শিরোনাম
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সতীর্থদের বিদায়ের কথা জানিয়ে দিয়েছেন এমবাপ্পে, কোচ যা বললেন

প্রকাশিত:রবিবার ১৮ ফেব্রুয়ারী ২০২৪ | হালনাগাদ:রবিবার ১৮ ফেব্রুয়ারী ২০২৪ | অনলাইন সংস্করণ

Image



গত দুই বছর ধরেই পিএসজি ছেড়ে কিলিয়ান এমবাপ্পের রিয়াল মাদ্রিদে ভেড়ার খবর অনেকবার এসেছে। তবে নানা নাটকীয়তায় আর ক্লাব ছাড়া হয়নি। এবার নাকি এমবাপ্পে ক্লাবকর্তাদের জানিয়ে দিয়েছেন ক্লাবকর্তাদের। এমবাপ্পের সঙ্গে পিএসজির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে আগামী ৩০ জুন। এরপরই নাকি ক্লাব ছাড়বেন তিনি।


যদিও এমবাপ্পের পরবর্তী গন্তব্য কোন ক্লাব সেটি চূড়ান্তভাবে কিছু জানা যায়নি। তবে সেটি যে ফরাসি তারকার স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদ হতে যাচ্ছে সেটি অনেকটাই নিশ্চিত। এরই মধ্যে নাকি পিএসজি সতীর্থদের ক্লাব ছাড়ার কথা জানিয়ে দিয়েছেন এমবাপ্পে। পিএসজির অনুশীলনে একথা জানিয়েছেন বলে জানা গেছে।


এমবাপ্পের ক্লাব ছাড়ার ব্যাপারে মুখ খুলেছেন পিএসজি কোচ লুইস এনরিকেও। সংবাদ সম্মেলনে এমবাপ্পের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘যারা এই বিষয়টির (দলবদল) সঙ্গে জড়িত, তাদের কথা শোনার আগে পর্যন্ত আমি এটা নিয়ে কথা বলব না। কিলিয়ান এমবাপ্পে প্রকাশ্যে কিছু বলেনি, ক্লাবও এখন পর্যন্ত কিছু বলেনি। তাই তারা যখন কথা বলবে কোচ হিসেবে, তখন আমি মতামত দেব।’


২০১৭ সালে মোনাকো থেকে প্যারিসের ক্লাবটিতে নাম লেখান এমবাপ্পে। ২০২২ সালে এমবাপ্পের রিয়াল মাদ্রিদে যাওয়া বলতে গেলে চূড়ান্ত হয়ে গিয়েছিল। শেষ মুহূর্তে তিনি পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করেন। চুক্তি অনুযায়ী ২০২৪ সাল পর্যন্ত তার প্যারিসে থাকার কথা। যদিও চুক্তিতে শর্ত ছিল, এমবাপ্পে চাইলে মেয়াদ এক বছর বাড়াতে পারবেন। তবে আর সেটি করছেন না। চলতি মৌসুম শেষে ফ্রি এজেন্ট হয়ে ক্লাব ছাড়তে চান এই তারকা।


২৫ বছর বয়সী এমবাপ্পে এরই মধ্যে দুবার বিশ্বকাপ ফাইনাল খেলেছেন, একবার জিতেছেন। জিতেছেন গোল্ডেন বুটের পুরস্কারও। এরই মধ্যে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়দের একজন হিসেবে স্বীকৃতিও পেয়েছেন। তবে ক্লাব ফুটবলের সবচেয়ে বড় অর্জন চ্যাম্পিয়নস লিগ শিরোপা এখনো জেতা হয়নি তার।



আরও খবর




হাওরের কৃষি উন্নয়নের জন্য হাওর মন্ত্রণালয় চান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু

ফতুল্লায় ডাকাতির ঘটনায় তিনজন গ্রেপ্তার, স্বর্ণালংকার উদ্ধার

কিশোরগঞ্জের হাওরের প্রতিটা কৃষকের ঘরে, অতিবৃষ্টির কারণে বুক ফাটা আর্তনাত ও নীরব কান্না

