শিরোনাম
লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

পিঠার গন্ধে মাতোয়ারা কক্সবাজার সরকারি কলেজের আঙিনা

প্রকাশিত:রবিবার ০২ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:রবিবার ০২ ফেব্রুয়ারী ২০২৫ | অনলাইন সংস্করণ

Image


তারেক আল মুনতাছির:

বাংলাদেশের ঐতিহ্যবাহী সংস্কৃতির অন্যতম নিদর্শন হলো পিঠা। শীতকাল এলে গ্রামের পুকুরপাড়ে কুয়াশা মোড়া সকালে কিংবা চাঁদনি রাতে মাটির চুলায় পিঠা তৈরি করার যে আনন্দময় দৃশ্য দেখা যায় তা এ দেশের মানুষের হৃদয়ে গভীর প্রভাব ফেলে। এই ঐতিহ্য আর সংস্কৃতির সঙ্গে তরুণ প্রজন্মকে পরিচিত করার উদ্দেশ্যে সমুদ্র কন্যা কক্সবাজারের মতো সুন্দর পরিবেশে অবস্থিত কক্সবাজার সরকারি কলেজ প্রাঙ্গণে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য পিঠা উৎসব। 

পিঠা উৎসবের আয়োজক ছিল কলেজের সাংস্কৃতিক ক্লাব। এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল হারিয়ে যেতে বসা গ্রামীণ ঐতিহ্যকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া। উৎসবের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছিল, “তারুণ্যের হাত ধরে ঐতিহ্যের পথে”।

উৎসবের প্রস্তুতি শুরু হয় প্রায় এক সপ্তাহ আগে। কলেজ অধ্যক্ষের নোটিশের মাধ্যমে প্রতিটি ক্লাস থেকে শিক্ষার্থীরা দল গঠন করে নিজেদের স্টল তৈরি করে। কেউ পিঠা তৈরির উপকরণ সংগ্রহে ব্যস্ত ছিল, কেউবা স্টল সাজানোর কাজে। পিঠার নাম থেকে শুরু করে উপস্থাপনার ধরণ সব কিছুতেই ছিল তাদের সৃজনশীলতার ছাপ লক্ষ করার মতোই।

দুই দিনব্যাপী পিঠা উৎসবটি অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। প্রথম দিনে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ মোহাম্মদ সুলাইমান। উদ্‌বোধনী অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণও উপস্থিত ছিলেন যা উৎসবকে আরও সৌন্দর্যমণ্ডিত করে তোলে। উৎসবের ২য় দিন কলেজ প্রাঙ্গণে সাজানো হয়েছিল গ্রামীণ আবহে। প্রতিটি স্টল ছিল বাঁশ, কাঠ, রঙিন কাপড় আর দেশীয় উপকরণ দিয়ে সাজানো। শিক্ষার্থীরা নিজেরাই স্টলগুলো নকশা করে সেগুলোকে অনন্য করে তুলেছিল। প্রতিটি স্টলে ছিল দেশীয় ঐতিহ্যবাহী পিঠার প্রদর্শনী। ভাপা পিঠা, পাটিসাপটা, দুধচিতই, নকশি পিঠা, পুলিপিঠা, চিতই, জামাই পিঠা, আইত্তিকা পিঠা, কাট্টলি পিঠা, বিন্নি পিঠা,চটপটি, ক্ষীরমোহনসহ বিভিন্ন ধরনের পিঠার স্বাদ পেয়ে দর্শনার্থীরা মুগ্ধ হন। শুধু পিঠাতেই সীমাবদ্ধ ছিল না, জ্ঞান বিকাশের জন্য ছিল বই স্টল। সেখানে নানা ধরণের জীবনমুখী বইয়ের সমাহার ছিল। পাশাপাশি পিঠা খেতে খেতে ক্লান্ত হলে ফ্রিতে পানির ব্যবস্থাও ছিল। এবং সেটির জন্য আলাদা একটা স্টল বরাদ্দ ছিল। আরেকটি স্টল ছিল কাপড়ের সেখানে বিভিন্ন ধরনের কাপড় যেমন জর্জেট থ্রি-পিস, এমব্রয়ডারি থ্রি-পিস, হাতের কাজের থ্রি-পিসসহ হিজাব, স্কার্ফ ছিল। পিঠার স্বাদ, ঘ্রাণ আর পরিবেশনার মাধ্যমে শিক্ষার্থীরা যেন নিজেদের শৈল্পিক প্রতিভার দৃষ্টান্ত স্থাপন করছিল।

