শিরোনাম
লালমোহনে মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত আমতলীতে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা ধুনটে প্রাণী সম্পদ অধিদপ্তরের এলডিডিপি প্রকল্পের কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা আখাউড়া পৌরসভার বাজেট ঘোষণা বহুমাত্রিক দক্ষতায় বিশ্ববাজারে সমাদৃত সিরাজগঞ্জের রাসেল মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান ইউএনও'র বাউফলে অপসাংবাদিকতা রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা নাঙ্গলকোট থানায় অভিযোগে চারদিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার যতইদিন যাচ্ছে বারদী ইউনিয়নের মানুষের মন জয় করে জনপ্রিয়তার অবস্থান তৈরি করছেন চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলী লালমোহনে জালিয়াতির মাধ্যমে কর্মচারী এমপিওভুক্তির অপচেষ্টা,অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬
মঙ্গলবার ৩০ জুন ২০২৬

শুরু হতে যাচ্ছে গোলাপবাগ মাঠ রক্ষা আন্দোলন ক্রিকেট টুর্নামেন্ট সিজন-২

আলোকিত প্যাভিলিয়ন ডেস্ক
প্রকাশিত:বুধবার ০৪ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:বুধবার ০৪ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

আগামী ২০ সেপ্টেম্বর শুক্রবার শুরু হচ্ছে গোলাপবাগ মাঠ রক্ষা আন্দোলন ক্রিকেট টুর্নামেন্ট সিজন-২। এটা শুধু টুর্নামেন্ট না এটা একটি আন্দোলনের ফসল। এই আন্দোলনের ফলে আজ যাত্রাবাড়ীবাসী একটি মাঠ রক্ষা করতে পেরেছে। কারণ ঢাকার যাত্রাবাড়ীতে অবস্থিত গোলাপবাগ মাঠটি একসময়ে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার নির্মাণের ইয়ার্ড হিসেবে ব্যবহারের জন্য খেলাধুলা সব সর্বসাধারণের জন্য বন্ধ করে দেয়া হয়।

২০১৩ সালে ফ্লাইওভার নির্মাণ কাজ শেষ হলেও যখন মাঠটি ঠিকাদারি প্রতিষ্ঠান দখল করে রাখে তখন থেকেই এলাকার যুব সমাজ মাঠ দখল মুক্ত করার জন্য হাসনাত জুবায়েরের নেতৃত্বে গোলাপবাগ মাঠ রক্ষা আন্দোলন প্রতিষ্ঠা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্দোলন শুরু করে, পরবর্তীতে মাঠের একাংশ দক্ষিণ সিটি কর্পোরেশনের সুইপার কলোনি বানানোর জন্য বরাদ্দ দেবার একটা চেষ্টা চালানো হয়, ঠিক তখনই সংগঠনটি তাদের আন্দোলন সামাজিক যোগাযোগ মাধ্যম এর পাশাপাশি বাস্তবে আন্দোলন শুরু করে, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বাংলাদেশ পরিবেশবাদী আইনজীবী সংস্থা (বেলা), পরিবেশবাদী যুব সংস্থা (গ্রীন ভয়েজ) তাদের এই আন্দোলনে সঙ্গী হিসেবে কাজ করে। এক পর্যায়ে ২০১৬ সালের ৩১ শে অক্টোবর তৎকালীন দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন মাঠটিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করে। একই বছর ডিসেম্বর মাসের ৫ তারিখে জল সবুজে ঢাকা প্রকল্পের আয়তায় মাঠটির আধুনিক নকশা উন্মোচিত হয়।


কাজ শুরু হবার পর কাজের ধীর গতিকে গতিতে ফেরাতে সংঘটনটি সক্রিয় ভূমিকা পালন করে।

তৎকালীন মেয়র তার মেয়াদের শেষ সময়ে এসে কাজের ৫৫ শতাংশ বাকি রেখেই মাঠটি উদ্ভোধন করেন।

