শিরোনাম
মহিপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন COP31-এ প্রধানমন্ত্রীর বুকে কোট পিন পরালেন নজিপুরের মামুনুর রেজা স্বাধীন মুরাদনগরে ছাত্রলীগ নেতা আমান উল্লাহ পারভেজ গ্রেপ্তার বিদ্যালয়ের মাঠে শুকানো হচ্ছে চিংড়ি, ভোগান্তিতে শিক্ষার্থীরা পোশাকশিল্পের বৈশ্বিক বাজারে ক্যারিয়ারের নতুন সম্ভাবনা নিয়ে বিএইউএসটিতে সেমিনার দুমকিতে পৃথক অভিযানে গাজাসহ আটক ৫ জন লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল অটোরিকশা চালকের লালমোহনে ৫০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার আমতলীতে জমি নিয়ে বিরোধ,গান পাউডার দিয়ে ঘর জালিয়ে দেয়ার হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
বৃহস্পতিবার ১২ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার ১২ নভেম্বর ২০২৬

নির্বাচন নিয়ে বেহেশতের টিকেট বিক্রেতা বট বাহিনীর ষড়যন্ত্র শুরু- সাতক্ষীরায় এসএম জিলানী

প্রকাশিত:রবিবার ১০ আগস্ট ২০২৫ | হালনাগাদ:রবিবার ১০ আগস্ট ২০২৫ | অনলাইন সংস্করণ

Image



জাহাঙ্গীর সরদার, সাতক্ষীরা: 

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সভাপতি এসএম জিলানী বলেছেন- বিএনপি একটি উদারপন্থী- নির্বাচনমুখী রাজনৈতিক দল। দেশের মানুষ যখন নির্বাচনের কথা বলছে, নির্বাচন নিয়ে ভাবছে ঠিক তখনই একটি মাফিয়া চক্র, যারা বাংলাদেশের মানুষের কাছে বেহেশতের টিকিট বিক্রি করে, যারা মব তৈরি করে, যাদেরকে দেশের মানুষ ইতোমধ্যে বট বাহিনী হিসেবে চিহ্নিত করেছে, সেই বটবাহিনী নির্বাচন নিয়ে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। যে নির্বাচন নিয়ে শেখ হাসিনা একটি মাফিয়া তন্ত্র কায়েম করেছিল। বিগত ১৭ বছরে নানা নাটক করেছে। বিনা ভোটের নির্বাচন, ডামি নির্বাচন, আগের দিনের নির্বাচন - ঠিক তেমন করেই আজ আরেকটি পক্ষ যারা ঘাপটি মেরেছিল ওই একাত্তরের পরাজিত শক্তি আবারো নতুন করে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে। 


রোববার (১০ আগস্ট) সকাল ১০ টায় সাতক্ষীরার কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির মিলনায়তনে জেলার তৃণমূল নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সভাপতি এসএম জিলানী এসব কথা বলেন। 


বিএনপি একটি সংস্কারপন্থী দল এবং সংস্কার একটি চলমান প্রক্রিয়া উল্লেখ করে এসএম জিলানী বলেন, যতোদিন বাংলাদেশ থাকবে ততোদিন সংস্কার চলবে। ততোদিন সংস্কার হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র সংস্কারের ৩১ তফা প্রস্তাবনা দিয়েছেন কিন্তু অন্য কোন দল একটিও সংস্কার প্রস্তাবনা দিতে পারেনি। 


তিনি বলেন, বিএনপি কখনো পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যায়নি। বিএনপি জনগণের রায় নিয়ে ক্ষমতার মসনদে বসতে চায়। বিএনপি সব সময় নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় বসেছে। 


সাংগঠনিক ভিত্তি মজবুত করতে এসএম জিলানী নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, নির্বাচন সামনে রেখে আমাদেরকে পাঁচটি কাজ করতে হবে। 

প্রথমত: সংগঠনের যেখানে যে ত্রুটি-বিচ্যুতি রয়েছে, দুর্বলতা রয়েছে, সাংগঠনিক কাজ যেখানে অসম্পূর্ণ রয়েছে অতি দ্রুত সেই সাংগঠনিক কাজগুলো সম্পন্ন করতে হবে। প্রতিটি ইউনিয়নের বিদ্যমান ৯টি ওয়ার্ডের কমিটি ১০ দিনের মধ্যে সম্পন্ন করতে হবে।


দ্বিতীয়তঃ যতোই অপপ্রচার ও গুজব ছড়াক না কেন বেহেশতের টিকিট বিক্রেতা বট বাহিনীর ষড়যন্ত্রের ফাঁদে পা দেওয়া যাবে না।


তৃতীয়তঃ দলীয় নির্দেশনা ও গুজব ঠেকাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আরো সক্রিয় হতে হবে। হতে হবে সোচ্চার। 


চতুর্থতঃ সতর্কতার সাথে চলতে হবে। দায়িত্বশীল জায়গায় থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। 


