শিরোনাম
লালমোহনে মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত আমতলীতে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা ধুনটে প্রাণী সম্পদ অধিদপ্তরের এলডিডিপি প্রকল্পের কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা আখাউড়া পৌরসভার বাজেট ঘোষণা বহুমাত্রিক দক্ষতায় বিশ্ববাজারে সমাদৃত সিরাজগঞ্জের রাসেল মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান ইউএনও'র বাউফলে অপসাংবাদিকতা রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা নাঙ্গলকোট থানায় অভিযোগে চারদিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার যতইদিন যাচ্ছে বারদী ইউনিয়নের মানুষের মন জয় করে জনপ্রিয়তার অবস্থান তৈরি করছেন চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলী লালমোহনে জালিয়াতির মাধ্যমে কর্মচারী এমপিওভুক্তির অপচেষ্টা,অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ
বুধবার ০১ জুলাই ২০২৬
বুধবার ০১ জুলাই ২০২৬

দোয়ারাবাজারে সময়সীমা পেরিয়ে গেলেও শেষ হয়নি বাঁধের কাজ

প্রকাশিত:বৃহস্পতিবার ০৬ মার্চ ২০২৫ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৬ মার্চ ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

দোয়ারাবাজারে সময়সীমা পেরিয়ে গেলেও শেষ হয়নি বাঁধের কাজহাবিবুল কবির দোয়ারাবাজার( সুনামগঞ্জ ) প্রতিনিধি::হাওরের বোরো ফসল আগাম বন্যার হাত থেকে রক্ষা করতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তত্ত্বাবধানে গত বছর ১৫ ডিসেম্বর আনুষ্ঠানিক ভাবে শুরু হয় ফসল রক্ষা বাঁধের কাজ। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ করার সময়সীমা নির্ধারিত থাকলেও এখনোব্দি শেষ হয়নি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার অধিকাংশ ফসল রক্ষা বাঁধের নির্মাণ কাজ। কৃষকরা বলছেন, এবারও বিগত আওয়ামীলীগ সরকারের কার্যকলাপের পুনরাবৃত্তি ঘটেছে বাঁধের কাজে। বাঁধের পিআইসি গঠনে দলীয়করণ করা হয়েছে। মাঠ পর্যায়ে গণশুনানী ছাড়াই বাঁধ সংশ্লিষ্ট জমির কৃষকদের বাদ দিয়ে দলীয় নেতাকর্মী ও স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের দিয়ে পিআইসি গঠন করা হয়েছে। অনেক পিআইসিতে পর্যাপ্ত মাটি পড়েনি, মাটির বদলে বালু দিয়ে বাঁধ নির্মাণ করা হয়েছে। তবে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নেহের নিগার তনু দাবি করছেন, বাঁধের কাজ ৯৯ ভাগ সম্পন্ন হয়েছে। এবার পিআইসি গঠনে কোনো দলীয়করণ হয়নি। স্বচ্ছ ভাবে গণশুনানি করেই পিআইসি গঠন করা হয়েছে। বালু দিয়ে বাঁধ নির্মাণের বিষয়টিও অস্বীকার করেছেন তিনি। তিনি বলেন, সবাইকে দিয়েত পিআইসি গঠন সম্ভব নয়। যারা পিআইসি পায়নি তারাই বিভিন্ন ধরণের ভিত্তিহীন অভিযোগ করছেন।পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন হাওরে ৪৭ টি পিআইসির মাধ্যমে ফসল রক্ষা বাঁধের কাজ চলছে। ৪৭ টি পিআইসির বরাদ্দ ব্যয় ধরা হয়েছে ৭ কোটি ৭৪ লাখ টাকা।সরেজমিনে উপজেলার বিভিন্ন পিআইসি পরিদর্শনে গিয়ে দেখা যায়, বেশির ভাগ পিআইসিতে এখনো ঘাস লাগানো হয়নি। অধিকাংশ বাঁধেই এখনো দুর্মুজ করা হয়নি। পিআইসি সংশ্লিষ্টরা বলছেন, তাঁরা বৃষ্টির জন্য অপেক্ষা করছেন। বৃষ্টি না হওয়ার কারণে ঘাস জন্মাচ্ছে না। আশপাশেও ঘাস পাওয়া যাচ্ছেনা। তাঁরা বলছেন, বাঁধের কাজ সম্পন্ন হয়েগেছে। এখন দুর্মুজ ও ঘাস লাগানোর কাজ চলছে।উপজেলার সুরমা ইউনেয়নের শান্তিপুর গ্রামের কৃষক আব্দুল আওয়াল বলেন, ‘আমার বাড়ির পাশে শান্তিপুরে কালনার হাওরের ক্লোজারে নামকাওয়াস্তে মাটি ফেলা হয়েছে। এখানে টেকসই বাঁধ নির্মাণ করা হয়নি।’ একই ইউনিয়নের গোজাউরা গ্রামের বাসিন্দা আলতাব হোসেন বলেন, ‘রামনগর থেকে গোজাউরা পর্যন্ত চিলাই নদীর বেড়ি বাঁধের গোড়া থেকে মাটি কেটে ওই বেড়ি বাঁধটি নির্মাণ করা হয়েছে।’দোয়ারাবাজারে বাঁধের কাজ ৬৫ ভাগ সম্পন্ন হয়েছে বলে দাবি করছেন হাওর বাঁচাও আন্দোলন’র সুনামগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক শহীদনূর আহমেদ । তিনি বলেন, বেশকিছু বাঁধ বালুমাটি দিয়ে নির্মাণ করা হয়েছে। এসব বাঁধ বন্যা ও অতি বৃষ্টির পানিতে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও বেশির ভাগ বাঁধেই কমপেকশন ও স্লোপের কাজে সমস্যা আছে।পানি উন্নয়ন বোর্ডের দোয়ারাবাজার উপজেলা শাখা কর্মকর্তা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্য সচিব সাদ্দাম হোসেন বলেন, ‘বাঁধে মাটি ফেলার কাজ শতভাগ শেষ। এখন কেবল দুর্মুজ ও ঘাস লাগানোর কাজ চলছে। বৃষ্টি না হওয়ার কারণে ঘাস লাগানোর কাজ বিলম্বিত হচ্ছে। এজন্য কাজের সময়সীমা আরো ১০ দিন বাড়ানো হয়েছে।’ তিনি আরো বলেন, ‘যেসব বাঁধের কাজের ব্যাপারে অনিয়মের অভিযোগ এসেছিল তাৎক্ষণিক ভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। কাজের টেকসই মান ঠিক রাখতে প্রতিটি বাঁধের কাজ সরেজমিনে গিয়ে মনিটরিং করা হয়েছে।


