শিরোনাম
শেরপুরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম,লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ধুনটে উপজেলা পর্যায়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই গ্রুপে প্রথম আল-কুরআন একাডেমিক স্কুল ঈশ্বরগঞ্জে ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার,ফারুকের বিরুদ্ধে ৯ মামলা প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে যুব উন্নয়ন ক্যাম্পেইন-২০২৬: যানবাহন রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ উদ্বোধন অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত চাটখিলে সাংবাদিকের ওপর হামলা: মসজিদের টাকা চুরি চক্রের সদস্য মোতাকে কারাগারে প্রেরণ পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার পত্নীতলায় নজিপুর বালিকা বিদ্যালয়ে বৃক্ষের চারা বিতরণ
মঙ্গলবার ০৩ নভেম্বর ২০২৬
মঙ্গলবার ০৩ নভেম্বর ২০২৬

সবার আগে কোপার কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

আলোকিত প্যাভিলিয়ন ডেস্ক
প্রকাশিত:বুধবার ২৬ জুন ২০২৪ | হালনাগাদ:বুধবার ২৬ জুন ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

কোপা আমেরিকায় আর্জেন্টিনার কঠিন পরীক্ষা নিয়েছে চিলি। জয় পেতে অপেক্ষায় থাকতে হয়েছে শেষ পর্যন্ত। তার পরেও বদলি খেলোয়াড় লাউতারো মার্টিনেজের গোলে এসেছে ঘাম ঝরানো কাঙ্ক্ষিত জয়! তাতে চিলিকে ১-০ গোলে হারিয়ে সবার আগে কোপার কোয়ার্টার ফাইনালে চলে গেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।    


গ্রুপ -এ থেকে ‍দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনা শীর্ষেই। পেরুকে ১-০ গোলে হারিয়ে ৩ পয়েন্ট নিয়ে কানাডা দুই নম্বরে। তারা নকআউটের আশা এখনও বাঁচিয়ে রেখেছে। চিলি ও পেরুর একটি করে পয়েন্ট।


নিউ জার্সির মেট লাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার শুরুটা ছিল বেশ সতর্ক। হওয়ারই কথা। দক্ষিণ আমেরিকার দুই হেভিওয়েটের লড়াই বলে কথা। এই মাঠেই যে ২০১৬ সালের ফাইনালে টাইব্রেকারে তাদের হৃদয় ভেঙেছিল চিলি। যে ব্যর্থতা মেনে নিতে না পেরে মেসি অবসরের সিদ্ধান্তও নিয়ে ফেলেছিলেন। তার পর অবশ্য সিদ্ধান্ত বদল করেছেন যদিও। এদিন স্টেডিয়ামের ৯০ শতাংশ ভক্তই ছিল আর্জেন্টিনার জার্সি পরা। তাও আবার মেসি নাম ও নম্বর গায়ে।


আর্জেন্টিনার জার্সি গায়ে হাজির ছিলেন দর্শকরা।আর্জেন্টিনার জার্সি গায়ে হাজির ছিলেন দর্শকরা।

অফুরান সমর্থনের দিনে আর্জেন্টিনা অবশ্য দর্শকদের হতাশ করেনি। ধীরে ধীরে ম্যাচটাতে আধিপত্য প্রতিষ্ঠা করেছে। স্কোরলাইন সেটার সাক্ষ্য দেয় না যদিও। বল দখলে আর্জেন্টিনা ৬২ শতাংশ এগিয়ে ছিল। গোল করার জন্য শটও নিয়েছে ২১টি। তার মধ্যে লক্ষ্যে ছিল ৮। ৫ বার সুবর্ণ সুযোগ তৈরি করলেও এক পর্যায়ে ড্র সম্ভাব্য মনে হচ্ছিল। শেষ পর্যন্ত ২১তম শটে ভাগ্য বদলেছেন মার্টিনেজ।