এরপর সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস দায়িত্ব পাবার পর সংগঠনটি মাঠের সংস্কার কাজে গতি ফিরিয়ে আনার জন্য সিটি কর্পোরেশনের সাথে বেশ কয়েকবার বোঝাপড়ার চেষ্টা করেন। 

একটা পর্যায়ে এসে ২০২৩ সালের মাঝামাঝিতে এসে মাঠটি সংস্কার কাজ অসম্পন্ন রেখেই সর্বসাধারণের জন্য খুলে  দেওয়া হয়।

মাঠ রক্ষা আন্দোলন কমিটির সভাপতি হাসনাত জুবায়েরের নেতৃত্বে এস এম মাইনুল হাসান সাধারণ সম্পাদক, নূরে আলম ফাহাদ কার্যকরী সভাপতি, সোহেল ভুঁইয়া সাংগঠনিক সম্পাদক, কামরুজ্জামান স্বাধীন গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক, মো রাজীব আরিফ দপ্তর সম্পাদক, সাবের হোসেন রাজু ক্রিয়া বিষয়ক সম্পাদক, মো স্বপন অর্থ বিষয়ক সম্পাদক, সাজ্জাদ হোসেন বাবু সিনিয়র সহ সভাপতি অনেক পরিশ্রম করে এই আন্দোলনের সফলতা বয়ে নিয়ে আসে। তাদের একতাই মুলত আন্দোলনে স্বার্থকতা নিয়ে আসে। 

এরপর গত বছর আগষ্ট মাসে সংগঠনটি ক্রিকেট প্রেমী তরুণ যুবাদের সাথে নিয়ে গোলাপবাগ মাঠ রক্ষা আন্দোলন ক্রিকেট টুর্নামেন্ট সিজন ১ পরিচালনা করে, আয়োজনে স্বকীয়তা থাকায় টুর্নামেন্টটি আশেপাশের এলাকাগুলোতে ব্যাপক সাড়া ফেলেছিল। সেই ধারাবাহিকতায় চলতি বছর সংগঠনটি আরো বড় পরিসরে টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে। 

আর এই টুর্নামেন্টের অপেক্ষায় ছিলো এলাকার সকল তরুন ও যুব সমাজ। তারা সবাই এমন টুর্নামেন্ট এ অংশ গ্রহন করতে পেরে ব্যাপক খুশি। কারণ এটা শুধু একটি খেলা নয় এটা এলাকার মাঠ রক্ষার আন্দোলনের ফল। এটাতে এলাকার সাফল্য গাথা আছে। এই টুর্নামেন্টের মাধ্যমে এলাকার সবাই একত্রিত হতে পারে। আর খেলাধুলার মাধ্যমেই এলাকায় মাদক-নেশা দুর করা যায়। তাই সবাই টুর্নামেন্ট আয়োজকদের প্রতি কৃতজ্ঞ।

এরই মাঝে নাম নিবন্ধন, দলের নাম, লোগো, আইকন প্লেয়ার কার্যক্রম সম্পন্ন হয়েছে। এই টুর্নামেন্টে নিলামের মাধ্যমে প্রত্যেকটি দল গঠন করা হয়। যাতে করে কোন দল অতিরিক্ত সুবিধা না পেয়ে থাকে। কমিটির কথা হলো এখানে আমাদের এলাকার সকলে অংশ গ্রহন করবে। সবাইকে এক পাল্লায় রাখা হয়। কাউকে ছোট করে দেখা হয় না। তাই সবাই সমান অধিকার পায়। যে যে ক্যাটাগরিতে খেলে থাকে তাকে সেই ক্যাটাগরির নিলামে তোলা হবে। সেখান থেকে প্রত্যেকটা দল তাদের পয়েন্ট এবং নিয়ম অনুযায়ী দল গঠন করবে। নিলামের পর জার্সি উন্মুক্ত করা হবে।

টুর্নামেন্টে ১২ দল, ১৫৬ জন প্লেয়ার খেলোয়াড় অংশ গ্রহণ করবে। আগামী শুক্রবার নিলাম। খেলা শুরু ২০ তারিখ থেকে, খেলা প্রতি শুক্রবার অনুষ্ঠিত হবে। প্রতি দলে অতিরিক্ত ২ জন সহ মোট খেলোয়াড় ১৩ জন থাকবে।

দুই গ্রুপে বিভক্ত হয়ে খেলা হবে, খেলার স্কোর ক্রিক হিরোস অ্যাপস এর মাধ্যমে হবে, পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা ৪ দল সরাসরি সেমিফাইনাল খেলবে।

টুর্নামেন্টে দেশের অনেক নামী দামী কোম্পানী সম্পন্সর দিয়ে থাকে। এ বছর টুর্নামেন্টে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে তারা পাশে পাচ্ছে দেশ বরেণ্য স্থপতি ইকবাল হাবিবের পরামর্শক প্রতিষ্ঠান ভিত্তি স্থপতি বৃন্দ লিমিটেড কে । সম্পন্সরদের ভাষ্য, এসব টুর্নামেন্টের মাধ্যমেই তারা তাদের পণ্যের বা প্রতিষ্ঠানের প্রচারণা করার ভালো সুবিধা পেয়ে থাকে। কারণ এসব টুর্নামেন্টের প্রতি এলাকাবাসীর অনেক আগ্রহ থেকে থাকে। তাই সহজে নিজের প্রতিষ্ঠানের প্রসার কাজ করা যায়। 


আরও খবর




লালমোহনে মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

চাকুরীবিধিমালা উপেক্ষা করে মানববন্ধনে অংশ নিলেন সরকারি কর্মকর্তা কর্মচারিরা ...আইনি ব্যাবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের

রাণীনগরে দুই মাদক কারবারি আটক

গোপালপুর পৌরসভার ৩১ কোটি ৪২ লাখ টাকার বাজেট ঘোষণা

বোয়ালখালী পৌরসভায় ২০২৬-২৭ অর্থ বছরের ৪১ কোটি ৫৬ লাখ টাকার বাজেট ঘোষণা

আমতলীতে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

ধুনটে প্রাণী সম্পদ অধিদপ্তরের এলডিডিপি প্রকল্পের কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা

আখাউড়া পৌরসভার বাজেট ঘোষণা

বহুমাত্রিক দক্ষতায় বিশ্ববাজারে সমাদৃত সিরাজগঞ্জের রাসেল

নারায়ণগঞ্জ জেলা কারাগারে কয়েদির মৃত্যু

চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড ও অর্থ জরিমানা

মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান ইউএনও'র

বাউফলে অপসাংবাদিকতা রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

টাঙ্গুয়ার হাওর রক্ষায় সিদ্ধান্ত অনেক, বাস্তবায়নই এখন বড় চ্যালেঞ্জ

রুবেল সভাপতি, নজরুল সম্পাদক : নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের কমিটি, অভিষেক ও শপথ

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রত্যাশী আজমল হোসেন হিরো


এই সম্পর্কিত আরও খবর

বিশ্বকাপের সবুজ গালিচায় নারায়ণগঞ্জের ছোট্ট আয়ানের পদচিহ্ন

কুনহা-ভিনির দাপটে হাইতিকে হারাল ব্রাজিল

হেক্সা জয়ে গ্রুপ থেকে ফাইনাল পর্যন্ত যেমন হতে পারে ব্রাজিলের রোডম্যাপ

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

হিসাব চুকানোর ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ, লক্ষ্য হ্যাটট্রিক শিরোপা

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

কাল মিশরের মুখোমুখি হচ্ছে ব্রাজিল

কাল হন্ডুরাসের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা

ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ

‘বিশ্বকাপে ব্রাজিল ফেবারিট নয়’