শিরোনাম
চাটখিলে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু প্রেমের বিয়ে,সাত মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু আবদুল্লাহপুরে মোঃ শফিক নামে এক যুবক খুন গঙ্গাচড়ায় স্কুল মাঠে মাদক সেবনে বাধা দেওয়ায় পরিচালকের ভাইকে কুপিয়ে আহতের অভিযোগ লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস,এ যেন এক টুকরো বাংলাদেশ বাছাইকৃত অগ্রসর কর্মী বৈঠক ২০২৬ অনুষ্ঠিত চন্দনাইশে প্রবীণ সাংবাদিক মাও. মোজাহেরুল কাদের ফারুকীর মমতাময়ী "মা" মোহছেনা খাতুন'র ইন্তেকাল রুকু থেকেই না ফেরার দেশে’,মুরাদনগরে মসজিদে মুসল্লির মৃত্যু মুরাদনগরে চুন কারখানায় অবৈধ গ্যাস সংযোগ,১ কোটি ৬১ লাখ টাকার ক্ষতি: গ্রেপ্তার ২ শেরপুরে দরিদ্র অটোরিকশা চালক আশরাফুল হত্যার আসামিরা এখনও ধরাছোঁয়ার বাইরে ; আতঙ্কে বাদীপক্ষ
শুক্রবার ১৯ জুন ২০২৬
শুক্রবার ১৯ জুন ২০২৬

গতি ফিরছে অর্থনীতিতে

আলোকিত বাণিজ্য ডেস্ক
প্রকাশিত:সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

চলতি ২০২৪-২৫ অর্থবছর শুরু হয় এক অনিশ্চয়তার মধ্য দিয়ে। জুলাইজুড়ে রাজনৈতিক অস্থিরতার পর ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। পতন হয় শেখ হাসিনা সরকারের। এরপর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্র্বতী সরকার দায়িত্ব গ্রহণ করে। উদ্ভূত পরিস্থিতিতে দেশের অর্থনীতি ছিল স্থবির। দায়িত্ব নিয়েই দেশের আর্থিক খাতে বড় সংস্কারে হাত দেয় অন্তর্র্বতী সরকার।


অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ঘোষণা দেন, দেশের অর্থনীতির স্থবিরতা কাটিয়ে গতিশীল করাই মূল চ্যালেঞ্জ। এরপর একে একে কেন্দ্রীয় ব্যাংক, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, বেসরকারি ব্যাংক, বীমা, পুঁজিবাজার ও জাতীয় রাজস্ব বোর্ডে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। এতে আর্থিক খাতে বড় ধরনের আস্থা তৈরি হয়। ইতোমধ্যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধির সঙ্গে বেড়েছে ডলার সরবরাহ। গত ২১ দিনে এসেছে ১৬৩ কোটি ডলারের রেমিট্যান্স। রপ্তানি আয়েও নতুন আশা দেখা দেয়। কর্মচাঞ্চল্য ফিরে আর্থিক খাতে। খুলে যায় পোশাক কারখানা। এতে ব্যবসা-বাণিজ্যে আস্থার সংকট কাটতে শুরু করে। ব্যাংক খাতে সংস্কার হওয়ায় নতুন বিনিয়োগের কথা ভাবছেন বিনিয়োগকারীরা। একই সঙ্গে উন্নয়ন সহযোগী সংস্থাগুলো থেকে মিলছে ইতিবাচক সাড়া।


রাষ্ট্রায়ত্ত একমাত্র বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ আমাদের সময়কে বলেন, ইতোমধ্যে অর্থনীতিতে গতি ফিরতে শুরু করেছে। আশা করি, আগামী এক মাসের মধ্যে ঘুরে দাঁড়াবে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে। ডলারের তেজ কিছুটা কমেছে। প্রধান উপদেষ্টা দায়িত্ব নেওয়ার পর বহির্বিশে^ ইতিবাচক সাড়া মিলছে। উন্নয়ন সহযোগীরাও সাড়া দিচ্ছেন।


বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, চলতি মাসের প্রথম ২১ দিনে দেশে ১৬৩ কোটি ডলারের বেশি রেমিট্যান্স এসেছে। এ সময়ে প্রতিদিন গড়ে সাত কোটি ৭৮ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। আগের মাসের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১৫০ কোটি ৩৬ লাখ ডলার। সে হিসাবে চলতি মাসে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে প্রায় ১৩ কোটি ডলার। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।


প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে দেশে এসেছে ১৬৩ কোটি ৪২ লাখ ৩০ হাজার ডলার রেমিট্যান্স। এ সময়ে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৮ কোটি সাত লাখ ৫০ হাজার মার্কিন ডলার। এ ছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ছয় কোটি ৯৮ লাখ ৩০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১০৭ কোটি ৯৬ লাখ ১০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪০ লাখ ৩০ হাজার ডলার রেমিট্যান্স।


এর আগে গত জুনে ২৫৩ কোটি ৮৬ লাখ ডলার রেমিট্যান্স আসার পর চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে প্রবাসী আয় এসেছিল প্রায় ১৯১ কোটি মার্কিন ডলার, যা গত ১০ মাসের মধ্যে সবচেয়ে কম। তবে অন্তর্র্বতী সরকার গঠনের পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। এর ধারাবাহিকতায় গত আগস্টে চলতি অর্থবছরে সর্বোচ্চ ২২২ কোটি ১৩ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স দেশে পাঠান প্রবাসীরা।


অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ছাত্র-জনতার আন্দোলন চলাকালে প্রবাসীরা রেমিট্যান্স পাঠানো কমিয়ে দেন। পরে অন্তর্র্বতী সরকার দায়িত্ব নেওয়ার পর রেমিট্যান্স প্রবাহ বাড়িয়ে দেন প্রবাসীরা। সংকট কাটিয়ে খোলা হয় সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান ও শিল্প-কারখানা। ফলে ধাক্কার পর আবার ঘুরে দাঁড়াতে শুরু করেছে দেশের সামষ্টিক অর্থনীতি। চলতি মৌসুমে কৃষি উৎপাদন ভালো হওয়ার প্রত্যাশা করা হচ্ছে। যদিও পার্শ্ববর্তী দেশ থেকে আসা উজান ঢলের কারণে দেশের কয়েকটি জেলার কৃষিতে ব্যাপক ক্ষতি হয়েছে। সরকার ও সর্বস্তরের জনগণের প্রচেষ্টায় আবার ঘুরে দাঁড়াতে শুরু করেছে বানভাসি মানুষ।


অন্যদিকে অন্তর্র্বতী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে বিশ্বব্যাংক, আইএমএফ, এডিবিসহ প্রায় সব উন্নয়ন সহযোগী সংস্থা বাংলাদেশে সহযোগিতা বাড়ানোর ঘোষণা দেয়। বিশ্বব্যাংক ও আইএমএফ ইতোমধ্যে সহায়তার হাত বাড়িয়েছে। ফলে দেশের অর্থনীতিতে নতুন আশার সঞ্চার হতে শুরু করেছে বলে মনে করেন বিশ্লেষকরা।


বিশ্বব্যাংক ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, ৫ আগস্টের আগের অবস্থা আর পরের অবস্থা পুরোটাই বিপরীত। এখন মানুষের মধ্যে আস্থা বাড়ছে। এ ছাড়া বহির্বিশ্বেও একটা ইতিবাচক সিগনালও যাচ্ছে। যা আমাদের ব্যবসা-বাণিজ্যকে ঘুরে দাঁড়াতে সাহায্য করছে।


জানা গেছে, বর্তমানে দেশের অর্থনীতির জন্য সবচেয়ে অস্বস্তিকর হচ্ছে উচ্চ মূল্যস্ফীতি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাবে, এক বছরের বেশি সময় ধরে মূল্যস্ফীতি ৯ শতাংশের ওপরে রয়েছে। এত দীর্ঘ সময় ধরে এমন মূল্যস্ফীতি আগে দেখা যায়নি। মূল্যস্ফীতির চাপ সবচেয়ে বেশি পড়ছে নিম্ন ও মধ্যবিত্তের ওপর। যদিও গত আগস্টে মূল্যস্ফীতির এই চাপ সামান্য কমে এসেছে বলে জানিয়েছি বিবিএস। সম্প্রতি প্রকাশিত বিশ্বব্যাংকের বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট প্রতিবেদনে বলা হয়েছে, চলতি অর্থবছরে গড় মূল্যস্ফীতি দাঁড়াবে ৯ দশমিক ৬ শতাংশ। সরকার এই মূল্যস্ফীতির চাপ কমিয়ে আনতে নিত্যপণ্য আমদানির ওপর থেকে শুল্ক প্রত্যাহার করেছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, জিনিসপত্রের দাম কমাতে হলে এ খাতের সিন্ডিকেট ভাঙতে হবে। একই সঙ্গে উৎপাদন খরচ কমাতে হবে।


যদিও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার সুদের হার বাড়িয়েছে। এখন ঋণের সুদের সর্বোচ্চ হার সাড়ে ১৩ শতাংশ করা হয়েছে। জুলাই মাসের পর থেকে ৯ শতাংশ থেকে সুদের হার বাড়ানো শুরু করে বাংলাদেশ ব্যাংক। সুদের হার বাড়িয়ে বাজারের অর্থের প্রবাহ কমাতে চায় সরকার। এতে মানুষের হাতে টাকা কম যাবে, ফলে চাহিদাও কমবেÑ এমন প্রত্যাশা কেন্দ্রীয় ব্যাংকের। এমন উদ্যোগে আগামীতে মূল্যস্ফীতি কমে আসবে বলে মনে করেন অর্থনীতিবিদ আবু আহমেদ।


আরও খবর




ধর্মপাশায় নবাগত আহবায়ক কমিটি জাতীয় নাগরিক পাটি (এনসিপি) পরিচিতি সভা ও আনন্দ শোভযাত্রা

মুরাদনগরে ড্রেজার বসিয়ে অবৈধভাবে কাটা হচ্ছে ফসলী জমির মাটি

সবুজ ক্যাম্পা্স গড়তে সাতক্ষীরা সদর হাসপাতাল চত্বরে নিজস্ব অর্থায়নে ২৮২টি গাছের চারা রোপণ

চাটখিলে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু

সাতক্ষীরায় পৃথক তিন স্থান থেকে তিনজনের মরদেহ উদ্ধার

প্রেমের বিয়ে,সাত মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

আবদুল্লাহপুরে মোঃ শফিক নামে এক যুবক খুন

গঙ্গাচড়ায় স্কুল মাঠে মাদক সেবনে বাধা দেওয়ায় পরিচালকের ভাইকে কুপিয়ে আহতের অভিযোগ

লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস,এ যেন এক টুকরো বাংলাদেশ

বাছাইকৃত অগ্রসর কর্মী বৈঠক ২০২৬ অনুষ্ঠিত

চন্দনাইশে প্রবীণ সাংবাদিক মাও. মোজাহেরুল কাদের ফারুকীর মমতাময়ী "মা" মোহছেনা খাতুন'র ইন্তেকাল

রুকু থেকেই না ফেরার দেশে’,মুরাদনগরে মসজিদে মুসল্লির মৃত্যু

মুরাদনগরে চুন কারখানায় অবৈধ গ্যাস সংযোগ,১ কোটি ৬১ লাখ টাকার ক্ষতি: গ্রেপ্তার ২

শেরপুরে দরিদ্র অটোরিকশা চালক আশরাফুল হত্যার আসামিরা এখনও ধরাছোঁয়ার বাইরে ; আতঙ্কে বাদীপক্ষ

রাজবাড়ীতে ২জন মাদক ব্যবসায়িক গ্রেপ্তার

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই


এই সম্পর্কিত আরও খবর

প্রযুক্তিগত আধুনিকায়নে আরও শক্তিশালী হবে বিএসটিআই: শিল্পমন্ত্রী

সামনের কঠিন পথ সম্পর্কে আমি সম্পূর্ণ সচেতন : বিএসইসি চেয়ারম্যান

জিডিপি-কর্মসংস্থানে বড় অবদান, তবুও নীতি সহায়তার অভাবে ধুঁকছে হালকা প্রকৌশল শিল্প

সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াতে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

অর্থনীতির কিছু সূচকে স্বস্তির আভাস মিললেও তা স্থায়ী নয় : সিপিডি

পোশাক রপ্তানিতে নতুন ধাক্কার শঙ্কা

দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী

আসছে বড় বাজেট

সবজির বাজারে স্বস্তি, ব্রয়লারের কেজি ১৫০ টাকা

ডিমের ডজনে বেড়েছে ৩০-৪০ টাকা, চাপে ক্রেতা