শিরোনাম
আশিক আলম সবুজের বিশাল মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ কৃষকের উৎপাদিত ফসল সংরক্ষণে মিনি কোল্ড স্টোরেজ চালু করল সরকার: প্রতিমন্ত্রী হাবিব দুমকিতে ৪ কেজি গাঁজা সহ আটক-২ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা,দুই কিশোর নি/হত শ্বশুরবাড়িতে পাওয়া গেলো শ্রমিক দল নেতার মর/দেহ, স্ত্রী-শ্বশুরবাড়ির লোকজন পলাতক মহিপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন COP31-এ প্রধানমন্ত্রীর বুকে কোট পিন পরালেন নজিপুরের মামুনুর রেজা স্বাধীন মুরাদনগরে ছাত্রলীগ নেতা আমান উল্লাহ পারভেজ গ্রেপ্তার বিদ্যালয়ের মাঠে শুকানো হচ্ছে চিংড়ি, ভোগান্তিতে শিক্ষার্থীরা পোশাকশিল্পের বৈশ্বিক বাজারে ক্যারিয়ারের নতুন সম্ভাবনা নিয়ে বিএইউএসটিতে সেমিনার
শুক্রবার ১৩ নভেম্বর ২০২৬
শুক্রবার ১৩ নভেম্বর ২০২৬

জেলে কার্ডের চাল বিতরনে অনিয়নের প্রতিবাদ,যুবদল নেতার পা ভেঙ্গে দিলেন

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শুক্রবার ১১ এপ্রিল ২০২৫ | হালনাগাদ:শুক্রবার ১১ এপ্রিল ২০২৫ | অনলাইন সংস্করণ

Image


মো: রুবেল মোল্লা, মহিপুর (পটুয়াখালী)  প্রতিনিধি:


পটুয়াখালীর কলাপাড়ায় ধুলাসার ইউনিয়ন যুবদলের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রাকিব বিশ্বাস (৩০)কে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত জখম করেছে ইউনিয়ন যুবদল, ওয়ার্ড যুবদল ও ছাত্রদলের নেতারা। বুধবার রাত নয়টায় ওই ইউনিয়নের বাবলাতলা বাজারের নিউ মার্কেটের পশ্চিম পাশের বালুর মাঠে এ ঘটনা ঘটে। এসময় পিটিয়ে রাকিবের বাম পা ভেঙ্গে দেয়া হয়। এছাড়া মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে মারাত্মক জখম করা হয়। পরে স্থানীয়রা রাকিবকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। বর্তমানে শরীরের যন্ত্রণা নিয়ে ওই যুবদল নেতা হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন।

যুবদল নেতা রাকিব বিশ্বাস কাঁদো কাঁদো কন্ঠে বলেন, বুধবার সকালে জাটকা ধরা থেকে বিরত থাকা জেলেদের মাঝে ৮০ কেজি করে চাল বিতরন করে ইউনিয়ন পরিষদ। সেখান থেকে আমরা খবর পাই বেশ কিছু নিবন্ধিত জেলের কার্ড ছিনিয়ে নিয়ে পছন্দ সই ব্যক্তিদের চাল প্রদান করছেন ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবু বক্কর ছিদ্দিক (মাষ্টার)। এবং যাদের তিনি চালের স্লিপ দিয়েছেন তাদের প্রত্যেকের কাছ থেকে ৫০০ থেকে ১০০০ হাজার করে টাকা নিয়েছেন। পরে মহিপুর থানা ছাত্রদলের যুগ্ন সাধারন সম্পাদক বাবু ও ধুলাসার ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহিদ সহ আমরা বেশ কয়েকজন সেখানে গিয়ে প্রতিবাদ জানালে চাল দেয়া বন্ধ করে দেয়া হয়। এসময় আবু বক্কর সিদ্দিক মাষ্টারের সঙ্গে আমার কথা কাটাকাটি হয়। পরে রাত নয়টায় আমি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি প্রিন্স খলিফার গ্রামের বাড়িতে যাই। সেখান থেকে ধুলাসার ইউনিয়নের ৩ নং ওয়ার্ড যুবদলের সাধারন সম্পাদক ওসমান গাজী একান্ত কথা আছে বলে আমাকে বাজারের পশ্চিম পাশের বালুর মাঠে নিয়ে আসে। পরে সেখানে বসে আমাকে লাঠিসোটা,  বগি, পাইপ ও হাতুড়ি দিয়ে ইউনিয়ন যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক পিন্টু, দপ্তর সম্পাদক সিদ্দিক, যুবদলের সদস্য আল-আমিন, আবু বক্কর, মহিব, জালাল উদ্দিন কলেজ শাখা ছাত্রদলের সাধারন সম্পাদক সোহাগ মোল্লা ও ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্য নাঈম ফরাজী বেধড়ক মারধর করে। এতে আমি জ্ঞান হারিয়ে ফেলি। পরে তারা আমাকে বাড়ির সামনে ফেলে রেখে চলে যায়। এসময় স্থানীয়রা আমাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করার পর আমার জ্ঞান ফেরে।

