শিরোনাম
লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

মেসি ম্যাজিকের পরও জয়হীন মায়ামি

আলোকিত প্যাভিলিয়ন ডেস্ক
প্রকাশিত:রবিবার ২৯ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:রবিবার ২৯ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

চলতি মৌসুমে কোনভাবেই ছন্দে ফিরতে পারছে না লিও মেসির দল ইন্টার মায়ামি। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) ফ্লোরিডার এই ক্লাবটিতে মেসি জাদু দেখালেও আজ জয় পায়নি তারা।


পরপর টানা তিন ম্যাচে ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হলো টাটা মার্টিনো শিষ্যদের। লিগের ইস্টার্ন কনফারেন্সের লড়াইয়ে এবার তারা হোঁচট খেল শার্লট এফসির বিপক্ষে।


রোববার (২৯ সেপ্টেম্বর) ফ্লোরিডার চেস স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৮টায় শার্লটের বিপক্ষে ম্যাচে ১-১ গোলে ড্র করেছে মায়ামি। দলটির হয়ে একমাত্র গোলটি করেন মেসি। তার সেই গোল জয়ের জন্য যথেষ্ঠ ছিল না। আক্রমণ, গোল অভিমুখে শট কিংবা বল দখলের লড়াই, সবদিকেই এগিয়ে ছিল মেসিরা। তবে স্কোরবোর্ডে আবারও ব্যর্থ ফ্লোরিডার দলটি।


ম্যাচে ৬১ শতাংশ সময় বল ছিল মায়ামির দখলে। ২১টি শটের ৮টি লক্ষ্যেও রাখে তারা। কিন্তু জালের দেখা মেলে কেবল একবার। ৬৭তম মিনিটে ডি বক্সের অনেক বাইরে থেকে নিচু শটে গোলটি করেন মেসি।


শুরুতেই দলকে এগিয়ে নেয়ার সুযোগ পেয়েছিলেন আর্জেন্টাইন মহাতারকা। ম্যাচের ৮ম মিনিটে প্রতিপক্ষের গোলরক্ষককে একা পেয়েও দূর্বল শটে লক্ষ্যভেদ করতে ব্যর্থ হন লিও। দশ মিনিট পর প্রথম ভালো সুযোগ পায় শার্লট। ছোট ডি বক্সের বাম প্রান্ত থেকে নেয়া শট লক্ষ্যে রাখতে পারেননি ব্রেনেড ব্রোনিকো। বিরতির আগে লিয়াল আদাবার শট উপর দিয়ে গেলে হতাশ হয় সফরকারীরাও। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়ে শেষ হয় প্রথমার্ধ।


দ্বিতীয়ার্ধের ৬ষ্ঠ মিনিটে মেসির দূর্বল শট সহজেই নাগালে নেন গোলরক্ষক। ম্যাচের ৫৭ মিনিটে শার্লটে’কে ১-০ গোলের লিড এনে দেন কারোল সুইডারস্কি। ৬৬তম মিনিটে ডি বক্সের অনেক বাইরে থেকে নেওয়া মেসির শট ঝাপিয়ে ঠেকান গোলরক্ষক। পরের মিনিটে প্রায় একই জায়গা থেকে লক্ষ্যভেদ করেন মেসি। লিগে ১৬ ম্যাচে এটি তার ১৫তম গোল।


নির্ধারিত ও যোগ করা সময়ে আর কোনো গোল না হলে ১-১ স্কোরলাইনে শেষ হয় ম্যাচ। এই ড্রয়ের পর ৩১ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে মায়ামি। দ্বিতীয় স্থানে থাকা কলম্বাসের পয়েন্ট ৫৭ আর ৫৬ পয়েন্ট নিয়ে এর পরেই আছে সিনসিনাটি।


প্রসঙ্গত, বৃহস্পতিবার কলম্বাসের মাঠে মায়ামি ড্র করলেই পেয়ে যেতে পারে সাপোর্টাস শিল্ডের ট্রফি।



আরও খবর




লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ

সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন

বৃত্তি পরীক্ষার ফল নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে সুন্দরগঞ্জে মানববন্ধন

শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে সাবদি ট্রার্ফ জোনের র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ

ফ্রান্সকে হারিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

বিশ্বকাপের সবুজ গালিচায় নারায়ণগঞ্জের ছোট্ট আয়ানের পদচিহ্ন

কুনহা-ভিনির দাপটে হাইতিকে হারাল ব্রাজিল

হেক্সা জয়ে গ্রুপ থেকে ফাইনাল পর্যন্ত যেমন হতে পারে ব্রাজিলের রোডম্যাপ

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

হিসাব চুকানোর ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ, লক্ষ্য হ্যাটট্রিক শিরোপা

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

কাল মিশরের মুখোমুখি হচ্ছে ব্রাজিল

কাল হন্ডুরাসের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা