শিরোনাম
সেনবাগে নিখোঁজের ৪ দিন পর বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার চরফ্যাশনে ডাকবাংলোর পুকুরে ডুবে প্রাণ গেল স্কুলছাত্রের গঙ্গাচড়ায় তিস্তা নদীতে পুলিশের অভিযানে ১০০ বোতল এসকাপ উদ্ধার বরেন্দ্র প্রেস ক্লাবের সভাপতিকে কুপিয়ে জখম, যুবলীগ কর্মী সুরুজ আলী কারাগারে লালমোহনে ফ্যামিলি কার্ড খানা তথ্য সংগ্রহ কার্যক্রম বিষয়ক অবহিতকরণ সভা টাঙ্গাইলে মাদকাসক্তি প্রতিরোধ ও তথ্য অপপ্রচাররোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত উন্নয়ন প্রকল্পে অনিয়মের পুনরাবৃত্তি? কালিগঞ্জের পিআইও মফিজুর রহমানকে ঘিরে নতুন প্রশ্ন নেলসন ম্যান্ডেলা পিস অ্যাওয়ার্ড ২০২৬ পেলেন জয় দাস নাটোরে বিনামূল্যে দুই হাজার গাছের চারা বিতরণ ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা
মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬
মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬

দিবসের স্লোগানে মুখর, বাস্তবে সংকটে টাঙ্গুয়ার হাওর

প্রকাশিত:শুক্রবার ২২ মে ২০২৬ | হালনাগাদ:শুক্রবার ২২ মে ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

  স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবসের নানা আয়োজন, স্লোগান ও প্রতিশ্রুতিতে যখন চারপাশ মুখর,তখন নীরবেই সামনে উঠে এসেছে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জলাভূমি Tanguar Haor-এর কঠিন বাস্তবতা।প্রকৃতির অনন্য ভাণ্ডার হিসেবে পরিচিত এই হাওর আজ জীববৈচিত্র্য ধ্বংস,পরিবেশগত চাপ ও ব্যবস্থাপনার দুর্বলতায় গভীর সংকটে রয়েছে।বাংলাদেশ সরকার ১৯৯৯ সালে টাঙ্গুয়ার হাওরকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (Ecologically Critical Area—ECA)ঘোষণা করে। পরবর্তীতে ২০০০ সালের ১০ জুলাই এটি আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ জলাভূমি হিসেবে রামসার সাইট স্বীকৃতি লাভ করে। উদ্দেশ্য ছিল হাওরের জলজ বাস্তুতন্ত্র, দেশীয় মাছ, অতিথি পাখি ও প্রাকৃতিক পরিবেশকে দীর্ঘমেয়াদে সুরক্ষা দেওয়া।কিন্তু বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। স্থানীয়দের অভিযোগ,স্বীকৃতি ও সুরক্ষা কাঠামো থাকা সত্ত্বেও হাওরে অব্যাহত রয়েছে অবৈধ মাছ শিকার,জলজ উদ্ভিদ নিধন, অপরিকল্পিত পর্যটন,শব্দদূষণ এবং মাটি কেটে ভরাটের প্রবণতা। এতে ক্রমেই সংকুচিত হচ্ছে হাওরের প্রাকৃতিক আবাসস্থল ও জীববৈচিত্র্যের নিরাপদ পরিবেশ।একসময় শীত মৌসুমে হাজার হাজার অতিথি পাখির আগমনে মুখর থাকত টাঙ্গুয়ার হাওর। কিন্তু এখন সেই দৃশ্য অনেকটাই ফিকে হয়ে এসেছে বলে স্থানীয়রা জানান। একইভাবে দেশীয় মাছের প্রাচুর্যও কমে এসেছে, অনেক প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে।স্থানীয় বাসিন্দা অনুকূল তালুকদার সহ একাধিক সচেতন মহল বলেন,টাঙ্গুয়ার হাওর শুধু একটি জলাভূমি নয়, এটি আমাদের জীবনের অংশ। কিন্তু দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনা,নিষিদ্ধ সরঞ্জাম চায়না দোয়ারি জাল,কারেন্ট জাল,মশারিজাল,ইলেক্ট্রিক শক মেশিন দিয়ে অবাধে মৎস্য আহরণ হয়,এছাড়াও হাওরে সংরক্ষিত কান্দাগুলোতে দীর্ঘদিন ধরেই চলছে গরু-মহিষের বিচরণ,যাহা হাওর পারের একশ্রেণীর স্বার্থান্বেষী মহল অর্থের বিনিময়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিয়ে আসে।তাদের মতে নজরদারির অভাবে হাওরে দীর্ঘদিন ধরেই এসব ধ্বংসযজ্ঞ চলছে,এতে হাওর তার স্বাভাবিক রূপ হারাচ্ছে।তাদের ভাষ্য, ECA ও রামসার স্বীকৃতি থাকলেও মাঠপর্যায়ে কার্যকর বাস্তবায়ন নেই। টাঙ্গুয়ার হাওরে এসব অবৈধ কার্যক্রম বন্ধে কঠোর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে এই হাওরের অস্তিত্বই হুমকির মুখে পড়বে।অন্যদিকে টাঙ্গুয়ার হাওরে ঘুরতে আসা সোলাইমান হোসেন নামের এক পরিবেশকর্মী বলেন,দিবস পালন হচ্ছে,স্লোগান দেওয়া হচ্ছে, কিন্তু বাস্তবে হাওরের পরিস্থিতির পরিবর্তনের বদলে দিনের পর দিন অবনতি হচ্ছে। প্রকৃতি রক্ষায় কাগজে-কলমের উদ্যোগ নয়,দরকার দৃশ্যমান ও টেকসই পদক্ষেপ।পরিবেশবিদদের মতে, শুধু আন্তর্জাতিক স্বীকৃতি বা প্রকল্প যথেষ্ট নয়। কঠোর আইন প্রয়োগ,নিয়মিত নজরদারি এবং স্থানীয় জনগণের বিকল্প জীবিকার ব্যবস্থা ছাড়া টাঙ্গুয়ার হাওরের সংকট মোকাবিলা করা সম্ভব নয়।সব মিলিয়ে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবসের উৎসবের ভিড়ে টাঙ্গুয়ার হাওরের বাস্তবতা যেন এক নীরব সতর্কবার্তা—উদযাপন নয়, এখনই কার্যকর সুরক্ষাই সবচেয়ে জরুরি।


আরও খবর




মন্ত্রী যখন শিক্ষক:তাহিরপুরের চার বিদ্যালয়ে ববি হাজ্জাজের ব্যতিক্রমী পরিদর্শন

সেনবাগে নিখোঁজের ৪ দিন পর বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ফুলবাড়ীয়ায় মিলেনিয়াম পাম্পে প্রশাসনের অভিযান, কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টায় সতর্কতা

চরফ্যাশনে ডাকবাংলোর পুকুরে ডুবে প্রাণ গেল স্কুলছাত্রের

গঙ্গাচড়ায় তিস্তা নদীতে পুলিশের অভিযানে ১০০ বোতল এসকাপ উদ্ধার

মুরাদনগরের পুকুরে অজ্ঞাতনামা লাশ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের তদন্ত

ফুলপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

নড়াইলে চিত্রা সেতুর উচ্চতানিয়ন্ত্রণ বারে ধাক্কা, গরু ব্যবসায়ীর করুণ মৃত্যু

সাতক্ষীরা জেলা আ'লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকা থেকে গ্রেপ্তার

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, সাতক্ষীরায় শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান'

ফেনীতে ছুরিকাঘাতে হত্যা: ২৪ ঘণ্টার আগেই আসামি গ্রেফতার

শাকপুরা সার্বজনীন সঞ্জীব-মনিবালা স্মৃতি বৌদ্ধ শ্মশানে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

হালুয়াঘাটে তিন মাস ধরে বন্ধ কমিউনিটি ক্লিনিক, প্রাথমিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হাজারো মানুষ

টোল-টেক্সের নামে চাঁদাবাজি: রুখে দাঁড়াল নদীপারের মানুষ

শীতলক্ষ‌্যায় গোসল করতে নেমে গার্মেন্টসকর্মীর মৃত্যু

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নেতৃত্বে সোহাগ-ইকবাল

গৌরীপুরে বিএমএসএফের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বহুমাত্রিক দক্ষতায় বিশ্ববাজারে সমাদৃত সিরাজগঞ্জের রাসেল


এই সম্পর্কিত আরও খবর

মন্ত্রী যখন শিক্ষক:তাহিরপুরের চার বিদ্যালয়ে ববি হাজ্জাজের ব্যতিক্রমী পরিদর্শন

সেনবাগে নিখোঁজের ৪ দিন পর বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ফুলবাড়ীয়ায় মিলেনিয়াম পাম্পে প্রশাসনের অভিযান, কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টায় সতর্কতা

চরফ্যাশনে ডাকবাংলোর পুকুরে ডুবে প্রাণ গেল স্কুলছাত্রের

গঙ্গাচড়ায় তিস্তা নদীতে পুলিশের অভিযানে ১০০ বোতল এসকাপ উদ্ধার

মুরাদনগরের পুকুরে অজ্ঞাতনামা লাশ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের তদন্ত

ফুলপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

নড়াইলে চিত্রা সেতুর উচ্চতানিয়ন্ত্রণ বারে ধাক্কা, গরু ব্যবসায়ীর করুণ মৃত্যু

সাতক্ষীরা জেলা আ'লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকা থেকে গ্রেপ্তার

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, সাতক্ষীরায় শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান'