শিরোনাম
ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপিকে সংবর্ধনা ও মতবিনিময় সভা মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে পাঁচ সন্তানের জননীকে পিটিয়ে হত্যা দক্ষিণ আইচা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি হলেন বিএনপি নেতা বাচ্চু লালমোহনে বেওয়ারিশ কুকুরের কামড়ে ২ দিনে আক্রান্ত ২০ ফুলবাড়ীয়া সরকারি মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মানসম্মত ও আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করছে- দিপু ভূইয়া রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলা,ভাংচুর ও স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম কালমা ইউনিয়ন জিয়া পরিষদের আহবায়ক কমিটি গঠন লালমোহনে রাতের আধারে গৃহবধুকে কুপিয়ে জখম
শুক্রবার ২৬ জুন ২০২৬
শুক্রবার ২৬ জুন ২০২৬

ধুনটে প্রশাসনের গণশুনানিতে সন্তুষ্ট জনসাধারণ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ০৬ আগস্ট ২০২৫ | হালনাগাদ:বুধবার ০৬ আগস্ট ২০২৫ | অনলাইন সংস্করণ

Image


ধুনট (বগুড়া) প্রতিনিধি

ধুনটে জনদুর্ভোগ লাঘবে গণশুনানি,সমাধানে তৎপর প্রশাসন 

রবিউল হাসান ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ


জনগণের দুর্ভোগ লাঘব ও দ্রুত প্রশাসনিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে নিয়মিত গণশুনানি কার্যক্রম পরিচালনা করছেন ধুনট উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল।


ধুনটে প্রতি বুধবার  উপজেলা প্রশাসনের কার্যালয়  রুমে এই গণশুনানি অনুষ্ঠিত হয়। সকাল থেকেই উপজেলার  বিভিন্ন এলাকা থেকে আসা  মানুষ তাদের বিভিন্ন সমস্যা নিয়ে উপজেলা প্রশাসনের সামনে উপস্থিত হন। ধুনটের সাধারণ, অসহায়, দুঃস্থ, অসুস্থ মানুষ ও শিক্ষার্থীরা বিভিন্ন   সমস্যা নিয়ে এই গণশুনানিতে অংশ নেন। উপজেলা নির্বাহী অফিসার খৃষ্টফার হিমেল রিছিল  গণশুনানিতে জনসাধারণের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন। 


ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব খৃষ্টফার হিমেল রিছিল বলেন, “জনগণের কথা শোনাই গণতন্ত্রের মূল ভিত্তি। আমরা চাই, সাধারণ মানুষ তাদের সমস্যা সরাসরি এসে জানাক—আমরা আন্তরিকভাবে চেষ্টা করব সেগুলোর যথাযথ ও দ্রুত সমাধান দিতে।” তিনি আরও বলেন, “গণশুনানি একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম, যেখানে জনগণ সরাসরি উপজেলা প্রশাসনের সঙ্গে কথা বলার সুযোগ পাচ্ছে। এতে করে প্রশাসনের প্রতি আস্থা যেমন বাড়ছে, তেমনি জনগণের ছোট-বড় সমস্যা  দ্রুত সমাধান হচ্ছে।তাৎক্ষণিক সমাধানযোগ্য সমস্যাগুলো তাৎক্ষণিকভাবে সমাধান করা হচ্ছে।”



উল্লেখ্য, এ ধরনের গণশুনানি নিয়মিত আয়োজনের মাধ্যমে জনগণের সাথে সরাসরি প্রশাসনের সংযোগ স্থাপিত হচ্ছে এবং এটি সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখছে।  


সেবাগ্রহীতারা জানান, গণশুনানির মাধ্যমে তারা তাদের সমস্যাগুলোর যথাযথ সমাধান ও সঠিক পরামর্শ পেয়েছেন। এর ফলে এলাকায় পূর্বের মত কলহ, বিরোধ ও মারামারির ঘটনা অনেক কমে গেছে। গণশুনানি কার্যক্রমে অংশগ্রহণের সুফলে এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরে এসেছে বলে তারা মনে করেন।