গোলের অনেকগুলো সুযোগ নষ্ট করেছেন হুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেসরা। তারা চিলির গোলকিপার ক্লদিও ব্রাভোর পরীক্ষা নিলেও ব্যর্থ হয়েছেন। ৩৭তম জন্মদিন পালন করা লিওনেল মেসিরও ভাগ্য সহায় ছিল না। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক লং রেঞ্জের শট নিলেও সেটা আঘাত করেছে পোস্টে।


মেসির ভাগ্য সহায় ছিল না।মেসির ভাগ্য সহায় ছিল না।

দ্বিতীয়ার্ধে গোলের সুবর্ণ সুযোগটি নষ্ট করেছেন আর্জেন্টিনার ম্যাক অ্যালিস্টার। তার পর থেকে ম্যাচের কিছুটা নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেছে চিলি। চার মিনিটের ব্যবধানে দুবার গোলের কাছেও চলে গিয়েছিল তারা। কিন্তু ৭২ ও ৭৬ মিনিটে দুবারই রদ্রিগো এচেভেরিয়ার শট সেভ করে তাদের হতাশ করেছেন এমি মার্টিনেজ। 


শেষ পর্যন্ত ৮৮ মিনিটে স্কোরলাইনে বদল আসে বদলি নামা লাউতারো মার্টিনেজের কল্যাণে। আর্জেন্টিনাকে উদ্ধার করেন তিনি। মেসির কর্নার থেকে পাওয়া বলে প্রথম শটটি ব্লক করেছিলেন ব্রাভো।  সেটি রিবাউন্ড হয়ে কাছে এলে বক্সের মাঝামাঝি থেকে জাল কাঁপিয়েছেন মার্টিনেজ। অবশ্য গোলটি বৈধ কিনা সেটি নিয়ে রিভিউ চলে কিছুক্ষণ। যদিও সিদ্ধান্ত পাল্টায়নি তাতে। 


আরও খবর




শেরপুরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম,লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

ধুনটে উপজেলা পর্যায়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই গ্রুপে প্রথম আল-কুরআন একাডেমিক স্কুল

ঈশ্বরগঞ্জে ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার,ফারুকের বিরুদ্ধে ৯ মামলা

প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন

বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে যুব উন্নয়ন ক্যাম্পেইন-২০২৬: যানবাহন রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ উদ্বোধন

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

উলিপুরে গভীর রাতে জুয়ার আসরে পুলিশের অভিযান, নগদ টাকাসহ আটক ৪

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

চাটখিলে সাংবাদিকের ওপর হামলা: মসজিদের টাকা চুরি চক্রের সদস্য মোতাকে কারাগারে প্রেরণ

ফতুল্লায় ২০০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

উলিপুরে আনসার-ভিডিপি সদস্যদের শেয়ার প্রোফাইল ভ্যালিডেশন ক্যাম্প অনুষ্ঠিত

পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার

পত্নীতলায় নজিপুর বালিকা বিদ্যালয়ে বৃক্ষের চারা বিতরণ

রাসেল হত্যা মামলায় শামীম ওসমানসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থা নির্বাচনে ৫৩৮ ভোট পেয়ে বিজয়ী রায়হান মজুমদার

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

দুর্গা পাশায় মেম্বার প্রার্থী বশির গাজীর পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়

ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে রিয়াদ চৌধুরীর সাক্ষাৎ

দাবায় ঢাকা উপঅঞ্চলে রানারআপ নারায়ণগঞ্জের নুসরাত হাসান নাবা

ভারত ম্যাচের আগে বাংলাদেশের বিশ্বাস, ‘কোনো কিছুই অসম্ভব নয়’

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে সাবদি ট্রার্ফ জোনের র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ

ফ্রান্সকে হারিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

বিশ্বকাপের সবুজ গালিচায় নারায়ণগঞ্জের ছোট্ট আয়ানের পদচিহ্ন

কুনহা-ভিনির দাপটে হাইতিকে হারাল ব্রাজিল

হেক্সা জয়ে গ্রুপ থেকে ফাইনাল পর্যন্ত যেমন হতে পারে ব্রাজিলের রোডম্যাপ

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই