শিরোনাম
মিঠামইনে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যার বিচার দাবিতে সহধর্মিণী তাসলিমার সংবাদ সম্মেলন ও গণমিছিল গঙ্গাচড়া প্রেসক্লাবের সদস্য আসাদুজ্জামান পেলেন সেরা সংগঠক সম্মাননা পত্নীতলা থানা পরিদর্শন করলেন এসপি তারিকুল ইসলাম লালমোহনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় পত্নীতলায় দোয়া মাহফিল চাটখিলে পূর্ববিরোধের জেরে টাকা,স্বর্ণের চেইন ও দুই মোবাইল ছিনতাইয়ের অভিযোগ পত্নীতলায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাংবাদিকদের নিয়ে সংলাপ ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় রাজশাহী মহানগর মহিলা দলের দোয়া মাহফিল সিএনজিতে নারীকে নির্যাতন,সর্বস্ব লুট করে খালে ফেলে পালাল ছিনতাইকারীরা" মুরাদনগরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
রবিবার ২৫ অক্টোবর ২০২৬
রবিবার ২৫ অক্টোবর ২০২৬

জয়সওয়ালের সেঞ্চুরিতে ইংল্যান্ডকে চোখ রাঙাচ্ছে ভারত

প্রকাশিত:রবিবার ১৮ ফেব্রুয়ারী ২০২৪ | হালনাগাদ:রবিবার ১৮ ফেব্রুয়ারী ২০২৪ | অনলাইন সংস্করণ

Image



ইংল্যান্ডকে যেন তাদের ভাষাতেই (বাজবল) জবাবটা দিয়েছেন যশস্বী জয়সওয়াল। আগেরদিন ইংলিশ ওপেনার বেন ডাকেট ভারতীয় বোলারদের আক্রমণাত্মক ব্যাটিংয়ে খেলা একের পর এক শটে নাভিশ্বাস তুলেছিলেন। তা সত্ত্বেও ভারতের দেওয়া রানের চেয়ে অনেক পিছিয়ে ৩১৯ রানে অলআউট হয়ে যায় ইংলিশরা। দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে জয়সওয়াল চলতি সিরিজের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন। যাতে ভর করে বড় লিড নিয়েছে ভারত।


রাজকোটে চলমান তৃতীয় টেস্টে ভারত শুরু থেকেই দাপট দেখিয়ে আসছে। প্রথম ইনিংসে তারা লিড পায় ১২৬ রানের। তৃতীয় দিন শেষ হওয়ার আগে তারা দ্বিতীয় ইনিংসে সংগ্রহ করেছে ২ উইকেটে ১৯৬ রান। সবমিলিয়ে রোহিত শর্মাদের লিড বেড়ে ৩২২ রানে দাঁড়িয়েছে। এখনও হাতে যথেষ্ট সময় ও উইকেট থাকায়, বড় লক্ষ্য ছুড়ে দিয়ে টেস্ট সিরিজেও লিড নিতে চাইবে ভারত।


এদিন ইনিংসের শুরুতে ধীরগতিতে এগোচ্ছিলেন জয়সওয়াল। ফিফটি করতেই লাগে ৮০ বল। তবে তরুণ এই ওপেনার পরের পঞ্চাশ করলেন মাত্র ৪২ বলে। ধীরগতির ইনিংসটিতে স্ট্রাইক রোটেট করা শুরু করেন জেমস আন্ডারসনের ওভার দিয়ে। একই ওভারে তিনি ছক্কা ও জোড়া বাউন্ডারি হাঁকান। তার জয়সওয়ালের ব্যাটে তেজে পুড়তে হয় বাকি ইংলিশ বোলারদের।



এ নিয়ে ছোট্ট টেস্ট ক্যারিয়ারে তৃতীয় সেঞ্চুরি পেয়ে গেলেন জয়সওয়ার। তবে সেঞ্চুরি পূর্ণ করে তিনি বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। পিঠে টান লাগায় ১০৪ রানে ব্যাট করা অবস্থায় তিনি রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন। তার জায়গায় ব্যাট করতে নামেন রজত পাতিদার। কিন্তু ১০ বল খেলেও তিনি আউট হয়ে যান রানের খাতা খোলার আগেই। রেহান আহমেদের বলের গতি বুঝতে না পেরে তিনি ক্যাচ দিয়ে বসেন মিড উইকেটে। এর আগে প্রথম উইকেটে ভারত অধিনায়ক রোহিতকে ফেরান জো রুট। রোহিত ১৯ রান করেছেন। পাতিদার আউট হয়েছেন টম হার্টলির বলে।



জয়সওয়ালকে লম্বা সময় ভালো সঙ্গ দিয়েছেন ওয়ানডাউনে নামা শুভমান গিল। হাফসেঞ্চুরিয়ন গিলের সঙ্গে নাইট ওয়াচম্যান হিসেবে নেমেছেন কুলদীপ যাদব। ভারত এখনই ৩২২ রানে এগিয়ে রয়েছে। গিল অপরাজিত আছেন ৬৫ রানে।


