়লে বাসের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরন করেন। এছাড়াও তার সঙ্গে থাকা আব্দুল হক মল্লিক নামে আরেকজন সড়কে ছিটকে পরে আহত হন। এ ঘটনায় ওইদিন রাতে  ইসলামী আন্দোলন কর্মীরা তিন ঘন্টা সড়ক অবরোধ করে রাখে।


সড়ক অবরোধের সময় উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সভাপতি মুফতি মিজানুর রহমান কাসেমী বলেন, আমতলী উপজেলা শাখার গুলিশাখালি ইউনিয়নের সাধারণ সম্পাদক ও আমতলী বন্দর কামিল মাদ্রাসার আইসিটি বিভাগের প্রভাষক মোঃ রেজাউল করিমকে বাস চাপা দিয়ে হত্যার প্রতিবাদ ও সঠিক বিচারের দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হচ্ছে। তবে জনদুর্ভোগ এড়াতে সাধারণ মানুষের ভোগান্তির বিষয়টি বিবেচনা করে অটো, সিএনজি এবং জরুরি পরিবহন সেবা অবরোধের আওতা মুক্ত রাখা হয়েছে। এছাড়াও বাস চাপায় হত্যার ঘটনায় ক্ষতিপূরণের চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সড়ক অবরোধ কর্মসূচি চলবে। 


আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, বাস চাপায় ইসলামী আন্দোলন বাংলাদেশের ইউনিয়ন সাধারণ সম্পাদক রেজাউল করিম নিহতের ঘটনায় আমতলী-কুয়াকাটা সড়ক অবরোধ করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রয়েছে। উভয়পক্ষকে নিয়ে বসে বিষয়টি সমাধানের প্রক্রিয়া চলমান রয়েছে।


আরও খবর




মহিপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

COP31-এ প্রধানমন্ত্রীর বুকে কোট পিন পরালেন নজিপুরের মামুনুর রেজা স্বাধীন

মুরাদনগরে ছাত্রলীগ নেতা আমান উল্লাহ পারভেজ গ্রেপ্তার

স্বাক্ষর জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগ, তদন্তে গিয়ে অভিযুক্তদের পেলেন না কর্মকর্তা

বিদ্যালয়ের মাঠে শুকানো হচ্ছে চিংড়ি, ভোগান্তিতে শিক্ষার্থীরা

পোশাকশিল্পের বৈশ্বিক বাজারে ক্যারিয়ারের নতুন সম্ভাবনা নিয়ে বিএইউএসটিতে সেমিনার

তারাগঞ্জে ইলেকট্রিক বাইক EZ GO কোম্পানির শোরুম উদ্বোধন

সুন্দরবনে জব্দ কয়লাবোঝাই কার্গোতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

সংবাদ প্রকাশের পর জয়কালী-ছত্তারহাট সড়কে জঙ্গল পরিষ্কারের কাজ শুরু

১০০ শয্যার নড়াইল সদর হাসপাতালে ৩২২ রোগীর ভিড়: চিকিৎসক ও জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে চিকিৎসাসেবা

মিষ্টির দোকানে প্রতিদিন পাখির মেলা, খাবার খেতে আসে হাজারো ময়না-কাক

প্রথম ধাপে চট্টগ্রামের ৫৩ ইউনিয়ন পরিষদে নির্বাচন

দুমকিতে পৃথক অভিযানে গাজাসহ আটক ৫ জন

উলিপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, চুরি-মাদক কারবারে অতিষ্ঠ এলাকাবাসী

ইসলামী যুব আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নতুন কমিটি ঘোষণা

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে মামলা, জামিন পেলেন দুই সম্পাদক

ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি

দেশের স্বার্থ ও ভবিষ্যতের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

রাজশাহীতে সরকারি রাস্তা দখল কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ গুরুতর আহত ৩


এই সম্পর্কিত আরও খবর

মহিপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

COP31-এ প্রধানমন্ত্রীর বুকে কোট পিন পরালেন নজিপুরের মামুনুর রেজা স্বাধীন

মুরাদনগরে ছাত্রলীগ নেতা আমান উল্লাহ পারভেজ গ্রেপ্তার

স্বাক্ষর জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগ, তদন্তে গিয়ে অভিযুক্তদের পেলেন না কর্মকর্তা

বিদ্যালয়ের মাঠে শুকানো হচ্ছে চিংড়ি, ভোগান্তিতে শিক্ষার্থীরা

পোশাকশিল্পের বৈশ্বিক বাজারে ক্যারিয়ারের নতুন সম্ভাবনা নিয়ে বিএইউএসটিতে সেমিনার

তারাগঞ্জে ইলেকট্রিক বাইক EZ GO কোম্পানির শোরুম উদ্বোধন

সুন্দরবনে জব্দ কয়লাবোঝাই কার্গোতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

সংবাদ প্রকাশের পর জয়কালী-ছত্তারহাট সড়কে জঙ্গল পরিষ্কারের কাজ শুরু

১০০ শয্যার নড়াইল সদর হাসপাতালে ৩২২ রোগীর ভিড়: চিকিৎসক ও জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে চিকিৎসাসেবা