উৎসবের মূল আকর্ষণ ছিল পিঠার নানান বাহার। প্রতিযোগিতার মানদণ্ড ছিল পিঠার স্বাদ, উপস্থাপনা এবং সৃজনশীলতার। বিভিন্ন ডিপার্টমেন্টের স্যারেরা স্টল পরিদর্শন করেন এবং পিঠার প্রশংসা ও উৎসাহ প্রদান করেন। এই সময় বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ সরওয়ার আলমের সাথে দেখা। সম্প্রতি তার পদোন্নতি হওয়ায় স্যারকে হয়ত আর বেশি দিন পাবো না। স্যার চট্টগ্রাম কলেজ পরিদর্শক হিসেবে পদোন্নতি পেয়েছেন। স্যারের সাথে বাংলা বিভাগের প্রথম বর্ষের সাইফুল, আছিয়া, তাহিয়া, ইমাম, বিলকিস, মৌমিতা, মুনতাছির, তাসনুভা, ঝুমাদের সাথে ফটোসেশন হয়। স্যার আমাদের অনেক উৎসাহ ও উদ্দীপনা দেন। 

উৎসব শুধু পিঠার স্বাদ গ্রহণের মধ্যে সীমাবদ্ধ ছিল না। এতে ছিল জমজমাট সাংস্কৃতিক আয়োজন। স্টলের পাশেই মাঠ। মাঠে চলছিলো বার্ষিক প্রতিযোগিতা। প্রতিযোগিতা আর পিঠা উৎসব জমে ক্ষীর। একদিকে প্রতিযোগিতা অন্যদিকে পিঠা উৎসব। 

শিক্ষার্থীদের দলগত নাচ, গান, আবৃত্তি আর নাটক পরিবেশনার মাধ্যমে উৎসবের পরিবেশ আরও রঙিন হয়ে ওঠে। অনুষ্ঠানের শেষে ছিল ঐতিহ্যবাহী সব খেলা, ১০০মিটার দৌড় প্রতিযোগিতা, চাকতি নিক্ষেপ, উচ্চ লাফ, দীর্ঘ লাভ, সাইকেল রেসিং, বুদ্ধির খেলা (স্মৃতি প্রতিযোগিতা), যেমন খুশি তেমন সাজো ইত্যাদি যা দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ জাগায়।

এই পিঠা উৎসব ছিল এক অনন্য উদাহরণ, যেখানে তরুণ প্রজন্ম নিজেদের ঐতিহ্যের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি তা উদ্‌যাপনের সুযোগ পেয়েছে। এই আয়োজনে রঙিন শাড়ি, পাঞ্জাবি পরে তাদের মধ্যে দলগত কাজের মনোভাব, সৃজনশীলতা আর ঐতিহ্যবোধ গড়ে তুলতে সাহায্য করেছে। শিক্ষার্থীদের উদ্যোগে তৈরি হওয়া এই উৎসব শুধু আনন্দের উপলক্ষ্য নয় বরং এটি তাদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম বলে মনে করি।

পিঠা উৎসব ছিল তারুণ্যের শক্তি আর ঐতিহ্যের মেলবন্ধনের একটি অনন্য উদাহরণ। এই ধরনের আয়োজন কেবল শিক্ষাপ্রতিষ্ঠান নয় বরং পুরো সমাজকে ঐতিহ্য রক্ষার প্রেরণা দিতে পারে। ভবিষ্যতে এমন আরও আয়োজন আমাদের সংস্কৃতিকে টিকিয়ে রাখার পাশাপাশি নতুন প্রজন্মের মাঝে তা ছড়িয়ে দিতে সাহায্য করবে। পিঠা উৎসব তারুণ্যের উচ্ছ্বাস আর বাঙালি সংস্কৃতির মহিমা একসঙ্গে তুলে ধরার এক দুর্দান্ত প্রয়াস সৃষ্টি করেছে কক্সবাজার সরকারি কলেজ।


লেখক: শিক্ষার্থী, বাংলা বিভাগ, কক্সবাজার সরকারি কলেজ, কক্সবাজার।


আরও খবর




লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ

সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন

বৃত্তি পরীক্ষার ফল নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে সুন্দরগঞ্জে মানববন্ধন

শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

আন্তর্জাতিক অঙ্গনে ফের দ্যুতি ছড়ালেন সিলেটের জয় দাস

আট বছর পর গতি পেল চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতাল প্রকল্প

বহুমাত্রিক দক্ষতায় বিশ্ববাজারে সমাদৃত সিরাজগঞ্জের রাসেল

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

প্রশাসকের নির্দেশে বদলে গেল রামেক ক্যাম্পাসের চিত্র, স্থাপিত হলো দৃষ্টিনন্দন বেঞ্চ

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

তিতুমীর কলেজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

চাঁদপুরে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার

রামেক হাসপাতালে বিএসসি নার্সিংয়ের ইন্টার্নশিপ ও শিশু হাসপাতাল চালুর দাবি