কৃষক আব্দুল আলিম জানান, “আমাদের চলাচলের রাস্তা এক প্রতিবেশী হঠাৎ  বন্ধ করে রাখায় চরম দুর্ভোগে পড়েছিলাম। আমরা প্রায় ১৮-২০টি পরিবার আমাদের জমির ফসল কেটে ঘরে আনতে পারছিলাম না। বিষয়টি ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্যারের দৃষ্টিগোচর করালে তিনি দ্রুত পদক্ষেপ গ্রহণ করে সুষ্ঠু সমাধান দেন। তার সহায়তায় আমরা ধান কেটে নিরাপদে ঘরে তুলতে পেরেছি। এতে আমরা বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছি। এজন্য আমরা ইউএনও স্যারের প্রতি কৃতজ্ঞ।”


জনগণের অংশগ্রহণে আগামীদিনে আরও কার্যকর গণশুনানির আশ্বাস দেন আয়োজকরা।


আরও খবর




ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপিকে সংবর্ধনা ও মতবিনিময় সভা

হাওরের উন্নয়নের সঙ্গে জাতির স্বার্থ জড়িত : ড. বদিউল আলম মজুমদার

কাউনিয়ায় কিশোরীদের মাঝে হাঁস-মুরগি ও নগদ টাকা প্রদান

মেয়ের সামনে মাকে হত্যা, আহত আরও দুই নারী

পঞ্চগড়ের বোদায় তিনদিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন বিদেশি ফলের আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় ফল উৎপাদন বৃদ্ধির আহ্বান

চুনারুঘাটে রাহেলা-দেলোয়ার হোসেন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে ‘রোমান চৌধুরী শিক্ষাবৃত্তি’ বিতরণ

গোয়াইনঘাটে ৪৮ বিজিবির ব্যতিক্রমী আয়োজন: সীমান্ত সচেতনতা, শিক্ষার্থী প্রতিযোগিতা ও ফ্রি মেডিকেল ক্যাম্প

মুরাদনগরের চাপিতলায় কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি প্রার্থীর ইয়াবা সেবনের ছবি ভাইরাল

মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে পাঁচ সন্তানের জননীকে পিটিয়ে হত্যা

দক্ষিণ আইচা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি হলেন বিএনপি নেতা বাচ্চু

নন্দীগ্রামে বৃক্ষরোপণ, গাছের চারা, সার ও খুঁটি বিতরণ

ডাসারে জোর পূর্বক প্রবাসীর জমি দখলের চেষ্টা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাণীনগরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

লালমোহনে বেওয়ারিশ কুকুরের কামড়ে ২ দিনে আক্রান্ত ২০

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ


এই সম্পর্কিত আরও খবর

ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপিকে সংবর্ধনা ও মতবিনিময় সভা

হাওরের উন্নয়নের সঙ্গে জাতির স্বার্থ জড়িত : ড. বদিউল আলম মজুমদার

কাউনিয়ায় কিশোরীদের মাঝে হাঁস-মুরগি ও নগদ টাকা প্রদান

মেয়ের সামনে মাকে হত্যা, আহত আরও দুই নারী

পঞ্চগড়ের বোদায় তিনদিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন বিদেশি ফলের আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় ফল উৎপাদন বৃদ্ধির আহ্বান

চুনারুঘাটে রাহেলা-দেলোয়ার হোসেন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে ‘রোমান চৌধুরী শিক্ষাবৃত্তি’ বিতরণ

গোয়াইনঘাটে ৪৮ বিজিবির ব্যতিক্রমী আয়োজন: সীমান্ত সচেতনতা, শিক্ষার্থী প্রতিযোগিতা ও ফ্রি মেডিকেল ক্যাম্প

মুরাদনগরের চাপিতলায় কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি প্রার্থীর ইয়াবা সেবনের ছবি ভাইরাল

মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে পাঁচ সন্তানের জননীকে পিটিয়ে হত্যা

দক্ষিণ আইচা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা