শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ,দুইতীরে লাখো দর্শনার্থীর ভিড় চন্দনাইশ হাশিমপুর বৌদ্ধ বিহারে ডাকাতি লালমোহনে ৫ কোটি টাকার সাইক্লোন শেল্টার উদ্বোধন করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ লালমোহনে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত লন্ডনের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে সফলভাবে ডিগ্রি অর্জন করলেন কুমিল্লার খাদিজা সরকার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে,বাড়ির আঙিনায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে - স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জে ১৮৪ বোতল স্কাফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নাঙ্গলকোটের কাশিপুর নেছারীয়া বালিকা দাখিল মাদরাসায় অভিভাবক সমাবেশ শেখ হাসিনার মধ্যে থাকত গুমের সঙ্গে সম্পৃক্ত থাকার হিংস্র মনোভাব - মেজর হাফিজ শেখ হাসিনার মধ্যে থাকত গুমের সঙ্গে সম্পৃক্ত থাকার হিংস্র মনোভাব - মেজর হাফিজ
রবিবার ১৩ সেপ্টেম্বর ২০২৬
রবিবার ১৩ সেপ্টেম্বর ২০২৬

‘ভাগ্যিস এমিলিয়ানো আর্জেন্টিনার হয়ে খেলেন’

আলোকিত প্যাভিলিয়ন ডেস্ক
প্রকাশিত:শুক্রবার ০৫ জুলাই ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ০৫ জুলাই ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

হিউস্টকের এনআরজি স্টেডিয়ামে জড়ো হওয়া আর্জেন্টাইন ভক্তদের অপেক্ষা ছিল বাড়ি ফেরার। ৯০ মিনিটের খেলা শেষ। ১-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা। লিসান্দ্রো মার্টিনেজের ৩৫ মিনিটের গোলটাই ম্যাচের ফলাফল নির্ধারণী হতে পারত। সবাই যখন ম্যাচ শেষের অপেক্ষায় তখনই স্কোরশিটে পরিবর্তন। কেভিন রড্রিগেজের ৯১ মিনিটের গোলে ইকুয়েডর ফেরে ম্যাচে। 


কোপা আমেরিকার নিয়ম মেনে ম্যাচ চলে গেল সরাসরি পেনাল্টি শ্যুটআউটে। এরপরের গল্পটা সবার চেনা হয়ে গেছে এতিদিনে। ডি-বক্সের ওই ঘরটায় স্ট্রাইকাররা যেন ফ্রাঙ্কেনস্টাইনের দানবের সামনে থাকা এক শিকার। আর এমিলিয়ানো সেই দানব। এমিলিয়ানো মার্টিনেজকে ছোট্ট ওই ডিবক্সের একক রাজা বললেও কম হয়ে যায়। সার্জিও গায়কোচিয়ার ৯০ এর বিশ্বকাপের গল্প শুনে বড় হওয়া প্রজন্ম দেখে, পেনাল্টিতে কীভাবে একজন রাজা হতে পারেন।  


ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে লিওনেল মেসি প্রথমেই এসে প্যানেনকা শট মিস করেন। ক্রসবারে লেগে বল চলে যায় বাইরে। তবু এমিলিয়ানো নির্ভার। মেসিকে ইশারা করে জানান দেন তিনি আছেন। এরপরের দৃশ্যটা খুব চেনা। এমি পেনাল্টি ঠেকান। হয়ে যান বীর। শুন্যে লাফিয়ে মুষ্ঠিবদ্ধ হাত ছোঁড়া কিংবা গোলবারের সামনে দাঁড়িয়ে অভিনব নাচ। এসব দৃশ্য খুব চেনা এখন। 


ইকুয়েডরের আনহেল মেনা আর অ্যালান মিন্দার শট অনায়াসে ঠেকিয়ে দেন এমি। এরপর উদযাপনটাও হয় বুনো। আর্জেন্টিনা গোল করল পরের চার শটেই। ইকুয়েডরকে সেখানেই হারাল আলবিসেলেস্তেরা। ৪-২ ব্যবধানে টাইব্রেকারে জিতে আর্জেন্টিনা চলে যায় সেমিফাইনালে। যেখানে নায়ক হন একজনই। গোলবারের নিচে থাকা এমিলিয়ানো মার্টিনেজ।  


ম্যাচের শেষে দলের গোলরক্ষক এমি মার্টিনেজের ওপর আস্থার কথা অকপটে স্বীকার করে নেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি, ‘পেনাল্টি শ্যুটআউটে দলের সবাই অন্ধভাবে গোলরক্ষকের ওপর বিশ্বাস করেছিল আর এটাই স্বাভাবিক। যদিও লিও (মেসি) মিস করেছিল, তারপরেও পুরো দল জানতো, ভাল কিছু হতে যাচ্ছে।’ 


 

এরপরেই নিজের গোলরক্ষককে নিয়ে ভিন্ন এক মন্তব্য করলেন স্কালোনি। বোঝালেন কেন এমিই সবার চেয়ে আলাদা, ‘আমি গোলকিপিং কোচ নই। কিন্তু যখন তারা গোল সেইভ করে তারা বিপক্ষ দলের ওপর আধিপত্য দেখায়, খেলা থেকে ছিটকে দেয়। আর সে (এমি মার্টিনেজ) গোল বাঁচায়। এমনভাবে গোল ঠেকায়, যেন সে মাঠকেই আওয়াজ করতে বাধ্য করে। এটা ভাল দিক, সে আর্জেন্টিনার হয়ে খেলে। 


এমি মার্টিনেজের চরিত্রটাই এমন। যার সামনে অরেলিন চুয়ামেনি আর কিংসলে কোম্যানের মতো বিগ ম্যাচের খেলোয়াড়রাও স্নায়ুচাপে ভুগতে বাধ্য হন। ফিফা বাধ্য হয় পেনাল্টির আগে গোলরক্ষকের আচরণের নিয়ম বদল করতে। স্ট্রাইকারদের সামনে নার্ভাস করার উপায় বন্ধ করে দেয়া হয়। 



কিন্তু তাতে কি এমিলিয়ানোকে ঠেকিয়ে রাখা যায়? পেনাল্টি ঠেকিয়ে শুন্যে লাফিয়ে কিংবা কোমর দোলানো নাচে প্রতিপক্ষকে তিনি করেন আরও বেশি বিভ্রান্ত। 


পরিসংখ্যানের পাতা থেকেই কিছু তথ্য দেখে নেয়া যাক। আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত চারবার টাইব্রেকার শুটআউটে দাঁড়িয়েছেন মার্টিনেজ। জিতেছেন এর সবকটিতেই। মোট ১৮টি শট হয়েছে তার বিরুদ্ধে, ৯টিতেই প্রতিপক্ষ গোল করতে পারেনি। একটি ছিল পোস্টের বাইরে, বাকি আটটি মার্টিনেজ ফিরিয়ে দিয়েছেন। 


সবচেয়ে বড় কথা এমিলিয়ানোর নিবেদন। যিনি কথা রাখতে জানেন। নিজের ক্লাব অ্যাস্টন ভিলাকে কথা দিয়ে তুলে নেন চ্যাম্পিয়ন্স লিগে। মেসির জন্য যুদ্ধে যাওয়ার অঙ্গীকার করে ছিনিয়ে আনেন কোপা আমেরিকা কিংবা বিশ্বকাপের মত প্রেস্টিজিয়াস ট্রফি। ব্রাজিলে যেদিন পুলিশ লাঠিচার্জ করেছিল আর্জেন্টিনার সমর্থকদের ওপর, সেদিন এমি মার্টিনেজ এগিয়ে যান পুলিশের লাঠি থামাতে। সেদিন বুঝিয়েছিলেন গোল না, দরকার পড়লে সমর্থকদেরও তিনি বাঁচাতে জানেন। 


ম্যাচ জয়ের পর আবেগী কণ্ঠে শোনালেন সমর্থকদের প্রতি দায়বদ্ধতার কথা, ‘ চেষ্টা করি সব সময়ই ভালো অবস্থানে থাকতে। আমার দেশের এটা প্রাপ্য। মানুষ টাকা খরচ করে আমাদের খেলা দেখতে চায়। আমি তো মানুষের কণ্ঠের আবেগ মিস করি, তাদের উল্লাস মিস করি। এসব নিয়ে আমি গর্বিত। একজন গোলকিপার হিসেবে ও ব্যক্তি হিসেবে আমি আরও উন্নতি করতে চাই।’ 


এমিলিয়ানো ক্ষ্যাপাটে, এমিলিয়ানো বুনো। বিশ্বকাপ কিংবা কোপা আমেরিকার ম্যাচ শেষে ভেঙে পড়েন কান্নায়। আবেগটাও তার মাঝে পুরোদমে বিরাজ করে। সব দেখেশুনে হয়ত আর্জেন্টিনার ভক্তরাও বলে বসেন, ভাগ্যিস এমিলিয়ানো আর্জেন্টিনার হয়ে খেলেন।


আরও খবর




ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ,দুইতীরে লাখো দর্শনার্থীর ভিড়

ঢাকাস্থ ধর্মপাশা-মধ্যনগর উন্নয়ন ফোরামের নতুন কমিটি

বিএনপির সরকার জনগণের সরকার: পানি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাধারণ সভা অনুষ্ঠিত

মাধ্যমিক শিক্ষার অস্থিরতা: সংকট কোন জায়গায়?

আগুনে সর্বস্ব হারালেন বিধবা রেখা বেগম

ময়মনসিংহে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ডেঙ্গুমুক্ত তারাগঞ্জ গড়তে মাঠে উপজেলা প্রশাসন

ঘাটাইল প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি

ঢাকা-কুমিল্লা সরাসরি রেললাইন নির্মাণ বাজেটে অনুমোদন হয়েছে - মনিরুল হক চৌধুরী এমপি

মনপুরার উন্নয়নে আশ্বাস নয়, কাজের মাধ্যমে বাস্তবায়ন চান এমপি নয়ন

কুমারী পরিচয়ে একাদিক বিয়ে, কয়েক যুবককে নিঃস্ব করছে সাথী

সরকারের জনকল্যাণমুখী কাজের প্রচারণা ও আলোকিত গফরগাঁও গড়ার লক্ষ্যে মতবিনিময়

রাণীনগরে শুরু হয়েছে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

বোদা উপজেলার মাড়েয়া বাজার বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে সভাপতি রিপন ও সম্পাদক বাবু

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

বিএনপি'র সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

রাজারহাটে ঘড়িয়ালডাঙ্গা জমিদারবাড়ি কালের গর্ভে হারিয়ে যাওয়া এক শেকড়


এই সম্পর্কিত আরও খবর

ভারত ম্যাচের আগে বাংলাদেশের বিশ্বাস, ‘কোনো কিছুই অসম্ভব নয়’

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে সাবদি ট্রার্ফ জোনের র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ

ফ্রান্সকে হারিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

বিশ্বকাপের সবুজ গালিচায় নারায়ণগঞ্জের ছোট্ট আয়ানের পদচিহ্ন

কুনহা-ভিনির দাপটে হাইতিকে হারাল ব্রাজিল

হেক্সা জয়ে গ্রুপ থেকে ফাইনাল পর্যন্ত যেমন হতে পারে ব্রাজিলের রোডম্যাপ

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

হিসাব চুকানোর ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ, লক্ষ্য হ্যাটট্রিক শিরোপা

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

কাল মিশরের মুখোমুখি হচ্ছে ব্রাজিল