এ বিষয়ে ধুলাসার ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক (মাষ্টার) বলেন, আমার সঙ্গে কথা কাটাকাটি তো দুরের কথা তার সঙ্গে আমার কোন কথাই হয়নি। মারধরের বিষয় আমি কিছুই জানিনা। এবিষয়ে জানতে ধুলাসার ইউনিয়নের ৩ নং ওয়ার্ড যুবদলের সাধারন সম্পাদক ওসমান গাজীর সঙ্গে মুডোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ধুলাসার ইউনিয়ন যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক পিন্টু বলেন, গতকাল রাতে ধুলাসার ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক আমাদের জানিয়েছেন রাকিবকে কারা যেন মারধর করেছে। এবিষয়ে আমরা কিছুই জানিনা।

মহিপুর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরও খবর




আশিক আলম সবুজের বিশাল মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ

বক্তব্য বিকৃত করে অপপ্রচারের বিরুদ্ধে ফরিদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতির সংবাদ সম্মেলন

কৃষকের উৎপাদিত ফসল সংরক্ষণে মিনি কোল্ড স্টোরেজ চালু করল সরকার: প্রতিমন্ত্রী হাবিব

দুমকিতে ৪ কেজি গাঁজা সহ আটক-২

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা,দুই কিশোর নি/হত

মনিবালা বড়ুয়ার মৃত্যুতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর গভীর শোক ও পুষ্পিত শ্রদ্ধা নিবেদন

ফুলপুরে প্রণোদনা কর্মসূচির উদ্বোধন

সড়কের পাশে একাধিক স-মিল, দুই ধারে কাঠের স্তূপ, দুর্ঘটনার শঙ্কা

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ১

সীমিত জনবল ও একটি জিপ গাড়িতে তিন সড়কের নিরাপত্তায় বামনডাঙ্গা পুলিশ

সিদ্ধিরগঞ্জে বাড়িতে গাঁজা চাষ; যুবক গ্রেপ্তার

ফতুল্লায় ১০ কেজি গাঁজা ও ৫৫৬ ইয়াবাসহ গ্রেপ্তার ২

রূপগঞ্জে ইয়াবা-এসকাফসহ গ্রেপ্তার ৫

সাতক্ষীরার তালায় নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ

তালায় গ্রাহকদের তেল কম দেওয়ার অভিযোগে ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে মামলা, জামিন পেলেন দুই সম্পাদক

ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি

দেশের স্বার্থ ও ভবিষ্যতের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

রাজশাহীতে সরকারি রাস্তা দখল কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ গুরুতর আহত ৩


এই সম্পর্কিত আরও খবর

আশিক আলম সবুজের বিশাল মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ

বক্তব্য বিকৃত করে অপপ্রচারের বিরুদ্ধে ফরিদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতির সংবাদ সম্মেলন

কৃষকের উৎপাদিত ফসল সংরক্ষণে মিনি কোল্ড স্টোরেজ চালু করল সরকার: প্রতিমন্ত্রী হাবিব

দুমকিতে ৪ কেজি গাঁজা সহ আটক-২

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা,দুই কিশোর নি/হত

ফুলপুরে প্রণোদনা কর্মসূচির উদ্বোধন

সড়কের পাশে একাধিক স-মিল, দুই ধারে কাঠের স্তূপ, দুর্ঘটনার শঙ্কা

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ১

সিদ্ধিরগঞ্জে বাড়িতে গাঁজা চাষ; যুবক গ্রেপ্তার

ফতুল্লায় ১০ কেজি গাঁজা ও ৫৫৬ ইয়াবাসহ গ্রেপ্তার ২