পঞ্চমতঃ আওয়ামী লীগের প্রেতাত্মা ও দোসরদের আশ্রয়-প্রশ্রয়সহ খেয়াল রাখতে হবে কেউ যেন কমিটিতে স্থান না পায়। আপনার কৃতকর্মের জন্য উর্দ্ধতন নেতা ও দলের ভাবমূর্তি নষ্ট হয় এমন কোন কাজ করা যাবে না। কেননা ব্যক্তির দায়- দল নেবে না। সর্বোপরি আপনাকে বহিষ্কার হতে হয় এমন কোন কাজ করা থেকে বিরত থাকতে হবে। 


জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক এড. কামরুজ্জামান ভুট্টোর সভাপতিত্বে ও সদস্য সচিব শেখ শরিফুজ্জামান সজীবের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ও সাতক্ষীরা জেলার দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক টিম প্রধান নেছার উদ্দিন শফি, কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের তুখোড় ছাত্র নেতা নাজমুল আহসান। 


এসব অন্যান্যের মধ্যে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সাতক্ষীরা জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রভাষক আনারুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন পাড়, আসাদুজ্জামান খোকা, মহাসিন আলম, হাসান মাহমুদ বাচ্চু, মঞ্জুরুল মোর্শেদ মিলনসহ জেলার ৭ উপজেলা ও তাদের অধীনস্ত সকল ইউনিয়নের আহ্বায়ক এবং সদস্য সচিবগণ উপস্থিত ছিলেন।




আরও খবর




মহিপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

COP31-এ প্রধানমন্ত্রীর বুকে কোট পিন পরালেন নজিপুরের মামুনুর রেজা স্বাধীন

মুরাদনগরে ছাত্রলীগ নেতা আমান উল্লাহ পারভেজ গ্রেপ্তার

স্বাক্ষর জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগ, তদন্তে গিয়ে অভিযুক্তদের পেলেন না কর্মকর্তা

বিদ্যালয়ের মাঠে শুকানো হচ্ছে চিংড়ি, ভোগান্তিতে শিক্ষার্থীরা

পোশাকশিল্পের বৈশ্বিক বাজারে ক্যারিয়ারের নতুন সম্ভাবনা নিয়ে বিএইউএসটিতে সেমিনার

তারাগঞ্জে ইলেকট্রিক বাইক EZ GO কোম্পানির শোরুম উদ্বোধন

সুন্দরবনে জব্দ কয়লাবোঝাই কার্গোতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

সংবাদ প্রকাশের পর জয়কালী-ছত্তারহাট সড়কে জঙ্গল পরিষ্কারের কাজ শুরু

১০০ শয্যার নড়াইল সদর হাসপাতালে ৩২২ রোগীর ভিড়: চিকিৎসক ও জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে চিকিৎসাসেবা

মিষ্টির দোকানে প্রতিদিন পাখির মেলা, খাবার খেতে আসে হাজারো ময়না-কাক

প্রথম ধাপে চট্টগ্রামের ৫৩ ইউনিয়ন পরিষদে নির্বাচন

দুমকিতে পৃথক অভিযানে গাজাসহ আটক ৫ জন

উলিপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, চুরি-মাদক কারবারে অতিষ্ঠ এলাকাবাসী

ইসলামী যুব আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নতুন কমিটি ঘোষণা

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে মামলা, জামিন পেলেন দুই সম্পাদক

ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি

দেশের স্বার্থ ও ভবিষ্যতের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

রাজশাহীতে সরকারি রাস্তা দখল কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ গুরুতর আহত ৩


এই সম্পর্কিত আরও খবর

মহিপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

COP31-এ প্রধানমন্ত্রীর বুকে কোট পিন পরালেন নজিপুরের মামুনুর রেজা স্বাধীন

মুরাদনগরে ছাত্রলীগ নেতা আমান উল্লাহ পারভেজ গ্রেপ্তার

স্বাক্ষর জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগ, তদন্তে গিয়ে অভিযুক্তদের পেলেন না কর্মকর্তা

বিদ্যালয়ের মাঠে শুকানো হচ্ছে চিংড়ি, ভোগান্তিতে শিক্ষার্থীরা

পোশাকশিল্পের বৈশ্বিক বাজারে ক্যারিয়ারের নতুন সম্ভাবনা নিয়ে বিএইউএসটিতে সেমিনার

তারাগঞ্জে ইলেকট্রিক বাইক EZ GO কোম্পানির শোরুম উদ্বোধন

সুন্দরবনে জব্দ কয়লাবোঝাই কার্গোতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

সংবাদ প্রকাশের পর জয়কালী-ছত্তারহাট সড়কে জঙ্গল পরিষ্কারের কাজ শুরু

১০০ শয্যার নড়াইল সদর হাসপাতালে ৩২২ রোগীর ভিড়: চিকিৎসক ও জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে চিকিৎসাসেবা