মুরাদনগরে নারী ক্ষমতায়নে তথ্য আপার উঠান বৈঠক

মুরাদনগরে যৌথ অভিযানে মাদক সম্রাট ফারুক সহ ৩ জনের কারাদণ্ড

গাইবান্ধার কুপতলা আমিনিয়া দাখিল মাদ্রাসায় সুপার সংকট ও অবকাঠামো ঘাটতি, শিক্ষার মান নিয়ে শঙ্কা

কটিয়াদীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় মাদক, চুরি ও ইভটিজিং রোধে কঠোর পদক্ষেপের আলোচনা

দুই মামলায় সাবেক মেয়র আইভীর জামিন

৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় হাইকোর্টে ইমির জামিন

ধান হারিয়ে হাওরজুড়ে কৃষকের বোবাকান্না

নতুন বাজেটে করের বাড়তি চাপ, জীবনযাত্রার খরচ বাড়বে

হাকিমির চোট, দ্বিতীয় লেগের আগে বড় ধাক্কা পিএসজির

‘ইন্ডাস্ট্রিতে আমার কথা ভাবার জন্য কেউ ছিল না’

বাংলাদেশে ডেনিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান বাণিজ্যমন্ত্রীর

ঢাকা শহরকে নিজের আঙিনার মতো করে সাজাতে চাই : ডিএসসিসি প্রশাসক

ধানঘড়া চারমাথায় চা দোকানের আড়ালে গাঁজা বিক্রির অভিযোগ: স্থানীয়দের উদ্বেগ ‎

কুকরী মুকরী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান ছাত্রনেতা রিমন

ধানঘড়ায় মাদকবিরোধী সংবাদ প্রচারের পর সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ,মেসেঞ্জারে হুমকি

‎“উত্তরধানঘড়ায় যুব সমাজের উদ্যোগে ‎মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ

মনপুরায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো মিজানুর রহমান কবির

উত্তর ধানঘড়ায় মাদকবিরোধী আন্দোলন ও সুস্থ সমাজ গঠন কেন্দ্রের উদ্যোগে স্মারকলিপি প্রদান

স্বল্প বেতনে বিলাসী জীবন, সাভার সাব রেজিস্ট্রার জাকিরের হাজার কোটি টাকার সম্পদের পাহাড়

প্রশাসন না থাকলেই বেপরোয়া হয়ে উঠে সিন্ডিকেট চক্র,বাধা দিলেই হামলা

‎ধানঘড়ায় মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর প্রাথমিক বিদ্যালয় মাঠে নজরদারি জোরদার

রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ

‎সংবাদ প্রচারের পর যুব সমাজের উদ্যোগে উত্তর ধানঘড়ায় মাদকবিরোধী মানববন্ধন

সাতক্ষীরার চম্পাফুল স্কুলে স্বপন ঘোষের নিয়োগের বৈধ্যতা নিয়ে নানান প্রশ্ন; ২৮ বছর যাবৎ তুলছেন বেতন-ভাতা

রূপগঞ্জে ইউপি সদস্য আব্দুল মতিন ও তার স্ত্রী-সন্তানের উপর সন্ত্রাসী হামলা

চন্দনাইশে ওয়ারেন্টভুক্ত ২জন আসামী গ্রেপ্তার

মধ্যনগরে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব


এই সম্পর্কিত আরও খবর

হাকিমির চোট, দ্বিতীয় লেগের আগে বড় ধাক্কা পিএসজির

লিভারপুলের জার্সিতে শেষ ম্যাচটা খেলে ফেললেন সালাহ!

ফের চোটে এমবাপে

পর্যটনে বিদেশি বিনিয়োগ আকর্ষণে কাজ চলছে: পর্যটন প্রতিমন্ত্রী

বিসিবি নির্বাচনে কি ফের সভাপতি হচ্ছেন তামিম?

বাংলাদেশকে শাস্তি দিলো আইসিসি

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা বাংলাদেশের

নাহার চেস একাডেমির আন্তর্জাতিক র‌্যাপিড দাবায় শিরোপা শিলু ও নুসরাত নাবার

মালদ্বীপকে উড়িয়ে সাফ ফুটসালে চ্যাম্পিয়ন বাংলাদেশ

মাঠে হার্ট অ্যাটাক করে মারা গেলেন ঢাকার সহকারী কোচ