শিরোনাম
আন্তর্জাতিক জব পোর্টাল—রিকুইটো সেনবাগে উৎসবমুখর পরিবেশে ‘মেধা উৎসব ২০২৬’ অনুষ্ঠিত বাকেরগঞ্জে সুমন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন চন্দনাইশ হাছানদন্ডীতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু পালানো সরকারের ফিরে আসার নজির নেই ; শেরপুরে মন্ত্রী মিল্লাত বায়তুল নূর জামে মসজিদের উন্নয়নে ৫০ হাজার টাকা সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু কুমিল্লায় জাগুর ঝুলিতে আজিমুশশান নূরানী মাহফিল অনুষ্ঠিত নবাব ফয়জুন্নেছা কলেজ ও ওয়াকফ সম্পদ সংরক্ষণের দাবীতে মানববন্ধন অষ্টগ্রামে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল ডাক্তার শূন্য দেখার কেউ নেই অভিযোগ এলাকাবাসী গঙ্গাচড়ায় তিস্তায় আকস্মিক ভাঙন,পরিদর্শনে উপজেলা বিএনপির নেতারা
সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬
সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬

সেন্ট ভিনসেন্টে ‘আহত টাইগারদের’ ইতিহাস

আলোকিত প্যাভিলিয়ন ডেস্ক
প্রকাশিত:বুধবার ১৮ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:বুধবার ১৮ ডিসেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

আহত বাঘ ক্ষেপে গেলে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, সেটি যেন হাড়ে হাড়ে টের পেলো ওয়েস্ট ইন্ডিজ। সেন্ট কিটসে নিজেদের সবচেয়ে পছন্দের ফরম্যাট ওয়ানডেতে ধবল ধোলাই হতে হয়েছে সফরকারীদের। সেই গ্লানি নিয়েই সেন্ট ভিনসেন্টে পা দেয় ‘আহত’ টাইগাররা। ওয়ানডে সিরিজ হারের রাগ-ক্ষোভ সব কিছুই যেন টি-টোয়েন্টি সিরিজে উগড়ে দিয়েছেন তারা। তাতে এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ। ২৭ রানের এই জয়ে কেবল সিরিজই নিশ্চিত হয়নি, বাংলাদেশ গড়েছে ইতিহাসও। ক্যারিবীয়দের আঙিনায় প্রথমবারে মতো টি-টোয়েন্টি সিরিজ জিতেছে।  তাতে করে পঞ্চমবারের মতো বিদেশের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ জিতলো বাংলাদেশ।


বুধবার অর্নোস ভেলে স্টেডিয়ামে আগের ম্যাচের মতো এই ম্যাচেও টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় বাংলাদেশ। আগের ম্যাচের মতো এই ম্যাচেও টপ অর্ডার ব্যর্থ হয়েছে। তবু প্রথম ম্যাচে টপ অর্ডার ব্যাটার সৌম্য সরকার কিছু রান করে দলের স্কোরবোর্ড সমৃদ্ধ করেছিলেন। কিন্তু আজ সময় নিয়ে ব্যাটিং করে ১১ রান তুলে কাটা পড়েন তিনি। এরপর মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক কিছুটা রান করেছেন। তবে আসল কাজটা করেছেন শামীম হোসেন পাটোয়ারি। এক বছর পর টি-টোয়েন্টি দলে ফেরা শামীম প্রথম ম্যাচে ২৭ রানের ইমপ্যাক্টফুল ইনিংস খেলেছিলেন। আজকেও যেন সেটারই ফটোকপি হলো। ১৭ বলে ৩৫ রানের ইনিংস খেলে দলের স্কোরকে ১২৯ রানে নেওয়ার পুরো কৃতিত্ব তারই।


আগের ম্যাচে ম্যাচসেরা হতে পারেননি শামীম। তবে আগের ম্যাচের মতো আজ বোলাররা দারুণ বল করলেও তার কাছ থেকে ম্যাচসেরার পুরস্কারটি কেড়ে নিতে পারেননি। ১৭ বলে ৩৫ রানের ইমপ্যাক্টফুল ইনিংসে ম্যাচ সেরা হয়েছেন শামীম। পুরস্কার হাতে নিয়ে ড্রেসিংরুমেও ঢোকেননি। ফোন বের করে স্ত্রীকেই সবার আগে কল দিয়েছেন। নিজের খুশিটা ছড়িয়ে দেন প্রিয় মানুষটার মাঝেও। এক বছর পর জাতীয় দলে ফিরে পর পর দুই ম্যাচে এমন ইনিংস খেলা শামীমের কাছে বিশেষ কিছুই। যদিও বাংলাদেশকে প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সিরিজি জেতানোর পরও পা মাটিতেই রাখছেন শামীম। খুব বেশি উচ্ছ্বসিত নন। 


কিংসটাউনের আর্নোস ভেলে বাংলাদেশের জন্য এমনিতেই পয়মন্ত। এই মাঠে এর আগে তিনটি টি-টোয়েন্টি খেলেছিল বাংলাদেশ। নেপাল ও নেদারল্যান্ডসের বিপক্ষে জিতলেও হেরে যায় আফগানিস্তানের কাছে। জয়ের রেকর্ডে ২-১ ব্যবধানে এগিয়ে থেকেই ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজ খেলতে নামে তারা। ক্যারিবীয়দের বিপক্ষে টি-টোয়েন্টি খেলতে নেমে টানা দুই ম্যাচ জিতে ব্যবধানটা এখন দাঁড়িয়েছে ৪-১। আগামী ১৯ তারিখে সিরিজের শেষ ম্যাচটি জিতলে স্বাগতিকদের হোয়াইটওয়াশের পাশাপাশি ব্যবধানটাও বাড়ানো সম্ভব হবে। 


ক্যারিবীয়দের বিপক্ষে এটি দ্বিতীয় টি-টোয়েন্টি সিরিজ জয়। এর আগে যুক্তরাষ্ট্রের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল। যদিও সেটি ক্যারিবীয়দের মাটিতে ছিল না। ফলে এবারের সিরিজ জয়টিই মূলত ওয়েস্ট ইন্ডিজের মাটিতে প্রথম। 


ব্যাটে-বলে-ফিল্ডিংয়ে দলের সম্মিলিত প্রচেষ্টা ছিল। প্রতিটি ক্রিকেটার কোন না কোন ভাবে প্রভাব ফেলেছেন। অধিনায়ক লিটন দাস ফর্মে নেই। আগের ম্যাচে শূন্য রান করা লিটন আজকে করেছেন ৩ রান। ব্যাট হাতে ব্যর্থ হলেও অধিনায়ক হিসেবে নিজের কাজটা ঠিকঠাকমতো করতে পেরেছেন তিনি। অধিনায়ক হিসেব প্রতিটি ম্যাচেই নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন। প্রতিটি বলেই ছিলেন সরব। পারফরম্যান্স দিয়ে শামীম-তাসকিন-মেহেদী-রিশাদ-তানজিম সাকিবরা ম্যাচে প্রভাব যেমন রেখেছেন, তেমন নেতৃত্ব দিয়ে লিটনের প্রভাব ছিল অনেক।


লিটনের ফর্ম নিয়ে অবশ্য দুশ্চিন্তার কারণ আছে। টিম ম্যানেজমেন্টও বিষয়টি নিয়ে ভাবতে বাধ্য হচ্ছে। ব্যাটিং কোচ সালাউদ্দিনও লিটনের ব্যাটিং নিয়ে কাজ করছেন। তবে লিটনকে নিয়ে দারুণ আশাবাদী তিনি। তার বিশ্বাস দ্রুতই রানে ফিরবেন বাংলাদেশের অধিনায়ক। শেষ টি-টোয়েন্টিতে লিটন রান করলে সেটি হবে এই সিরিজের সবচেয়ে বড় প্রাপ্তি। এখন সেই অপেক্ষাতে গোটা দেশ!


আরও খবর




আন্তর্জাতিক জব পোর্টাল—রিকুইটো

সেনবাগে উৎসবমুখর পরিবেশে ‘মেধা উৎসব ২০২৬’ অনুষ্ঠিত

বাকেরগঞ্জে সুমন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

চন্দনাইশ হাছানদন্ডীতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু

পালানো সরকারের ফিরে আসার নজির নেই ; শেরপুরে মন্ত্রী মিল্লাত

১৪ মাস পর উদ্ধার নিখোঁজ শিশু, যুবকের বিরুদ্ধে অপহরণের অভিযোগ

রাণীনগরে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত

রাঙ্গাবালীতে ৪৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

হালুয়াঘাটে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের বাইসাইকেল, নারীদের সেলাই মেশিন ও দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

বায়তুল নূর জামে মসজিদের উন্নয়নে ৫০ হাজার টাকা সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

কুমিল্লায় জাগুর ঝুলিতে আজিমুশশান নূরানী মাহফিল অনুষ্ঠিত

রাজবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ কর্মসূচি অনুষ্ঠিত

অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না- সাতক্ষীরায় আইনমন্ত্রী

বোদায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ২০২৬

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত


এই সম্পর্কিত আরও খবর

ভারত ম্যাচের আগে বাংলাদেশের বিশ্বাস, ‘কোনো কিছুই অসম্ভব নয়’

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে সাবদি ট্রার্ফ জোনের র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ

ফ্রান্সকে হারিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

বিশ্বকাপের সবুজ গালিচায় নারায়ণগঞ্জের ছোট্ট আয়ানের পদচিহ্ন

কুনহা-ভিনির দাপটে হাইতিকে হারাল ব্রাজিল

হেক্সা জয়ে গ্রুপ থেকে ফাইনাল পর্যন্ত যেমন হতে পারে ব্রাজিলের রোডম্যাপ

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

হিসাব চুকানোর ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ, লক্ষ্য হ্যাটট্রিক শিরোপা

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

কাল মিশরের মুখোমুখি হচ্ছে ব্রাজিল