শিরোনাম
বাঙ্গরায় এলাকাবাসীর সহায়তায় ইয়াবাসহ একজন গ্রেপ্তার মুরাদনগরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার পত্নীতলায় দুই দিনে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯ ডিজিটাল প্রতারণার তথ্য ও প্রবণতা তুলে ধরতে চালু হলো ‘বাংলাদেশ ডিজিটাল প্রতারণা মানচিত্র’ রাজশাহীতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা আইএইচটিতে ‘অনৈতিক সম্পর্কের’ গুঞ্জন, শিক্ষক-শিক্ষার্থীর দাবি—উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার সামাজিক ও মানবিক কাজে ব্যস্ত সময় পার করছেন ছাত্রদলের আহ্বায়ক ও মেয়র পদপ্রার্থী আরিফুল ইসলাম রোমান বান্দরবান সদর উপজেলা পিআইও মিল্টন দস্তিদার দুদকের মামলায় কারাগারে
শনিবার ১২ সেপ্টেম্বর ২০২৬
শনিবার ১২ সেপ্টেম্বর ২০২৬

স্বপ্নের রেকর্ডের সামনে আর্জেন্টিনা

আলোকিত প্যাভিলিয়ন ডেস্ক
প্রকাশিত:শুক্রবার ১২ জুলাই ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ১২ জুলাই ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

ফুটবলের ১২০ গজ হাজারও রেকর্ডের জন্ম দিয়েছে। তবে এমন কিছু রেকর্ডও আছে, যেখানে জায়গা হয়নি কোনো কিংবদন্তির নাম। ফুটবল ইতিহাসে বিশ্বসেরা দলগুলো যে রেকর্ড গড়তে ব্যর্থ, এবার সেই মাইলফলকের সামনেই দাঁড়িয়ে লিওনেল স্কালোনির তারুণ্যনির্ভর আর্জেন্টিনা।


কোপা আমেরিকার প্রথম সেমিফাইনালে কানাডাকে হারিয়ে ফাইনালের টিকিট পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দ্বিতীয় সেমিফাইনালে উরুগুয়েকে হারিয়ে মেসি-ডি মারিয়াদের সঙ্গী হয়েছে কলম্বিয়া। আগামী ১৫ জুলাই ভোর ৬টায় শিরোপার লড়াইয়ে মাঠে নামবে দুই দল।


এবারের ফাইনালে যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, তা বলার অপেক্ষা রাখে না। কারণ, ২৩ বছর পর কোপা আমেরিকার ফাইনালে ওঠা কলম্বিয়া টানা ২৮ ম্যাচ অপরাজিত রয়েছে। তাই তাদের বিপক্ষে জেতাটা সহজ হবে না আর্জেন্টিনার। অন্যদিকে, শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশন মেসিদের।



ঘরের মাঠ মায়ামিতেই মেগা ফাইনাল খেলবেন লিওনেল মেসি; যা ইন্টার মায়ামির সমর্থকদের জন্য বেশ আনন্দের বিষয়। কারণ, প্রিয় তারকা যে আরও একটি শিরোপা জয়ের অপেক্ষায়। তবে প্রতিপক্ষ কলম্বিয়া বলেই কিছুটা দুশ্চিন্তা তো থেকেই যাচ্ছে আলবিসেলেস্তদের।



এর আগে একবারই দুই দলের দেখা হয়েছিল কোপা আমেরিকার ফাইনালে। ১৯৯১ সালের সেই ফাইনালে ২-১ গোলে জয় নিয়ে ফেরে আর্জেন্টিনা। এবার সেই হারের প্রতিশোধ নিতে চাইবে কলম্বিয়া।


ফাইনাল বাদ দিলেও পরিসংখ্যানের দিক থেকে এগিয়ে আলবিসেস্তেরা। ১৮ বারের দেখায় সর্বোচ্চ ৭টিতে জয় পেয়েছে আর্জেন্টিনা। আর ৪ জয় কলম্বিয়ার। বাকি ৭টি ম্যাচ ড্র হয়েছে।


দক্ষিণ আমেরিকার কোনো দেশের টানা তিন শিরোপা জয়ের রেকর্ড নেই। কোনো দলই দুবার মহাদেশীয় এবং একবার বিশ্বকাপের শিরোপা উল্লাস করতে পারেননি। এমনকি ইউরোপে প্রজন্ম বা সর্বকালের সেরা দলগুলোরও এই কীর্তি নেই। তবে এই কীর্তি আছে স্পেনের। ২০০৮ ইউরো, ২০১০ বিশ্বকাপ এবং ২০১২ ইউরোতে টানা শিরোপা জিতেছিল স্প্যানিশরা।


এবার লিওনেল মেসির দলের সামনে সেই সুযোগ। ২০২১ কোপা আমেরিকা এবং ২০২২ বিশ্বকাপের পর আরও একটি শিরোপা উৎসবের দ্বারপ্রান্তে আর্জেন্টিনা। ট্রেবল জয়ের স্বপ্ন বাস্তবায়নে আর একটি জয়ই লাগবে মেসিদের। আগামী ১৫ জুলাই ফাইনালে জিতলেই বিরল সেই রেকর্ডে নাম লেখাবে আকাশি-নীল শিবির।


ফুটবলে ২০০৮ সাল থেকেই স্প্যানিশ রাজত্ব শুরু হয়। সেবার স্প্যানিশদের কোচ ছিলেন লুইস আরাগোনেস। ২০০৮-এ এসে ভিন্ন ধাঁচে দলকে খেলালেন অ্যাটলেটিকো মাদ্রিদের কিংবদন্তি এই কোচ। খেলোয়াড়দের পছন্দের ট্যাকটিক্সে টিকিটাকা ফুটবল-এর জন্ম দেন তিনি। যা ফুটবল বিশ্ব আগে কখনই দেখেনি। আর চোখ ধাঁধানো ফুটবল নৈপুণ্যে ৪৪ বছর পর বড় শিরোপা উল্লাসে মেতেছিল স্প্যানিশরা।


এরপর রিয়াল মাদ্রিদের কিংবদন্তি ভিসেন্তে দেল বস্ক যুগ। ২০১০ বিশ্ব আসর দলকে সর্বকালের সেরাদের কাতারে পৌঁছে দেন তিনি। বিশ্বমঞ্চে শিরোপার পর ২০১২ ইউরোও জয় করলেন অভিজ্ঞ এই কোচ। কোনো স্ট্রাইকার ছাড়াই ৬ মিডফিল্ডার নিয়েই শিরোপা জয়ের ভেলকি দেখালেন তিনি। এরপর ২০১৪ সালে এসে ভেঙে যায় দলটি।


অন্যদিকে মারাকানায় ফাইনালে হারের পর জন্ম নেয় এক ঝাঁক কিশোরের আর্জেন্টিনা। ২০১৮ সালে দলটির দায়িত্ব নেন লিওনেল স্কালোনি। তারুণ্যনির্ভর এক দল গড়েন তিনি। যে দল মেসিকে কেন্দ্র করে নয়, বরং মেসির জন্য সবটা উজাড় করে দেয়। এমিলিয়ানো মার্টিনেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার কিংবা হুলিয়ান আলভারেজদের স্বপ্নের মঞ্চের দিকে এগোতে থাকে দলটি। এভাবে শুরু আর্জেন্টিনার উত্থানের।


২০২১ কোপায় মারাকানায় ব্রাজিলকে হারানো কিংবা ২০২২ বিশ্বমঞ্চে ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছরের আক্ষেপ ঘুচানো; সবই করে দেখিয়েছে তারুণনির্ভর দলটি। এবার বিরল রেকর্ডে নাম লেখানোর পালা।


আরও খবর




বিএনপির বিশাল জনসভায় জনগণের আস্থার মর্যাদা রক্ষা ও বাস্তবমুখী উন্নয়নের প্রত্যয় আখতারুজ্জামান বাচ্চু এমপি

বাঙ্গরায় এলাকাবাসীর সহায়তায় ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুরাদনগরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

পূর্ব সুন্দরবনে ট্রলারসহ ৪ বস্তা হরিণ ধরার মালা ফাঁদ জব্দ করেছেন বনরক্ষীরা

বাঁশখালীতে বাড়িতে চুরির অভিযোগ, নগদ টাকা-স্বর্ণালংকারসহ ক্ষতি ১০ লাখের বেশি

ধর্মপাশায় পাইকুরাটি ইউনিয়ন বিএনপির দ্বী- বার্ষিক সম্মেলনে সভাপতি মোহাম্মাদ আলী, সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন জিয়া

রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার

রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার

শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য

পত্নীতলায় দুই দিনে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯

১নং মাওনা ইউনিয়নকে একটি আধুনিক মাদকমুক্ত ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে চান মাসুদ্ রানা

চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙ্গাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ

ডিজিটাল প্রতারণার তথ্য ও প্রবণতা তুলে ধরতে চালু হলো ‘বাংলাদেশ ডিজিটাল প্রতারণা মানচিত্র’

শ্বশান ব্রিজের কাছে বিশাল গর্ত: যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা

রাজশাহীতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

বিএনপি'র সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

রাজারহাটে ঘড়িয়ালডাঙ্গা জমিদারবাড়ি কালের গর্ভে হারিয়ে যাওয়া এক শেকড়


এই সম্পর্কিত আরও খবর

ভারত ম্যাচের আগে বাংলাদেশের বিশ্বাস, ‘কোনো কিছুই অসম্ভব নয়’

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে সাবদি ট্রার্ফ জোনের র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ

ফ্রান্সকে হারিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

বিশ্বকাপের সবুজ গালিচায় নারায়ণগঞ্জের ছোট্ট আয়ানের পদচিহ্ন

কুনহা-ভিনির দাপটে হাইতিকে হারাল ব্রাজিল

হেক্সা জয়ে গ্রুপ থেকে ফাইনাল পর্যন্ত যেমন হতে পারে ব্রাজিলের রোডম্যাপ

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

হিসাব চুকানোর ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ, লক্ষ্য হ্যাটট্রিক শিরোপা

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

কাল মিশরের মুখোমুখি হচ্ছে ব্রাজিল