আরও খবর




লালমোহনে মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

চাকুরীবিধিমালা উপেক্ষা করে মানববন্ধনে অংশ নিলেন সরকারি কর্মকর্তা কর্মচারিরা ...আইনি ব্যাবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের

রাণীনগরে দুই মাদক কারবারি আটক

গোপালপুর পৌরসভার ৩১ কোটি ৪২ লাখ টাকার বাজেট ঘোষণা

বোয়ালখালী পৌরসভায় ২০২৬-২৭ অর্থ বছরের ৪১ কোটি ৫৬ লাখ টাকার বাজেট ঘোষণা

আমতলীতে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

ধুনটে প্রাণী সম্পদ অধিদপ্তরের এলডিডিপি প্রকল্পের কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা

আখাউড়া পৌরসভার বাজেট ঘোষণা

বহুমাত্রিক দক্ষতায় বিশ্ববাজারে সমাদৃত সিরাজগঞ্জের রাসেল

নারায়ণগঞ্জ জেলা কারাগারে কয়েদির মৃত্যু

চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড ও অর্থ জরিমানা

মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান ইউএনও'র

বাউফলে অপসাংবাদিকতা রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

টাঙ্গুয়ার হাওর রক্ষায় সিদ্ধান্ত অনেক, বাস্তবায়নই এখন বড় চ্যালেঞ্জ

রুবেল সভাপতি, নজরুল সম্পাদক : নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের কমিটি, অভিষেক ও শপথ

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রত্যাশী আজমল হোসেন হিরো

কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর

২৪ নং ওয়ার্ডে লাইসেন্সবিহীন বেকারি ও আইসক্রিম কারখানা: হুমকিতে জনস্বাস্থ্য


এই সম্পর্কিত আরও খবর

লালমোহনে মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

চাকুরীবিধিমালা উপেক্ষা করে মানববন্ধনে অংশ নিলেন সরকারি কর্মকর্তা কর্মচারিরা ...আইনি ব্যাবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের

রাণীনগরে দুই মাদক কারবারি আটক

গোপালপুর পৌরসভার ৩১ কোটি ৪২ লাখ টাকার বাজেট ঘোষণা

বোয়ালখালী পৌরসভায় ২০২৬-২৭ অর্থ বছরের ৪১ কোটি ৫৬ লাখ টাকার বাজেট ঘোষণা

আমতলীতে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

ধুনটে প্রাণী সম্পদ অধিদপ্তরের এলডিডিপি প্রকল্পের কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা

আখাউড়া পৌরসভার বাজেট ঘোষণা

নারায়ণগঞ্জ জেলা কারাগারে কয়েদির মৃত্যু

চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড ও অর্থ জরিমানা