এর আগে শুক্রবার রাতে রবিচন্দ্রন অশ্বিন হঠাৎ মায়ের অসুস্থতার কারণে টিম হোটেল ছেড়ে যান। তবে এক বোলার কমে গেলেও ভারতকে চাপে পড়তে দেননি জাসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদবরা। ইংলিশদের হয়ে আগেরদিন ঝোড়ো সেঞ্চুরি হাঁকানো বেন ডাকেটকে সেভাবে সঙ্গ দিতে পারেননি কেউই। তৃতীয় দিনের শুরুতে আজ বুমরাহকে রিভার্স সুইপ করতে গিয়ে ১৮ রানে আউট জো রুট। এরপর জনি বেয়ারস্টোও ফেরেন শূন্য রানে। চাপ বাড়তে থাকায় ডাকেটও বেশিক্ষণ সামলাতে পারেননি। ১৫১ বলের ইনিংসে ২৩টি চার ও দুই ছক্কায় ১৫৩ রান করেন ডাকেট।


ডাকেটের পর ইংলিশ অধিনায়ক বেন স্টোকস ছাড়া কেউই বলার মতো রান পাননি। ৪১ রান করে রবীন্দ্র জাদেজার বলে আউট হন স্টোকস। এর আগেরদিন ওলি পোপের ব্যাটে আসে ৩৯ রান। সবমিলিয়ে প্রথম ইনিংসে ভারতের ৪৪৫ রানের পর ইংল্যান্ড তুলতে পারে ৩১৯ রান। যেখানে বড় লক্ষ্য ছুড়ে দেওয়ার রসদ পেয়ে যায় স্বাগতিকরা।


ভারতের হয়ে প্রথম ইনিংসে সর্বোচ্চ ৪ উইকেট নেন মোহাম্মদ সিরাজ। এছাড়া বুমরাহ ও জাদেজা দুটি করে উইকেট শিকার করেন।


আরও খবর




মিঠামইনে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যার বিচার দাবিতে সহধর্মিণী তাসলিমার সংবাদ সম্মেলন ও গণমিছিল

গঙ্গাচড়া প্রেসক্লাবের সদস্য আসাদুজ্জামান পেলেন সেরা সংগঠক সম্মাননা

পত্নীতলা থানা পরিদর্শন করলেন এসপি তারিকুল ইসলাম

লালমোহনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় পত্নীতলায় দোয়া মাহফিল

বন্দরে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত গ্রেপ্তার

চাটখিলে পূর্ববিরোধের জেরে টাকা,স্বর্ণের চেইন ও দুই মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

পত্নীতলায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাংবাদিকদের নিয়ে সংলাপ

কায়েতপাড়ায় চেয়ারম্যান প্রার্থী গোলজারের পক্ষে​ জনস্রোত

ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় রাজশাহী মহানগর মহিলা দলের দোয়া মাহফিল

সিএনজিতে নারীকে নির্যাতন,সর্বস্ব লুট করে খালে ফেলে পালাল ছিনতাইকারীরা"

মুরাদনগরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

সেনবাগে শর্টসার্কিটের আগুনে ভস্মীভূত টিনশেড ঘর,ক্ষতি ১০ লাখ টাকা

রাজশাহীতে সরকারি রাস্তা দখল কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ গুরুতর আহত ৩

মধ্যনগরে মানুষের পারাপারে স্বস্তি, নিজ খরচে সেতু নির্মাণ ছাত্রদল নেতা মিনুর

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

ষড়যন্ত্র ও দুর্নীতির বিরুদ্ধে পাইথল ইউনিয়নবাসী সহ-সভাপতি ইসমত আলী

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

আমতলীতে চিমটি হাতে রাস্তায় ইউএনও,বর্জ্য অপসারণে ব্যতিক্রমী উদ্যোগ

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২


এই সম্পর্কিত আরও খবর

দুর্গা পাশায় মেম্বার প্রার্থী বশির গাজীর পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়

ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে রিয়াদ চৌধুরীর সাক্ষাৎ

দাবায় ঢাকা উপঅঞ্চলে রানারআপ নারায়ণগঞ্জের নুসরাত হাসান নাবা

ভারত ম্যাচের আগে বাংলাদেশের বিশ্বাস, ‘কোনো কিছুই অসম্ভব নয়’

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে সাবদি ট্রার্ফ জোনের র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ

ফ্রান্সকে হারিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

বিশ্বকাপের সবুজ গালিচায় নারায়ণগঞ্জের ছোট্ট আয়ানের পদচিহ্ন

কুনহা-ভিনির দাপটে হাইতিকে হারাল ব্রাজিল

হেক্সা জয়ে গ্রুপ থেকে ফাইনাল পর্যন্ত যেমন হতে পারে ব্রাজিলের রোডম্যাপ

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই